বিদ্যাপতি আইডিয়াল স্কুল
নোটিশ
এতদ্বারা বিদ্যাপতি আইডিয়াল স্কুলের সকল ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে আগামী রবিবার হতে বিদ্যালয়ের সকল শ্রেণির পাঠদান বন্ধ থাকবে।
বিদ্যালয় আগামী ০৬ জুন ২০২৬ পর্যন্ত বন্ধ থাকবে এবং ০৭ জুন ২০২৬, রবিবার হতে যথারীতি বিদ্যালয়ের সকল কার্যক্রম ও পাঠদান শুরু হবে।
সকল ছাত্র-ছাত্রীকে ছুটিকালীন সময়ে সুস্থ ও নিরাপদ থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো।
আদেশক্রমে,
প্রধান শিক্ষক
বিদ্যাপতি আইডিয়াল স্কুল
Biddapoti Ideal School & College
WE ARE PROUD FOR THIS SCHOOL...
প্রিয় শিক্ষার্থীরা,
আগামী ১০ তারিখ রবিবার থেকে তোমাদের প্রথম সাময়িক পরীক্ষা শুরু হতে যাচ্ছে। পরীক্ষা শুধু নম্বর পাওয়ার বিষয় নয়; এটি তোমাদের সারা বছরের শেখার অগ্রগতি যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ ধাপ।
তাই পরীক্ষাকে ভয় না পেয়ে আত্মবিশ্বাসের সাথে গ্রহণ করো। নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার এবং মনোযোগই ভালো ফলাফলের মূল চাবিকাঠি।
পরীক্ষার হলে সততা, শৃঙ্খলা ও ধৈর্যের পরিচয় দেবে। মনে রাখবে, নকল করে সাময়িক সফলতা পাওয়া গেলেও প্রকৃত জ্ঞান অর্জন হয় না। নিজের মেধা ও পরিশ্রমের ওপর বিশ্বাস রাখো।
সুস্থ শরীর ও শান্ত মন নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবে। সময়মতো কেন্দ্রে উপস্থিত হবে এবং প্রয়োজনীয় উপকরণ সঙ্গে আনবে।
আমি বিশ্বাস করি, বিদ্যাপতি আইডিয়াল স্কুলের শিক্ষার্থীরা মেধা, সততা ও পরিশ্রমের মাধ্যমে ভালো ফলাফল অর্জন করে বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখবে।
সবার জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা।
— প্রধান শিক্ষক
বিদ্যাপতি আইডিয়াল স্কুল
24/04/2026
আজকের দিনটি ছিল দায়িত্ব ও অনুভূতির এক সুন্দর মিশ্রণ ❤️
বিদ্যাপতি আইডিয়াল স্কুলের প্রিয় ছাত্র-ছাত্রীদের নিয়ে এসএসসি পরীক্ষার সেন্টারে গিয়েছিলাম। সেখানে হঠাৎই চোখে পড়লো পুরানো আমলের একটি কুয়া—যা আমাদের অতীত ঐতিহ্যের নীরব সাক্ষী। মুহূর্তটা এতটাই ভালো লাগলো যে, ছোট্ট একটি ভিডিও করে আপনাদের সবার সাথে শেয়ার করলাম।
এমন পুরোনো নিদর্শন আমাদের ইতিহাস ও শিকড়ের কথা মনে করিয়ে দেয় 🌿
সকল এসএসসি পরীক্ষার্থীদের জন্য রইল আন্তরিক শুভকামনা। তোমাদের পথচলা হোক সফল ও আলোকিত ✨
21/04/2026
📚✨ শুরু হয়েছে এসএসসি ২০২৬ পরীক্ষা ✨📚
আজ থেকে শুরু হলো বহুল প্রতীক্ষিত এসএসসি ২০২৬ পরীক্ষা। এই গুরুত্বপূর্ণ দিনে পরীক্ষার্থীদের পাশে থেকে সাহস ও প্রেরণা জোগাতে উপস্থিত ছিলেন আমাদের প্রিয় প্রধান শিক্ষক জনাব সাজ্জাদ হোসেন স্যার।
পরীক্ষার্থীদের সাথে স্যারের এই স্মরণীয় মুহূর্তের ছবি আমাদের সবার জন্য অনুপ্রেরণার প্রতীক। তাদের আত্মবিশ্বাস, পরিশ্রম ও স্বপ্ন যেন সফলতার শিখরে পৌঁছায়—এই কামনাই করি।
সকল শিক্ষার্থীর জন্য রইল আন্তরিক দোয়া ও শুভকামনা।
তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎই আমাদের গর্ব। 🌟
#শুভকামনা #আমাদের_গর্ব #শিক্ষার_আলো
📢 জরুরি নোটিশ 📢
🏫 বিদ্যাপতি আইডিয়াল স্কুল
আগামী ২০ তারিখ এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ করা হবে।
📌 সকল শিক্ষার্থীদেরকে সকাল ১০:০০ টায় বিদ্যালয়ে উপস্থিত হয়ে নিজ নিজ প্রবেশপত্র সংগ্রহ করার জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে।
⚠️ বিশেষ নির্দেশনা:
✔ বিদ্যালয়ের সকল বকেয়া পরিশোধ করে প্রবেশপত্র গ্রহণ করতে হবে।
🙏 সকল শিক্ষার্থীদের সময়মতো উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Oxyzen ;Waptha Gate; Hathazari Road ; Chittagong
Chittagong