চুয়েট স্কুলের ভর্তি ফরম বিতরণ শুরু হবে আগামী ১৫/১২/২০২০ খ্রিস্টাব্দ তারিখ থেকে এনসিসি ব্যাংক পাহাড়তলী শাখা হতে। বিস্তারিত তথ্যের জন্য ১৪ ডিসেম্বর ২০২০ তারিখের আজাদী পত্রিকা ও প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখা যেতে পারে।
Chittagong Engineering University School & College "S.S.C-One Five"
Page of SSC 2015 batch of Chittagong Engineering University School & College.
02/10/2019
💐💐💐💐
26/08/2019
স্কুল লাইফে শোনা স্যারদের ১০টি কমন ডায়লগ... 😥😥😥
#এক গ্রাম্য লোকের ২৫ টি প্রশ্ন আর রাসূলুল্লাহ (সাঃ) এর উত্তর
🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺
১. প্রশ্নঃ আমি ধনী হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, অল্পতুষ্টি অবলম্বন কর; ধনী হয়ে যাবে।
২. প্রশ্নঃ আমি সবচেয়ে বড় আলেম (ইসলামী জ্ঞানের অধিকারী) হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, তাক্বওয়া (আল্লাহ্ ভীরুতা) অবলম্বন কর, আলেম হয়ে যাবে।
৩. প্রশ্নঃ সম্মানী হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, সৃষ্টির কাছে চাওয়া বন্ধ কর; সম্মানী হয়ে যাবে।
৪. প্রশ্নঃ ভাল মানুষ হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, মানুষের উপকার কর।
৫. প্রশ্নঃ ন্যায়পরায়ণ হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, যা নিজের জন্য পছন্দ কর; তা অন্যের জন্যেও পছন্দ কর।
৬. প্রশ্নঃ শক্তিশালী হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, আল্লাহর উপর ভরসা কর।
৭. প্রশ্নঃ আল্লাহর দরবারে বিশেষ মর্যাদার অধিকরী হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, বেশী বেশী আল্লাহকে স্মরণ (জিকির) কর।
৮. প্রশ্নঃ রিযিকের প্রশস্ততা চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, সর্বদা অযু অবস্থায় থাকো।
৯. প্রশ্নঃ আল্লাহর কাছে সমস্ত দোয়া কবুলের আশা করি!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, হারাম খাবার হতে বিরত থাকো।
১০. প্রশ্নঃ ঈমানে পূর্ণতা কামনা করি!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, চরিত্রবান হও ৷
১১. প্রশ্নঃ কেয়ামতের দিন আল্লাহর সাথে গুনামুক্ত হয়ে সাক্ষাৎ করতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, জানাবত তথা গোসল ফরজ হওয়ার সাথে সাথে গোসল করে নাও।
১২. প্রশ্নঃ গুনাহ্ কিভাবে কমে যাবে?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, বেশী বেশী ইস্তেগফার (আল্লাহর নিকট কৃত গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা) কর।
১৩. প্রশ্নঃ কেয়ামত দিবসে আলোতে থাকতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, জুলুম করা ছেড়ে দাও।
১৪. প্রশ্নঃ আল্লাহ্ তা’য়ালার অনুগ্রহ কামনা করি!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, আল্লাহর বান্দাদের উপর দয়া-অনুগ্রহ কর।
১৫. প্রশ্নঃ আমি চাই আল্লাহ্ তা’য়ালা আমার দোষ-ত্রুটি গোপন রাখবেন!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, অন্যের দোষ-ত্রুটি গোপন রাখ।
১৬. প্রশ্নঃ অপমানিত হওয়া থেকে রক্ষা পেতে চাই ?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, যিনা (ব্যভিচার) থেকে বেঁচে থাকো।
১৭. প্রশ্নঃ আল্লাহ্ এবং তাঁর রাসূল (সাঃ) এর নিকট প্রিয় হতে চাই ?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, যা আল্লাহ্ এবং তাঁর রাসূলের (সাঃ) এর নিকট পছন্দনীয় তা নিজের জন্য প্রিয় বানিয়ে নাও।
১৮. প্রশ্নঃ আল্লাহর একান্ত অনুগত হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, ফরজ সমূহকে গুরুত্বের সহিত আদায় কর।
১৯. প্রশ্নঃ ইহ্সান সম্পাদনকারী হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, এমন ভাবে আল্লাহর এবাদত কর যেন তুমি আল্লাহকে দেখছ অথবা তিনি তোমাকে দেখছেন।
২০. প্রশ্নঃ ইয়া রাসূলুল্লাহ! (সাঃ) কোন বস্তু গুনাহ্ মাফে সহায়তা করবে?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন,
ক) কান্না। (আল্লাহর নিকট, কৃত গুনাহের জন্য)
খ) বিনয়।
গ) অসুস্থতা।
২১. প্রশ্নঃ কোন জিনিষ দোযখের ভয়াবহ আগুনকে শীতল করবে?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, দুনিয়ার মুছিবত সমূহ।
২২. প্রশ্নঃ কোন কাজ আল্লাহর ক্রোধ ঠান্ডা করবে?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, গোপন দান এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা।
২৩. প্রশ্নঃ সবচাইতে নিকৃষ্ট কি?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, দুশ্চরিত্র এবং কৃপণতা।
২৪. প্রশ্নঃ সবচাইতে উৎকৃষ্ট কি?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, সচ্চরিত্র, বিনয় এবং ধৈর্য্য।
২৫. প্রশ্নঃ আল্লাহর ক্রোধ থেকে বাঁচার উপায় কি?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, মানুষের উপর রাগান্বিত হওয়া পরিহার কর।
আল্লাহ্ তা’য়ালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন…।
।। #আমিন।। (Collected )
ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশঃ
১. জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিওনা, বরং জুতাটা খুলে নিজে একবার মুছে দিও।
২. কখনও কাউকে কামলা, কাজের লোক বা বুয়া বলে ডেকোনা। মনে রেখো তারাও কারো না কারো ভাই, বোন, মা, বাবা। তাদেরকে সম্মান দিয়ে ডেকো।
৩. বয়স, শিক্ষা, পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কখনও কাউকে ছোট করে দেখোনা। নইলে তুমি ছোট হয়ে যাবে।
৪. পড়াশুনা করে জীবনে উন্নতি করো, কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে উপরে উঠার চেষ্টা করো না।
৫. কাউকে সাহায্য করে পিছনে ফিরে চেওনা, সে লজ্জা পেতে পারে।
৬. সব সময় পাওয়ার চেয়ে দেয়ার চেষ্টা করো বেশি । মনে রেখো, প্রদানকারির হাত সর্বদা উপরেই থাকে।
৭. এমন কিছু করোনা যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙুল ওঠে।
৮. ছেলে হয়ে জন্ম নিয়েছো, তাই দায়িত্ব এড়িয়ে যেওনা।
৯. তোমার কি আছে তোমার গায়ে লেখা নেই। কিন্তু তোমার ব্যবহারে দেখা যাবে তোমার পরিবার কোথায় আছে।
১০. কখনও মার কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিও না। কাউকে ফেলতে পারবে না।
১১. কারও বাসায় নিমন্ত্রন খেতে গেলে বাসায় দু-মুঠো ভাত খেয়ে যেও। অন্যের পাতিলের ভাতের আশায় থেকো না।
১২. কারো বাসার খাবার নিয়ে সমালোচনা করো না। কেউ খাবার ইচ্ছে করে অস্বাদ করার চেষ্টা করে না।
১৩. বড় হবার জন্য নয়, মানুষ হবার জন্য চেষ্টা করো।
১৪. শ্বশুর কিংবা শাশুড়িকে এতটা সম্মান দিও, যতটুকু সম্মান তোমার বাবা-মাকে দাও। এবং তাদের প্রতি এমন আচরন করো, যাতে করে তাদের মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য উতলা থাকে।
১৫. সব সময় ভদ্র ও নম্রভাবে চলো এবং কথা বলো। কিন্তু অন্যায়ের সাথে আপোষ করোনা।
©Unknown
👉 প্রথম প্রেম মোবাইল 'সাইলেন্ট' রাখা শিখায়
👉 প্রথম প্রেম 'অতিদ্রুত' মেসেজ টাইপ করা শিখায়।
👉 প্রথম প্রেম 'নিচু স্বরে' কথা বলতে শিখায়
👉 প্রথম প্রেম কারণ ছাড়াই 'মুচকি হাসি' দিতে শিখায়।
👉 প্রথম প্রেম 'রাত জাগতে' শিখায়
👉 প্রথম প্রেম 'ছটফট' করতে শিখায়
👉 প্রথম প্রেম স্কুল,কলেজে নিয়মিত 'উপস্থিত' থাকতে শিখ।
👉 প্রথম প্রেম 'চিঠি' লিখতে শিখায়
👉 প্রথম প্রেম 'ফাঁকিবাজি' শিখায়
👉 প্রথম প্রেম শুক্রবার কে 'বিরক্তির' বানায়
👉 প্রথম প্রেম বুঝায় 'অভ্যাস' কি জিনিস
👉 প্রথম প্রেম বুঝায় 'দূরে' থাকার যন্ত্রনা
👉 প্রথম প্রেম বুঝায় 'ধরা' খাওয়ার শাস্তি কতো কঠিন
👉 প্রথম প্রেম বুঝায় ফ্যামিলি কতো 'কঠিন' হতে পারে
👉 প্রথম প্রেম 'কাঁদায়
👉 প্রথম প্রেম 'বিশ্বাস' নষ্ট করে
👉 প্রথম প্রেম ভুলতে না পারা 'স্মৃতি' রেখে যায়....
I was in 10th
She was in 10th.
I was in 12th
She was in 12th.
I got BSc
She got BCa
I was doing MSc
She got married.
I was preparing for JRF
She's the mother of 1 child.
I got PhD
She's the mother of 2 children.
I am doing PhD
Her daughter is in 1st standard
I became doctorate
Her daughter is in 10th
I have joined job
Her daughter has joined college
And the greatest Irony!
Today is my engagement
And her daughter is my fiancee.
( কেউ সাইন্স নিশ না ভাই 🙄🐸)
#কালেক্টেড
ব্যাচেলর ছেলেগুলো একসময় বদলে যাবে! রাত জেগে সিনেমা দেখার সময় তাদের হবেনা। সারা রাত কার্ড খেলার নেশা হারিয়ে যাবে।
নোংরা বালিশে তাদের ঘুমানো হবেনা। সারা ঘরে সিগারেটের ধোয়া ছড়ানোর সাহস তারা পাবেনা। ঘুম থেকে দুপুর দুটা বাজে ওঠার সুযোগ তাদের হবেনা!
হঠাৎ করে সব পাল্টিয়ে যাবে। লাইফটা অন্যরকম হয়ে যাবে। একবেলা খাওয়ার অভ্যাস বদলে যাবে। টঙ এর চা খাওয়া হবে না। আট টাকা দামের কেকটি ভাগাভাগি করে খাওয়ার দিন শেষ হয়ে আসবে।
এক টুকরা বিস্কিট নিয়ে কাড়াকাড়ি করা হবেনা। আড্ডার সময় একদিন কমে আসবে। আড্ডা দিতে ইচ্ছে করবে অথচ ইচ্ছেটা বেশিরভাগ সময় ইচ্ছে থেকে যাবে।
একসাথে দশ বারোজন মিলে হাসাহাসির তুফান সৃষ্টি করা হবেনা। রাত জাগলে কেউ একজন হাত ধরে বসে থাকবে। হাত ছেড়ে একা একা ঘুমাতে যাবেনা। চাইলেও রাত জাগা যাবেনা।
সিগারেট খেলে কেউ একজন রাগ করবে। তীব্র অভিমান নিয়ে চোখ দুটো ছলছল করবে। ভোর সকালে ঘুম থেকে ওঠানোর জন্য মিষ্টি করে বকাবকি করবে।
কোমল হাত দিয়ে মাথায় হাত বুলিয়ে দিবে। আলতো করে কপালে চুমু দিয়ে চা বানাতে চলে যাবে। সারাদিন ঘোরাঘুরি করা ছেলেগুলো একসময় সিটি বাসে চড়ে বারবার ঘড়ি দেখে অস্থির হবে। কে যেনো ডাকছে। অপেক্ষা করছে।
বাসায় তাড়াতাড়ি যেতে হবে। তাড়াহুড়ো করতে গিয়ে কেউ একজনের সকালের আবদারটুকু ভুলে যাবে। মন কষাকষি হবে। সুখের কিছু মূহুর্ত কেটে যাবে।
এখনকার মতো বুকে ল্যাপটপ নিয়ে ঘুমানো হবেনা। কেউ একজনের মাথা বুকে নিয়ে ঘুমাতে হবে। ল্যাপটপের ভারে তখন বুকে ব্যাথা হবেনা।
চুলগুলো বারবার মুখে এসে পড়বে। একটা দুটো চুল মুখের ভেতর ঢুকে যাবে। চুলগুলো সরিয়ে দিলে বুকের মধ্যে কেউ একজন আরো জোরে মাথা গুঁজবে। একটুও ব্যাথা লাগবেনা।
একটুও না......
সময় এবং স্রোত কারও জন্য অপেক্ষা করেনা😴
#কালেক্টেড
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Chittagong
4349