27/05/2017
"উত্তর গুজরা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা সম্পন্ন"
মুহাম্মদ আরফাত হোসাইন
(রাউজান প্রতিনিধি)
উত্তর গুজরা উচ্চ বিদ্যালয় এর ৫০ বছর পূর্তি ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার (২৫-০৫-২০১৭) সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণে প্রধান শিক্ষক ও স্কুল পরিচালনা পর্ষদের সচিব বাবু মানস কুমার দাশগুপ্ত এর সভাপতিত্বে শুরু হয়।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক জনাব এমদাদ হোসেন, সিনিয়র সহকারী শিক্ষিকা ইলা দাশ, প্রতিষ্ঠাতা সদস্য আজিম উদ্দিন চৌধুরী, দাতা সদস্য বিজয় কুমার বিশ্বাস, শিক্ষানুরাগী সদস্য বরুণ কান্তী মজুমদার প্রমূখসহ বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, এই স্কুলটি অনেক পুরাতন একটি স্কুল। অসংখ্য ছাত্র-ছাত্রী এই স্কুলে পড়াশোনা করে বেড়িছে।যাদের মধ্যে অনেকেই এখন ভালো চাকরি করছে। ব্যস্ততার কারণে কারো তেমন একটা দেখা সাক্ষাত হয় না। তাই যাতে সবাই আবার একসাথে মিলিত হতে পারে তাই তাদের এই আয়োজন। উক্ত ৫০ বছর পূর্তি ও সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান যাতে করে সুন্দর হয় সেজন্য প্রধান শিক্ষক সবার সহযোগীতা কামনা করেছেন।