Magpie

Magpie Magpie Kidz world is a highly creative Company working on various needs of Kids. It has been working very sincerely since it's start in 2009.

স্কুলের নামকরণঃ
ম্যাগপাই নাম করণনের কারণঃ
ইংরেজি সাহিত্যে একটি লোক কথা ব্যাপক প্রচলিত আছে যে আকাশের সব পাখিরা ম্যাগপাই এর নিকট আসল এবং তাদেরকে শেখাতে বলল কিভাবে বাসা বানাতে হয়। বাসা বানাতে সবচেয়ে চালাক যে পাখী তার নাম “ম্যাগপাই”। অতএব ম্যাগপাই সব পাখিদেরকে তার চার পাশে দাড় করাল এবং দেখানো শুরু করলো কিভাবে এটা করতে হয়।সর্ব প্রথম সে সামান্য কাদা মাটি নিলো এবং এটা দিয়ে এক ধরনের একটা পিঠা

তৈরি করল।
“ও এভাবে এটা করতে হয়!??” থ্রাশরা বলল, এবং উড়াল দিয়ে চলে গেল। একারণে থ্রাশরা এভাবেই সারা জীবন বাসা বানায়।
তারপর ম্যাগপাই কিছু কাঠি নিলো এবং সেগুলোকে কাদামাটিতে ছারদিকে সাজিয়ে বসাল । “আমরা এখন এ বিষয়ে সব জানি” ব্লাক বার্ডরা বলল এবং উড়াল দিয়ে চলে গেল এবং সেদিন থেকেই ব্লাক বার্ডরা এভাবে বাসা বানানো শুরু করল। তারপর ম্যাগপাই কাঠিগুলোর উপর আরও একটি কাদামাটির প্রলেপ দিলো। “ও এটাতো একদম সুস্পষ্ট !!!” বিজ্ঞ পেঁচা বলল , এবং এটা উড়াল দিলো এবং তখন থেকে পেঁচারা কখনো ভালো বাসা বানাতে পারেনা । এরপর ম্যাগপাই আরও কিছু কাঠি নিলো এবং সেগুলোকে বাইরের চারদিকে জোড়া লাগাল “একদম সোজা কাজ” চড়ুইরা বলল এবং চলে গেল সুতরাং সেদিন থেকে চড়ুইরা বরং অগোছালো বাসা বানায় । ম্যাগপাই এবার বাসার অভ্যন্তরীণ ও বাহ্যিক সৌন্দয্য , গোছান, পুরাতন পালক দিয়ে আরাম তৈরি শিখাতে লাগলো আর অমনি স্টারলিং জাতের পাখিরা বলল এটা আমার জন্য খুবই আরাম দায়ক হবে !! এবং তারাও উড়ে চলে গেল । ফলে স্টারলিং জাতের পাখিরা অনেকটা ভালো ও আরাম দায়ক বাসা বানাতে পারে। অবশেষে ম্যাগপাই যখন পাখীদের দিকে তাকিয়ে বলল "এভাবেই তোমরা ভালো আরাম দায়ক বাসা বানাতে পার, বুজেছ ? " তখন সেখানে শুধু একজাতের পাখিরাই ছিল তারা হল শ্যমঘুঘু তারা বলল " বাসা বানানো কি শেষ ? আমরাতো খেয়ালই করিনি অমনোযোগী ছিলাম !!!! "
ম্যাগপাই সেদিন রাগ করেছিল কিন্তু পাখিদের রাজ্যে শিক্ষকের আসনটি তার জন্য বরাদ্দ হয়ে গেল।
শিশুরা পাখীদের মতই সুন্দর আর তাদের জন্য আমরা আমাদের স্কুলের নাম করন করলাম ম্যাগপাই।
এভাবেই শিল্পী পাখি ম্যাগপাইকে আমরা আমাদের স্কুলের প্রতীকী নাম হিসাবে নির্বাচন করলাম। ম্যাগপাই যেমন অনেক বেশি সৃষ্টিশীল তেমনি আমরাও সৃজনশীলতাকে লালন করছি !!
তবে জগতে অনেক জাতের ম্যাগপাই আছে যেমন আমাদের জাতীয় পাখী ম্যাগপাই রবিন। এছাড়া ব্লু –ম্যাগপাই , ইয়েলো ম্যাগপাই ইত্যদি জাতের ম্যাগপাই রয়েছে।
এমন নামের ব্যবহার আমাদের শহরে আছে যেমনঃ Sanmar একটি ইতালিয়ান শব্দ যার অর্থ ক্ষুদে দরবেশ।
রচনাঃ আমান (ম্যাগপাই বস )

Thanks and Gratitude to ctgtimes.com
04/01/2016

Thanks and Gratitude to ctgtimes.com

চট্টগ্রাম, ৩১ ডিসেম্বর (সিটিজি টাইমস): বাচ্চাকে প্রথম স্কুলে ভর্তি করানোর সময় এগিয়ে আসতে শুরু করলে সব বাবা-মায়েরই দুশ্চিন্তা ও ভয় বাড়তে থাকে। বাচ্চার বড় হওয়া, তাকে স্কুলে ভর্তি করা, তার পড়াশোনার …

29/11/2015
School Diary
29/11/2015

School Diary

IFTAR Organized by Magpie Students
11/07/2015

IFTAR Organized by Magpie Students

Magpie Students at Excursion
16/01/2015

Magpie Students at Excursion

বিশ্বমানের প্রি-স্কুল এখন বাংলাদেশে>>>বাংলাদেশে দুঃখজনক ভাবে প্রি-স্কুল নিয়ে তেমন কোন ভালো কাজ হচ্ছেনা...!!! তাই আমরা যা...
23/09/2014

বিশ্বমানের প্রি-স্কুল এখন বাংলাদেশে>>>

বাংলাদেশে দুঃখজনক ভাবে প্রি-স্কুল নিয়ে তেমন কোন ভালো কাজ হচ্ছেনা...!!! তাই আমরা যারা উন্নত বিশ্বের প্রি-স্কুল কার্যক্রম জানি ও এর সাথে সম্পৃক্ত সবাই মিলে সুন্দর এক প্রি-স্কুল আমাদের দেশের মানুষকে উপহার দিতে চাই...আপনি আমাদের সাথে থাকছেনতো ...?????

ম্যাগপাই ঢাকাঃ  আলহামদুলিল্লাহ্‌ !!! আল্লাহ্‌র অশেষ রহমতে আমরা আমাদের প্রথম ফ্রেঞ্চাইজের চুক্তির কাজ শেষ করেছি...ঢাকায় শ...
13/06/2014

ম্যাগপাই ঢাকাঃ
আলহামদুলিল্লাহ্‌ !!! আল্লাহ্‌র অশেষ রহমতে আমরা আমাদের প্রথম ফ্রেঞ্চাইজের চুক্তির কাজ শেষ করেছি...ঢাকায় শুরু হচ্ছে আরো ফ্রেঞ্চাইজ...যোগাযোগ করুন ম্যাগপাই এর পার্ট হতে...০১৮১৬০৩৫২৬০
ম্যাগপাই বাড্ডাঃ
কেয়ারী প্রি-প্রাইমারি স্কুল, বাড়ি # ০৭, খাঁনকা শরীফ রোড, উত্তর বাড্ডা, ঢাকা।
01676199023
www.facebook.com/magpiectg
Keary Pre - Primary chool.
House #07, Khanka Sharif road, Alir More, North Badda, Dhaka,

10/06/2014

আজকের শিশু আগামীর ভবিষ্যৎ । অনেক শিশুই প্রতিযোগিতামূলক পরীক্ষা গুলোতে শুধুমাত্র ইংরেজিতে পিছিয়ে থাকার কারনেই আশাব্যঞ্জক ফলাফল করতে ব্যর্থ হয় । আমরাই আপনার শিশুকে তার ইংরেজিতে দুর্বলতাগুলো পুষিয়ে দিবো । আপনার সন্তানকে ম্যগপাইতে ভর্তি করান । বাকিটুকু আমাদের দায়িত্ব ।

26/05/2014

কষ্ট মানুষকে পরিবর্তন করে, কষ্ট মানুষকে শক্তিশালীও করে। প্রতিটি কষ্টকর অভিজ্ঞতাই আমাদের জন্যে নতুন শিক্ষা।

Address

345/355, East Gate Of Chittagong College
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when Magpie posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category