Raozan Darul Islam Kamil Madrasah - রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসা

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • Raozan Darul Islam Kamil Madrasah - রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসা

Raozan Darul Islam Kamil Madrasah - রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসা Anjumane Rahmania Ahmadia Sunnia trust

20/08/2026
🌿 নবনিযুক্ত সভাপতিকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও উষ্ণ অভ্যর্থনা 🌿রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার গভর্নিং বডির নবনিযু...
11/08/2026

🌿 নবনিযুক্ত সভাপতিকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও উষ্ণ অভ্যর্থনা 🌿
রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার গভর্নিং বডির নবনিযুক্ত সম্মানিত সভাপতি জনাব সৈয়দ মুহাম্মদ আসাদ উল্লাহ সাহেবের দায়িত্ব গ্রহণ উপলক্ষে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দের পক্ষ থেকে তাঁকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও উষ্ণ অভ্যর্থনা।
আজকের এই তাৎপর্যপূর্ণ বর্ধিত সভায় নবনিযুক্ত সভাপতি মহোদয়কে সাদর অভ্যর্থনা জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সুযোগ্য ও সুদক্ষ অধ্যক্ষ আলহাজ্ব জনাব রফিক আহমেদ উসমানী সাহেব এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত উপাধ্যক্ষ আলহাজ্ব মোঃ ইউনুস রিজবী সাহেব।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করে শোনান অত্র প্রতিষ্ঠানের সহকারী মাওলানা সিরাজুল ইসলাম আল-কাদেরী সাহেব। এরপর দরুদ ও সালামের আবহে নাতে রাসূল (সা.) পরিবেশন করেন মাওলানা মোঃ বোরহান কাদেরী সাহেব।
🎙️ স্বাগত বক্তব্য
নবনিযুক্ত সম্মানিত সভাপতি জনাব সৈয়দ মুহাম্মদ আসাদ উল্লাহ সাহেবকে স্বাগত জানিয়ে শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন—
১. জনাব মোবারক হোসেন — শিক্ষক প্রতিনিধি
২. জনাব আহমদুল্লাহ ফোরকান খান— শিক্ষক প্রতিনিধি
৩. জনাব নাসির উদ্দিন চৌধুরী — বিজ্ঞান বিষয়ক শিক্ষক
বক্তাগণ তাঁদের বক্তব্যে নবনিযুক্ত সভাপতিকে আন্তরিকভাবে স্বাগত ও অভিনন্দন জানান এবং তাঁর প্রজ্ঞা, অভিজ্ঞতা, সততা, আন্তরিকতা ও যোগ্য নেতৃত্বে রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসা শিক্ষা, নৈতিকতা, শৃঙ্খলা ও আদর্শের ক্ষেত্রে আরও সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
📚 সভাপতির দিকনির্দেশনা
নবনিযুক্ত সভাপতি জনাব সৈয়দ মুহাম্মদ আসাদ উল্লাহ সাহেব তাঁর মূল্যবান বক্তব্যে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, বিশেষ করে একাডেমিক মানোন্নয়ন, শিক্ষার গুণগত উৎকর্ষ, শিক্ষার্থীদের ফলাফল উন্নয়ন, নিয়ম-শৃঙ্খলা, আধুনিক ও যুগোপযোগী শিক্ষা কার্যক্রম বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও মানসম্মত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং শিক্ষকবৃন্দকে দায়িত্বশীলতা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান। তাঁর বক্তব্যে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ উন্নয়ন ও অগ্রগতির একটি সুদূরপ্রসারী প্রত্যাশার প্রতিফলন ঘটে।
তাঁর প্রজ্ঞাপূর্ণ দিকনির্দেশনা ও অভিভাবকসুলভ মনোভাব শিক্ষক-শিক্ষার্থীসহ উপস্থিত সকলের মাঝে নতুন উদ্দীপনা ও আশাবাদের সঞ্চার করে।
🤲 আমাদের প্রত্যাশা
সম্মানিত সভাপতি মহোদয়কে আমাদের প্রতিষ্ঠানের অভিভাবক, পথপ্রদর্শক ও শুভাকাঙ্ক্ষী হিসেবে পেয়ে আমরা আনন্দিত ও গর্বিত। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তাঁর অভিজ্ঞতা, প্রজ্ঞা, আন্তরিকতা ও সুদক্ষ নেতৃত্বে রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার শিক্ষা কার্যক্রম আরও বেগবান হবে এবং প্রতিষ্ঠানটি একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়নসহ সর্বক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছাবে।
আপনার নেতৃত্ব, দিকনির্দেশনা ও আন্তরিক প্রচেষ্টায় আমাদের প্রিয় প্রতিষ্ঠান শিক্ষা, নৈতিকতা, আদর্শ, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল প্রতিষ্ঠান হিসেবে আরও সমৃদ্ধ ও সাফল্যমণ্ডিত হোক—এই আমাদের সকলের আন্তরিক প্রত্যাশা ও দোয়া।
আল্লাহ তায়ালা আপনাকে সুস্থতা, নেক হায়াত ও দায়িত্ব পালনের তাওফিক দান করুন এবং আপনার মাধ্যমে এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নেওয়ার সুযোগ করে দিন। আমিন।
— অত্র মাদ্রাসার সম্মানিত সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ

২০২৬ সালের আলিম পরীক্ষার স্থগিতকৃত বিষয়সমূহের সময়সূচি
09/08/2026

২০২৬ সালের আলিম পরীক্ষার স্থগিতকৃত বিষয়সমূহের সময়সূচি

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে ক্রীড়াপ্রেমী ও নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে রাউজান দারু...
30/07/2026

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে ক্রীড়াপ্রেমী ও নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার ছাত্রদের অংশ গ্রহণে এক মনোরম প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ এই প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন মাদ্রাসার অধ্যক্ষ জনাব আলহাজ্ব রফিক আহমদ ওসমানী মহোদয়।

তদানীন্তন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি এ কে এম ফজলুল কাদের চৌধুরীর ৫৩তম শাহাদাতবার্ষিকীতে রাউজান...
19/07/2026

তদানীন্তন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি এ কে এম ফজলুল কাদের চৌধুরীর ৫৩তম শাহাদাতবার্ষিকীতে রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি, অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ হতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। গতকাল শনিবার সকালে রাউজান উপজেলার গহিরাস্থ বক্স আলী চৌধুরী বাড়ির জামে মসজিদে পরিবারের উদ্যোগে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে পরিবারের সদস্য ও নেতাকর্মীরা মরহুমের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। দোয়া মাহফিল পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা রফিক আহমদ ওসমানী। সমস্ত কার্যক্রমে অংশ নেন মরহুমের তৃতীয় পুত্র বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রাউজানের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং নাতি সাকের কাদের চৌধুরী, এতে অত্র মাদ্রাসার সভাপতি জনাব এস এম আসাদ উল্লাহ সহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

19/07/2026

আগামীকাল ২০/০৭/২০২৬ ইং সোমবার সকাল ৮.১৫ হতে রাউজান দারুল ইসলাম কামিল মাদরাসার শ্রেণি কার্যক্রম যথা নিয়মে চলবে।

17/07/2026
জুলাই শহিদ দিবস-২০২৬ পালন উপলক্ষ্যে আলোচনা সভা আজ রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আলহাজ্ব রফিক আহমদ ...
16/07/2026

জুলাই শহিদ দিবস-২০২৬ পালন উপলক্ষ্যে আলোচনা সভা আজ রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আলহাজ্ব রফিক আহমদ ওসমানীর সভাপতিত্বে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

11/07/2026

আগামী কাল ১২/০৭/২০২৬ ইং রোজ রবিবার আলিম বোর্ড পরীক্ষা নাই। নুরানি বিভাগের শ্রেণি কার্যক্রম সকাল ৮. ১৫ হতে যথা নিয়মে চলবে।
বিদ্র: অর্ধবাষির্ক পরীক্ষা, প্রাক-নির্বাচনী ও আলিম প্রথম বর্ষের ১২/০৭/২০২৬ ইং তারিখের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

08/07/2026

অতিভারীবর্ষণের কারণে রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার আগামীকাল ৯ জুলাই ২০২৬ইং বৃহস্পতিবার এর অর্ধবার্ষিক, প্রাক নির্বাচনী এবং আলিম ১ম বর্ষ সমাপনী পরীক্ষা ও নুরানি বিভাগের শ্রেণীর কার্যক্রম স্থগিত করা হলো। স্থগিতকৃত পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে।

Address

Raozan
Chittagong
4340

Alerts

Be the first to know and let us send you an email when Raozan Darul Islam Kamil Madrasah - রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Raozan Darul Islam Kamil Madrasah - রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসা:

Shortcuts

Share

Category