ওয়ার্লেস ঝাউতলা কলোনী উচ্চ বিদ্যালয়- অফিসিয়াল

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • ওয়ার্লেস ঝাউতলা কলোনী উচ্চ বিদ্যালয়- অফিসিয়াল

ওয়ার্লেস ঝাউতলা কলোনী উচ্চ বিদ্যালয়- অফিসিয়াল Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ওয়ার্লেস ঝাউতলা কলোনী উচ্চ বিদ্যালয়- অফিসিয়াল, Education, Wireless, Khulshi, Chittagong.

21/05/2026
19/05/2026

জরুরী বিজ্ঞপ্তি:
আগামী ২১-০৫-২০২৬ তারিখ রোজ বৃহস্পতিবার প্রাথমিক শাখা ক্লাস শুরু হবে সকাল ১১:০০ টায়। উক্ত দিনে প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল কার্ড বিতরণ করা হবে। সকল অভিভাবকের প্রতি ফলাফল কার্ড সংগ্রহ করার জন্য অনুরোধ করা গেল।
-প্রধান শিক্ষক।

গনিত পরীক্ষা :আগামী রবিবার এস,এস,সি পরীক্ষায় গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। গণিত ভীতি প্রায় সবারই, বিশেষ করে মানবিক ও...
30/04/2026

গনিত পরীক্ষা :
আগামী রবিবার এস,এস,সি পরীক্ষায় গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। গণিত ভীতি প্রায় সবারই, বিশেষ করে মানবিক ও ব্যাবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের। বিগত বছরের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের বেশিরভাগই বহুনির্বাচনি অংশে অকৃতকার্য হয়েছে।

কিছু পরামর্শ পরীক্ষার্থীদের জন্য :
# সবার প্রথমে আজ রাতে পরিসংখ্যানের অধ্যায় রিভিশন দিবে,এই অধ্যায় থেকে দুইটি সৃজনশীল, কমপক্ষে তিনটি বহুনির্বাচনি প্রশ্ন এবং কমপক্ষে একটি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে অর্থাৎ ২৫ নম্বর এই একটি অধ্যায় থেকে পাবে ১০০% শিউর।
# কাল সকালে জ্যামিতির সম্পাদ্য অংশ ও সপ্তম,অষ্টম অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্ন বিগত বোর্ডের গুলো পড়বে।সংক্ষিপ্ত প্রশ্নের জন্যে কম্পাসের সাহায্যে ৩০,৪৫,৬০,৭৫,৯০,১২০ ডিগ্রি কোণ আকাঁ,সমবাহু ত্রিভুজ,বর্গ,রম্বস আকাঁ শিখবে।
# এরপর সেটের অধ্যায় ভালোভাবে পড়লে ১৫ নম্বর প্রশ্নের উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ।

এরপর তোমার যা পড়া ছিলো তাই রিভিশন দাও। তোমাদের জন্য শুভকামনা রইলো।

মোহাম্মদ শরীফুল ইসলাম
সিনিয়র শিক্ষক(গণিত)
ওয়ার্লেস ঝাউতলা কলোনি উচ্চ বিদ্যালয়।

আমাদের প্রস্তুতি শেষ,আপনারা প্রস্তুত তো?প্রিয় অভিভাবক এবং পরীক্ষার্থীবৃন্দ,আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন এ...
20/04/2026

আমাদের প্রস্তুতি শেষ,আপনারা প্রস্তুত তো?

প্রিয় অভিভাবক এবং পরীক্ষার্থীবৃন্দ,
আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন।তবে কিছুটা টেনশনে আছেন তা কিন্তু বুঝতে পারছি। কারন আমরা শিক্ষকরাও আপনাদের পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আপনাদের বাবা মায়ের মতো একটু না অনেকটাই টেনশনে থাকি।কারন আপনাদের ফলাফল আমাদের কর্মচেষ্টার ফলাফল হিসেবে বিবেচনা করি।তাই আপনারা জয়ী হলে আমরা সবচেয়ে বেশি খুশি হই।আপনাদের বিজয়ে আমরা জয়ী হই।

প্রিয় পরীক্ষার্থী,
আমরা আপনাদের অভয় দিয়ে বলতে চাই,পরীক্ষা মানে ভয়ের কিছু না।পরীক্ষা মানে উৎসব।শিক্ষা জীবনের এক স্তর থেকে আরেক স্তরে যাওয়ার সিঁড়ি হচ্ছে এই পরীক্ষা। আপনারা সিঁড়িতে দাঁড়িয়েছিলেন সেই অনেক আগে থেকেই।এখন কেবল অতিক্রম করার পালা।এই অতিক্রমটা যদি ভয় দিয়ে শুরু করেন তবে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি।তাই আপনাদের মনের মধ্যে আনন্দ জাগতে হবে।সাহস বাড়াতে হবে।শক্তি পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে এই সিঁড়ি বেয়ে উপরে উঠার অদম্য আগ্রহ থাকতে হবে।

আর সেজন্যই শেষ মুহূর্তে এসে আপনাদের অনেক বেশি সচেতন থাকতে হবে।সচেতন হতে হবে-ঘুমের ক্ষেত্রে,খাবারের ক্ষেত্রে,খেলাধূলার ক্ষেত্রে,যানবাহনে চলাচলের ক্ষেত্রে এবং আচরণের ক্ষেত্রে।এই বিষয়গুলোতে আগের চেয়ে অনেক বেশি যত্নশীল হতে হবে।আপনাদের আরো যা যা করতে হবে----!

১।পরীক্ষা চলাকালীন এই সময়টায় যথেষ্ট পরিমাণে পুষ্টিকর খাবার খেতে হবে।তৈলাক্ত ভাজাপোড়া, পঁচা বাসি খাবার পরিহার করতে হবে।

২।পর্যাপ্ত পরিমানে ঘুমাতে হবে।রাত জেগে পড়া রিভিশন না দিয়ে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে সকালে একটু আগে জাগতে পারলে পরীক্ষার হলে যাওয়ার আগে রিভিশন দেওয়ার যথেষ্ট সময় পাওয়া যাবে।

৩।পরীক্ষা চলাকালীন সময়ে বেড়ানো বা ঘুরাঘুরির কোনো প্রয়োজন নেই। বাসায় থেকে আরাম আয়েশে পরবর্তী পরীক্ষার প্রস্তুতি নেওয়া যাবে।

৪।যেহেতু গ্রীষ্মকালে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তাই রোদে কম যাওয়াই উত্তম সিদ্ধান্ত হবে।খেলাধুলার চ্যাপ্টারটা আপাতত কম থাকুক আপনার রুটিনে, যাতে শরীরে এনার্জি মজুদ থাকে।এতে খেলতে গিয়ে হাত-পায়ে আঘাত পাওয়ার সম্ভাবনা কম থাকবে।

৫।সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা তা হলো মোবাইল ফোনটা আপাতত একটা মাসের জন্য ব্যাবহার না করা।এক্ষেত্রে আপনার পরীক্ষা এবং পড়াশোনা সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ ম্যাসেজ পেলে আপনার অভিভাবক আপনাকে অবশ্যই জানাবে।তাই নিজ উদ্যোগে আপনি আপনার মোবাইলটা এই একমাসের জন্য আলমিরাতে তালাবদ্ধ করে ফেলুন।আমার বিশ্বাস এতে আপনি উপকৃত হবেন।

৬।আচরণের বিষয়ে যত্নের কথা বললাম এই কারণে,যাতে এই বিশেষ সময়টায় যেন কারো সাথে মনোমালিন্য,রাগ, ঝগড়া ঝামেলা যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।আজ থেকেই আপনার মাথায় একটা কথাই গেঁথে ফেলতে হবে-"আমি পরীক্ষার্থী এবং আমি একজন গুরুত্বপূর্ণ ব্যাক্তি-যার দিকে চেয়ে আছে আমার বাবা-মা এবং আমার শিক্ষকমণ্ডলী।সেই সাথে আমার উজ্জ্বল ভবিষ্যৎ। "

অভিভাবকদের বলছি,
আপনারা হলেন আমাদের শিক্ষার্থীদের মূল আদর্শ।আপনাদের থেকেই তারা শিখছে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা, দয়া-মায়া এবং সামাজিকতা।আপনি যেমন আপনার সন্তানও ঠিক তেমনটাই হবে এটা জিনেটিক এবং সাইকোলজিক্যাল ভাবে প্রমানিত। তাই আপনি আপনার সন্তানকে সেভাবেই গড়ে তুলুন যেমনটা আপনি আশা করেন বা তাদের নিয়ে স্বপ্ন দেখেন।আমরা শিক্ষকরা তো কেবল সহযোগী হিসেবে, একজন পথপ্রদর্শক হিসেবে, গাইড হিসেবে আপনার এবং আপনার সন্তানের স্বপ্নকে পূরণ করার জন্য শ্রম দিয়ে যাচ্ছি।স্কুলে থাকাকালীন সময়টায় আমরা আমাদের সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করেছি আপনার সন্তানকে একটা উজ্জ্বল পথে দেখানোর।ওদের এই বিশেষ সময়টায় আপনার সচেতনতা এখন খুব বেশি প্রয়োজন আপনার সন্তানের জন্য। আর সেজন্য আপনি যে বিষয়গুলোকে একটু বেশি নজরে রাখবেন সেগুলো হলো----

১।আপনার পরীক্ষার্থী সন্তানের জন্য একটি নিরিবিলি পরিবেশ। এই সময়টায় আপনার বাসায় মেহমান, আড্ডা, পারিবারিক অনুষ্ঠান যতটুকু পারেন বর্জন করুন।

২।আপনার সন্তানের কোনদিন কি পরীক্ষা তা আপনি জেনে রাখুন ওর রুটিন দেখে।

৩।পরীক্ষার হলে যাওয়া আসার সময় চেষ্টা করবেন সময় দিতে কারণ রাস্তায় জ্যাম সহ নানান বিষয়ে সমস্যা হলে আপনার সহযোগিতা ওর সাহস বৃদ্ধি করবে এবং যাতায়াতটা সহজ হবে।

৪।আপনার সন্তানের ইউনিফর্ম,আইডি কার্ড,জুতা মোজা,পরিস্কার পরিচ্ছন্ন আছে কিনা,প্রবেশপত্র,কলম পেনসিল, স্কেল,ক্যালকুলেটর, এনালগ ঘড়ি নিয়েছে কিনা- এই বিষয়টা আপনি অতি যত্ন সহকারে খেয়াল রাখবেন।

৫।আপনার সন্তান যেন কোনো অবৈধ অনৈতিক কর্মকান্ডে না জরায় সেবিষয়ে চোখ কান খোলা রাখুন।পরীক্ষার হলে অনৈতিক কিছু করে অপমানিত হওয়ার চেয়ে ফলাফল যাই আসুক আপনি খুশি থাকবেন এই কথাগুলো আপনার সন্তানকে বুঝিয়ে বলুন।এতে সে সচেতন হবে এবং আপনার প্রতি তার ভরসা বাড়বে।

সর্বশেষে বলতে চাই,
প্রিয় পরীক্ষার্থীরা,আপনারা উৎসবমুখর পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করবেন।আমরা আপনাদের জন্য শান্ত নিরিবিলি সুন্দর এবং স্বচ্ছ একটা পরিবেশ তৈরী করেছি আপনার পরীক্ষাটা ভালো হওয়ার জন্য।আপনি যা শিখেছেন সেটাই পরীক্ষার খাতায় নিজের মেধা খাটিয়ে লিখবেন।অন্যের প্রতি ভরসা না করে নিজের ভেতরে আত্মবিশ্বাস বাড়াবেন।আপনি সব পারেন এবং আপনি পারবেন- এটাই হোক আপনার আত্মবিশ্বাসের মূল চাবিকাঠি।মনে রাখবেন,পরীক্ষার হলে সুন্দর আচরণ আপনাকে অনেক বেশি সাহায্য করবে জয়ী হতে।

পরিশেষে আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইলো।আল্লাহ আপনাদের সুস্থ রাখুন।স্মরণ শক্তিতে বরকত দান করুন। মনে রাখবেন,আপনাদের মতো আমরা শিক্ষকরাও এক বুক আশা নিয়ে অপেক্ষা করছি আপনাদের সাথে বিজয়ের হাসি হাসতে এবং আপনাদের খুশিতে সামিল হতে।

আল্লাহ আপনাদের সহায় হোন।জ্ঞানে-গুণে-প্রজ্ঞায় আল্লাহ আপনাদের বড় করুন।পরিবার,প্রতিষ্ঠান,দেশ ও জাতির কল্যাণে আল্লাহ আপনাদেরকে কবুল করুন।

শুভ কামনায় -🖋️
রোজিনা আক্তার
সহকারী শিক্ষক (বাংলা)
ওয়ার্লেস ঝাউতলা কলোনী উচ্চ বিদ্যায়ল।

ওয়ার্লেস ঝাউতলা কলোনী উচ্চ বিদ্যালয়- অফিসিয়াল

15/04/2026

বিদায়ী পরিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখছে রাফসান খান রাফি।

এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের  বিদায় অনুষ্ঠান
15/04/2026

এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

প্রাথমিক শাখার প্রথম সাময়িক  ও মাধ্যমিক শাখার মূল্যায়ন পরীক্ষার রুটিন। প্রত্যেক শিক্ষার্থীর অংশগ্রহন বাধ্যতামূলক।অভিভাবক...
09/04/2026

প্রাথমিক শাখার প্রথম সাময়িক ও মাধ্যমিক শাখার মূল্যায়ন পরীক্ষার রুটিন। প্রত্যেক শিক্ষার্থীর অংশগ্রহন বাধ্যতামূলক।অভিভাবকসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

Junior Scholarship Results -2025 * JANNATUL FERDOUS SUMAIYA* MD AFRAIM SALMANGeneral Category.
25/02/2026

Junior Scholarship Results -2025
* JANNATUL FERDOUS SUMAIYA
* MD AFRAIM SALMAN
General Category.

Address

Wireless, Khulshi
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when ওয়ার্লেস ঝাউতলা কলোনী উচ্চ বিদ্যালয়- অফিসিয়াল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to ওয়ার্লেস ঝাউতলা কলোনী উচ্চ বিদ্যালয়- অফিসিয়াল:

Shortcuts

Share

Category