SM Spoken English

SM Spoken English Dear,
Friends
(Assalamu-Alaikum)
At first I learn then I teach. Thank you so much for being with us.

05/03/2025
30/11/2023

▶ And = এবং।
▶ Or = অথবা।
▶ But = কিন্তু।
▶ As = যেহেতু।
▶ When = কখন।
▶ While = যখন।
▶ Where = সেখানে।
▶ Since = যখন/যেহেতু।
▶ Because = কারন।
▶ Though = যদিও।
▶ Although = যদিও।
▶ First of all = সর্বপ্রথম।
▶ Rather = বরং।
▶ That = যে।
▶ Thus = এইভাবে।
▶ Therefore = সুতরাং।
▶ In order to = জন্য।
▶ In order that = কারনে/নিমিত্তে।
▶ Such as = যেমন।
▶ Similarly = অনুরূপভাবে।
▶ As well as = এবং।
▶ Along with = সাথে।
▶ Above all = সর্বপুরি।
▶ Sometimes = মাঝে মাঝে।
▶ Furthermore = অধিকন্তু।
▶ Moreover = অধিকন্তু।
▶ Besides = তাছাড়া।
▶ Even if = এমনকি যদি।
▶ Really = মূলত।
▶ In addition = আরও।
▶ However = যাহোক।
▶ In fact = বাস্তবিক পক্ষে।
▶ Firstly = প্রথমত।
▶ Secondly = দ্বিতীয়ত।
▶ Thirdly = তৃতীয়ত।
▶ Here = এখানে।
▶ There = সেখানে।
▶ Yet = তথাপি।
▶ So that = যাতে।
▶ Whatever = যাই-হোক-না কেন।
▶ Whenever = যখনই।
▶ Accordingly = যথার্থভাবে।
▶ Then = তখন।
▶ Than = চেয়ে।
▶ As is = যেন।
▶ Finally = চুড়ান্তভাবে।
▶ For instance = উদাহরণসরূপ।
▶ For example = উদাহরণসরূপ।
▶ Before = পূর্বে।
▶ After = পরে।
▶ As a result = ফলে।
▶ Consequently = ফলসরূপ।
▶ Similarly = সাদৃশ্যপূর্ণভাবে।
▶ Nevertheless = তথাপি।
▶ Now that = যেহেতু।

26/09/2022

'মানুষের সঙ্গে সুন্দর ও উত্তম তথা প্রাঞ্জল ভাষায় কথা বল।'
(সুরা বাকারা : আয়াত ৮৩)

21/07/2022

যার টাকা আছে, তার সবকিছু আছে। ভালোবাসা, সম্মান, বিলাসিতা, সুখ। কিন্তু আসলেই কি তাই? আসলেই কি তাঁদের সব আছে? না! পৃথিবী টাকার ওপরে কায়েম সত্য, কিন্তু এখনো এমন অনেক কিছু আছে যেগুলোর মূল্য টাকার চাইতে অনেক বেশী। এবং শুধু আপনি কেন, কেউই চাইলে সেসব টাকা দিয়ে কিনতে পারবে না।

১. সময় :
এই কথাটি অবশ্যই স্বীকার করতে হবে যে টাকা বা অর্থের চেয়ে জীবনে সময়ের মূল্য অনেক বেশি। টাকা চলে গেলে টাকা পাওয়া সম্ভব কিন্তু সময় নদীর স্রোতের মত একবার চলে গেলে তা আর ফিরে আসে না বা পাওয়া সম্ভব না। টাকা দিয়ে সময় কখনই কেনা সম্ভব না।

২. সম্মান :
অনেকে অর্থের গর্বে বলে থাকেন যে টাকা থাকলে মানসম্মানও কিনতে পারা যায়। কিন্তু কথাটির মাঝে আপেক্ষিক গুরুত্ব একেবারেই কম। ধরুন একজন ব্যক্তি অসৎ কিন্তু তার প্রচুর টাকা রয়েছে। সে অনেক টাকার মালিক বলে তাকে হয়ত সামনাসামনি অনেকেই অনেক সম্মান করছেন। কিন্তু খেয়াল করে দেখবেন তার পেছনে অর্থাৎ তার অগোচরে তাকে নিয়ে সমালোচনাও করছে। তাই এই কথা সত্যি যে টাকা দিয়ে প্রকৃত সম্মান কখনই কেনা সম্ভব না তাই টাকার চেয়ে একজনের সম্মান অনেক বেশি মূল্যবান।

৩. ব্যবহার :
প্রবাদে প্রচলিত একটি কথা আছে যে, ‘ব্যবহারে বংশের পরিচয়’। এই কথাটিও ধ্রুব সত্য। একজনের ব্যবহারে বোঝা যায় তার পারিবারিক স্ট্যাটাস, তার বংশগত পরিচয়। কারও অনেক টাকাপয়সা থাকলেও তার যদি ব্যবহার খারাপ হয় তাহলে সে সবারই অপছন্দের ব্যক্তি হিসেবে পরিচিত হবে। তাকে কেউই পছন্দ করবে না।

৪. দায়িত্বজ্ঞান :
টাকার চেয়ে অনেক বেশি মূল্যবান হল এই দায়িত্বজ্ঞান। যে ব্যক্তির দায়িত্বজ্ঞান নেই সে সমাজে পরগাছার মতই বসবাস করে। নাগরিকের দায়িত্বহীনতা একটি দেশকে বহুবছর পিছিয়ে দিতে পারে। তাই শুধু অর্থ থাকলেই হয় সমাজের প্রতি, নিজের পরিবারের প্রতি এমনকি নিজের দেশের প্রতি দায়িত্ববোধও থাকতে হয়।
৫. অধ্যবসায় :
ছোটবেলায় আমরা সবাই অধ্যবসায় বলে একটি রচনা বা প্যারাগ্রাফ পড়েছি। অধ্যবসায় হল কোনো কিছুর সাধনা করা বা কোনো কিছুর জন্য কঠোর পরিশ্রম করা। অধ্যবসায় ছাড়া জীবনে সফলতা সম্ভব না। অনেকে মনে করেন টাকা থাকলেই জীবনে সফলতা আসতে পারে। কিন্তু তা ক্ষণস্থায়ী। তাই টাকার চেয়ে অধ্যবসায় অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ।

৬. ঐক্য :
ঐক্য ছাড়া একটি সমাজ বা একটি দেশ কোনোভাবেই এগুতে পারে না। সবার অংশগ্রহণে বা সম্মিলিত প্রয়াসে একটি কাজ দ্রুত করা সম্ভব। তাই শুধু টাকা দিয়ে সবক্ষেত্রে সফল হওয়া সম্ভব না এর জন্য সকলের ঐক্য থাকাও প্রয়োজন।

৭. সততা :
বর্তমান সমাজে হয়ত সততার মূল্য অনেকেই দিতে চায় না কিন্তু তারপরও এর গুরুত্ব সবাই বোঝেন। একজন মানুষ খুব সহজে অসৎ হয়ে যেতে পারেন কিন্তু সৎ হতে তাকে অনেক পরিশ্রম করতে হয়। টাকা সবার জীবনেই প্রয়োজন তাই বলে এর জন্য অসৎ হলে সমাজের চোখে আজীবন মাথা নিচু করে চলতে হয়। কিন্তু কষ্ট হলেও সৎ থাকলে সমাজে মাথা উঁচু করে বসবাস করা যায়। মানব সমাজে সততার গুরুত্ব অর্থের তুলনায় অনেক বেশি উর্ধ্বে।

৮. অনুপ্রেরণা :
টাকা দিয়ে সব কেনা সম্ভব, কিন্তু অনুপ্রেরণা? যে ব্যক্তি একজনের মঙ্গল চাইবে সে মন থেকেই চাইবে, মন থেকেই অনুপ্রেরণা দিবে। এর জন্য টাকার প্রয়োজন হয় না।
৯. মনের সুখ :
অনেকেই সুখের পিছনে ছুটে থাকেন। আর এর জন্য মনে করেন টাকার প্রয়োজন। কিন্তু প্রকৃত সুখের সন্তান তারাই পেয়ে থাকেন তারা নিজেকে ভালোবাসেন, মানুষকে ভালোবাসেন। তারা এটা কখনই মনে করেন না যে টাকা দিয়ে সুখ কেনা সম্ভব।

১০. সত্যিকারের ভালোবাসা :
ভালোবাসা অবস্তুগত এক ধরনের মায়া যার শক্তিতে পুরো পৃথিবী চলছে। কেউ যদি মনে করেন এর চেয়েও অনেক বেশি শক্তিশালী টাকা এবং টাকা দিয়ে প্রয়োজনে ভালোবাসাও কেনা সম্ভব তাহলে মনে করতে হবে সে স্বপ্নময় কোনো পৃথিবীতে আছে যেখানে সবকিছুই অলীক। ভালোবাসা টাকার চেয়েও অনেক বেশি ক্ষমতাধর যার সাথে কোনোকিছুরই তুলনা সম্ভব না।

অর্থ মানুষকে পিশাচ করে তোলে আবার অর্থই মানুষকে মহৎও করে তোলে ।
— ক্যাম্বেল

টাকার চেয়ে সময় বেশি মূল্যবান । আপনি অনেক টাকার মালিক হতে পারেন, কিন্তু সময় সীমিত ।
— জিম রোহান

সেই ব্যক্তি সবচেয়ে ধনী, যার আনন্দ সবচেয়ে কম।
— হেনরি ডেভিড থোরিও

তোমার যখন অনেক টাকা থাকবে, তখন তুমি ভুলে যাবে সবাই কে, আবার তোমার যখন টাকা থাকবে না, তখন সবাই ভুলে যাবে তুমি কে ।
— বিল গেটস

মানুষের প্রিয় হতে হলে অর্থনৈতিক যোগ্যতা লাগে যার কাছে অর্থ বা টাকা নেই সে কখনো কারো প্রিয় হতে পারে না ।
— সংগৃহীত

প্রচুর অর্থ উপার্জন এবং ধনী হওয়ার মধ্যে একটি বিশাল পার্থক্য রয়েছে।
— মার্লিন ডায়েট্রিচ

টাকা যদি আপনার আদেশে চলে, তাহলে আপনি টাকা এবং স্বাধীনতা দুটোই পাবেন । আর আপনি যদি টাকার আদেশে চলেন, তাহলে সত্যিই আপনি গরীব হবেন ।
— এডমন্ড বার্ক

আমি আপনাকে ধনী হওয়ার গোপন কথা বলে দিচ্ছি । অন্যরা যখন ভীত হয় তখন আপনি লোভী হওয়ার চেষ্টা করুন । অন্যরা যখন লোভী হয় তখন আপনি ভীত হওয়ার চেষ্টা করুন ।
— ওয়ারেন বাফেট

পৃথিবীতে ভালো থাকার জন্য টাকার দরকার, আর পরকালে ভালো থাকার জন্য আমল দরকার ।
— এইচ আর এস

টাকার পিছনে না ছুটে, কর্মের পিছনে ছুটুন, কর্মই আপনাকে টাকা এনে দিবে ।
— এইচ আর এস

টাকার বোঝা সবাই বহন করতে পারে না ।
— এইচ আর এস

টাকা এবং নারী, সকল অপরাধের মূল ।
— এইচ আর এস

অভিজ্ঞতার মূল্য দিতে না জানলে, টাকা ভালো কোন কিছু দিতে পারবে না ।
— পি.টি. বারনুম

টাকা দিয়ে সব কিনে নেয়া যায়, কিন্তু সুখ কিনে নেয়া যায় না ।
— এইচ আর এস

টাকার অভাব যখন আসে, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় ।
— এইচ আর এস

টাকার কারনেই মানুষ হবে যায় অমানুষ ।
— এইচ আর এস

একজন পুরুষের আসল শক্তি হলো- তার কত টাকা আছে সেটা ।
— এইচ আর এস

জীবনে সুখী হতে হলে, টাকার প্রয়োজন । এই কথা ঠিক নয় ।
— এইচ আর এস

টাকার বোঝা সবাই বহন করতে পারেনা, টাকা শুধু তাদের কাছেই আসে যারা এর বোঝা বহন করতে পারে ।
— সংগৃহীত

১. আপনার অর্থের উপর নিয়ন্ত্রণ অর্জন করতে হবে অথবা এর অভাব – অনটন আপনাকে চিরদিন নিয়ন্ত্রণ করে যাবে।
— ডেভ রামসে

২. এই পৃথিবী মাতৃকার বুকের ভালো থাকার জন্য টাকার প্রয়োজন, আর পরকালে ভালো থাকার জন্য আমলের প্রয়োজন ।
— এইচ আর এস

৩. প্রয়োজনের অতিরিক্ত অর্থ, কোনো মানুষের সুখ আনতে পারে না।
— নীহা রঞ্জন

৪. সেই মানুষই সবচেয়ে ধনবান, যার আনন্দ সবচেয়ে কম
— হেনরি ডেভিড থোরিও

৫. মানুষ আপন, টাকা পর;
যত পারিস মানুষ ধর ।
— শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র

৬. যার সম্পদের চাহিদা বেশি , তার সংসারে সব কিছুরই চাহিদা বেশি ।
— টমাস ফুলার

৭. টাকার জন্য চারটি নিয়ম:
~যতটা পাওনা – পাৱত সব আদায় করাে ।
~ যতােটা পার – সঞ্চয় করাে ।
~দেনা – যতােটা পার মিটিয়ে ফেল ।
~ খাটাও – যতােটা খাটানাে সম্ভব । ”
— হার্বাট ক্যাশন

৮. অর্থ রােজগার করতে লাগে মাথা , আর খরচ করতে অন্তর লাগে ।
— ফারকুহার

৯. যে ব্যক্তি টাকা খরচ করে ও টাকা জমায় বা সঞ্চয় করে সেই পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি , কারণ দুটি কাজ করারই আনন্দ ও পুলোকতা সে অনুভব করতে পারে ।
— স্যামুয়েল জনসন

১০. আপনি নিজের প্রতি সবচেয়ে খারাপ পাপটি করতে পারেন ঠিক তখনই যখন আপনি বসে আছেন এবং অপেক্ষা করছেন যে কেও আপনাকে টাকা দান করবে।
— ম্যাক ডিউক কৌশলবিদ

১১. টাকা এবং অর্থের চেয়ে সময় বেশি মূল্যবান । আপনি অনেক টাকার মালিক হতে পারেন, কিন্তু সময় কখনোই নিজ বশে আনতে পারবেননা।
— জিম রোহান

১২. আমাদের কখনও টাকার অভাব হয় না। আমাদের অভাব হয় সেই মানুষগুলির যাদের জীবনে বড় কিছুর স্বপ্ন থাকে, যারা এই স্বপ্নগুলির জন্য মরে যেতেও রাজি থাকে।
— জ্যাক মা

১৩/ জ্ঞানীরা মাথায় টাকা রাখে, হৃদয়ে নয়।
— জোনাথন সুইফট

১৪/ প্রচুর অর্থ উপার্জন এবং ধনী হওয়ার মধ্যে একটি বিশাল পার্থক্য রয়েছে যা প্রত্যেকটি মানুষকেই বিশেষায়িত করে।
— মারলিন ডায়েটরিচ

১৫/ টাকাপয়সা চমৎকার ভৃত্য; কিন্তু বাজে হলো এর প্রভু।
— ফ্রান্সিস বেকন

১৬/ আপনি যদি কোনও মানুষ সত্যিকারের কেমন তা জানতে চান, তবে অর্থ হারালে তিনি কীভাবে ব্যবহার ও আচরণ করেন সে সম্পর্কে অবগত থাকুন।
— সাইমন ওয়েল

১৭/ টাকা যে মানুষ জমিয়েছে , অনেক পাপ জমিয়েছে সে তার সঙ্গে ।
— রবীন্দনাথ ঠাকুর ”

১৮/ টাকা প্রেম ভালোবাসা কিনতে পারে না, কিন্তু তোমার দরকষাকষির ক্ষমতা বাড়ায়।
— ক্রিস্টোফার মার্লো

১৯/ মেয়েরা লেখাপড়া শিখে যতই উচুতে উঠুক , ভালোবাসার চেয়ে অলংকার উপহার বা টাকা পয়সা এবং অর্থই তারা চিনে বেশি।
— আবু জাফর

২০/ আমাদের সবচেয়ে বড় অভাব কোনও উদ্যোগ গ্রহণের জন্য টাকা নয়, বরং ধারণাগুলি, যদি ধারণাগুলি ভাল হয় তবে নগদ কোনওভাবে যেখানে এটি প্রয়োজন সেখানে প্রবাহিত হবে। এই ব্যাপারে কর্মদক্ষতা প্রয়োজন।
— রবার্ট র. স্চূলল

২১/ টাকার দরকার তাে এখনই, যখন আনন্দে হাতা নয়-ছয় করিবার ক্ষমতা নষ্ট হয় নাই ।
— রবীন্দ্রনাথ ঠাকুর

২২/ একটি নির্দিষ্ট সময়ে গিয়ে অর্থের কোন উপযোগিতা আমার কাছে নেই। একটি কর্মস্থল গঠন এবং তা থেকে প্রাপ্ত সম্পদ বিশ্বের দরিদ্রতম স্থানে প্রদান করাতেই এর উপকারিতা নিহিত।
— বিল গেটস

২৩/ টাকা হারানােটা খুব সহজ ব্যাপার কিন্তু টাকা উপার্জন করাটা দুস্যহ কঠিন একটি কাজ।
— সিসেরাে

২৪/ খালি পকেট কখনই কাউকে পিছনে রাখেনি। শুধুমাত্র ফাঁকা মস্তিষ্ক এবং খালি হৃদয় তা করতে পারে।
— নরম্যান ভিনসেন্ট পিল

২৫/ যে অর্থ চায়, সে পৃথিবীর সকল জিনিসের পেছনে ছুটে।
— বিরন

২৬/ টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে মূর্খ থাকা ভাল।
— সক্রেটিস

২৭/ টাকা কড়ির মূল্য যে কত তা যদি বুঝতে চাও , তাহলে কারাে থেকে টাকা ধার নিতে চেষ্টা করে দেখো।
— ফ্রাঙ্কলিন

২৮/ সমৃদ্ধ জীবন যাপন এবং চিন্তাভাবনার উপায়, কেবল টাকা বা জিনিসগুলির অভাব নয়। দারিদ্রতা দৈনন্দিন জীবন এবং চিন্তাভাবনার একটি বিশাল পন্থা, এবং কেবল টাকা বা জিনিসগুলির অভাব নয়।
— অজ্ঞাত

টাকাপয়সা, সম্পদ নিয়ে আপনার ভাবনা কেমন? এই অর্থই কি জীবনের সব সুখ এনে দিতে পারে? বিপুল সম্পদের মালিক হলেই কি সব সুখ মেলে? নাকি অন্য কিছুর প্রয়োজন আছে জীবনে? অর্থ ক্ষণিকের সুখ দিতে পারে ঠিকই, কিন্তু সব সময় সবকিছু অর্থ দিয়ে বিবেচনা করা কি সম্ভব? আসলে এর সুনির্দিষ্ট কোনো উত্তর নেই।

অর্থ থাকলে মনের মতো যেকোনো পণ্য ও সেবা ক্রয় করা যায়। এই বস্তুগত চাহিদা পূরণের মাধ্যমে মানসিক চাহিদা পূরণ হয় মন ও মেজাজ ভালো থাকে। শুধু তা–ই নয়, অর্থ আমাদের ব্যক্তিত্বকে বিকশিত করে। সার্বিক সুখের জন্য তো এই সবকিছুই প্রয়োজন।

তাই সুখের জন্য আমাদের ঠিক কী পরিমাণ অর্থ প্রয়োজন, তা নির্ধারণেরও প্রয়োজন রয়েছে। বলা হয়, মোটামুটি ভালোভাবে চলার জন্য যা খরচ হয়, সেই ব্যয় মেটাতে পারলেই খুশি হয় মানুষ।

13/02/2019

সূরা লুকমান আয়াত ৮

إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ جَنَّاتُ النَّعِيمِ

ইন্নাল্লাযীনা আ-মানূওয়া ‘আমিলুসসা-লিহা-তি লাহুম জান্না-তুন না‘ঈম।

যারা ঈমান আনে আর সৎকাজ করে তাদের জন্য রয়েছে নেয়ামতে ভরা জান্নাত।

Address

Afroja Niloy, Projoni Properties LTD, Khorshedbag South Kattali, Halishahar
Chittagong
CHITTAGONG4216

Telephone

+8801811183835

Website

Alerts

Be the first to know and let us send you an email when SM Spoken English posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to SM Spoken English:

Shortcuts

Share

Category