Md. Nazrul Islam

Md. Nazrul Islam Md. Nazul Islam or Nazrul Sir is A mathematics Teacher of (Secondary Level) in Sitakunda/ Mirsarai.

25/09/2025
04/12/2024

রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, ভারতের জাতীয় পতাকা পায়ে মাড়ানোর ভাইরাল ছবিটি বাস্তব নয়; বরং এআই প্র...

08/09/2020

During Corona Period For any help/advice on( Class 9&10) HIGHER MATH and PHYSICS in Sitakunda, U can contact with me 01312366993

19/05/2019

প্রসঙ্গ : সঠিক যাকাত, আল্লাহর সাথে চালাকি করবেন না
-----------------------------------------------------------যাকাত নামায-রোজার মতই ফরজ। যাকাত প্রদানের জন্য রয়েছে অনেক খুঁটিনাটি হিসাব নিকাশ। আমাদের সমাজে অনেকেই যাকাত দেয়। তবে আমার জানামতে কেউই হিসাব নিকাশ করে যাকাত দেয়না। কারন হিসাব নিকাশ করে যাকাত দিলে যাকাতের পরিমান যা দেয় তার চাইতে অনেক অনেক গুন বেড়ে যাবে। এই সাহস, এই হিম্মত খুব কম সংখ্যক ঈমানদার(তথাকথিত) বড়লোকদের মধ্যেই আছে। তাদের বিশ্বাস না দেওয়ার চাইতে কম দেওয়া ও ভাল। আল্লাহ হয়ত ক্ষমা করে দিবে। কিন্তু মনে রাখবেন আপনি যতটুকু দিবেন ঠিক ততটুকুর হকই আদায় হবে। বাকি টার জন্য আল্লাহর কাছে পাঁকড়াও হবেন। আল্লাহকে ভয় করুন। আল্লাহর সাথে চালাকি করবেন না।
আর নামায, যাকাত এর চাইতেও বেশি জরুরি হালাল আয় করা। ব্যবসায়ে ভেজাল না দেওয়া, ব্যবসায়ে ছল চাতুরি দুই নাম্বারি করা, শ্রমিকদের নায্য পাওনা না দেওয়া এগুলার মানে বান্দার হক মেরে খাওয়া। আর এসব গুনাহ মাফ হবে না। হে শিল্পপতি এসব গুনাহ মাফ হবে না। আল্লাহর সাথে চালাকি করবেন না। একজন বিজ্ঞ আলেম, আপনার ব্যবসায়ের হিসাবরক্ষক, আর অর্থ সম্পত্তির সকল ডকুমেন্ট নিয়ে যাকাতের হিসাবে বসে যাকাতের পরিমান নির্ধারন করে তারপর দিন। তাহলেই আপনার যাকাত আদায় হবে আল্লাহ সন্তুষ্ট হবে। আশা করি নাযাত পাবেন।

17/05/2019

Alhamdulillah মহান আল্লাহর অশেষ মেহেরবানী তে
MPO ভুক্ত হলাম। Index পেলাম।
সকলের দোয়া কামনা করছি।

26/04/2019

মাধ্যমিক স্তরের শিক্ষার্থী এবং শিক্ষকদের জন্য
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
গণিতের উপর ছয় দিনের TCG(Teachers Curriculum Guide) ট্রেনিং এর চৌম্বক অংশ।
------------------------------------------------------------

ইতিমধ্যে আমরা অনেক শিক্ষক SESIP এর অর্থায়নে এবং জেলা শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় বিভিন্ন বিষয়ের উপর ছয় দিনের TCG ট্রেনিং সম্পর্ন করেছি। আজকে আমি মাধ্যমিক স্তরের শিক্ষার্থী, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং অভিভাবকের সাথে এ ছয় দিনের প্রশিক্ষনের চৌম্বক অংশ গুলো শেয়ার করব। বিশেষ করে মৌলিক যে বিষয়গুলো পরিবর্তন হয়েছে সেগুলো উল্লেখ করব।

১. সম্মানিত শিক্ষকবৃন্দের ১০ টি জীবন দক্ষতা জানতে হবে এবং অনুধাবন করতে হবে। সেই সাথে জাতীয় শিক্ষানীতি, শিক্ষার উদ্দ্যেশ্য জানতে হবে এবং অনুধাবন করতে হবে।
২. শিক্ষার্থী দের আচরণগত দিক সমূহ পুরোপুরি আত্নস্থ করতে হবে।
৩. প্রয়োজনীয় নিয়ম অনুসরণ করে ভারসাম্য পূর্ন শ্রেনি কার্যক্রম চালাতে হবে।
৪. প্রত্যেক অধ্যায়ের শিখনফল অনুযায়ী পাঠ পরিচালনা করতে হবে।
৫. প্রশ্ন তৈরি করার, উদ্দীপক তৈরি করার যথাযথ নিয়ম অনুসরন করে সৃজনশীল প্রশ্ন তৈরি করতে হবে
৬.সৃজনশীল প্রশ্নে এমনভাবে উদ্দীপক তৈরি করতে হবে যাতে উত্তরের পুনরাবৃত্তি না ঘটে। যেমন উপরের "ক" হতে পাই। "খ" হতে পাই এ ধরনের উত্তর লিখার সুযোগ না থাকে। শিক্ষার্থীদের ও মনে রাখতে হবে এভাবে আগে লিখা গেলেও আর লিখা যাবে না। মানে ক হতে পাই খ হতে পাই বাদ দিয়ে সম্পুর্ন অংক করতে হবে।
৭. কোন উদ্দীপকে রাষ্ট্র, সমাজ, ধর্ম বা কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী বিরোধী কথা থাকতে পারবেনা কোন রাজনৈতিক নেতার নাম ব্যবহার করা যাবে না। অনৈতিক ভাষা ব্যবহার করা যাবে না। যেমন দুধ ও পানির মিশ্রনে দুধের পরিমান এত ভাগ....

৮. সৃজনশীল প্রশ্নের উদ্দীপক কোন অবস্থাতেই পাঠ্য বই বা যে কোন বই হতে দেওয়া যাবে না। উদ্দীপকে কোন উত্তর থাকতে পারবে না।
৯. শিখনফল অনুযায়ী প্রতিটি সৃজনশীল প্রশ্নের উত্তরের চার টি অংশ থাকবে। সেই অনুযায়ী প্রতিটি অংশের জন্য নম্বর দেওয়া হবে
১০. তিন প্রকার বহূনির্বাচনী প্রশ্ন(১. সাধারন বহুনির্বাচনী ২. বহুপদী সমাপ্তি সূচক ৩. অভিন্ন তথ্যভিত্তিক) সম্পর্কে বিস্তারিত জানতে হবে।
১১. বহুপদী প্রশ্নের একটি সঠিক উত্তরের বাইরেও তিন টি বিকল্প উত্তর দেওয়া থাকে যা একেবারে ইচ্চামত দেওয়া যাবে না। বিকল্প উত্তরগুলো এমন ভাবে দিতে হবে যেন সঠিক উত্তর না জানা শিক্ষার্থীদের সেদিকে ধাবিত হওয়ার সম্ভাবনা থাকে।
১২. বিকল্প উত্তরগুলো এমনভাবে হতে হবে যাতে কমপক্ষে ৫% শিক্ষার্থী সেদিকে ধাবিত হয়।বিকল্প উত্তরগুলা ক্রমানুযায়ী তালিকাভুক্ত হবে আর দৈর্ঘে প্রায় সমান হবে।

মো: নজরুল ইসলাম
বি. এস. সি (অনার্স)
এম. এস. সি. বি. এড.

সহকারী শিক্ষক( গণিত)
ফোন: ০১৮৪০ ৮৮৯০৮৮

26/04/2019

চট্টগ্রাম শহরে বসবাসকারীদের জন্য জরুরী সাবধানতা
===========================
(একটা ছাত্রের রিক্সা ভ্রমনের অভিজ্ঞতা তার ভাষায়)

২নং গেইট থেকে রিকশা নিয়ে আমি বাসার দিকে যাচ্ছিলাম।রিকশাওয়ালার সাথে দামে মিললো না। বললো যে সে বাড়ি যাচ্ছে তাই প্যাসেঞ্জার নিয়ে যাবে,নাহয় যেতো না।আরো কয়েকটা রিকশা দরদাম করে মনমতো না পেয়ে আমি প্রথম রিকশাতেই উঠলাম।আফমি প্লাজার সামনে গিয়ে সে আমাকে একটা কাগজ দিলো।সে পড়ালেখা জানে না,আমি যাতে একটু পড়ে দিই।আমার মস্তিষ্ক তখনো পর্যন্ত কোন বিপদের সিগনাল দেয়নি। কাগজ খুলে দেখলাম প্রেসক্রিপশন। খুবই ছোট হাতের লেখা।চশমা ছাড়া এত ছোট লেখা আমি পড়তে পারি না তাই আমি চোখের একেবারে কাছে নিয়ে এলাম কাগজটা।ঠিক তখনোই কড়া একটা গন্ধ আমাকে অবশপ্রায় করে দিলো!মস্তিষ্ক জানান দিলো,বিপদ।সাথে সাথেই কাগজটা অনেক দূরে সরিয়ে নিলাম আমি।বড় বড় নিঃশ্বাস নিচ্ছি,নিজেকে স্থির করার প্রাণপণ চেষ্টা করছি।মাথা ঘুরছে প্রচন্ড,থেকে থেকে বমি আসছে।রিকশাওয়ালাকে বললাম,"কাগজটা নেন"।
সে জানতে চাইলো কি লেখা আছে।আমি বললাম "ওষুধের নাম, ফার্মেসিতে বললে দিবে।" সে তখন আমাকে বারবার বলতে লাগলো "আপনি একটু নামগুলো বলে দেন না!" তখন আমি শাসিয়ে বললাম "আমি পড়তে পারবো না!কাগজটা নেন।" কাগজ নিয়ে এই পর্যায়ে সে আঁকাবাকা করে রিকশা চালাতে লাগলো।আমি প্রায় চিৎকার করেই বলে উঠলাম, "আপনার কি সমস্যা?এত জোরে চালাচ্ছেন কেনো?আমাকে ফেলে দিবেন নাকি! গাড়ি দাঁড় করান।" উনি দাঁড়ানোর পর আমি বুঝলাম রিকশা থেকে নেমে দাঁড়ানোর শক্তি আমার নেই।গা গুলিয়ে ওঠে।আমি বমি করে দিই।সে বললো তার বাড়িতে যাবার তাড়া।আমি তাকে বললাম আমাকে নামিয়ে দিয়ে বাড়ি চলে যেতে।সে এরপর আস্তে চালাবে বলে রিকশা চালাতে শুরু করলো।তিন মিনিটের মধ্যে বাসায় পৌঁছালাম। রাস্তা বুঝতে পারছিলাম না।বাসায় এসে স্নান করার পর আমার বমি হলো খুব।
হয়তো আমি তাকে পুলিশে দিতে পারতাম,শাস্তি দিতে পারতাম,অনেক কিছুই করতে পারতাম।রাস্তায় ফেইস করা যেকোন কিছুতে আমি রিয়েক্ট করি, সীন ক্রিয়েক্ট করি। কিন্তু কালকে শুধু মাথায় একটাই চিন্তা ছিলো, যেকোন মূল্যে ঘরে ফিরতে চাই।যত তাড়াতাড়ি সম্ভব।
অশান্তিতে কেটেছে বড় একটা সময়।

কাগজ দেয়ার এই ঘটনা ঢাকা শহরে নতুন নয়। আমিও ফেইসবুক থেকেই জেনেছি।তাই হয়তো এই যাত্রায় বেচেঁ গেছি।চট্টগ্রামেও শুরু হয়ে গেছে।
সবাই খুব,খুব সাবধানে থাকবেন,সতর্ক থাকবেন।

Address

Chittagong

Telephone

+8801819366993

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md. Nazrul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Md. Nazrul Islam:

Shortcuts

Share

Category