Omor Tasfi - Easy Learning

Omor Tasfi - Easy Learning

Share

Entrepreneur | Digital Marketer | Content Creator | Teacher | Athletes |
Certified Assessor at BTEB Assalamualaikum,
I am Omor Tasfi.

I have completed my MBA(Accounting) degree from University of Chittagong. & I have also Successfully completed my Digital Marketing Course from Creative IT Institute, Sheikh Kamal IT training & Incubation Center, Bangladesh Technical Education Board. Now,
I teach online and offline digital Marketing courses. And I also teach more academic Accounting. If you need you can contact easily Via Email:

29/04/2026

আসলে বর্তমান সময়ে একটা সরকারি চাকুরি মামুলি ব্যাপার না | তবুও যদি নিচের গাইডলাইন গুলো মাত্র ২/৩ মাস মেনে চলেন সেই অসম্ভব টাই সম্ভব হবে ইনশাআল্লাহ 🥰
কোনো শর্টকার্ট না খুঁজে এমনভাবে পড়ুন যেনো সরকারি চাকুরির কোনো MCQ না থাকে যা আমি পারবো না (যদিও বাস্তবে তা পুরাপুরি অসম্ভব কিন্তু নিয়ত/ইচ্ছে ওরকমই থাকতে হবে)।
🤔 সবসময় এটা ভাবুন অন্যরা পারলে আমি না পারার কোনো কারণ নাই |

যাহোক হাতে আজাইরা সময় থাকলে পোস্ট টা পড়তে পারেন! আশা করি নিরাশ হবেন না। 😊

কীভাবে বিসিএস ক্যাডার হবেন? 🙄
বিসিএস না হলেও অন্তত একটা ভালোমানের সরকারি চাকুরি পাওয়ার পূর্ণাঙ্গ গাইডলাইন

✍️ যাক প্রথমত বিশ্বাস করুন "আমি পারবোই" আসলে সরকারি চাকুরি পাওয়া কোনো ব্যাপারই না, শুধু বিশ্বাস & "সঠিক উপায়ে" "সামান্য" চেষ্টা দরকার |

✍️ সবকিছু মনে রাখতে হবে?
- না | আমরা যখন কোনো বই পড়ি ৯০% ভুলে যাই, হয়তো ১০% মনে থাকে | এই ১০% ই আপনার সম্পদ | পরের বার শুধু দাগানো অংশ পড়লেই ২০%, ৩০% এভাবেই ভাণ্ডার বাড়তে থাকবে!

✍️ রুটিন করবেন কিনা?
- আপনি যদি সবসময় নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট কর্মে আবদ্ধ থাকেন তবে রুটিন করতে পারেন | আমি রুটিন করে পড়তে পারিনি, রুটিন করলে ২/৩ দিন পরেই রুটিন শেষ!! যতটুকু ফ্রি সময় পাবেন ততটুকু কাজে লাগাতে চেষ্টা করবেন, এটাই রুটিন |

✍️ জব সলুয়েশন পড়া জরুরি কিনা?
- জব সলুয়েশনে আগের বিভিন্ন পরীক্ষার প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান থাকে | আমি কখনও জব সলুয়েশন পড়িনি কারণ বিষয়ভিত্তিক বইগুলোর প্রতিটি অধ্যায় শেষেই বিগত প্রশ্ন থাকে | তবু সব প্রশ্ন একত্রে পেতে জব সলুয়েশন পড়তে পারেন (২/১ বছর পুরাতন হলেও চলবে)

✍️ সরকারি চাকুরির জন্য পড়বেন বাট কোনটা দিয়ে শুরু করবেন??
- আপনি যদি সত্যিই সরকারি জব চান তবে আপনাকে অন্তত ৫টা বই কিনতে হবে | বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান একটা করে & জব সলুয়েশন | আগে সহজ (জিকে) দিয়েই শুরু করুন | ক্রমান্বয়ে বাকিগুলো পড়ুন | এক দিনে কখনো ২ সাবজেক্টের বেশি পড়বেন না (১টা পড়াই বেস্ট)

🙄 আচ্ছা জবের পড়া কি অসীম কিছু?
নিশ্চয়ই না |
মনে করুন বাংলা গ্রামারে কয়টা অধ্যায়? ধরলাম ৩০টা | তো আপনি যদি ২ দিনেও মাত্র ১টা অধ্যায় পড়েন তাহলে ২ মাসে বই শেষ! (অবশ্যই মোবাইল দূরে রেখে পড়তে হবে) তেমনি গণিতে ৩০টা অধ্যায় ২ মাসেই তো শেষ হয়ে যায়, ইংরেজিও সেইম | তাহলে আপনি পড়াকে, সরকারি জব পাওয়াকে অসীম মনে করবেন কেনো? এর পরিধি একদম সামান্য | আসলে আমরা পড়ি না | পড়লে সরকারি জব কোনো ব্যাপারই না, খুব ইজি.....

🤔 হ্যাঁ, সাধারণ জ্ঞানের পড়া অনেক, তবে ভয় পাওয়ার কিছুই নেই | কারণ বিগত বিসিএস বা যেকোনো পরীক্ষার প্রশ্ন দেখুন ৮০-৯০% প্রশ্ন আসে স্থায়ী জিকে থেকে, সামান্য কিছু সাম্প্রতিক থাকে | অনুরোধ করবো এ সামান্য কিছুর জন্য অযথা সময় নষ্ট করবেন না | আপনার চাকুরির প্রধান পড়া গণিত, ইংরেজি, বাংলা | সাধারণ জ্ঞান পড়ুন বা না পড়ুন পরীক্ষায় সবার প্রাপ্ত নাম্বার কাছাকাছি থাকে | চাকুরি পাওয়া না পাওয়া নির্ভর করে গণিত ও ইংরেজির উপর | সাধারণ জ্ঞান যেগুলো "বারবার পরীক্ষায় আসে" সেগুলো মোটামুটি সব পারা উচিত, আর সাম্প্রতিক শুধু পরীক্ষার সময় পড়বেন (রিসেন্ট ভিউ পড়তাম আমি)

🤗 প্রিলির জন্য যাদের আগে থেকে ভালো প্রস্ততি আছে তাদের জন্য বিষয়টা সহজ (পড়তেও হয় না) একদম নতুনদের জন্য কঠিন | আমি প্রিলির জন্য প্রতি বিষয়ের অন্তত ৪/৫টা করে বই রিডিং পড়েছি (দাগিয়ে) সার্বিকভাবে 📚 যে বইগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হলো শুধু সেগুলোই উল্লেখ করলামঃ

📖 বাংলা লিটারেচার = অগ্রদূত (পাশাপাশি ওরাকল দেখতে পারেন) [টার্গেট ১৪/২০]

📖 বাংলা গ্রামার = নবম বোর্ড বই (পাশাপাশি অগ্রদূতেরই গ্রামার অংশ) [টার্গেট ৮/১৫]

📖 ইংরেজী গ্রামার = প্রফেসরস/মাস্টার (যেকোনো একটা হলেই চলবে) (টার্গেট ১০/২০)

📖 ইংরেজী লিটারেচার = শরীফ স্যারের হ্যান্ডবুক (পাশাপাশি জয়কলি) [টার্গেট ১০/১৫]

📖 বাংলাদেশ বিষয়াবলী = জুবায়েরস জিকে (পাশাপাশি কনফিডেন্স) [টার্গেট ২০/৩০]

📖 আন্তর্জাতিক = কনফিডেন্স (পাশাপাশি রিসেন্ট ভিউ) [টার্গেট ১২/২০]

📖 ভূগোল = নবম বোর্ড বই (পাশাপাশি জর্জ) [টার্গেট ৬/১০]

📖 বিজ্ঞান = নবম বোর্ড বই (পাশাপাশি জর্জ) [টার্গেট ৮/১৫]

📖 ICT = এইচএসসি আইসিটি বই (পাশাপাশি সেল্ফ সাজেশন) [টার্গেট ৮/১৫]

📖 গণিত = খায়রুলস বেসিক ম্যাথ (একটাতেই চলবে) [টার্গেট ১০/১৫]

📖 মানসিক = এসিউরেন্স রিটেন (একটা পড়লেই প্রিলি, রিটেন হয়ে যাবে) [টার্গেট ১১/১৫]

📖 সুশাসন = পৌরনীতি দ্বিতীয় পত্র বই (পাশাপাশি যেকোনো গাইড!) [টার্গেট ৩/১০]

📖 জিস্ট হিসেবে ইনসেপশন/এসিউরেন্স ডাইজেস্ট পড়তে পারেন
🥰 মডেল টেস্ট করলেও অনেক উপকৃত হবেন | আমি ৫টা করেছিলাম (প্রফেসরস, কনফিডেন্স, জ্ঞানদ্বীপ, ওরাকল, অদিতি) মডেল টেস্ট বা যেকোনো MCQ পড়ার আমার উদ্ভাবিত নিয়মঃ পড়ার সময় যে প্রশ্নগুলো আপনার চাকুরির আবেদনের বয়স শেষ না হওয়া পর্যন্ত পারবেন ১০০% নিশ্চিত! সেগুলো ক্রস দিয়ে দিবেন, তাহলে পড়া কমে যাবে | যতোবার পড়বেন এ নিয়ম ফলো করবেন & পড়া কমতে থাকবে |

🥰 এখানে ১২০ মার্কসের টার্গেট দেখানো হলো | আপনাকে সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে | বই আমাদের সবার কাছেই আছে | কারো কাছে যদি অন্যান্য বই থাকে পড়তে পারেন তবে আর্থিক সমস্যা না থাকলে উপর্যুক্ত বইগুলোও কিনুন | বই কিনে কেউ দেউলিয়া হয় না, প্রতিটা বই থেকে কিছু না কিছু শিখার আছে | তবে বেশি বেশি বই পড়ার চেয়ে "বুঝে পড়া" এবং একই বই বারবার "রিভিশন" দেওয়া গুরুত্বপূর্ণ | প্রথমবার পড়ার সময় অবশ্যই অবশ্যই অবশ্যই ২টা ম্যাপ রাখবেন & ভাববেন কী পড়তেছেন, বাস্তবতা মিলাবেন, গুরুত্বপূর্ণ লাইন অবশ্যই লাল দাগ করে যাবেন, রিভিশন দেয়ার সময় শুধু দাগাঙ্কিত অংশ পড়বেন (তখন না বুঝলে আবার পুরা প্যারা পড়বেন) মাসিক কারেন্ট এফেয়ার্সের পাশাপাশি দৈনিক পত্রিকা পড়ার চেষ্টা করবেন |

🤔 আপনি কোথায় কোন বিষয়ে অনার্স মাস্টার্স করেছেন সেটা কোনোভাবেই পরিবর্তন করতে পারবেন না! তাই অতীত বাদ দিন, পুরোপুরি বাদ | আমার একাডেমিক জীবন কী পরিমাণ বাজে অপেনলি বলতেও পারি না 🙂 মনে রাখবেন কিছু এক্সটা মেধাবী ব্যতীত আমাদের সবার মেধা একই! একটু চেষ্টা করুন, আপনিও পারবেন | জেনারেল লাইনে পড়ুয়াদের সামনে বিসিএস ছাড়া তেমন কোনো পথ নেই (বিশেষত আমরা যারা ব্যাংকে পরীক্ষা দেই না) যদি ক্যাডার হতে চান তবে সারাক্ষণ মনে রাখবেন "আমাকে ক্যাডার হতে হবে, হতে হবে মানে হতেই হবে"

🙄 শুধু খাওয়া, পরা ঘুমানোর নাম জীবন নয়, জীবনে আরো অনেক কিছু আছে.... জীবন উপভোগের বিষয় | সরকারি জব হলে মেয়েদের একটা আত্মপরিচয় তৈরী হয়, সমাজে মূল্যায়িত হয়, নিজের ইচ্ছেমত টাকা খরচ করতে পারে | সৃষ্টিকর্তা ভাগ্য লিখে রাখছে ঠিক তবে নিশ্চয়ই সেটা দুভাবে পরিবর্তনযোগ্য (১) প্রচেষ্টা (২) দোয়া | তাই আপনার ভবিষ্যত জীবন কেমন হবে সেটা আপনার হাতেই..... আপনার জীবনকে সুন্দর করতে চাইলে আজই, ঠিক আজই সিরিয়াস হোন | কাল, পরশু করে করে সময় চলেই যাবে |

🗣️ মোটিভেশন দিতে যোগ্যতা লাগে, তার বিন্দুমাত্র আমার নেই | সত্যিকারার্থে মোটিভেশন মানুষের তেমন কাজে লাগে না | এই লেখা এখন পড়ছেন, আগামীকালই ভুলে যাবেন | তাই জীবনকে সুন্দর করতে হলে নিজের মোটিভেশন নিজেকেই তৈরী করতে হবে | পৃথিবীতে এমন কোনো কথা নেই যেটা দিয়ে কেউ আপনাকে বুঝাতে পারবে যদি আপনি নিজে না বুঝেন!! এখনি সিদ্ধান্ত নিন আপনার ভবিষ্যৎ জীবন কেমন হবে | মোটিভেশন নিন আপনার মা-বাবার চেহারা থেকে | একবার ভাবুন, আপনার একটা ভালো জব হলে তারা কতোটা খুশি হবেন | বাবার যতোই টাকা থাকুক নিজে ইনকাম করে বাবা মায়ের হাতে টাকা দিন | মেয়েরা নিজ ইনকামের টাকায় বাবাকে পাঞ্জাবি, মাকে শাড়ি কিনে দিন | এর থেকে বড় সুখ আর নাই | যতদিন ফেসবুক+বন্ধুবান্ধব এই ২টা ছাড়তে পারবেন না, ততদিন ভালো কিছু করতে পারবেন না | ফেসবুকে আসবেন শুধু খবরাখবর দেখার জন্য | চ্যাটিং নিষিদ্ধ! নিজে কিছু হবেন, দেখবেন ছেলেরা/মেয়েরা সিরিয়াল দিবে | যারা আলেম, ডাক্তার, প্রকৌশলী, বৈজ্ঞানিক কিছুই হতে পারিনি তারাও যখন নিজেরটা নিজে বুঝবেন "সমাজের জন্য কিছু করতে হলে নিজেকে কিছু হতেই হবে" এই ভাবনা যখন নিজে তৈরী করে নিতে পারবেন তখন আপনার মাথায় শুধু কাজ করবে পড়া, পড়া, পড়া! অথবা আমার মত ভ্রমণপাগল হলেও ভালো জবের (টাকা) বিকল্প নাই!

🙄 বয়স ৩২ হলে পিছনে তাকিয়ে দেখবেন চাকুরি না হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ "মোবাইল" তাই
আপনার সফলতার পিছনে সবচেয়ে বড় বাধা মোবাইলটাকে যেকোনো মূল্যে, যেকোনো মূল্যে সরিয়ে দিন (দিনে ১ ঘন্টা বরাদ্দ রাখবেন) জানি মোবাইল সরিয়ে থাকতে পারবেন না | তাই লগইন করলেও টাইমলাইনে ২ মিনিট চোখ বুলিয়ে মেসেজগুলো দেখা শেষে "আমার সব পড়া রয়ে গেছে" ভেবে দ্রুত ডাটা অফ করে দিবেন | নামমাত্র প্রস্তুতি নিয়ে কোনো পরীক্ষায় টিকবেন না, ভালো প্রস্তুতি নিলে সব পরীক্ষায় টিকবেন |

😊 বেসিক জ্ঞান অর্জনের পর মডেল টেস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ! বাসায় মডেল টেস্ট করবেন | ১টা ১টা প্রশ্ন পড়ে মনে মনে উত্তর বলে তারপর মিলাবেন | যেসব প্রশ্ন ১০০% পারবেন সেগুলো ক্রস করে দিবেন তাহলে পরীক্ষার ঘনিয়ে আসলে শুধু না পারা গুলো পড়া যাবে | বেশি বেশি মডেল টেস্ট না করলে পরীক্ষার হলে শুধু কনফিউশন সৃষ্টি হবে | তবে মডেল টেস্ট অনলাইনে করা বেস্ট |

🙄 বিসিএস পরীক্ষার্থী? কাজের ফাঁকে ফাঁকে পড়া নয় বরং পড়ার ফাঁকে ফাঁকে শুধু জরুরী কাজ.............

🤔 সিদ্ধান্ত নিন কী করবেন? বিদেশ, ব্যবসা নাকি জব?
যদি জব করতে চান তবে সরকারি জব কেনো করবেন না? (যেহেতু সরকারি জব পাওয়া খুব সহজ) আপনি শূন্য থেকে হোন কিংবা হয়তো অল্পের জন্য জব হয় না | সব ঘাটতি পূরণে আমার লাইভ ক্লাস করতে পারেন | ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন |

🤗 সব কথার শেষ কথাঃ পড়ার জন্য দিনে ৪/৬/৮ ঘন্টা ফিক্সড করুন | বাকি ১৮ ঘন্টা যা খুশি করবেন, ফেসবুকে বসে শুয়ে ঘুমিয়ে থাকবেন তবে ঐ ৬ ঘন্টা কোনোভাবেই মোবাইল ধরা যাবে না | তবেই সফল হবেন |

দুইটা ম্যাপ কিনে আজই পড়াশোনা শুরু করুন... আর যে বই পড়বেন তার পৃষ্ঠা সংখ্যাকে ৩০ বা ৬০ দিয়ে ভাগ করে দিনে তত পৃষ্ঠা পড়তে হবে | নয়তো দিন মাস বছর যাব তবু বই শেষ হবে না.......

পোস্টে আপনার বন্ধুবান্ধবকে মেনশন করতে পারেন | 😊

✍️ Md. Abu Omor ✍️
প্রভাষক,
হিসাববিজ্ঞান বিভাগ।

12/02/2026

মাননীয় সংসদ সদস্য জনাব হাসনাত আব্দুল্লাহ।
সংসদীয় আসন: কুমিল্লা-৪। "আপনার সময় ৩ মিনিট।” এই একটা বাক্য শোনার জন্য আজ কোটি কোটি মানুষ অপেক্ষায়। কারণ এই তিন মিনিট শুধু তিন মিনিট না এই তিন মিনিটের ভেতরে লুকিয়ে আছে লাখো শহীদের রক্তের ঋণ, একটা গোটা প্রজন্মের চোখের জলে লেখা প্রতিশ্রুতি, আর ১৮ কোটি মানুষের বুকের ভেতর চাপা পড়ে থাকা কথাগুলো।

যখন স্পিকার বলবেন “আপনার সময় ৩ মিনিট,” তখন গোটা বাংলাদেশ নিঃশ্বাস আটকে ধরবে। কারণ এই কণ্ঠ কোনো সাধারণ কণ্ঠ না। এই কণ্ঠ রাজপথের কণ্ঠ। এই কণ্ঠ জুলাইয়ের সেই উত্তাল রাতগুলোর কণ্ঠ। এই কণ্ঠ সেই ছেলেটার, যে বুকে গুলির ভয়ে পিছু হটেনি।

হাসনাত আব্দুল্লাহ যখন সংসদে দাঁড়াবেন, তখন তাঁর পাশে অদৃশ্যভাবে দাঁড়িয়ে থাকবে আবু সাঈদ, দাঁড়িয়ে থাকবে হাদি, দাঁড়িয়ে থাকবে প্রতিটি শহীদের আত্মা। তাঁর তিন মিনিট মানে শুধু তিন মিনিট না এটা ১৭ কোটি মানুষের হৃদয়ের কথা বলার সময়। এই সংসদ জনতার, এই কণ্ঠ জনতার, আর এই তিন মিনিট পুরো বাংলাদেশের। ❤️

শেয়ার করো, যদি তুমিও সেই কোটি মানুষের একজন হও।

©

Hasnat Abdullah #কুমিল্লা৪ #জনতার_সংসদ #জুলাই_বিপ্লব #নতুন_বাংলাদেশ #সংসদে_জনতার_কণ্ঠ

03/01/2026

আমার দেখা এ যাবৎকালের সেরা সংস্করণ!!!

যা কিছু পরিবর্তন হয়েছে-
☞১ম অধ্যায়ে এ প্রথম লুকা প্যাসিওলি'র পুরো নাম, তাঁর গ্রন্থের সঠিক নাম সংযুক্ত হয়েছে।
☞আর্থিক বিবরণী অধ্যায়ে আমূল পরিবর্তন করা হয়েছে।

নতুন বই অনুযায়ী:
◑ দেনাদারের স্থলে "প্রাপ্য হিসাব" করা হয়েছে।
◑ পাওনাদারের স্থলে "প্রদেয় হিসাব" করা হয়েছে।
◑ হিসাব অধ্যায়ের "প্রকারভেদ" এবং "হিসাব ও লেনদেনের সংশ্লিষ্টতা" লেনদেন অধ্যায়ে সংযোজিত হয়েছে।
◑ ৯ম-১০ম শ্রেণির বইয়ে প্রথমবারের মতন "বিপরীত হিসাব (যেমন: বিপরীত আয়, বিপরীত ব্যয়)" সংযোজন করা হয়েছে।

প্রায় সব অধ্যায়েই যৌক্তিক পরিবর্তন করা হয়েছে।

বি:দ্র: সম্মানিত শিক্ষকগণ পুরো বইটার প্রতিটা লাইন না পড়লে পরিবর্তনটা খেয়াল করতে পারবেন না। কারণ খুব সূক্ষ্ম পরিবর্তন হয়েছে। তবে আরো অনেক পরিবর্তন হয়তো দরকার ছিল।

02/01/2026

চাহিদা সোপান তত্ত্বের প্রবক্তা কে??

28/12/2025

এনসিপি থেকে তাসনিম জারা পদত্যাগ করেছে। আবার এনসিপি জামাতের সাথে জোট করেছে। মাঝখান দিয়ে আবার তাসনিম জারা ৪৮ লাখ টাকা তুলে বিপদে পড়ছে এগুলা ফিরত দিবে কেমনে। চরমোনাই আবার জামাতের সাথে থাকতে রাজী না।

তারেক রহমান এনআইডির ফটো তুলে চব্বিশ ঘন্টায় কার্ড পেয়ে যাবেন। উত্তেজিত জনতা সেই ফটো নিয়ে আন্দোলন করছে? বিলাই জেবু আবার ফেইসবুকে অফিসিয়াল পেইজ খুলে সেখান থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছে। হাসনাত আব্দুল্লাহ সেভেন সিস্টার্স নিয়ে কথা বলতেই দলের সব সিস্টার্স ভাগ হয়ে গেছে।

গতকাল এত টুইস্ট হইছে বিপিএলের ফাইনাল অভারেও এমন টুইস্ট হচ্ছে না। আবার বিপিএল যে চলতেছে দেশের কোন মানুষই জানে না।

27/12/2025

১. সকাল বেলা – "সূরা ইয়াসিন"

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "যে ব্যক্তি দিনের শুরুতে
সূরা ইয়াসিন পাঠ করবে, তার সকল প্রয়োজন পূর্ণ করা
হবে।" (দারেমি)। এটি কুরআনের হৃদয়। সকালে এটি
পাঠ করলে সারাদিনের কাজে বরকত পাওয়া যায় এবং মানসিক শক্তি বৃদ্ধি পায়।

২. রাতের বেলা - "সূরা আল-মুলক"

হাদিস অনুযায়ী, এই সূরাটি কবরের আযাব থেকে সুরক্ষা দেয়।
রাসুল (সা.) সূরা আল-মুলক না পড়ে রাতে ঘুমাতে যেতেন না।
এটি নিয়মিত পাঠকারীর জন্য কেয়ামতের দিন সুপারিশ করবে যতক্ষণ না তাকে ক্ষমা করা হয়।

৩. বিপদের সময় - "সূরা ফীল"

শত্রুর আক্রমণ বা বড় কোনো বিপদে সূরা ফীল পাঠ করা হয়।
ঐতিহাসিক আবরাহার হস্তীবাহিনীর ধ্বংসের ঘটনা এই সূরায় বর্ণিত হয়েছে।
ওলামায়ে কেরাম বলেন, আল্লাহর
সাহায্যের ওপর পূর্ণ বিশ্বাস রেখে এটি পাঠ করলে জালেম ও শত্রুর অনিষ্ট থেকে রক্ষা পাওয়া যায়।

৪. জাদু ও বদ নজরে - "সূরা ফালাক ও সূরা নাস" এই দুই সূরাকে একত্রে 'মুআওয়াজাতাইন' (আশ্রয় প্রার্থনার
দুই সূরা) বলা হয়। যখন কেউ জাদুর প্রভাব বা মানুষের কুনজরে পড়ে, তখন এই সূরা দুটি তাকে নিরাপত্তা দেয়।
রাসুল (সা.) প্রতি রাতে ঘুমানোর আগে এই দুই সূরা পড়ে নিজের শরীরে ফুঁ দিতেন।

৫. মন খারাপ বা দুশ্চিন্তায় - "সূরা ইনশিরাহ" যখন মন খুব বিষণ্ণ থাকে বা মনে হয় বিপদ কাটছেই না, তখন সূরা ইনশিরাহ (আলাম নাশরাহ...) পাঠ করলে প্রশান্তি মেলে।
এতে আল্লাহ তায়ালা ঘোষণা করেছেন- "নিশ্চয় কষ্টের সাথেই স্বস্তি আছে।" এটি আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে।

৬. রোগ-ব্যাধিতে - "সূরা ফাতিহা" সূরা ফাতিহার এক নাম হলো 'আশ-শিফা' বা রোগমুক্তি। সহীহ বুখারীর বর্ণনা অনুযায়ী, সাহাবায়ে কেরাম বিষাক্ত প্রাণীর দংশন এবং
বিভিন্ন অসুস্থতায় এই সূরা পড়ে দম (ফুঁ) করতেন এবং সুস্থতা লাভকরতেন। এটি সকল রোগের প্রাথমিক আমল।

৭. ভয়ের সময় – "আয়াতুল কুরসি"
কুরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত। হাদিসে এসেছে, রাতে শোবার সময় এটি পড়লে আল্লাহর পক্ষ থেকে
একজন ফেরেশতা তাকে পাহারা দেয় এবং শয়তান তার ধারেকাছেও ভিড়তে পারে না। কোনো নির্জন স্থানে বা
বিপদে ভয় পেলে এটি পাঠ করা সব থেকে কার্যকর।

৮. রিজিক বৃদ্ধির জন্য – "সূরা ওয়াকিয়া" বিখ্যাত হাদিস অনুযায়ী, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করবে,
সে কখনো দারিদ্র্যের শিকার হবে না। ওলামায়ে কেরাম একে 'ধনী হওয়ার সূরা' বলে থাকেন। এ কারণে মাগরিব বা এশার পর এই সূরা পড়ার পরামর্শ দেয়া হয়।

23/12/2025

সবাই ভূল উত্তর দেয়।

আমি নিশ্চিত আপনিও ভূল উত্তর দিবেন 🤔
পারলে সঠিক উত্তর কমেন্ট করে জানান 👍

20/12/2025

একটা বিজনেস কি সত্যিই একদম ফ্রি মার্কেটিং দিয়ে দাঁড় করানো সম্ভব?

সোজা উত্তর: হ্যাঁ, সম্ভব।

কিন্তু একটা শর্ত আছে,,,,
স্ট্র্যাটেজি ছাড়া নয়
ধৈর্য ছাড়া নয়
একদিন দুইদিন কনটেন্ট দিয়ে না

কারণ আমি নিজে আমার ক্লায়েন্ট কে সাজেস্ট করি, আপনি প্রথমে পেইড মার্কেটিং এ ফোকাস না দিয়ে কন্টেন্ট এ ফোকাস দেন।

আবার আজকাল অনেকেই বলে,
Boost না করলে কিছুই হয় না
Ad না চালালে সেল আসে না

আসল সত্যটা হলো
বাজেট নয়, বিজনেস বড় হয় বিশ্বাস আর ভ্যালু দিয়ে।

আমি অনেক ব্যবসাকে দেখেছি
এক টাকাও অ্যাড না চালিয়ে
শুধু কনটেন্ট + কথোপকথনের মাধ্যমে
প্রথম ৫০ জন কাস্টমার এনে ফেলেছে।

আপনি যদি এখন নতুন ব্যবসা শুরু করতে চান
স্কিন কেয়ার, কোচিং, ফ্যাশন, হোম ডেকোর, পেট প্রোডাক্ট, গিফট আইটেম,বা যেকোনো সার্ভিস।
তাহলে এই Zero Budget Strategy আপনাকে পথ দেখাতে পারে।

STEP 1: Personal Branding + Problem Solving Content

মানুষ পেজ থেকে কিনে না,
মানুষ মানুষের কাছ থেকেই কেনে।

নিজেকে এমনভাবে উপস্থাপন করুন যেন আপনি একজন
সমস্যার সমাধানদাতা

ভাবুন এইভাবে
“আমি সাহায্য করি XYZ সমস্যাটা সমাধান করতে।”

কনটেন্ট আইডিয়া:
৩০ সেকেন্ডের রিল কাস্টমারের সমস্যার কথা
Before / After গল্প
Storytelling “আমার প্রথম অর্ডারটা যেভাবে এসেছিল…”

STEP 2: Organic Posting Formula (Boost ছাড়াই)

একটা পোস্ট ভাইরাল না হলেও সমস্যা নেই
কনসিসটেন্সি ভাইরাল হওয়ার থেকেও শক্তিশালী।

প্ল্যাটফর্ম ব্যবহার করুন:
page
Facebook Group (নিজের + অন্যদের)
Instagram
TikTok
YouTube Shorts

Weekly Content Plan:
• Reel ভিডিও: ৩–৪ দিন
• গ্রাফিক পোস্ট: ৩ দিন
• কাস্টমার রিভিউ: ১–২ দিন
• লাইভ ভিডিও: ১ দিন

STEP 3: Facebook Group = সোনার খনি

আপনার প্রোডাক্টের সাথে মিল আছে এমন
১০–১৫টা একটিভ গ্রুপ খুঁজে নিন।

সরাসরি সেল করবেন না
ভ্যালু দেবেন, সমস্যা সমাধান করবেন

যেমন,
কেউ লিখেছে “চুল অনেক পড়ছে”
আপনি কমেন্ট করলেন
আমার একটা সিম্পল সমাধান আছে, চাইলে ইনবক্স করুন।

ইনবক্সেই কনভার্সন হয়।

STEP 4: Content Collaboration (ফ্রি ইনফ্লুয়েন্সার টেকনিক)

বড় ইনফ্লুয়েন্সার লাগবে না।
ছোট অথচ রিলেটেড অডিয়েন্স থাকলেই যথেষ্ট।

শুরুতে:
• ফ্রি প্রোডাক্ট
• বার্টার ডিল
• রিয়েল রিভিউ

একটা রিল → অনেক মানুষের কাছে পরিচিতি।

STEP 5: UGC = Trust Builder

যারা কিনেছে তাদের বলুন
“একটা ছোট ভিডিও দিলে ভালো লাগবে”

এই রিভিউগুলো Canva / CapCut দিয়ে রিল বানান
বারবার পোস্ট করুন।

মানুষ মানুষের কথায় বিশ্বাস করে।

STEP 6: Content + Conversation = Conversion

কমেন্টের উত্তর দিন
ইনবক্সে কথা বলুন
প্রশ্ন করুন
সমস্যা বুঝুন
তারপর বিক্রি করুন

CTA দিন:
এই অফারটা আজ রাত ১২টা পর্যন্ত।
আজকে অর্ডার করলে ফ্রি ডেলিভারি।

STEP 7: Inbox Retargeting (Ads ছাড়াই)

যারা আগে লাইক/কমেন্ট করেছে
তাদেরকেই আবার follow-up করুন

পুরনো কনটেন্টকে নতুন গল্পে রূপ দিন
এই পোস্টটা দিয়েই আমার প্রথম ১০টা অর্ডার এসেছিল…।

ফ্রি টুলস যেগুলো আপনার হাতেই আছে:

একটা মোবাইল ফোন
ক্যামেরা
Canva
CapCut
Google Sheet কনটেন্ট প্ল্যান
Facebook Group ট্রাফিক
Messenger / WhatsApp কনভার্সন

আর সবচেয়ে গুরুত্বপূর্ণ
আপনার ইচ্ছা
আপনার ধৈর্য
আপনার কনসিসটেন্সি

বড় হবার জন্য বড় বাজেট লাগে না।
দরকার বড় চিন্তা আর সঠিক স্ট্র্যাটেজি।

No excuse.
No shortcut.
Just smart work & consistency.

Let’s grow your business, the smart way .

20/12/2025

এখন আর তোমাকে দেওয়ার মতো দোয়া ব্যতীত আর কিছু অবশিষ্ট নাই ভাই 🤔

তাই মনের গভীর থেকে দোয়া ও ভালোবাসা রইলো।
#বিপ্লব #হাদী

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Aturar Depo, Bayezid 3 No. Ward
Chittagong
4210