Innovative Coaching

Innovative Coaching

Share

Assalamualikum,it's a information to all that we are here for you to provide extra ordinary platform with buzzard for education,to enhance your knowledge .

"বছর শেষ অফার বেশ" Campaign Winners 14/12/2020

চট্টগ্রাম থেকে শহিদুল ইসলাম খান স্যামসাং স্মার্টফোন কিনে জিতে নিয়েছেন একটি স্যামসাং টিভি!

22/05/2016

ফারসি ‘শব’ শব্দের অর্থ রাত এবং ‘বরাত’ শব্দের অর্থ সৌভাগ্য। আরবিতে বলে ‘লাইলাতুল বরাত’, অর্থাৎ সৌভাগ্যের রজনী। হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি বিশ্ব মুসলিম উম্মাহ পালন করে সৌভাগ্যের রজনী হিসেবে। আজ রোববার দিবাগত রাতটিই পবিত্র শবে বরাত।
এই মর্যাদাপূর্ণ রাতে মহান আল্লাহ তাআলা বান্দাদের জন্য তাঁর অশেষ রহমতের দরজা খুলে দেন। মহিমান্বিত এই রাতে সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময়ের অনুগ্রহ লাভের আশায় বেশি বেশি নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকিরে মগ্ন থাকবেন। দিনে রোজা রাখবেন অনেকে। দান-খয়রাত করবেন। বিগত জীবনের পাপ মার্জনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করবেন।
ইবাদত-বন্দেগির পাশাপাশি বাড়ি বাড়ি হরেক রকমের হালুয়া, ফিরনি, রুটিসহ উপাদেয় খাবার তৈরি করা হবে। এসব খাবার বিতরণ করা হবে আত্মীয়স্বজন, প্রতিবেশী ও গরিব-দুঃখীর মধ্যে। সন্ধ্যার পরে অনেকে যাবেন কবরস্থানে। চিরনিদ্রায় শায়িত আপনজনদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করবেন।
আরবি দিনপঞ্জিকা অনুসারে শাবান মাসের পরে আসে পবিত্র রমজান মাস। শবে বরাত মুসলিমদের কাছে রমজানের আগমনী বার্তা বয়ে আনে। তাই শবে বরাতের রাত থেকে আসন্ন রমজানের প্রস্তুতিও শুরু হয়ে যায়।

07/05/2016

বীজগনিতের সূত্র

☞ (a+b)²= a²+2ab+b²

☞ (a+b)²= (a-b)²+4ab

☞ (a-b)²= a²-2ab+b²

☞ (a-b)²= (a+b)²-4ab

☞ a² + b²= (a+b)²-2ab.

☞ a² + b²= (a-b)²+2ab.

☞ a²-b²= (a +b)(a -b)

☞ 2(a²+b²)= (a+b)²+(a-b)²

☞ 4ab = (a+b)²-(a-b)²

☞ ab = {(a+b)/2}²-{(a-b)/2}²

☞ (a+b+c)² = a²+b²+c²+2(ab+bc+ca)

☞ (a+b)³ = a³+3a²b+3ab²+b³

☞ (a+b)³ = a³+b³+3ab(a+b)

☞ a-b)³= a³-3a²b+3ab²-b³

☞ (a-b)³= a³-b³-3ab(a-b)

☞ a³+b³= (a+b) (a²-ab+b²)

☞ a³+b³= (a+b)³-3ab(a+b)

☞ a³-b³ = (a-b) (a²+ab+b²)

☞ a³-b³ = (a-b)³+3ab(a-b)

30/04/2016

Elaborations-
-
*GPA - Grade Point Average
*CGPA - Cumulative Grade Point Average
*J.S.C- Junior School Certificate.
*S.S.C- Secondary School Certificate.
*H.S.C- Higher Secondary Certificate.
*A.M— Ante meridian.
*P.M— Post meridian.
*B. A— Bachelor of Arts.
*B.B.S - Bachelor of Business Studies.
*B.S.S- Bachelor of Social Science.
*B.B.A- Bachelor of Business Administration
*M.B.A- Masters of Business Administration.
*B.C.S- Bangladesh Civil Service.
*M.A. — Master of Arts.
*B.Sc.— Bachelor of Science.
*M.Sc.— Master of Science.
*B.Sc. Ag.— Bachelor of Science in Agriculture .
*M.Sc.Ag.— Master of Science in Agriculture.
*M.B.B.S.—Bachelor of Medicine and Bachelor of
Surgery.
*M.D.—Doctor of Medicine./ Managing director.
*M.S.— Master of Surgery.
*Ph.D./ D.Phil.— Doctor of Philosophy (Arts & Science)
*D.Litt./Lit.— Doctor of Literature/ Doctor of Letters.
*D.Sc.— Doctor of Science.
*B.C.O.M — Bachelor of Commerce.
*M.C.O.M — Master of Commerce.
*B.ed- Bachelor of education.
*L.L.B-Bachelor of laws.

18/04/2016

* মালালা ইউসুফজাই কবে গুলিবদ্ধ হয়?
উত্তরঃ ৯ অক্টোবর ২০১২ (মঙ্গলবার)।
-
* ‘টাইম মেশিন’ গ্রন্থটির লেখক কে?
উত্তরঃ এইচ জি ওয়েলস।
-
* সবচেয়ে শক্তিশালী সৌর চুল্লি তৈরি করা হয়েছে কোথায়?
উত্তরঃ নেপাল।
-
* ‘অপারেশ ডেজার্ট স্ট্রম’ কখন সংঘটিত হয়?
উত্তরঃ ১৯১৯ সালে উপসাগরীয় যুদ্ধ।
-
* মায়া সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
উত্তরঃ মধ্য আমেরিকায়।
-
* বিশ্বে শূন্য জনসংখ্যা বৃদ্ধির দেশ কোনটি?
উত্তরঃ সুইডেন।
-
* মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমারেখা কোনটি?
উত্তরঃ সানোরা লাইন।
-
* সিসিলি কোথায় অবস্থিত?
উত্তরঃ ভূ-মধ্যসাগর।
-
* ইন্টারনেট ব্যবহারে বর্তমানে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ যুক্তরাষ্ট্র।
-
* যুক্তরাষ্ট্রের সিনেটে আসন সংখ্যা কত?
উত্তরঃ ১০০ টি।
-
* লুইপাস্ত্তর কে ছিলেন?
উত্তরঃ জীব বিজ্ঞানী।
-
* কে নোবেল পুরস্কার প্রত্যাখান করেন?
উত্তরঃ লিডাক থো।
-
* অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কত সালে নোবেল পুরস্কার পেয়েছিল?
উত্তরঃ ১৯৭৭।
-
* ‘বাংলা একাডেমি’ পুরস্কার কবে থেকে প্রবর্তিত হয়?
উত্তরঃ ১৯৬০ সালে।
-
* কমনওয়েলথ সচিবালয় কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৬৫ সালে।
-
* বাংলাদেশ জাতিসংঘের অধীন কোন সংস্থার সদস্যপদ প্রথম লাভ করে?
উত্তরঃ আইএমএফ।
-
* ‘মালাবার হিল’ কোথায় অবস্থিত?
উত্তরঃ মুম্বাই।
-
* ভুটানে প্রথম রাজতন্ত্র শুরু হয় কবে?
উত্তরঃ ১৯০৭।
-
* ‘শ্যাকেল’ কোন দেশের মুদ্রা?
উত্তরঃ ইসরায়েল।
-
* বিশ্বের কোন ভাষায় সবেচেয়ে বেশি মানুষ কথা বলে?
উত্তরঃ মান্দারীন।
-
* জাতিসংঘের নামকরণ করা হয় কবে?
উত্তরঃ ১৯৪২ সালে।

18/04/2016

কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিন

১.কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য : লৌহ (১০তম বিসিএস)।

২.সৌরজগৎ আবিষ্কার করেন : এন.কোপার্নিকাস।

৩.ম্যালেরিয়া যে ধরনের জীবাণু : পরজীবী।

৪.প্রতি মিনিটে পূর্ণ বয়স্ক সুস্থ মানুষের হৃদস্পন্দন করে : ৭২ বার।

৫.পঁচা ডিমের গন্ধের জন্য দায়ী : হাইড্রোজেন সালফাইড।

৬.বৈদ্যুতিক হিটার ও বৈদ্যুতিক ইস্ত্রিতে ব্যবহৃত হয় : নাইক্রোম তার।

৭.জাতিসংঘ দ্বিতীয়বারের মত ‘আদিবাসী দশক’ ঘোষনা করে ২০০৫-২০১৪ সাল পর্যন্ত।

৮.জাতিসংঘ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় : ১৯৭৩।

৯.নেলসন ম্যান্ডেলার ওপর নির্মিত সিনেমার নাম : দি হিউম্যান ফ্যাক্টর।

১০.কোন দেশের কাছে সবচেয়ে বেশি পারমাণবিক চুল্লি রয়েছে : রাশিয়া।

18/04/2016

রসায়ন বিজ্ঞান
-
✬ সাধারণ তাপমাত্রায় একমাত্র তরল ধাতু – পারদ।
✬ সাধারণ তাপমাত্রায় তরল অধাতু – ব্রোমিন।
✬ সবচেয়ে হালকা ধাতু – লিথিয়াম।
✬ ভূ-ত্বকে সবচেয়ে বেশী পাওয়া যায় – অ্যালুমিনিয়াম (৭%)।
✬ পৃথিবীর সবচেয়ে মূল্যবান ধাতু – ক্যালিফোর্নিয়াম।
✬ মানুষ যে খনিজ পদার্থ বেশী খায় – ক্যালসিয়াম।
✬ স্বর্ণের বিশুদ্ধতা প্রকাশ করা হয় – ক্যারেট দিয়ে।
✬ কাগজে ঘষলে দাগ কাটে – লেড।
✬ প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় – অ্যালুমিনিয়াম।
✬ একমাত্র ধাতু যা বিদ্যুৎ পরিবাহী – গ্রাফাইট।
✬ ছুরি দ্বারা সহজে কাটা যায় – সোডিয়াম।

18/04/2016

কিভাবে সহজে কাজ ও শ্রমিক সংক্রান্ত অংকের সমাধান করা যায়।
-
নিয়ম:
-
ক, খ এবং গ একটি কাজ যথাক্রমে ১২, ১৫ এবং ২০
দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কতদিনে করতে পারবে?
-
টেকনিক = abc / (ab + bc + ca)
= (১২ x ১৫ x ২০)/ (১২x১৫ + ১৫x২০ + ২০x১২)
= ৫ দিনে (উঃ)

18/04/2016

সাধারণ জ্ঞান (ইতিহাস)
-
✬ প্রশ্ন: ইংরেজরা কোন সালে বাংলা আক্রমন করে?
উঃ ১৬৮৬ সালে
✬ প্রশ্ন: নবাব মীর কাশিম ও ইংরেজদের মধ্যে কোন সালে যুদ্ধ বাধে?
উঃ ১৭৬৪ সালে।
✬ প্রশ্ন: উপমহাদেশের প্রথম ব্রিটিশ গর্ভনর কে ছিল?
উঃ লর্ড ক্লাইভ।
✬ প্রশ্ন: দ্বৈত শাসন ব্যবস্থার প্রর্বতন কে করেন?
উঃ লর্ড ক্লাইভ।
✬ প্রশ্ন: দ্বৈত শাসন ব্যবস্থায় শাসন রাজস্ব আদায়ের দায়িত্ব কার ওপর ন্যাস্ত হয়?
উঃ লর্ড ক্লাইভ।
✬ প্রশ্ন: দ্বৈত শাসন ব্যবস্থা কবে চালূ হয়?
উঃ ১৭৬৭ সালে।
✬ প্রশ্ন: দ্বৈত শাসন ব্যবস্থায় শাসন কর্তৃত্ব কার ওপর ন্যাস্ত হয়?
উঃ নবাবের।
✬ প্রশ্ন: বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা কে রহিত করেন?
উঃ ওয়ারেন হেষ্টিংস।
✬ প্রশ্ন: নিলাম সুত্রে কে জমি বন্দোবস্তের প্রথা চালু করেন?
উঃ ওয়ারেন হেষ্টিংস।
✬ প্রশ্ন: কোন সালে নবাব আলীবর্দী খানের মৃত্যু হয়?
উঃ ১৭৫৬ সালে।
✬ প্রশ্ন: ইংরেজরা কবে কলকাতা অধিকার করে?
উঃ ০২ জানুয়ারী ১৭৫৭।
✬ প্রশ্ন: পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়?
উঃ ২৩ শে জুন, ১৭৫৭ সালে।
✬ প্রশ্ন: নবাব সিরাজুদ্দৌলা কোন খ্রিষ্টাব্দে জন্মগ্রহন করেন?
উঃ ১৭৩৩ খ্রিষ্টাব্দে।
✬ প্রশ্ন: কত খ্রিষ্টাব্দে নবাব সিরাজু্দৌলা ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করেন?
উঃ ২০ জুন ১৭৫৬।

18/04/2016

১। স্বাধীন বাংলার প্রথম ডাকটিকেটে
কোন ছবি ছিল?
= বাংলাদেশের মানচিত্র
২। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে
বাংলাদেশের প্রথম
অংশগ্রহণ
= ১৯৮৮ সালে
৩। ঐতিহাসিক পানিপথ নামক স্থানটি
কোন নদীর
তীরে অবস্থিত?
= যমুনা
৪। গ্রামীণ ব্যাংক প্রাথমিক ভাবে কাজ
শুরু করে কত
সালে?
= ১৯৭৬ সালে।
৫। মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কিত Bing
Bang তত্ত্বের
প্রবক্তা
= স্টিফেন হকিং
৬। কাজাকিস্তানের রাজধানীর নাম কি?
= সুইডেন
৭। উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা
চালু হয়
= ১৮৫৭ সালে।

18/04/2016

#বাংলা_ব্যাকরণ_প্রস্তুতিঃ (প্রসঙ্গ -শব্দ)
:
শুভেচ্ছান্তেঃ সত্যজিৎ চক্রবর্ত্তী
=======================================
সকল নিয়োগ পরীক্ষায় শব্দ নিয়ে প্রশ্ন আসে। অর্থাৎ কোনটা কোন ভাষার শব্দ! কতগুলো কঠিন কাজের মধ্যে এটি একটি। কারণ দেশী,আরবী,ফারসী,পর্তুগীজ, তুর্কি ইত্যাদি ভাষার শব্দগুলো মনে রাখা সত্যিই কঠিন। পরীক্ষায় একটা শব্দ দিল,বলা হল এটি কোন ভাষার শব্দ? ঐ শব্দটি আপনার পরিচিত, কিন্তু শতবার শিখার পর ও আপনি ভুলে গেলেন এটি কোন ভাষার শব্দ। যেখানে সব চেষ্টা ব্যর্থ হয়, সেখানেই আমি সত্যজিৎ চক্রবর্ত্তী আপনার দরজায় কলিং বেলে চাপ দিয়ে আপনাকে ডাকি কিছু কৌশল দিতে। আসুন আজ বিভিন্ন ভাষার শব্দ মনে রাখার সেই কৌশল শিখি।
========================================
:
চলুন এবার গীর্জার পাদ্রী আর বোবা কেরানীর একটা কাহিনী পড়ি- গীর্জার পাদ্রী, বোবা কেরানী এবং মিস্ত্রি কামড়ার জানালার ধারে বসে আয়ার সাথে আলাপ করে ও আচাড় তৈরি করে। এসময় এক ইংরেজ এসে পিস্তল ঠেকিয়ে তাদের বেধে গুদামের চাবি কেড়ে নিয়ে আলমিরা ভেঙ্গে গামলা ও বালতি ভরে আনারস,পেপে,পেয়ারা, তামাক নিয়ে যায়। এদিকে সঙ্গীতা পুজার তোয়ালে নিয়ে সুপ্তিকে আলপিন দিয়ে খোঁচা দিলে তার চোখে নোনা জল এসে যায়।
:
মজার এই কাহিনীতে আপনি অনেকগুলো পর্তুগিজ শব্দ শিখে গেছেন। এইবার দেখুন কী কী পর্তুগিজ শব্দ শিখলেন - গীর্জা, পাদ্রী, বোবা, কেরানী, মিস্ত্রি, কামড়া, জানালা, আয়া, আলাপ, আচাড়, ইংরেজ, পিস্তল, তোয়ালে, গুদাম, চাবি, আলমিরা, গামলা, বালতি, আনারস,পেপে,পেয়ারা, তামাক, আলপিন খোঁচা, নোনা ।
:
এবার নিচের এক লাইনের গল্পটি পড়ুন -বিথী ফিরিঙ্গিদের রেস্তোরা ও ক্যাফেতে বিস্কুট না পেয়ে তার পরিবর্তে কার্তুজ এবং কূপন নিয়ে গেল।
এই ১লাইনের কাহিনীতে বেশ কিছু ফরাসী শব্দ আছে। সেগুলো হল - ফিরিঙ্গি, রেস্তোরা, ক্যাফে, বিস্কুট,কার্তুজ এবং কূপন।
:
এবার একটা উপদেশ বাণী পড়ুন- নামায রোজা পালন না করলে চোখে চশমা লাগিয়ে বাদশাহর মত ঘুরলে গুনাহ হয়। যেসব নাস্তিক পয়গম্বরের কথা শুনে না, ফেরেশতা এবং খোদাকে বিশ্বাস করে না, তারা বেহেশতের পরিবর্তে দোযখে যায়।
:
এই উপদেশে কয়েকটি ফারসি শব্দ আছে। উপদেশ থেকে যদি বিসিএস এর প্রশ্ন হয় তাহলেই তো উপদেশই ভালো। আসুন ফারসী শব্দগুলো চিনে নিই - নামায, রোজা, চশমা, বাদশাহ,, গুনাহ, নাস্তিক, পয়গম্বর, ফেরেশতা, খোদা, বেহেশত, দোযখ।
:
এবার আরেকটি উপদেশ পড়ুন- আস্তিকরা আল্লাহ এবং নবীকে বিশ্বাস করে। তারা গোসল ও অজু করে কোরান হাদীস তেলোয়াত করে বলেই তারা জাহান্নামকে ভয় পায় ও জান্নাতবাসী হতে চায়। হারামকে ঘৃনা করে হালাল পথে তারা কোরবানী দেয়।
:
এই উপদেশ পড়ে কি বুঝেছেন সেটা জানিনা,তবে উপদেশটি মনে রাখতে পারলে কয়েকটি আরবী শব্দ শিখা হয়ে যাবে। জেনে নিন উপরের শব্দের আরবী শব্দগুলো - আল্লাহ, নবী,গোসল, অজু, কোরান, হাদীস, জাহান্নাম, জান্নাত,হারাম, হালাল, কোরবানী।

18/04/2016

প্রশ্নগুলো একবার চোখ
বুলিয়ে নিই)
……………………………………………
☞ অর্থনীতির জনক কে ?
→ এডামস্মিথ
☞ আধুনিক অর্থনীতির জনক কে ?
→ পল স্যামুয়েলসন
☞ আধুনিক গণতন্ত্রের জনক কে ?
→ জন লক
☞আধুনিক জোর্তিবিজ্ঞানের জনক
কে?
→ কোপার্নিকাস
☞ আধুনিক মনোবিজ্ঞানের জনক
কে ? →
সিগমুন্ড ফ্রয়েড
☞ রাষ্ট্রবিজ্ঞানের জনক কে ?
→ এরিস্টটল
☞ আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক
কে ? →
নিকোলো মেকিয়াভেলী
☞ ইংরেজি নাটকের জনক কে?
→ শেক্সপিয়র।
☞ ইতিহাসের জনক কে ?
→ হেরোডোটাস
☞ ইন্টারনেটের জনক কে ?
→ ভিনটন জি কার্ফ
WWW এর জনক কে ?
→ টিম বার্নাস লি ।
☞ ই-মেইল এর জনক কে ?
→ রে টমলি সন।
☞ ইন্টারনেট সার্চইঞ্জিনের জনক
কে?
→ এলান এমটাজ
☞ উদ্ভিদবিজ্ঞানের জনক কে ?
→থিওফ্রাস্টাস
☞ এনাটমির জনক কে ?
→ আঁদ্রে ভেসালিয়াস
☞ ক্যালকুলাসের জনক কে?
→আইজ্যাক নিউটন।
☞ গণিতশাস্ত্রের জনক কে ?
→আর্কিমিডিস
☞ চিকিত্সাবিজ্ঞানের জনক কে ?
→হিপোক্রেটিস
☞ জীবাণুবিদ্যার জনক কে ?
→ লুই পাস্তুর
☞ জ্যামিতির জনক কে ?
→ইউক্লিড
☞ দর্শনশাস্ত্রের জনক কে ?
→সক্রেটিস
☞ প্রাণিবিজ্ঞানের জনক কে ?
→এরিস্টটল
☞ বংশগতি বিদ্যার জনক কে?
→ গ্রেগর জোহান মেন্ডেল
☞ বাংলা উপন্যাসের জনক কে?
→বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়।
☞ বাংলা কবিতার জনক কে?
→মাইকেল মধুসূদন দত্ত।
☞ বাংলা গদ্যের জনক কে?
→ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
☞ বাংলা নাটকের জনক কে?
→দীন বন্ধু মিত্র।
☞ বিজ্ঞানের জনক কে ?
→ থেলিস
☞ বীজগণিতের জনক কে ?
→আল-খাওয়ারিজম
☞ ভূগোলের জনক কে ?
→ইরাতেস্থিনিস
☞ মনোবিজ্ঞানের জনক কে ?
→উইলহেম
উন্ড
☞ রসায়নের জনক কে ?→
→জাবির ইবনে হাইয়ান
☞ শারীরবিদ্যার জনক কে ?
→উইলিয়াম
হার্ভে
☞ শ্রেণিবিদ্যার জনক কে ?
→ক্যারোলাস
লিনিয়াস
☞ সামাজিক বিবর্তনবাদের জনক
কে?
→হার্বাট স্পেন্সর।
☞ সমাজবিজ্ঞানের জনক কে ?
→অগাস্ট
কোৎ

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Chittagong
4000