Chandanaish Students' Association of CU

Chandanaish Students' Association of CU

Share

Completely non-political and educative association of University of chittagong.

11/05/2026

আগামীকাল রোজ মঙ্গলবার দুপুর ১২টায় বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মরণফাঁদ চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীতকরণের দাবিতে বৃহত্তর দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সকল এসোসিয়েশনের উদ্যোগে একটি মানববন্ধন অনুষ্ঠিত হবে।

এই দাবি আমাদের সকলের প্রাণের দাবি। আমরা সড়ক নামক এই মরণফাঁদ থেকে মুক্তি চাই।

এতে আপনাদের সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

📍 স্থান: শহীদ মিনার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
🕛 সময়: মঙ্গলবার, দুপুর ১২টা

Photos from Chandanaish Students' Association of CU's post 11/05/2026

We are honored to introduce the new "Sub-Committee" for the session 2025–26 of the "Chandanaish Students' Association of CU", who will be driving our initiatives forward this year.

Heartfelt Congratulations to all of you.💐

Photos from Chandanaish Students' Association of CU's post 03/05/2026

চন্দনাইশ স্টুডেন্টস' এসোসিয়েশন (সিএসএ), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়" এর ২০২৫-২৬ কার্যকরি পরিষদের ১ম সাধারণ সভা এবং ১ম পাঠচক্র সভা আয়োজিত হয়েছে।

গতকাল ২মে,রোজ শনিবার নগরীর ষোলশহর রেল স্টেশনে এ সভা অনুষ্ঠিত হয়।

কার্যকরি কমিটির বর্তমান সভাপতি মোহাম্মদ ইমরান শাহেদ সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জায়েদুল হাসান আশিক এর সঞ্চালনায়
* নবীন সদস্য সংগ্রহ
* নবীনবরণ অনুষ্ঠান
* পাঠচক্র পর্যালোচনা
* আনন্দ ভ্রমণ
* ফুটবল টুর্নামেন্টের আয়োজন সহ ভবিষ্যৎ পরিকল্পনা গুলো আলোকপাত করা হয়।
এতে আরো উপস্থিত ছিলেন বর্তমান কার্যকরি কমিটির সাংগঠনিক সম্পাদক সিফাতুল ইসলাম সাফিম, দপ্তর ও প্রচার সম্পাদক জোবায়ের আহমদ রাজ, সহ দপ্তর ও প্রচার সম্পাদক প্রত্যয় কান্তি দাশ,ক্রীড়া সম্পাদক আহমেদ হোসেন সাদিদ, সিনিয়র সদস্য সেকান্দার ইসলাম সায়েদ,সিনিয়র সদস্য আশফাক মাহমুদ, সদস্য জাহেদুল ইসলাম।

Photos from Chandanaish Students' Association of CU's post 25/04/2026

Meet the dedicated minds set to lead our executive body and proudly represent the legacy of Chandanaish.💫

24/04/2026

চন্দনাইশ স্টুডেন্টস' এসোসিয়েশন (সিএসএ), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়" এর নব নির্বাচিত ২০২৫-২৬ কার্যকরি কমিটি কর্তৃক চন্দনাইশ স্টুডেন্টস' এসোসিয়েশন (সিএসএ), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর সাবেক সভাপতি ও সম্মানিত উপদেষ্টা জবাব এডভোকেট খালেদ সামি ভাইকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সৌজন্য সাক্ষাৎকার করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন বর্তমান কার্যকরি কমিটির সভাপতি ইমরান শাহেদ, সাধারণ সম্পাদক জায়েদুল হাসান আশিক, সিনিয়র সহ সভাপতি মফিজুল আলম,সাংগঠনিক সম্পাদক সিফাতুল ইসলাম সাফিম, সিনিয়র সদস্য সেকান্দর ইসলাম সায়েদ, সিনিয়র সদস্য আশফাক মাহমুদ ও সদস্য কাজী ওয়াহেদুল ইসলাম।

12/04/2026

The Executive Committee of the "Chandanaish Students' Association (CSA), University of Chittagong", for the 2025-26 session has been officially announced.
Heartfelt congratulations to all the newly appointed members. Wishing you a meaningful, inspiring, and successful journey ahead in serving the student community with dedication and excellence.

29/03/2026

"চন্দনাইশ স্টুডেন্টস' এসোসিয়েশন (সিএসএ), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়" এর নব নির্বাচিত ২০২৫-২৬ কার্যকরি কমিটি(আংশিক) কর্তৃক চন্দনাইশ সমিতি, চট্টগ্রাম এর বর্তমান সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম কে ফুলেল শুভেচ্ছা এবং সৌজন্য সাক্ষাৎকার করা হয়।

উপস্থিত ছিলেন বর্তমান কার্যকরি কমিটির সভাপতি ইমরান শাহেদ, সাধারণ সম্পাদক জায়েদুল হাসান আশিক, সাংগঠনিক সম্পাদক সিফাতুল ইসলাম সাফিম, বিগত কার্যকরি কমিটির সদস্য শুভ ধর, উপকমিটির সদস্য সিকান্দার ইসলাম সাঈদ ও এহসানুল হক লাবিব।

27/03/2026

চন্দনাইশ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশন (সিএসএ), চবি পরিবারের সদস্য (ইংরেজি বিভাগ, ১৬-১৭ সেশন) আমাদের প্রিয় রাসেল আহমেদ ভাইয়ের মমতাময়ী মা ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে সিএসএ পরিবার গভীরভাবে শোকাহত।
▪️ জানাজা: আজ রাত ১০:০০ টা।
🕌 স্থান: মোহছেন মুন্সি জামে মসজিদ, কালিয়াইশ।
📍 যাতায়াত: ৫ নং ওয়ার্ড, বিসিমোড় হয়ে।
মহান আল্লাহ মরহুমাকে জান্নাতবাসী করুন এবং পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দিন। আমিন। 🤲
শোকান্তে,
সিএসএ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

Photos from Chandanaish Students' Association of CU's post 26/03/2026

বিনম্র শ্রদ্ধায় মহান স্বাধীনতা দিবস পালন করলো সিএসএ, চবি। 🇧🇩

​আজ ২৬শে মার্চ, আমাদের মহান স্বাধীনতা দিবস। অকুতোভয় বীর শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে আজ "চন্দনাইশ স্টুডেন্টস' এসোসিয়েশন (সিএসএ), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়"-এর পক্ষ থেকে চন্দনাইশ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

​শ্রদ্ধা নিবেদনের এই আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি ও সম্মানিত উপদেষ্টা জনাব মোহাম্মদ জহির উদ্দিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন ২০২৫-২৬ কার্যকরী পরিষদের বর্তমান সভাপতি মোহাম্মদ ইমরান সাহেদ ও সাধারণ সম্পাদক জায়েদুল হাসান আশিক।
​সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের মাঝে আরও উপস্থিত ছিলেন ২০২৪-২৫ কার্যকরী কমিটির সাবেক যুগ্ম সম্পাদক মফিজুল আলম, কার্যকরী কমিটির সিনিয়র সদস্য কাজী শাহাদাত এবং উপ-কমিটির সদস্য মোহাম্মদ কায়সার হামিদ, আবরার নুহিন, আব্দুল্লাহ জাসেম ও সিকান্দার ইসলাম সাইদ।

​বীর শহীদদের প্রতি আমাদের এই বিনম্র শ্রদ্ধা। স্বাধীনতার চেতনায় জাগ্রত থাকুক আমাদের আগামীর বাংলাদেশ! 🇧🇩

25/03/2026

চন্দনাইশ স্টুডেন্টস এসোসিয়েশন (সিএসএ), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর ২০২৪-২৫ কার্যকরি কমিটির সদস্য শুভ ধর এর বাবা শ্রদ্ধেয় শ্রী রঞ্জিত ধর, আজকে রাজমহল ক্লাব সংলগ্ন রাস্তায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পরলোকগমন করেছেন!
দিব্যান্ লোকান্ স গচ্ছতু!

সৃষ্টিকর্তা ওনার মঙ্গল করুন।

Photos from Chandanaish Students' Association of CU's post 23/03/2026

ঈদের আনন্দে CSA’র প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত!⚽🌙

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চন্দনাইশ স্টুডেন্টস' এসোসিয়েশন (সিএসএ), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর উদ্যোগে
ঈদের পরবর্তী দিনে চন্দনাইশের দেওয়ানহাটের Royal Sports Arena টার্ফে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সিএসএ'র প্রথম সাধারণ সম্পাদক ও সম্মানিত উপদেষ্টা জনাব মুহাম্মদ তাহের উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ও সম্মানিত উপদেষ্টা জনাব জিয়াউদ্দিন রোহান, সাবেক সভাপতি ও সম্মানিত উপদেষ্টা জনাব নোমান বিন হাসান রেজা, সাবেক সাধারণ সম্পাদক ও সম্মানিত উপদেষ্টা জনাব সাজ্জাদ হোসেন, সাবেক সভাপতি ও সম্মানিত উপদেষ্টা জনাব তাহমিদুর রহমান মুন্না, সাবেক সভাপতি ও সম্মানিত উপদেষ্টা জনাব কায়াচুল আলম, সাবেক সাধারণ সম্পাদক ও সম্মানিত উপদেষ্টা জনাব ইমরান হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ও সম্মানিত উপদেষ্টা জনাব এম. আব্দুল্লাহ বিন ইসমাইল (আবিদ),
এবং বর্তমান কার্যকরী কমিটির সভাপতি ইমরান শাহেদ,
সাধারণ সম্পাদক জায়েদুল হাসান আশিক, সাংগঠনিক সম্পাদক সিফাতুল ইসলাম সাফিম সহ CSA’র সাবেক ও বর্তমান অন্যান্য নেতৃবৃন্দ।

এই আয়োজনটি সাবেক ও বর্তমান সদস্যদের মিলনমেলায় পরিণত হয় এবং সবার মাঝে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও আন্তরিকতার বন্ধনকে আরও দৃঢ় করে।
ভবিষ্যতেও CSA এমন আয়োজন অব্যাহত রাখবে, ইনশাআল্লাহ।
Chandanaish Students' Association (CSA) 🤍⚽

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Chittagong