CMP School & College

CMP School & College education people

24/09/2026
যেসকল শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে পারে নাই। সেসকল শিক্ষার্থী আগামী ২৬/০৯/২০২৬ খ্রি. তারিখ, শনিবার  সকাল ১...
23/09/2026

যেসকল শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে পারে নাই। সেসকল শিক্ষার্থী আগামী ২৬/০৯/২০২৬ খ্রি. তারিখ, শনিবার সকাল ১১.০০ ঘটিকা থেকে বিকাল ২.০০ ঘটিকার মধ্যে ভর্তি হতে পারবে।

23/09/2026

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের নবাগত শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, আগামীকাল ২৪/০৯/২০২৬ খ্রি. তারিখ তোমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম (সকাল ৯.০০-১১.০০ ঘটিকা) স্ব স্ব শ্রেনি কক্ষে অনুষ্ঠিত হবে। সবাইকে সকাল ৯.০০ ঘটিকার মধ্যে ক্যাম্পাসে উপস্থিত হয়ে ওরিয়েন্টেশন ক্লাসে অংশগ্রহণ করার নির্দেশনা প্রদান করা হচ্ছে।

অধ্যক্ষ
সিএমপি স্কুল এন্ড কলেজ

20/09/2026
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থী ভর্তির তালিকা, মানবিক বিভাগ
20/09/2026

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থী ভর্তির তালিকা, মানবিক বিভাগ

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত চূড়ান্ত তালিকা, ব্যবসায় শিক্ষা বিভাগ
20/09/2026

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত চূড়ান্ত তালিকা, ব্যবসায় শিক্ষা বিভাগ

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত চূড়ান্ত তালিকা, বিজ্ঞান বিভাগ
20/09/2026

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত চূড়ান্ত তালিকা, বিজ্ঞান বিভাগ

সিএমপি স্কুল অ্যান্ড কলেজে আন্তঃহাউস ফুটবলের ফাইনাল সম্পন্ন, চ্যাম্পিয়ন 'অনির্বাণ'নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:চট্টগ্রামে...
18/09/2026

সিএমপি স্কুল অ্যান্ড কলেজে আন্তঃহাউস ফুটবলের ফাইনাল সম্পন্ন, চ্যাম্পিয়ন 'অনির্বাণ'
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সিএমপি স্কুল অ্যান্ড কলেজের ‘আন্তঃহাউস ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১৭/০৯/২০২৬ খ্রি: তারিখ বৃহস্পতিবার চট্টগ্রাম পুলিশ লাইন্স মাঠে জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টের স্কুল ও কলেজ—উভয় বিভাগেই দাপুটে জয় নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে 'অনির্বাণ' হাউস।
গত জুলাই মাস থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে স্কুল ও কলেজ শাখা মিলিয়ে মোট ৮টি দল অংশ নেয়। লিগ পর্বের খেলা শেষে সর্বোচ্চ পয়েন্টের ভিত্তিতে স্কুল শাখা থেকে 'অগ্রণী' ও 'অনির্বাণ' এবং কলেজ শাখা থেকে 'অপরাজেয়' ও 'অনির্বাণ' ফাইনালে উন্নীত হয়।
আজকের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচে স্কুল শাখায় 'অনির্বাণ' হাউস ৩-০ গোলের বড় ব্যবধানে 'অগ্রণী' হাউসকে পরাজিত করে। অন্যদিকে, কলেজ শাখার ফাইনালে 'অনির্বাণ' হাউস ২-০ গোলে 'অপরাজেয়' হাউসকে হারিয়ে ডাবল চ্যাম্পিয়নশিপের অনন্য রেকর্ড গড়ে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. শরীফ হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ ববি বড়ুয়া, সহকারী প্রধান শিক্ষিকা কেয়া চক্রবর্তী, সিএমপি পুলিশ লাইন্সের রিজার্ভ ইনচার্জ পুলিশ পরিদশ©©ক (স:) মো. খোরশেদ আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুল ও কলেজ শাখার শিক্ষক ও প্রভাষকবৃন্দ। টুর্নামেন্টের সার্বিক তদারকিতে ছিলেন ক্রীড়া শিক্ষক জনাব মো: বাবুল আক্তার ও বাসু দেব শীল।
পুরো অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক এ. এফ. এম. ফখরুদ্দীন চৌধুরী এবং দ্বাদশ বিজ্ঞান শাখার শিক্ষার্থী রুবাইয়া বিনতে আকবর ও প্রজ্ঞা বড়ুয়া।
সমাপনী বক্তব্যে অধ্যক্ষ মো. শরীফ হোসেন বিজয়ী ও বিজিত সব খেলোয়াড়কে অভিনন্দন জানিয়ে বলেন, "সহপাঠক্রমিক কার্যাবলি ছাড়া শিক্ষা অসম্পূর্ণ। সিএমপি স্কুল অ্যান্ড কলেজ সব সময়ই পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমকে সমান গুরুত্ব দিয়ে পরিচালনা করে থাকেন।" তিনি আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল সাফল্যের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ করতে শিক্ষক ও অভিভাবকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
অনলাইন প্রেস: মো সাইফুল আলম
সিনিয়র শিক্ষক
সিএমপি স্কুল এন্ড কলেজ

Address

Dampara Police Lince
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when CMP School & College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to CMP School & College:

Shortcuts

Share

Category