সরাইপাড়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • সরাইপাড়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়

সরাইপাড়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় সরাইপাড়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়- চসিক পরিচালিত একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান।

বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ ক...
18/01/2026

বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করছেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন।

।। শোক সংবাদ।।সরাইপাড়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় -এর অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক জনাব রাবেয়া খাতুন(৮২) ইন্তেকাল করেছেন(...
02/01/2026

।। শোক সংবাদ।।
সরাইপাড়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় -এর অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক জনাব রাবেয়া খাতুন(৮২) ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ রাত ৮:০০ টায় হালিশহরের সবুজবাগ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

16/12/2025
।। সরাইপাড়া সিটি কর্পোরেশন উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মো. আরিফ হোসেনের গৌরবোজ্জ্বল পিএইচডি ডিগ্রি অর্জন।। সরাইপাড়া সি...
21/09/2025

।। সরাইপাড়া সিটি কর্পোরেশন উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মো. আরিফ হোসেনের গৌরবোজ্জ্বল পিএইচডি ডিগ্রি অর্জন।।

সরাইপাড়া সিটি কর্পোরেশন উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মো. আরিফ হোসেন তাঁর শিক্ষা ও গবেষণায় অসাধারণ সাফল্যের স্বাক্ষর রেখেছেন। তিনি সম্প্রতি মালয়েশিয়ার প্রখ্যাত ইউনিভার্সিটি অব মালয়েশিয়া পাহাং আল-সুলতান আব্দুল্লাহ (University of Malaysia Pahang Al-Sultan Abdullah) এর Faculty of Civil Engineering Technology থেকে নবায়নযোগ্য ও পরিবেশ প্রকৌশল (Renewable and Environmental Engineering) বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়

২০০৮ সালে আমাদের বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন তিনি। এরপর ২০১০ সালে চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসিতেও জিপিএ-৫ অর্জন করেন। পরবর্তী পর্যায়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট)'র পুরকৌশল বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি একই বিশ্ববিদ্যালয়ে 'Institute of River, Harbour and Environmetal Science'-এ সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

গবেষণার ক্ষেত্র

তাঁর গবেষণার বিষয় ছিল নবায়নযোগ্য জ্বালানির কার্যকর ব্যবহার ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি উন্নয়ন। এ গবেষণা দেশের টেকসই উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও সবুজ শক্তির প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

বিদ্যালয়ের গর্ব

প্রাক্তন ছাত্রের এই অর্জনে সরাইপাড়া সিটি কর্পোরেশন উচ্চবিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা গর্বিত। আমাদের প্রাক্তন ছাত্র মো. আরিফ হোসেনের এই সাফল্য বিদ্যালয়ের ইতিহাসে গৌরবময় সংযোজন। এটি আমাদের বর্তমান শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস।

বিদ্যালয়ের যুব রেড ক্রিসেন্ট ইউনিট(দিবা) আয়োজিত 'প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ'-এর তৃতীয় দিনের স্থিরচিত্র
27/08/2025

বিদ্যালয়ের যুব রেড ক্রিসেন্ট ইউনিট(দিবা) আয়োজিত
'প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ'-এর তৃতীয় দিনের স্থিরচিত্র

যুব রেড ক্রিসেন্ট ইউনিট আয়োজিত ৪ দিনব্যাপী 'প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ'-এর কিছু স্থিরচিত্র
25/08/2025

যুব রেড ক্রিসেন্ট ইউনিট আয়োজিত ৪ দিনব্যাপী
'প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ'-এর কিছু স্থিরচিত্র

অসুস্থতার কারণে স্বেচ্ছায় অবসরে যাওয়া বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক জনাব দুলাল কিশোর ভট্টাচার্য'র সাম্প্রতিক ছবি।তাঁ...
16/07/2025

অসুস্থতার কারণে স্বেচ্ছায় অবসরে যাওয়া বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক জনাব দুলাল কিশোর ভট্টাচার্য'র সাম্প্রতিক ছবি।

তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।

আমরা গভীরভাবে শোকাহত...সরাইপাড়া সিটি কর্পোরেশন উচ্চবিদ্যালয় পরিবার-এর দীর্ঘদিনের সদস্য জনাব শামসুন্নাহার (শামসু খালা) ৪/...
10/07/2025

আমরা গভীরভাবে শোকাহত...

সরাইপাড়া সিটি কর্পোরেশন উচ্চবিদ্যালয় পরিবার-এর দীর্ঘদিনের সদস্য জনাব শামসুন্নাহার (শামসু খালা) ৪/৫ দিন জ্বরে ভুগে আজ সকাল ১১ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চমেক হাসপাতালে ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহি...রাজেউন)।

আজ বাদ মাগরিব বায়তুল জান্নাত জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সবুজ মাঠের প্রত্যাশা পূরণে ঘাস লাগানো হচ্ছে।
29/06/2025

সবুজ মাঠের প্রত্যাশা পূরণে ঘাস লাগানো হচ্ছে।

Address

প্রাণহরি দাশ রোড
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when সরাইপাড়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to সরাইপাড়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়:

Shortcuts

Share