12/03/2026
আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তায়ালা Online Arabic Language Institute এর উদ্যোগে বিভিন্ন দেশ বিদেশের একঝাঁক ভাই-বোনদের নিয়ে ফ্রি তে (কোর্সের শুরুতে শুধুমাত্র ৫০০ টা রেজিস্ট্রেশন ফি নেওয়া হয়েছিলো) ৯ মে ২০২৫ থেকে শুরু করে আজ ১৩/০৩/২৬ পর্যন্ত লম্বা সময়ের মধ্যে পবিত্র কুরআন এর সম্পুর্ণ (সুরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত) শাব্দিক অনুবাদ, সংক্ষিপ্ত তাফসির ও সংশ্লিষ্ট সূরা/আয়াতের শিক্ষাসহ সমাপ্ত করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। শত ব্যস্ততা, চ্যালেঞ্জিং এর মধ্য মহান আল্লাহ তায়ালা আমার মত নগণ্য মানুষ কে কুরআন এর পথচলায় শামিল করায় মহান রাব্বুল আলামীন এর কাছে কৃতজ্ঞতায় জানাই। দীর্ঘ সময়ে এ পথচলায় যারা সঙ্গী হয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা ও আন্তরিক অভিনন্দন জানাই। মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে তার দ্বীনের পথে অটল রাখুন এবং বেশী বেশী। খেদমত করার তৌফিক দান করুন।
খুব শীঘ্রই দেখা হবে অন্য একটা কোর্সের সাথে ইনশাআল্লাহ।