Darul Arqam IT Institute

Darul Arqam IT Institute দারুল আরকাম আইটি ইনস্টিটিউট পেইজে স্বাগতম
আইটি ইন্ডাস্ট্রিতে দক্ষ জনবল গড়ে তোলায় আমাদের লক্ষ্য

21/05/2024

ডেভেলপার হিসেবে নিজেকে প্রতিভাবান করে তুলার কয়েকটা পয়েন্টঃ

১। মাল্টিটাস্ক না করা।
২। ৫০ মিনিট পরপর ১০ মিনিটের ব্রেক নেওয়া।
৩। কোড এডিটরের শর্টকাটগুলো আয়ত্ত করে নেওয়া।
৪। সকল প্রকার নোটিফিকেশন অফ করে রাখা
৫। কর্মক্ষেত্র পরিষ্কার রাখা, পর্যাপ্ত পরিমাণ পানি পান করা এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমানো।

ডিজাইন এর মানে এই না যে খুব সুন্দর দেখতে কোন কিছু। ডিজাইন মুলত কিছু ভিজুয়াল এলিমেন্ট ব্যবহার করে একটা তথ্য দেওয়া।❤️
18/04/2024

ডিজাইন এর মানে এই না যে খুব সুন্দর দেখতে কোন কিছু। ডিজাইন মুলত কিছু ভিজুয়াল এলিমেন্ট ব্যবহার করে একটা তথ্য দেওয়া।❤️

দীর্ঘ এক মাস সিয়াম পালনের পর আল্লাহর পক্ষ থেকে ঈদ উল ফিতর হচ্ছে বান্দার জন্য খুশির একটি দিন। আল্লাহর পক্ষ থেকে আমাদের জন...
10/04/2024

দীর্ঘ এক মাস সিয়াম পালনের পর আল্লাহর পক্ষ থেকে ঈদ উল ফিতর হচ্ছে বান্দার জন্য খুশির একটি দিন। আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি উপহার। এ উপহারটি যেন আল্লাহর আনুগত্য করার জন্যই পাওয়া। এ খুশি যেন বিগত জীবনের সকল গুনাহ থেকে নিজেকে মুক্ত করে নিতে পারার জন্যই। ঈদের দিন আনন্দিত ও হাসিখুশি থাকা একটি সুন্নাহ। এদিন আনন্দিত ও হাসিখুশি থাকা এবং অপরকে হাসিখুশি রাখাও ইবাদত।

10/04/2024
আবূ হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,بَيْنَمَا رَجُلٌ يَمْشِي بِطَرِيقٍ وَجَدَ...
06/04/2024

আবূ হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
بَيْنَمَا رَجُلٌ يَمْشِي بِطَرِيقٍ وَجَدَ غُصْنَ شَوْكٍ فَأَخَذَهُ فَشَكَرَ اللَّهُ لَهُ فَغَفَرَ لَهُ.
এক ব্যক্তি রাস্তা দিয়ে চলার সময় কাঁটাদার গাছের একটি ডাল রাস্তায় পেল। তখন সেটাকে রাস্তা হতে অপসারণ করল। আল্লাহ তার এ কাজকে কবূল করলেন এবং তাকে মাফ করে দিলেন।
সহীহ বুখারী, হাদীস ২৪৭২

উমর রা. বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি,لَوْ أَنَّكُمْ كُنْتُمْ تَوَكَّلُونَ عَلَى ال...
04/04/2024

উমর রা. বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি,
لَوْ أَنَّكُمْ كُنْتُمْ تَوَكَّلُونَ عَلَى اللهِ حَقَّ تَوَكُّلِهِ لَرُزِقْتُمْ كَمَا يُرْزَقُ الطَّيْرُ تَغْدُو خِمَاصًا وَتَرُوحُ بِطَانًا.
তোমরা যদি আল্লাহ তাআলার ওপর যেমন তাওয়াক্কুল করা উচিত তেমন তাওয়াক্কুল করতে, তবে আল্লাহ তাআলা তোমাদেরকে রিযক দিতেন, যেমন তিনি পাখিদের রিযক দিয়ে থাকেন। এরা ভোরবেলা খালিপেটে বের হয়, বিকেল বেলা ভরাপেটে ফিরে আসে।
জামে তিরমিযী, হাদীস ২৩৪৪

আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,مَنْ سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فِيهِ عِلْمًا سَهَّلَ اللَّهُ لَهُ بِهِ طَرِيقًا إِلَى الْجَنَّ...
03/04/2024

আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
مَنْ سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فِيهِ عِلْمًا سَهَّلَ اللَّهُ لَهُ بِهِ طَرِيقًا إِلَى الْجَنَّةِ وَمَا اجْتَمَعَ قَوْمٌ فِى بَيْتٍ مِنْ بُيُوتِ اللَّهِ يَتْلُونَ كِتَابَ اللَّهِ وَيَتَدَارَسُونَهُ بَيْنَهُمْ إِلاَّ نَزَلَتْ عَلَيْهِمُ السَّكِينَةُ وَغَشِيَتْهُمُ الرَّحْمَةُ وَحَفَّتْهُمُ الْمَلاَئِكَةُ وَذَكَرَهُمُ اللَّهُ فِيمَنْ عِنْدَهُ وَمَنْ بَطَّأَ بِهِ عَمَلُهُ لَمْ يُسْرِعْ بِهِ نَسَبُهُ
যে লোক জ্ঞানার্জনের জন্য রাস্তায় বের হয়, আল্লাহ এর বিনিময়ে তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। যখন কোন সম্প্রদায় আল্লাহর কোন একটি ঘরে একত্রিত হয়ে আল্লাহর কিতাব তেলাওয়াত করে এবং পরস্পরে তার পর্যালোচনায় নিয়োজিত থাকে, তখন তাদের উপর প্রশান্তি অবতীর্ণ হয়, রহমত তাদেরকে আচ্ছাদিত করে ফেলে এবং ফেরেশতাগণ তাদেরকে পরিবেষ্টন করে রাখেন। আর আল্লাহ তাআলা তাঁর কাছে যারা আছে তাদের (অর্থাৎ ফেরেশতাগণের) সঙ্গে তাদের কথা আলোচনা করেন। আর যে ব্যক্তির আমল তাকে পিছিয়ে দেবে, তার বংশমর্যাদা তাকে এগিয়ে নিতে পারবে না।
সহীহ মুসলিম, হাদীস ২৬৯৯

পবিত্র কুরআন মাজীদে আল্লাহ তাআলা বলেন,وَ عَاشِرُوْهُنَّ بِالْمَعْرُوْفِতাদের (অর্থাৎ নারীদের) সাথে সদ্ভাবে জীবন-যাপন কর।...
02/04/2024

পবিত্র কুরআন মাজীদে আল্লাহ তাআলা বলেন,
وَ عَاشِرُوْهُنَّ بِالْمَعْرُوْفِ
তাদের (অর্থাৎ নারীদের) সাথে সদ্ভাবে জীবন-যাপন কর।
সূরা আন-নিসা, আয়াত ১৯ সূত্র : তাফসীরে তাওযীহুল কুরআন

পাদটীকা:

অর্থাৎ স্ত্রীদের যাবতীয় অধিকার তোমরা যথাযথভাবে আদায় করো। অনর্থক তাদেরকে কষ্ট দেবে না। তাদের ওপর কোনো অন্যায় বোঝা চাপিয়ে দেবে না। তাদের ভরণপোষণ সাধ্যমতো আদায় করো, এ ক্ষেত্রে কোনো কমতি করো না। তাদের সঙ্গে আচরণের ক্ষেত্রেও যাবতীয় শিষ্টাচার রক্ষা করো। সর্বোপরি তাদের সঙ্গে ন্যায়-ইনসাফ ও উদারতার সঙ্গে জীবনযাপন করো।

Address

Agrabad
Chittagong
4216

Telephone

+8801886942328

Website

Alerts

Be the first to know and let us send you an email when Darul Arqam IT Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Darul Arqam IT Institute:

Shortcuts

Share

Category