“প্রাক্তন ছাত্র পরিষদ” উপকূলীয় আদর্শ উচ্চ বিদ্যালয়

“প্রাক্তন ছাত্র পরিষদ” উপকূলীয় আদর্শ উচ্চ বিদ্যালয়

Share

প্রাক্তন ছাত্র পরিষদ-উপকূলীয় আদর্শ উচ্চ বিদ্যালয় একটি সুন্দর পৃথিবীর জন্য ছড়িয়ে দিতে চাই ভালোবাসা ও সহমর্মিতা।

19/07/2025

স্মৃতির পাতা থেকে--

এলাকার প্রবীণ শিক্ষক রহমান স্যারের জীবনের সায়াহ্নে ওনার পাশে দাঁড়িয়েছিল প্রাক্তন ছাত্র পরিষদ, উপকূলীয় আদর্শ উচ্চ বিদ্যালয়। যেদিন ছবিটি তোলা হয়েছিলো, সেদিন পরিষদের পক্ষ থেকে ওনার জন্য সহায়তা নিয়ে যাওয়া হয়েছিলো। অত্যন্ত কৃতজ্ঞতার সাথে ওনি সেদিন পরিষদের কথা বলেছিলেন। পরিষদও ওনার পাশে থাকতে পেরে নিজেদেরকে সৌভাগ্যবান মনে করেছিলো। পরিষদ সিদ্ধান্ত নিয়েছিলো এভাবে প্রতি মাসেই পরিষদ স্যারের পাশে দাঁড়াবে।
তবে অত্যন্ত দূর্ভাগ্যজনকভাবে ওনি অল্প কিছুদিন পরেই দুনিয়ার মায়া ছেড়ে চলে যান।
মহান আল্লাহর কাছে ওনার মাগফেরাত কামনা করছি।

29/06/2025

Celebrating my 8th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

Photos from “প্রাক্তন ছাত্র পরিষদ” উপকূলীয় আদর্শ উচ্চ বিদ্যালয়'s post 08/09/2024

আলহামদুলিল্লাহ!
দীর্ঘ ১ বছরের পরিশ্রম এবং অধ্যবসায়ের সনদ। আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি Ostad টিমকে, যারা এই অসাধারণ লার্নিং জার্নি এবং অভিজ্ঞতা উপহার দিয়েছেন।
বিশেষ ধন্যবাদ আমাদের প্রিয় মেন্টর Hasin Hayder ভাই, Rabbil Hasan Rupom ভাই, Prince Noman ভাই , Yousuf Alam ভাই Nowrose Irab Poll ভাই এর প্রতি।
দীর্ঘ এই জার্ণিতে চমৎকার একটি টিম পেয়েছি। যেখানে আছে Abdur Rahim ভাই, Munaim Khan ভাই, Shaidul Islam Rony ভাই, Tanvir Chowdhury ভাই, Fahad Ahmed Chowdhury ভাইয়ের মতো অসাধারণ কিছু মানুষ।

22/04/2024

আসসালামু আলাইকুম।
প্রিয় সকল,
আপনারা সকলেই জেনে আনন্দিত হবেন যে, আমরা আবারো এসএসসি সংবর্ধনা ও ইদ পুনর্মিলনী আয়োজন করতে যাচ্ছি।
করোনা মহামারী পরবর্তী ও অনেক বছর পরে, আমরা এই অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছি তাই এবারের আয়োজন বিশাল পরিষরে অনুষ্ঠিত হবে।
এবার একসাথে উপকূলীয় আদর্শ উচ্চ বিদ্যালয় হতে উত্তীর্ণ ২০২০, ২০২১, ২০২২ ও ২০২৩ সালের সকল শিক্ষার্থীদের জন্য সংবর্ধনা আয়োজন করা হচ্ছে ।
উক্ত ব্যাচ গুলো থেকে উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের আসন নিশ্চিত করতে আপনারা রেজিষ্ট্রেশন ও যাবতীয় নির্দেশনা অনুসরণ করে অনুষ্ঠানকে সফল ও সুন্দর করার জন্য আপনাদের সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।
সংবর্ধনা অনুষ্ঠানকে সফল করার জন্য, সবার আলোচনা, পরামর্শ ও প্রয়োজনীয় দিক নির্দেশনা সাদরে গ্রহণীয়।
(অনুষ্ঠান সম্পর্কে নিয়মিত আপডেট পেতে আমাদের ফেইসবুক গ্রুপের https://www.facebook.com/groups/284907181593369 সাথে যুক্ত থাকুন)
নিবেদক
সংবর্ধনা আয়োজন কমিটি

07/07/2023

শুভ প্রতিষ্ঠা বার্ষিকী প্রিয় পরিবার
“প্রাক্তন ছাত্র পরিষদ” উপকূলীয় আদর্শ উচ্চ বিদ্যালয়।

ঠিক ৭-৭-১৩ ইংরেজি, আজকের এই সংখ্যাটাই।

উত্তর গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচে বসেই উচ্ছাসী, আন্তরিক, ভ্রাতৃত্বপ্রেমী কিছু মানুষের পরিকল্পনা, স্বপ্ন, ভালোবাসার ফসল আজকের এই পরিষদ। শুরু থেকে এই পরিষদের সদস্য গুলোর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করার স্বপ্ন বাস্তবায়নে, সবার আন্তরিকতার কথা উল্লেখ করার প্রয়োজন পরে না।
আমাদের আন্তরিকতার স্বাক্ষর বিগত দিনের সফল ও সার্থক প্রোগ্রাম।
এই যাত্রা শুরু হয়েছে মাত্র। সবার সম্মিলিত এই শুভ যাত্রা আরো বৃহৎ আকারে প্রতিষ্ঠিত হোক এর সুনাম উপজেলা, জেলা, দেশ ছাড়িয়ে পৃথিবীর সবখানে ছড়িয়ে পড়ুক।

সবাইকে প্রতিষ্ঠা বার্ষিকীর আন্তরিক শুভেচ্ছা।

13/12/2022

আসসালামু আলাইকুম ৷
আপনারা জেনে আনন্দিত হবেন যে, প্রতি বছরের ন্যায় এবারও উপকূলীয় আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ এর উদ্যোগে আনন্দ ভ্রমন এর আয়োজন করা হয়েছে ৷

স্থানঃ রাঙ্গামাটি
তারিখ: ২০/০১/২০২৩ ইং
রেজিষ্ট্রেশনে ফিঃ ৯৯৯/-
রেজিষ্ট্রেশন এর শেষ তারিখঃ১০/০১/২৩ইং

রেজিষ্ট্রেশন ফি গ্রহণঃ
আলমগীর-০৯
01816733865 (Bkash)
মোরশেদ-১৪
01828009332 (Bkash+Nogod)

আপনার নির্দিষ্ট আসনটি নিশ্চিত করে রাখার জন্য আপনার ব্যাচ প্রতিনিধির সাথে যোগাযোগ করুন।

বিঃদ্রঃ : প্রাক্তন ছাত্র পরিষদ উপকূলীয় আদর্শ উচ্চ বিদ্যালয়ের সদস্য ছাড়া বহিরাগত কেউ রেজিষ্ট্রেশন করতে পারবেন না৷ তবে মহিলাদের ক্ষেত্র গার্ডিয়ান হিসাবে বাবা-মা, ভাই-বোন, স্বামীকে রেজিষ্ট্রেশন করাতে পারবেন৷

নিবেদক
পিকনিক আয়োজন কমিটি

03/11/2022

প্রাক্তন ছাত্র পরিষদ উপকূলীয় আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি #মোঃ_আবদুল_জব্বার এবং যুগ্ন সাধারণ সম্পাদক #নুরুল_আবছার_সবুজ এর শ্রদ্বেয় পিতা, ৩নং রায়পুর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান জনাব নুরুন্নবী সাহেব এর মৃত্যুতে আমরা প্রাক্তন ছাত্র পরিষদ পরিবার গভীরভাবে শোকাহত।
আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাঁহার শোক সম্ভপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

30/12/2021

এস এস সি রেজাল্ট ২০২১
জিপিএ ৫ পেয়েছে ১ জন
পাশের হার ৯০.৭৯%

12/07/2021

পরিস্থিতি খুব কঠিন। এই পরিস্থিতিতে অকারণে panic না করে কয়েকটি কথা মনে রাখুন।

1. Covid রোগীর গায়ে হাত দিলেই Covid ছড়ায় না...
এটি এক প্রকার Droplet infection. একমাত্র তার হাঁচি, কাশি বা কথা বলার সময়েই লালার সূক্ষ্ম কণিকার মাধ্যমে ভাইরাস তার শরীর থেকে বেরোতে পারে। এবং তাও আপনার গায়ে লাগলে, পিঠে লাগলে, এমনকি তা খাবারের সঙ্গে আপনার পেটে গেলেও আপনি আক্রান্ত হবেন না। ভাইরাস একমাত্র আপনার শ্বাসনালীর মাধ্যমে ফুসফুসে গেলেই সংক্রমণ সম্ভব।
তাই কোনো Covid রোগী মাথা ঘুরে পরে গেলে তাকে তুলতে গেলে আপনারও Covid হয়ে যাবে না। বিপদে পাশে থাকুন। তবেই আপনারও বিপদে মানুষকে পাশে পাবেন। শুধু মনে রাখবেন নাকে বা মুখে হাত দেবেন না। ভয় করলে Covid রোগীর সংস্পর্শে আসার পর হাত Alcohol Sanitizer দিয়ে Sanitise করে ফেলুন বা সাবান দিয়ে ধুয়ে ফেলুন। খুব ভয় করলে পরনের পোশাক কেচে ফেলুন এবং স্নান করে নিন।

2. Covid হলেই মানুষ মরে না, এটি কোনো মারন ব্যাধি নয়। এর Death Rate দুই শতাংশেরও কম। কিন্তু Covid রোগী isolation-এ থেকে প্রচণ্ড ভাবে মানসিক ভাবেও অবসাদগ্রস্ত হয়ে পড়ে। তার immunity বা অনাক্রমনতা কমে যায়। তাই রোগীকে সহজপাচ্য পুষ্টিকর খাবার দিন এবং পরিচিতদের Covid হলে call করে, Video call করে, একসঙ্গে online games খেলে, movie suggest করে তাকে মাতিয়ে রাখুন।

3. বাড়িতে Covid Patient না থাকলে বাড়ির মধ্যে Mask পরে থাকবেন না। ঘর থেকে না বেরোলে মনের বিকার ঘটা এবং immunity কমে যাওয়া স্বাভাবিক। তাই বিকেলবেলা রাস্তায় না, বাগান থাকলে সেখানে বা না থাকলে ছাদে একটু হেঁটে ও শরীর চর্চা করে আসুন। এতে ঘরে বসে বসে ওবেসিটির সম্ভাবনাও কমবে। (মনে রাখবেন শুধুমাত্র immunity boosting খাবার খেয়ে আদৌ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে না, প্রকৃতির সংস্পর্শে না এলে কখনোই বাড়বে না।) শরীরচর্চা করা বা নির্জন ছাদে হাঁটার সময় মাস্ক পড়বেন না। সাবধানতা অবলম্বনের এক দারুণ অস্ত্র Mask. কিন্তু এর Overuse করবেন না তথা বিনা কারণে (যেমন গাড়ি চালানোর সময় Helmet এর ভিতরে) পড়বেন না। এতে এমনিতেই আপনার শরীরে Oxygen এর ঘাটতি দেখা দেবে।

4. Oximeter থাকলে বিনা কারণে ঘন ঘন Saturation check করবেন না। এতে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়বেন। একমাত্র জ্বর কিংবা অসুস্থ হলে check করবেন। 95 অবধি saturation খুব স্বাভাবিক। তাছাড়াও এই পরিস্থিতিতে Mask ব্যবহারের ফলে স্বাভাবিকের চেয়ে কিছুটা কম দেখানোও একদমই অস্বাভাবিক না। Panic করবেন না।

5. রোগ না হয়ে থাকলে আগে থেকে ভয় পেয়ে ওষুধ কিনে বা অক্সিজেন সিলিন্ডার কিনে মজুত করে রাখবেন না। এও এক প্রকার কালোবাজারি। এতে যাদের প্রয়োজন তারা পাচ্ছেন না। দাম বেড়ে যাচ্ছে। after all সমগ্র মানবজাতির ক্ষতি করবেন না একা হাতে।

6. কোভিড সংক্রান্ত কোনো রকম সমস্যা হলেই নিকটবর্তী হাসপাতালে যান। সেখানে তৎক্ষণাৎ বেড না পেলেও আপনাকে Oxygen দেওয়ার ব্যবস্থা করা হবে এবং Rapid Test করানো হবে।

7. মাস্ক এবং Sanitizer এখন essential commodities. তাই এদের দাম এখন বেঁধে দেওয়া উচিৎ। Office-এ বা বাইরে থাকলে কিছুক্ষণ অন্তর হাত Sanitise করুন। একটু হাত ঘষে ফেলার মতো একটি ক্ষুদ্র অভ্যেস যদি আপনার জীবন বাঁচিয়ে দিতে পারে তাহলে তা করবেন না কেনো?
এ বিষয়ে Face Shield - ও একটি দারুণ সুরক্ষা প্রদানকরী বস্তু। ব্যবহার করতে পারেন।

8. Covid Virus এর কিন্তু ডানা নেই, উড়ে উড়ে ছড়ায় না এই রোগ। তাই প্রতিবেশীর বাড়িতে Covid হলে একদমই panic করবেন না। বরং তাকে সাহায্য করুন। ওষুধ, খাদ্যসামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস ঘরের দরজায় পৌঁছে দিন। এতে আপনার Covid হবে না। ভয় করলে Mask, Face Shield, হাতে rubber gloves use করতে পারেন।
সামাজিক দূরত্ব বজায় রেখে সাবধানতা অবলম্বন করুন। কিন্তু তাই বলে মানুষের পাশে দাঁড়ানোর থেকে সরে আসবেন না। মনে রাখবেন তাদের বিপদের আপনি দাঁড়ালে একদিন আপনার বিপদেও তারা দাঁড়াবে।
আর এটুকুতেই ভয় পাওয়ার আগে মনে রাখবেন ডাক্তার এবং নার্সরা হাজার হাজার কোভিড রোগীকে নিয়ে কাজ করছেন। তারা কিন্তু সবাই সংক্রমিত হয়ে যাচ্ছেন না। তাই আপনার প্রতিবেশী, বন্ধু, আত্মীয় বা পরিচিত কেউ আক্রান্ত হলে যতোটুকু সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দিন।

আবারও বলছি, সময়টা খুব কঠিন। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। এখন আপনি হেলাফেলা করলে আপনার জীবন বা আপনার পরিবারের মানুষদের জীবনও কিন্তু হেলাফেলা হয়ে যেতে পারে।
তাই নিজের যত্ন নিন।
মানুষের পাশে থাকুন।
সাবধানে থাকুন।

.............সংগৃহীত।

Photos from “প্রাক্তন ছাত্র পরিষদ” উপকূলীয় আদর্শ উচ্চ বিদ্যালয়'s post 10/02/2021

প্রস্তুত “প্রাক্তন ছাত্র পরিষদ” উপকূলীয় আদর্শ উচ্চ বিদ্যালয়। পিকনিক -২১ সফল করার জন্য।

তারিখঃ১২/০২/২০২১
স্থানঃ রয়েল পার্ক, পারকি বিচ, আনোয়ারা, চট্টগ্রাম।

#প্রস্তুতি_পর্ব

26/01/2021
Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Anowara
Chittagong
4370