Madrasatul Quranil Karim Chittagong

Madrasatul Quranil Karim Chittagong পবিত্র কোরআনকে ভালবাসার একটি বিনম্র ?

দ্বীনি পরিবেশে খেদমতের অপূর্ব সুযোগ!
09/04/2017

দ্বীনি পরিবেশে খেদমতের অপূর্ব সুযোগ!

19/03/2017

মাত্র একটা লাইন, ছোট ছোট নয়টা শব্দ! অথচ মনে হয় একজন মানুষের পুরো জীবনের চাওয়াটাই চলে এসেছে। প্রিয় হাবীব (সা:) কত সুন্দর করেই না আমাদেরকে চাইতে শিখিয়েছেন! আবার রাব্বুল আলামীনের দরবারে কবুলের উপযুক্ত সময়ও বলে দিয়েছেন! ফরজ নামাজের সালাম ফিরানোর পর প্রিয় নবী (সা:) এর শিখানো ভাষা দিয়ে যে কেউ মহান রবের কাছে মন প্রাণ খুলে চাইতে পারে,

اللّهُـمَّ إِنِّـي أَسْأَلُـكَ عِلْمـاً نافِعـاً وَرِزْقـاً طَيِّـباً ، وَعَمَـلاً مُتَقَـبَّلاً

আরবী পড়তে না পারলে: “আল্লাহুম্মা ইন্নী আস-আলুকা 'ইলমান্ নাফি'আ ওয়া রিয্ক্বান্ ত্বয়্যিবা ওয়া 'আমালান মুতাক্বাব্বালা।“

অর্থটা একটু খেয়াল করি : “হে আল্লাহ! তোমার কাছে উপকারী জ্ঞান, হালাল রিযিক্ব ও তুমি কবুল করবে এমন 'আমল করার প্রার্থনা করছি।“
[ইবনে মাজাহ, মাজমাউল যাওয়ায়েদ]

নিজ বা প্রিয় সন্তানেকে পবিত্র কোরআনের আলোয় আলোকিত করার জন্য দ্বীনি শিক্ষার নিয়্যত করে থাকলে যোগাযোগ করা যেতে পারে, মাদরাসাতুল কোরআনিল কারীম, গোলাম আলী নাজির পাড়া, পুরাতন চান্দগাঁও, চট্টগ্রাম। আরো বিস্তারিত জানতে: ০১৯১৯৩৮৫৯৩৭, ০১৮১৯৩৮৫৯৩৮

17/03/2017

স্বল্প প্রস্তুতি। তাই বলে একটুও কি আরবী কথা বলা যাবে না? মাদরাসাতুল কুরআনিল কারীমের শিক্ষার্থীদের উদ্বোধনী দিনের এই পারফর্মেন্স অতিথি সহ মুগ্ধ করে সকলকে।

চান্দগাঁও ৪ নং ওয়ার্ডের মাননীয় কাউন্সিলর জনাব সাইফুদ্দিন খালেদ সাইফু ভাই আশাবাদ ব্যক্ত করেন আগামীতে যাতে আরবীর সাথে সাথে বাংলা অর্থও থাকে, তাহলে সাধারণ মানুষের বুঝতে সুবিধা হবে। তিনি আরো বলেন, "এই মাদ্রাসার কোর্স কারিকুলাম বর্তমান যুগোপযোগী এবং এ ব্যাপারে আমার পক্ষ থেকে যাবতীয় সহযোগিতা অব্যাহত থাকবে"।

উল্লেখ্য এখানে অর্থসহ পবিত্র কোরআন হিফজের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি স্পস্ট উচ্চারণে আরবীতে কথা বলাসহ রয়েছে আরো অনেক কোর্স। কোরআন শিখার জন্য বয়স্ক বা ইলম পিপাসুদের জন্য রয়েছে সাপ্তাহিক ছুটির দিনে বিশেষ কোর্স।

দ্বীনি মেহনতের ইচ্ছা জাগলে যোগাযোগ করা যেতে পারে, মাদরাসাতুল কুরআনিল কারীম, গোলাম আলী নাজির পাড়া, পুরাতন চান্দগাঁও, চট্টগ্রাম। আরো বিস্তারিত জানতে: ০১৯১৯৩৮৫৯৩৭, ০১৮১৯৩৮৫৯৩৮

৭ই ফেব্রুয়ারি। চট্টগ্রাম শহরের চান্দগাঁও গোলাম আলী নাজির পাড়ার জন্য বিশেষ একটা দিন। ছোট বড় সকলে পবিত্র কোরআন কারীম অধ্যয়...
17/03/2017

৭ই ফেব্রুয়ারি। চট্টগ্রাম শহরের চান্দগাঁও গোলাম আলী নাজির পাড়ার জন্য বিশেষ একটা দিন।

ছোট বড় সকলে পবিত্র কোরআন কারীম অধ্যয়ন করার জন্য এদিন উদ্বোধন হয়ে গেলো মাদরাসাতুল কোরআন কারীম চট্টগ্রাম এর।

ছোটরা অর্থসহ এখানে পবিত্র কোরআন হিফজ করতে পারবে। শিখতে পারবে স্পষ্ট উচ্চারণে আরবিতে কথা বলা। আরবীতে দূর্বলতা কাটানোর জন্য রয়েছে আরো অনেক কোর্স। এখান থেকে পাশ করে ভর্তি হতে পারবে ক্বওমি কিংবা সরকারি মাদ্রাসায় কাংখিত ক্লাসে।

ও হ্যাঁ, বড়রা কিংবা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া কিন্ত কোরআন শিখতে আগ্রহী, চাকুরীজীবী বা ব্যবসায়ীদের জন্যও রয়েছে কোরআন সহিহ করার জন্য বিশেষ কোর্স। আপাতত সাপ্তাহিক দুই দিনের এই কোর্সে অবশ্যই চেস্টা থাকবে অল্প কিছু হলেও যেন অর্থ শিখা যায়। যাতে আমালের পাশাপাশি আসমানি জ্ঞানের সমুদ্রে আগ্রহী গণ পাড়ি জমাতে পারেন।

আমাদের প্রিয় Atik Ullah(আতীক উল্লাহ) ভাইয়ের লিখিত কিতাবাদিই এখানে থাকছে। তাঁরই তত্ত্বাবধানে সুপ্রশিক্ষিত ওস্তাদ দ্বারা পরিচালিত হচ্ছে এ প্রতিষ্ঠান।

মহান আল্লাহ আমাদের সকল প্রচেষ্টা আর খেদমত কবুল করে নিন, আমালে মহাব্বত দান করুন, আ-মি-ন।

Address

Golam Ali Nazir Para, Chandgaon
Chittagong
4212

Opening Hours

Monday 10:00 - 16:00
18:00 - 21:00
Tuesday 10:00 - 16:00
18:00 - 21:00
Wednesday 10:00 - 16:00
18:00 - 21:00
Thursday 10:00 - 16:00
18:00 - 21:00
Friday 18:00 - 21:00
Saturday 10:00 - 16:00
18:00 - 21:00
Sunday 10:00 - 16:00
18:00 - 21:00

Telephone

01919385937

Website

Alerts

Be the first to know and let us send you an email when Madrasatul Quranil Karim Chittagong posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category