Manikpur High School

Manikpur High School আমাদের চোখে স্বপ্ন এঁকে দেয়া পবিত্র ভূমি�

আগামী সেপ্টেম্বর ৪,২০২৫ ইং মানিকপুর উচ্চ বিদ্যালয় এর  ষষ্ঠ থেকে নবম শ্রেণির সকল শিক্ষার্থীকে টাইফয়েড জ্বরের ভ্যাকসিন দে...
12/08/2025

আগামী সেপ্টেম্বর ৪,২০২৫ ইং মানিকপুর উচ্চ বিদ্যালয় এর ষষ্ঠ থেকে নবম শ্রেণির সকল শিক্ষার্থীকে টাইফয়েড জ্বরের ভ্যাকসিন দেওয়া হবে। এ জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণির সকল শিক্ষার্থীকে অনলাইন নিবন্ধন করে টিকা কার্ড গ্রহণ করতে হবে এবং আগামী সেপ্টেম্বর ৪,২০২৫ তারিখে বিদ্যালয়ে উক্ত টিকা কার্ড নিয়ে আসতে হবে। বিষয়টি অতীব জরুরি।
নিচে অনলাইন নিবন্ধন করার নিয়মাবলি দেওয়া হলো:

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন। মানিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক এবং জাগরণী একাডেমির প্রতিষ্ঠাতা প...
24/12/2024

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন।

মানিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক এবং জাগরণী একাডেমির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক,,, শ্রদ্ধেয় জয়নাল আবেদীন বি.কম. স্যার ইন্তেকাল করেছেন

আগামীকাল সকাল ৮:০০মিনিটে মানিকপুর স্কুল মাঠে মরহুম মোতাছিম বিল্লাহ মাছুম সাহেবের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
21/11/2023

আগামীকাল সকাল ৮:০০মিনিটে মানিকপুর স্কুল মাঠে মরহুম মোতাছিম বিল্লাহ মাছুম সাহেবের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

শোক সংবাদমানিকপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, সদাহাস্যজ্বল মেহতাসিমবিল্লাহ মাসুম স্যার (সাবেক প্রধান শিক্ষক মরহুম নূর...
21/11/2023

শোক সংবাদ

মানিকপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, সদাহাস্যজ্বল মেহতাসিমবিল্লাহ মাসুম স্যার (সাবেক প্রধান শিক্ষক মরহুম নূরুল হদা স্যারের জৈষ্ঠ্যপুত্র) ফুসফুসের জটিল সমস্যায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন

ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন

 #ছাত্র_বান্ধব_এক_শিক্ষকের_জন্য  #কতিপয়_প্রাক্তন_ছাত্রদের_আবেদনপোস্টটি শেয়ার এর মাধ্যমে স্যারের সকল ছাত্রছাত্রীদের মাঝে ...
18/09/2023

#ছাত্র_বান্ধব_এক_শিক্ষকের_জন্য

#কতিপয়_প্রাক্তন_ছাত্রদের_আবেদন

পোস্টটি শেয়ার এর মাধ্যমে স্যারের সকল ছাত্রছাত্রীদের মাঝে পৌঁছে দেওয়ার অনুরোধ রইলো

একজন শিক্ষক, যিনি অনেক ছাত্র-ছাত্রীকে প্রাইভেট পড়াতেন। যাদের প্রাইভেট পড়াতেন তাদের অনেকেই স্যারকে কোন টিউশন ফ্রী দিতেননা। যারা টাকা দিতেননা তাদের অনেকেই বাড়ী থেকে টাকা ঠিকই আনতেন। কেউ, কেউ স্যারকে বলতেনও বাড়ী থেকে স্যারের জন্য এনে খরচ করে পেলেছেন! স্যার কিন্তু পরের মাস থেকে তাদের পড়ানো বন্ধও করে দিতেননা। দিব্যি পড়িয়ে যেতেন। আবার অনেকে-ই ছিল যাদের টিউশনির টাকা দেয়ার সামর্থ্যই ছিল না। স্যার তাদেরকেও পড়াতেন। ছাত্র-ছাত্রীদের পড়ানোই ছিল স্যারের নেশা।

স্যারের কোন ছাত্র টিউশন ফ্রী দিলে সব ছাত্র মিলে আবার স্যারের নিকট বায়না ধরতো, স্যার সবাইকে কিছু খাওয়াতে হবে! কি আর করা! পেলেন হয়তো ২শ টাকা। ছাত্র-ছাত্রীদেরকে খাওয়ায়ে দিতেন দেড়'শ টাকা।

আবার কেউ হয়তো বই কিনতে পারেনি, কারো হয়তো খাতা কিংবা কলম নাই। হাসিমূখে অবলীলায় সে সবের যোগানও দিতেন এই স্যার। কতো ছাত্র-ছাত্রীকে যে, নিজের টাকায় ফরম ফিলাফ করিয়েছেন, কত ছাত্র-ছাত্রীর বেতন (টিউশন ফি) দিয়েছেন তার হিসেব আমরা কেউ জানিনা, কেবল তিনিই জানেন।

আজ সেই ছাত্র বন্ধব প্রবীণ শিক্ষকটি-ই রোগে-শোকে, দৈন্যতায় অত্যন্ত মানবেতর জীবন যাপন করছেন। আমরা তার কতিপয় ছাত্র-ছাত্রী থাকতে চাই এই ছাত্র বান্ধব শিক্ষকটির পাশে।

বলছি আমাদের সকলের প্রিয়, মানিকপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক জনাব জয়নাল আবেদীন বিকম স্যারের কথা। যিনি সূদীর্ঘ ৬০ বছর মানিকপুর এলাকায় থেকে এ এলাকায় শিক্ষার আলো জেলে গেছেন।

আজ জীবন সায়াহ্নে যখন স্যারের নিজের জীবনের আলো নীবু, নীবু, অথচ সেই আলো জালানোর সামর্থটুকুও স্যারের নেই বললেই চলে। তাই আমরা মাউবি ১৯৮৯ ব্যাচের ছাত্র-ছাত্রীরা স্যারের পাশে থেকে তাঁকে সহায়তা করার মানবিক উদ্যেগ গ্রহণ করেছি। আগামী মাসের প্রথম দিকে আমরা আমাদের সহযোগিতার অংশটুকু মানিকপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিদের উপস্থিতিতে স্যার ও তাঁর পরিবারের হাতে তুলে দিব ইনশাআল্লাহ।

আমরা বিশ্বাস করি মানিকপুর উচ্চ বিদ্যালয়ের অপরাপর ব্যাচসমূহের স্যারের স্নেহভাজন ছাত্র-ছাত্রীরা ও যদি উদ্যোগী হয় তবে আমাদের এই প্রিয় শিক্ষকের চিকিৎসা ও অন্যান্য নৈমিত্তিক বিষয়ে কোন সমস্যা হবেনা।

ধন্যবাদান্তে.....

১৯৮৯ ব্যাচের ছাত্র-ছাত্রীদের পক্ষে

মু. আবদুল হালিম রকি
মোহাম্মদ করিমুল হক সাথী
মোহাম্মদ আলমগীর
গেলাম ছারোয়ার সেলিম
খালেদা খানম লাকী

সকল প্রকার যোগাযোগ: ০১৮১৬৫১২৪৫৩

মানিকপুর উচ্চ বিদ্যালয় স্কাইট দলের স্বাধীনতা দিবস কুচকাওয়াজ অনুষ্ঠানে, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী সকল মুক্তিযোদ্ধাদে...
09/08/2023

মানিকপুর উচ্চ বিদ্যালয় স্কাইট দলের স্বাধীনতা দিবস কুচকাওয়াজ অনুষ্ঠানে, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী সকল মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শনী

ছবিটি ২০১৪ সালের

08/08/2023

আপনার স্কুল জীবনের সবচেয়ে মধূর স্মৃতি কি?

07/08/2023

মানিকপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের ড্রাম প্র্যাক্টিসের মূহুর্ত,তারা প্রথম শিখছে,এখনও রপ্ত করতে পারেনি,তবে হয়ত একদিন ভালো কিছু করবে...এ এক নতুন যাত্রা

স্কুলের সৌন্দর্য বর্ধনে বৃক্ষরোপণ কর্মসূচিসহযোগীতায় :-ডালু মজুমদার সাগর- ব্যাচ ২০০৮ (দক্ষিন কোরিয়া প্রবাসী)ইফতেখার আলম আ...
21/06/2023

স্কুলের সৌন্দর্য বর্ধনে বৃক্ষরোপণ কর্মসূচি

সহযোগীতায় :-
ডালু মজুমদার সাগর- ব্যাচ ২০০৮ (দক্ষিন কোরিয়া প্রবাসী)
ইফতেখার আলম আদিল- ব্যাচ ২০১৩( জাপান প্রবাসী)
আজগর হোসেন সজীব- ব্যাচ ২০১৭(দক্ষিন কোরিয়া প্রবাসী)

বাস্তবায়নে:- মানিকপুর উচ্চ বিদ্যালয় স্কাউট দল

04/06/2023

মানিকপুর উচ্চ বিদ্যালয় স্কাউট দলের প্রশিক্ষণ মহড়া, নারী শিক্ষার্থীদের সংযুক্তি এ স্কুলের স্কাউটের নতুন যুগের সূচনা করেছে, সকল প্রাক্তন ছাত্রছাত্রীদের কাছে তাদের জন্য দোয়ার আবেদন রইলো

Address

Chittagong
3850

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 16:00
Saturday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00

Alerts

Be the first to know and let us send you an email when Manikpur High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category