চিকদাইর উচ্চ বিদ্যালয়

চিকদাইর উচ্চ বিদ্যালয় শিক্ষা বিষয়ক

27/01/2026
Time of publishing the results of annual examination and Test  examination -2025
30/12/2025

Time of publishing the results of annual examination and Test examination -2025

মহান বিজয় দিবসের শুভেচ্ছা
16/12/2025

মহান বিজয় দিবসের শুভেচ্ছা

24/11/2025
10/11/2025

এতদ্বারা অত্র বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ ১০/১১/২০২৫ খ্রিঃ তারিখ সোমবার থেকে তোমাদের রেজিষ্ট্রেশনের কর্যক্রম শুরু হবে বিধায় সকলকে বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে।

অনুপস্থিতির কারণে কোন ছাত্রছাত্রী র রেজিষ্ট্রেশন না হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
চিকদাইর উচ্চ বিদ্যালয়

চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান '  চিকদাইর উচ্চ বিদ্যালয়ে NTRCA কর্তৃক সুপারিশ প্রাপ্ত  জনাব তাকরিমা আকতার বি.ক...
03/09/2025

চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ' চিকদাইর উচ্চ বিদ্যালয়ে NTRCA কর্তৃক সুপারিশ প্রাপ্ত জনাব তাকরিমা আকতার বি.কম (সম্মান),এম.কম (হিসাববিজ্ঞান) সহকারী শিক্ষক (ব্যবসায় শিক্ষা) পদে এবং জনাব সেতু দাস বিএস সি (সম্মান), এমএসসি( উদ্ভিদবিদ্যা)
সহকারী শিক্ষক( জীববিজ্ঞান) পদে যোগদান করায় অত্র বিদ্যালয়ের পরিচালনা পরিষদ,শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রীর পক্ষ থেকে অভিনন্দন

01/09/2025

পরীক্ষার রেজাল্ট নিয়ে শিক্ষককে
কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন?

কিছু সত্য কথা…

👩‍🏫 “রেজাল্ট নিয়ে প্রশ্ন করার আগে—এই কয়টা প্রশ্ন নিজেকে করুন, শ্রদ্ধেয় অভিভাবক!”

শিক্ষার্থীর রেজাল্ট খারাপ?
অসুবিধা নেই, আমি উত্তর দিতে রাজি।
তবে আগে কিছু জিনিস আপনি দেখিয়ে দিন:

📌 আপনার সন্তান প্রতিদিন কতক্ষণ রুটিন করে পড়াশোনা করে?
📌 কোন খাতা বা বইয়ে কী কী পড়া হয়েছে, আপনি জানেন তো?
📌 মাসে কয়টা কলম, কয়টা খাতা ফুরায় আপনার বাচ্চার?
📌 স্কুলের প্রতি ক্লাসে নিয়মিত গিয়েছে তো? অনুপস্থিতির হিসেব রাখেন তো?
📌 ঘরে মোবাইল বা টিভি কতটুকু সময় দখল করে থাকে তার জীবনে?

আমি শিক্ষক, দায়িত্ব নিতে পিছপা হই না।
কিন্তু আপনার দায়িত্বটাও কি আপনি ঠিকঠাক পালন করছেন?

শিক্ষা শুধু স্কুলের চার দেয়ালে গড়ে ওঠে না। এটা পরিবার, সমাজ আর শ্রদ্ধাশীল পরিবেশের সম্মিলিত চেষ্টার ফসল।

👉 তাই বলছি, আপনার সন্তানকে প্রতিদিন একটি সুনির্দিষ্ট রুটিনে পড়ার টেবিলে বসান।
👉 তার খাতা-কলমের হিসেব রাখুন।
👉 স্কুলে পাঠানো, তার মনোযোগ—এসব বিষয় নজরে রাখুন।
তারপর আসুন আমাদের কাছে।
আমরাও বলবো—কোথায় সমস্যা, কোথায় সমাধান।

📣 অন্যথায়, শুধু শিক্ষকের দিকে আঙুল তুললে, সমস্যার শেকড় কখনোই ধরা যাবে না।

✋ শিক্ষকের প্রতি শ্রদ্ধা দেখান, দায়িত্বে পাশে থাকুন। তবেই গড়ে উঠবে আলোকিত প্রজন্ম।

✍️📣 কমিটির দায়িত্ব কি শুধু শিক্ষক পর্যবেক্ষণ? নাকি সমাজ সচেতনতা গড়া?

আপনাদের প্রতি বিনয়ের সঙ্গে একটা প্রশ্ন রাখতে চাই—
আপনারা কি জানেন, এই এলাকার কতজন অভিভাবক প্রতিদিন সন্তানের পড়াশোনার খোঁজ রাখেন ?
কতজন জানে তার সন্তান কী পড়ে, কী বুঝছে, কীভাবে সময় ব্যয় করছে ?

🛑 শুধু স্কুলে এসে শিক্ষককে জিজ্ঞাসা করা—
"কেন রেজাল্ট খারাপ?"
এটা দায়িত্ব নয়, এটা দায় ঝেড়ে ফেলা।

👉 আগে এলাকার অভিভাবকদের কাছে যান।
👉 জিজ্ঞেস করুন—
▪️ সন্তানকে কতটুকু সময় দেন?
▪️ প্রতিদিন পড়তে বসান তো?
▪️ স্কুলে পাঠান নিয়মিত তো?
▪️ মোবাইল-গেম-টিভি নিয়ন্ত্রণে আছে তো?

তারপর যদি দেখেন শিক্ষক তার জায়গা থেকে গাফিলতি করছে,
তবেই প্রশ্ন করুন। নয়তো এটা শিক্ষককে নয়, পুরো শিক্ষাব্যবস্থাকে অপমান করা।

NTRCA কর্তৃক সুপারিশকৃত সহকারী শিক্ষক (ব্যবসায় শিক্ষা) পদে তাকরিমা আকতারকেএবং সহকারী শিক্ষক( জীববিজ্ঞান) পদে সেতু দাশকে...
29/08/2025

NTRCA কর্তৃক সুপারিশকৃত সহকারী শিক্ষক (ব্যবসায় শিক্ষা) পদে তাকরিমা আকতারকে
এবং সহকারী শিক্ষক( জীববিজ্ঞান) পদে সেতু দাশকে নিয়োগপত্র প্রদান করলাম।

22/08/2025

২০২৫খ্রি. এস এস সি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট আগামী (রবিবার) ২৪/০৮/২০২৫খ্রি. বিতরণ করা হবে।

চিকদাইর উচ্চ বিদ্যালয়ের সম্মানীত প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সিনিয়র শিক্ষক জনাব সোলায়মান মজুমদার বিগত ২৮-০৭-২০২৫...
29/07/2025

চিকদাইর উচ্চ বিদ্যালয়ের সম্মানীত প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সিনিয়র শিক্ষক জনাব সোলায়মান মজুমদার বিগত ২৮-০৭-২০২৫ ইং তারিখ মৃত্যু বরণ করেন।এ উপলক্ষ্যে চিকদাইর উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব আবদুল হক,জনাব আবু জাফর সালেহ,জনাব পান্না দত্ত,জনাব প্রিয়ম কুমার দে,জনাব দিলদার হোসেন,সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ আইয়ুব এবং প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) জনাব কাজী মোহাম্মদ ইলিয়াছ এর শোকাবহ বক্তব্যের মাধ্যমে বিদ্যালয়ে এক শোকের পরিবেশ সৃষ্টি হয়।শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে দশম শ্রেণির শিক্ষার্থী শাহরিন বিনতে নোমান।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব দিলদার হোসেন ও পান্না দত্তের সঞ্চালনায় শোকানুষ্ঠানটি সমাপ্ত হয় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মো:আবদুল হক কাদেরীর পরিচালিত দোয়া মাহফিলের মাধ্যমে।

Address

Chickdair High School , Raozan
Chittagong
4342

Alerts

Be the first to know and let us send you an email when চিকদাইর উচ্চ বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to চিকদাইর উচ্চ বিদ্যালয়:

Shortcuts

Share