01/02/2023
চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়
Chattogram Cantonment Board High School, Chittagong Cantonment High School, CCHS It has beautiful surroundings with green hills and tall tamarisk trees.
Chittagong Cantonment High School is situated in the outskirts of Chittagong town, adjacent to Chittagong Cantonment Board. It is directed by “Directorate of Military Lands & Cantonments” (DML&C), Ministry of Defence, Dhaka Cantonment and controlled by Chittagong Cantonment Board. In 1955 a decision was taken to set up a school and employ two teachers by the Cantonment Board in this area with a vi
01/02/2023
01/02/2023
https://m.facebook.com/story.php?story_fbid=753978062861710&id=100047485697021&mibextid=Nif5oz
01/01/2023
বই উৎসব ২০২৩ এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি,
ব্রিগেডিয়ার জেনারেল কাজী ইফতেখার-উল-আলম এনডিসি পিএসসি, স্টেশন কমান্ডার, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ও সভাপতি বিদ্যালয় পরিচালনা পর্ষদ, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়।
30/11/2022
এতদ্বারা চট্টগ্রাম সেনানিবাসস্থ সামরিক বাহিনীতে কর্মরত সেনাসদস্য ও প্রতিরক্ষা খাত হতে বেতন প্রাপ্ত ব্যক্তিবর্গ এবং আসন খালি থাকা সাপেক্ষে সিভিল শিক্ষার্থীদেরকে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়ে ২০২৩ শিক্ষাবর্ষে শিশু শ্রেণিতে ভর্তি করা হবে।
০১। স্কুল কর্তৃক সরবরাহকৃত নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
০২। ভর্তি ফরমের মূল্য : ২০০/- (দুইশত টাকা)
০৩। শিক্ষার্থীর বয়স ৩১/১২/২০২২ তারিখে শিক্ষার্থীর বয়স ০৫ হতে অনুর্ধ্ব ০৬ বছর হতে হবে।
০৪। ভর্তি ফরম সংগ্রহ ০৫/১২/২০২২ হতে ২০/১২/২০২২ তারিখ পর্যন্ত বিদ্যালয় অফিস হতে অফিস চলাকালীন সময়ের মধ্যে ভর্তি ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে।
০৫। ভর্তি ফরম জমাদানের শেষ তারিখ : ২০/১২/২০২২ খ্রিস্টাব্দ, রোজ মঙ্গলবার।
ফরমের সাথে জমা দিতে হবে:-
ক) সদ্য তোলা ০২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ফরমের নির্ধারিত স্থানে স্ট্যাপলার পিন দিয়ে লাগাতে হবে।
খ) অনলাইন জন্ম সনদের সত্যায়িত ফটোকপি ফরমের সাথে জমা দিতে হবে।
গ) বর্তমানে সামরিক বাহিনীতে কর্মরত ও প্রতিরক্ষা খাত হতে বেতনপ্রাপ্ত সদস্যদের নাম, পদবি, ইউনিট, বর্তমান বাসস্থানের ঠিকানা, সন্তানের নাম ও জন্ম তারিখ উল্লেখপূবর্ক স্ব-স্ব ইউনিট প্রধান কর্তৃক স্বাক্ষরিত হালনাগাদ- ডিসেম্বর ২০২২ এর প্রত্যয়নপত্র জমা দিতে হবে। ফরমে অবশ্যই ইউনিট প্রধানের সীলসহ স্বাক্ষর থাকতে হবে।
আবেদন পত্রের সাথে উপরোক্ত কাগজপত্র জমা দিয়ে বাছাই কার্ড সংগ্রহ করতে হবে।
অসম্পূর্ণ ভর্তি ফরম বাতিল বলে গণ্য হবে।
ভর্তির উপযুক্ততা যাচাইয়ে নির্দিষ্ট প্রার্থীকে নির্দিষ্ট তারিখে অভিভাবককে সাথে নিয়ে বিদ্যালয়ে আসতে হবে।
ভর্তি যাচাইয়ের সম্ভাব্য তারিখ সেনা ও প্রতিরক্ষা ২৬/১২/২০২২ ও ২৭/১২/২০২২ এবং সির্ভিল শিক্ষার্থী ২৮/১২/২০২২ ও ২৯/১২/২০২২ খ্রিঃ ।
আগামী ২৯/১২/২০২২ খ্রিঃ তারিখে সামরিক ও প্রতিরক্ষা খাতের শিক্ষার্থীদের ভর্তি যাচাইয়ের ফলাফল প্রকাশ করা হবে।
আগামী ০২/০১/২০২৩ খ্রিঃ তারিখে সিভিল শিক্ষার্থীদের ভর্তি যাচাইয়ের ফলাফল প্রকাশ করা হবে এবং যাচাইকৃত সিভিল শিক্ষার্থীদের লটারির মাধ্যমে চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। লটারির তারিখ যাচাই ফলাফল প্রকাশের দিন জানিয়ে দেয়া হবে।
সভাপতি মহোদয়ের অনুমোদন সাপেক্ষে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সুনির্দিষ্ট তারিখের মধ্যে সম্পাদন করা হবে।
ভর্তি কার্যক্রম সম্পাদনে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চুড়ান্ত বলে বিবেচিত হবে।
28/11/2022
এসএসসি পরীক্ষা ২০২২ এ উত্তীর্ণ সকল শিক্ষার্থীর
ভবিষ্যৎ আরও অনেক বড় অর্জনে ভরে উঠুক।
ভাল ফলাফলের জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে অভিনন্দন ও শুভকামনা
মোট পরীক্ষার্থী - ১২৫
উত্তীর্ণ - ১২৫
জিপিএ ৫ - ৭০
30/08/2022
ইন্টারনেট ব্যবহারের দিক থেকে বাংলাদেশের মানুষ সামনের সারিতে রয়েছে। এই প্রযুক্তি আমাদের অনেক কল্যাণে লাগলেও কেড়ে নিচ্ছে নৈতিকতা ও মূল্যবোধ। বিনোদনের নামে পৃথিবীজুড়ে প্রযুক্তির অপব্যবহারে অনৈতিকতার অন্ধকারে ডুবে যাচ্ছে তরুণসমাজ। শুধু তরুণ নয়, শিশু থেকে বৃদ্ধ সবার কাছেই এটি এখন কৌতূহল ও আকর্ষণের বিষয়ে পরিণত। বিনোদনের এমনই এক উপকরণ হলো ডিজিটাল গেমিং। এটা আজ রোগে পরিণত হয়েছে, যাকে বলা হচ্ছে গেমিং ডিজঅর্ডার। সম্প্রতি স্বনামধন্য একটি ইংলিশ স্কুলের ১ম শ্রেণীর শিক্ষার্থী অফিসার্স সরকাররি পারিবারিক বাসস্থান পান্থপাড়া যশোর হতে প্রতিদিনের ন্যায় সাইকেল নিয়ে বাহিরে ঘোরা-ফেরা করতে বের হয়। মাগরিবের আযানের পরেও বাসায় না আসায় উক্ত অফিসারের মিসেস খোজ করার জন্য বের হন। এক পর্যায়ে চামেলেী বিল্ডিং এর নিচে সাইকেল দেখতে পেয়ে ডাকাডাকি করলে উক্ত বিল্ডিং হতে তার ছেলে নীচে নেমে আসে এবং ভয়ে কাপতে থাকে। পরবর্তীতে বাসায় গিয়ে ছেলেকে ভয় পাওয়ার কারণ জানতে চাইলে ছেলের ভষ্যমতে, একজন ছেলে তাকে একটি গেম খেলার কথা বলে চামেলী বিল্ডিং এর তিন তলায় নিয়ে যায়। তারপর তিন তলার সিঁড়ির ফাকা জায়গায় শুইতে বলে, শোয়ার পর তার নাক-মুখ চেপে ধরে নিঃশ্বাস বন্ধ করার মত করে ফেলে। সে চিৎকার দিতে পারে নাই। তাকে মৃত মানুষের মত ঘাড়ে তুলে দুই বাসার ফাকা জায়গায় কিছুক্ষণ হাটা-হাটি করে। এরপর আবার মেঝেতে শুইয়ে নাক-মুখ চেপে ধরে এবং সেসময় তার দম বন্ধ হয়ে আসছিল। তারপর তাকে ৩টি চকলেট দিয়ে বলে আগামীকাল আবার আসবে। পরবর্তীতে খোঁজ-খবর নিয়ে জানা যায় ঐ ছেলেটি স্থানীয় পাবলিক স্কুলে ৫ম শ্রেণিতে অধ্যায়নরত। ইউটিউবে Deadly Choking Game নামে এক ধরনের গেম এর বিষয়ে বিভিন্ন ধরনের সতর্কতামূলক প্রচারণা এবং মৃত্যুর ঘটনা দেখতে পাওয়া যায়।
এতএব বিষয়টি অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে মোবাইল গেইম, মোবাইল, ইন্টারনেট আসক্তি সম্পর্কে অধিকতর সর্তক হওয়ার জন্য অনুরোধ করা হলো।
প্রধান শিক্ষক
চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়।
28/06/2022
By Aman Ullah Sir
21/02/2022
12/09/2021
অবশেষে, উন্মুক্ত রুদ্ধ দুয়ার। নিষ্প্রাণ প্রান্তর ফিরে পেয়েছে প্রাণ। ধূসর মরুভূমি যেন জলসিক্ত আজ। এই উচ্ছ্বলতা বজায় থাকুক আবহমানকাল। সেই প্রত্যাশায় --
07/03/2021
02/03/2021
২০২১ শিক্ষাবর্ষের সকল শ্রেণির সিলেবাস
https://drive.google.com/drive/folders/1VfqeEDzdCdLxafT-xzS1RKnoGuYkn46h?usp=sharing
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Address
Bangladesh, Chittagong Cantonment, Baluchara
Chittagong
4220