আলোর আশা যুব ফাউন্ডেশন

আলোর আশা যুব ফাউন্ডেশন

Share

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কতৃক নিবন্ধিত একটি ফাউন্ডেশন। নিবন্ধন নং - ৫১. (চট্টগ্রাম)

18/10/2025

#মানবিক_সাহায্যের_আবেদন

অসহায় হতভাগ্য এক পিতা রাস্তায় পড়ে আছেন অজ্ঞাত হিসেবে। জানিনা কার বাবা, কার স্বামী কিংবা কার সন্তান। ওনার অবস্থা খুবই শোচনীয়। অলরেডি পা শেষ। কন্টিনিউস ব্লিডিং হচ্ছে। ওনাকে বর্তমানে চট্টগ্রাম মেডিকেলে নেয়া হয়েছে। আইডিতে তো অনেক মানবিক সংগঠক ভাই/বোনেরা আছেন। কেউ যদি এই অজ্ঞাত বাবার চিকিৎসার দায়িত্ব নিতে চান জানাবেন প্লিজ। ওনাকে বাঁচতে সহযোগিতা করুন🙏

22/08/2024

চট্টগ্রামবাসী সাবধান!
কাপ্তাই বাঁধের অবস্থা খারাপ। ১০৯ ফুটের মধ্যে ১০৫ ফুট হয়ে গেছে পানি। যেকোনো মুহূর্তে বাঁধ খুলে দিতে বাধ্য হবে।কাপ্তাই হ্রদ আরেকটা ভয়ংকর জিনিস। ৯১ এর ঘূর্ণিঝড়ে জাস্ট ২ টা গেইট খুলাতে চট্টগ্রামের অবস্থা খারাপ হয়ে গেছিলো..!

এখন যদি কাপ্তাই বাঁধ খুলে তাহলে হাটহাজারী, রাউজান,বোয়ালখালি,পটিয়া,আনোয়ারা, বাঁশখালী, মহেশখালী এসব জায়গা ডুবে পরিস্থিতি আপনার আমার কল্পনার বাইরে হতে পারে। সকলে প্রস্তুত হই🙂

22/08/2024

ফেনীর ফাইনাল আপডেট হচ্ছে পুরা ফেনী তলিয়ে গেছে! ইলেক্ট্রিসিটি, মোবাইল নেটওয়ার্ক কিছুই নেই। দুয়েক ঘন্টা পরে ফেনীর ভেতর থেকে আর কোনো খবর মোটেও পাওয়া যাবেনা। এখনো যদি রাষ্ট্র সর্বসর্বশক্তি দিয়ে ঝাপিয়ে না পড়ে কয়েক হাজার প্রাণহানি ঘটে যাবে। কারো সাথে কারো যোগাযোগ নেই। ভলান্টারিং অনেকাংশে ভেঙে পড়েছে, সবাই প্রাণ বাচাতে ব্যস্ত। মূলত ভোর থেকে এখন অবধি টানা বৃষ্টি সব শেষ করে দিয়েছে। সবাই দোয়া করেন। প্রশিক্ষিত এবং সজ্জিত বাহিনী ছাড়া এই মুহুর্তে কেউ ওখানে খুব বেশি কিছু আর করতে পারবেনা।

21/08/2024

শুভ জন্মদিন লিডার Muhammad Anwar Alahi Faisal🎂🎉

02/07/2024

১ টা বাটির বিনিময়ে ১ টুকরো হাসি😊

আলোর আশা যুব ফাউন্ডেশন

14/06/2024

মেয়াটার নাম মনে নেই।
কিন্তু ওর জীবনের গল্পটা অনেক ভয়ংকর।

জন্মের পর মায়ের সাথেই থাকতো চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। বয়স সবে ২/৩ মাস। ওকে কোলে নিয়ে ওর মা ভিক্ষা করতো স্টেশনের প্লাটফর্মে। ভালোই চলছিলো জীবন। মেয়াটার বাবা নেই। শুনতে খারাপ লাগলেও, ওখানকার বেশিভাগ বাচ্চারই পিতৃ পরিচয় নেই। একদিন স্টেশনের এক প্লাটফর্ম থেকে আরেক প্লাটফর্মে পৌঁছানোর সময় রেললাইন ক্রস করতে গিয়ে হঠাৎ চলে আসে ট্রেন। মা সহ বাচ্চাটা পড়ে যায় ট্রেনের নিচে। স্পটেই মারা যায় ওর মা। ভাগ্যক্রমে বেঁচে যায় সে। কিন্তু ১ টা পা হারিয়ে ফেলে।

তারপর স্টেশনেরই একজন মহিলা (বাচ্চাটার দূর সম্পর্কের খালা) দায়িত্ব নেয় তার। গভীর ভাবে ভাবতে গেলে মনে হবে বাচ্চাটাই দায়িত্ব নেয় তার খালার। ভাবছেন কীভাবে?

তাহলে বলি, এই সকল হাত-পা কাটা/ভাঙ্গা, অসুস্থ-প্রতিবন্ধী বাচ্চারা হয় ওদের রোজগারের হাতিয়ার। এমন অনেক দেখেছি, তারা বাচ্চা ভাড়া করে এনেও ভিক্ষা করায়। তার খালা দায়িত্ব নিয়ে বাচ্চাটাকে ভিক্ষাবৃত্তি শিক্ষা দিচ্ছে। বিভিন্ন মেলা কিংবা জনবহুল এরিয়াতে এই বাচ্চাটাকে দেখা যায় ভিক্ষা করতে। ওকে দেখে অনেকেরই হয়তো মায়া হয়, কিন্তু আমাদের দেশে এমন কোনো ব্যবস্থা নেই যার মাধ্যমে এদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায়।

আলোর আশা যুব ফাউন্ডেশন

Photos from আলোর আশা যুব ফাউন্ডেশন's post 14/04/2024

কী ভাবছেন?
জরুরি বৈঠক বসেছে?

না না... এখানে চলছে মিষ্টি খাওয়ার প্রতিযোগিতা😅
একটা দিন না হয় ওদের হোক, আনন্দে কাটুক সারাবেলা🥰

আলোর আশা যুব ফাউন্ডেশন

07/04/2024

★রমজানে কোন সময়ের দোয়া সবচেয়ে
বেশী কবুল হয়?
-----------------------------------------------------------
ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত যে কোনো সময় দোয়া কবুল
হওয়ার গুরুত্বপূর্ণ সময়। বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্তে রোজাদার ক্ষুধা-পিপাসায় ক্লান্ত-শ্রান্ত থাকে-তাই এই সময়ে দোয়া কবুলের সম্ভাবনা হয় বেশী-কারণ এ ধরনের দুর্বল ও কষ্টকর অবস্থায় দোয়া করা হলে-তা কবুল হওয়ার সম্ভাবনা বেশী থাকে।

হাদিসে আছে-রোজা অবস্থায় দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এ ব্যাপারে নবী করীম (সাঃ) বলেছেন-তিন ব্যক্তির দোয়া অগ্রাহ্য করা হয় না-বরং কবুল করা হয়-
🟢 পিতার দোয়া-
🟢 রোজাদারের দোয়া-
🟢 মুসাফিরের দোয়া-
-(বায়হাকি-হাদিস নং-৩/৩৪৫ সিলসিলাতুস সহিহা-আলবানি-১৭৯৭)।

হযরত মু'আজ ইবনে জাহরা (রাঃ) থেকে বর্ণিত-আল্লাহর রাসুল (সাঃ) বলেছেন-ইফতারের সময় রোজাদারের জন্য এমন একটি দোয়া রয়েছে যা ফিরিয়ে দেয়া হয় না।
(ইবনে মাজাহ-হাদিস নং ১৭৫৩ তাবরানি, হাদিস নং ১২২৯-১২৩০/২ বায়হাকি- হাদিস নং ৩৯০৫ )।

-ইফতারের দোয়া-
-আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া তা-ওয়াক্কালতু আলা রিযক্বিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আর'হামার রাহিমীন।
অর্থ-হে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিযিকের মাধ্যমে ইফতার করছি।
(আবু দাউদ-হাদিস নং ২৩৫৮)।

06/04/2024

ছবির ছেলেটির নাম রমজান। খুব পরিশ্রমী একটা ছেলে সে। পৃথিবীতে আপন বলতে তার কেউ নাই। তাকে আমি আদর করে ডাকি গরিবের জসিম! ছোট বেলায় বাংলা সিনেমায় দেখতাম, এমন কোনো কাজ বাকী নাই যেটা নায়ক জসিম করতো না! রমজানও ঠিক এমন৷ রিক্সা চালানো থেকে কুলিগিরী বা ইট ভাঙ্গা থেকে জাহাজে কাজ করা, সবই তার আয়ত্তের মধ্যে। বলা যায় সে সব কাজের কাজী।

কিন্তু ঐ রেল স্টেশন আর আমাদের মতো কিছু সাংগঠনিক ব্যক্তি তার জীবনটা নষ্ট করে দিয়েছে। সে যখন খুব ছোট ছিলো, তার হাতে নেশার গামের পলিথিন টা ধরিয়ে দিয়ে একটা ভিডিও বানানো হয়। শুধুমাত্র কিছু ভিউ আর ভাইরাল হওয়ার আশায়। সেই ভিডিও আজো আছে ইন্টারনেটে।
সেই সংগঠন বা সেই ব্যক্তির নাম নাই বা বললাম!

যাই হোক, নতুন কাপড় পেয়ে খুব খুশি রমজান।
প্রতিবছর যদিও উদ্যোগ নিয়ে, আপনাদের সহযোগিতায় শত বাচ্চার ঈদের কাপড় দেয়ার চেষ্টা করেছি তবে এই বছর আর তা সম্ভব হয়নি।

ভালো থাকুক আলোর আশারা। ওরাই একদিন নেতৃত্ব দিবে, যদি সঠিক দিকনির্দেশনা পায়। এই লক্ষ্যেই আমাদের কাজ করা উচিত।

আলোর আশা যুব ফাউন্ডেশন
আলোর আশা যুব ফাউন্ডেশন
আলোর আশা যুব ফাউন্ডেশন

28/03/2024

সমাজের অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষদের জন্য
আলোর আশা যুব ফাউন্ডেশন থেকে আজকের আয়োজন আলহামদুলিল্লাহ্❤️

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Alor Asha Foundation, 201 Sahfi Sawdagor Bari, 2nd Floor, Shupariwalapara , Dhoniala Para, Dhaka Trunk Road
Chittagong
4100