চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র সমিতি - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র সমিতি - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র সমিতি - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসিয়াল পেইজ
২১০০ একরের ক্যাম্পাসে আপনাকে স্বাগতম!
চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র সমিতি,চবি।

নবীন বরণ ও প্রবীণ বিদায় ২০২৫১২ ই ফ্রেব্রুয়ারি, আরও ছিল সন্ধ্যায় কালাইয়ের রুটি উৎসব।সবাইকে অনেক অনেক ধন্যবাদ।সবার নির...
04/03/2025

নবীন বরণ ও প্রবীণ বিদায় ২০২৫

১২ ই ফ্রেব্রুয়ারি, আরও ছিল সন্ধ্যায় কালাইয়ের রুটি উৎসব।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।সবার নিরলস পরিশ্রম আর কষ্টের ফলে দুইটি প্রোগাম আমরা একসাথে করে সফল হয়েছি।বিশেষ ভাবে ধন্যবাদ ১৮-১৯ সেশন প্রবীণ যাদের মধ্যে সব সময় ছিল একাগ্রতা।

কৃতজ্ঞতা প্রকাশ:
ছাত্র উপদেষ্টা: আলহাজ্ব মোঃ মাহফুজুর রহমান Vai @ shorir Vai Md Jahangir Alom Rehan Hasnain Nishan Muhammad A Kader গোলাম সারোয়ার
পৃষ্ঠপোষক বৃন্দ: Golam Kabir স্যার,মোঃ নাজমুল হুদা ভাই এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি সদস্যবৃন্দ, চট্টগ্রাম।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র সমিতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

21/02/2025

আন্তর্জাতিক শহীদ দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি🩶
#চাঁপাইনবাবগজ্ঞ জেলা ছাত্র সমিতি,চবি।

প্রতিষ্ঠাকালীন সভাপতি, মাহফুজুর রহমান ভাই।ছোটদের দিকনির্দেশনা ও ভালোবাসা দিয়ে গেলেন।প্রতিটি বিকেল এমন হোক, প্রাক্তন দের...
18/10/2024

প্রতিষ্ঠাকালীন সভাপতি, মাহফুজুর রহমান ভাই।
ছোটদের দিকনির্দেশনা ও ভালোবাসা দিয়ে গেলেন।
প্রতিটি বিকেল এমন হোক, প্রাক্তন দের শক্তি আমাদের শক্ত করুক।

16/05/2023
02/11/2020

★২০-২১ সেশনের ছাত্রছাত্রী দের জন্য কিছু তথ্য ★★
আপনি কেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়বেন/ চবি কেন সেরা???

১)দেশের সবচেয়ে বড় (২১০০ একর) বিশ্ববিদ্যালয় হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

২)দেশের ৪ টি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের চবি ১টি।

৩) প্রতিষ্ঠার দিক থেকে দেশের ৩য় বিশ্ববিদ্যালয় হচ্ছে চবি.

৪) ৫৪ টা ডিপার্টমেন্ট, ২৮ হাজার ছাত্রছাত্রী, প্রায় ১ হাজার শিক্ষক নিয়ে বিশাল এক পরিবার।

৫) রয়েছে ৩.৫ লক্ষ বই নিয়ে বিশাল কেন্দ্রীয় গ্রন্থগার।

৬) ছেলেদের জন্য ৮ টি হল ,মেয়েদের জন্য ৪ টি হল (মোট ১২ টি হল)

৭) বিশ্বের একমাত্র বিশ্ববিদ্যালয় যার জন্য আলাদাভাবে রয়েছে ২ টি শাটল ট্রেন,১ টি ডেমু ট্রেন ও BRTC এর লাল বাস,শিক্ষক দের জন্য অর্ধশত এসি-নন এসি বাস।

৮) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর নিজস্ব জাদুঘর রয়েছে।

৯) দেশের একমাত্র হাইটেক পার্ক যুক্ত বিশ্ববিদ্যালয় এবং একমাত্র পাহাড়ঘেরা বিশ্ববিদ্যালয়।

১০) দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ফ্যাকাল্টি( বায়োলজি ফ্যাকাল্টি)।

১১) দেশের একমাত্র প্রাকৃতিক ঝরনা যুক্ত বিশ্ববিদ্যালয়।

১২) চাকসুতে পাবেন-৩ টাকায়-দুধ চা,পরটা। ২৫ টাকায়-পোলাও,মুরগি / ডিম,১০ টাকায়- পানি পুরি। খাওয়াদাওয়া, আড্ডা দেওয়ার জন্য রয়েছে ঝুপড়ি।

১৩) মায়া হরিণ,অজগর ও বন্যশূকরের দেখা মিলবে চবি ক্যাম্পাসে।

১৪) চোখ জুড়ানো ফরেস্ট্রির রাস্তা,বঙ্গবন্ধু উদ্যান,বোটানিক্যাল গার্ডেন,স্লুইসগেট, নিজস্ব প্যাগোডা ও ঝুলন্ত ব্রিজ রয়েছে, বায়োলজি পুকুরপাড় ।

১৫) বিশাল ক্যাম্পাসের ভেতরে সহজেই চলাচলের জন্য রয়েছে- জো বাইক নামে সাইকেল সার্ভিস।

১৬)বিশ্বের একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে আছে গিরিপথ, যার নাম - চালান্দা গিরিপথ।

১৭) দুপাশে পাহাড় আর মাঝ খানে রাস্তা - যার নাম কাটা পাহাড়।

১৮) হতাশার মোড়,সক্রেটিস চত্ত্বর, টাইটানিক চত্ত্বর,কাপল রোড,শহিদ মিনার,ভূতের বিল্ডিং, রেল স্টেশন এবং রয়েছে জয় বাংলা চত্ত্বর ।

১৯) জালিয়াতি বিহীন ভর্তি পরীক্ষা এবং ২৪ ঘন্টার ভেতর রেজাল্ট।

২০) মাদরাসার শিক্ষার্থী,হিন্দু, বোদ্ধ এদের জন্য রয়েছে ভর্তি পরীক্ষায় বিশাল এক সুযোগ।

২১) বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যার শিক্ষক নোবেল পুরস্কার পেয়েছে(ড.মোহাম্মদ ইউনুস)।

২২) জামাল নজরুল ইসলামের মতো বিখ্যাত লোক চবির শিক্ষক ছিলেন(যার লেখা একাধিক বই অক্সফোর্ড ও ক্যামব্রিজের মতো বিশ্ববিদ্যালয়ের সিলেবাসভুক্ত করে পড়ানো হয়)

২৩) দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ ও আধুনিক আইন অনুষদটি চবিতেই অবস্থিত ।

2019-2020
24/10/2019

2019-2020

কারো প্রয়োজনে সর্বদা প্রস্তুত!
24/10/2019

কারো প্রয়োজনে সর্বদা প্রস্তুত!

02/10/2019

চবির প্রতি আসনে লড়বেন ৩৪ জন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার আবেদন শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৪৮টি বিভাগ ও ৫টি ইনস্টিটিউটের মোট ৪ হাজার ৯২৬টি আসনের জন্য বিপরীতে আবেদন করেছেন এক লাখ ৬৬ হাজার ৮৭০ জন। ফলে প্রতি আসনে লড়বেন ৩৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

চার ইউনিট ও দুই উপ-ইউনিটের আবেদন-

'এ' ইউনিটের অধীনে বিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, ইঞ্জিনিয়ারিং অনুষদ এবং সমুদ্রবিজ্ঞান ও মৎসবিদ্যা অনুষদের জন্য ৫২ হাজার ৭৮০ জন আবেদন করেছেন।

'বি' ইউনিটের অধীনে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের জন্য ৪২ হাজার ০৪ জন আবেদন করেছেন।

'সি' ইউনিটের অধীনে ব্যবসায় প্রশাসন অনুষদের জন্য ১৪ হাজার ০১ জন আবেদন করেছেন।

'ডি' ইউনিটের অধীনে সমাজবিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, ব্যবসায় প্রশাসন অনুষদ (আংশিক) ও জীববিজ্ঞান অনুষদের দুটি বিভাগের (আংশিক) জন্য ৫২ হাজার ৯১৭ জন আবেদন করেছেন।

'বি১' উপ-ইউনিটের অধীনে কলা ও মানববিদ্যা অনুষদ অধিভুক্ত চারুকলা ইনিস্টিউট, নাট্যকলা বিভাগ ও সঙ্গীত বিভাগের জন্য এক হাজার ৯৪২ জন এবং 'ডি১' উপ-ইউনিটের অধীনে শিক্ষা অনুষদের জন্য তিন হাজার ২২৬ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন।

ভর্তি আবেদনের সময় শেষ হওয়ার পর মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে এসব তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. হানিফ সিদ্দিকী।

Address

University Of Chittagong, Zobra, Hathazari
Chittagong

Telephone

+8801750770787

Website

Alerts

Be the first to know and let us send you an email when চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র সমিতি - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category