19/09/2026
চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিক স্বীকৃতির ক্ষেত্রে নতুন এক মাইলফলক অর্জন করেছে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ (CIMC)। মর্যাদাপূর্ণ BMEAC Accreditation অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে তার মান, গুণগত উৎকর্ষ ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের সক্ষমতার স্বীকৃতি পেয়েছে।
এই ঐতিহাসিক অর্জনকে উদযাপন করতে ১৯ সেপ্টেম্বর, শনিবার, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অডিটোরিয়ামে আয়োজন করা হয়েছে “ইন্টারন্যাশনাল অ্যাক্রেডিটেশন সেলিব্রেশন ও গ্র্যান্ড মেজবান”। অনুষ্ঠানটি দুপুর ১২টা থেকে শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী, বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির সভাপতি এবং চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. এ. কিউ. এম. মোহসেন।
BMEAC Accreditation অর্জন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের জন্য শুধু একটি স্বীকৃতি নয়, এটি চিকিৎসা শিক্ষার মান বজায় রাখা, আধুনিক শিক্ষা পদ্ধতি অনুসরণ এবং ভবিষ্যৎ চিকিৎসকদের আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তোলার ক্ষেত্রে প্রতিষ্ঠানের ধারাবাহিক প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।
এই অর্জনের মধ্য দিয়ে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম, একাডেমিক পরিবেশ এবং গুণগত মান আরও সমৃদ্ধ হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে প্রতিষ্ঠানটি আশাবাদী।ৎ
এই মাইলফলক অর্জনের আনন্দ ভাগ করে নিতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রতিষ্ঠানের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ।
চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ
“মানসম্মত চিকিৎসা শিক্ষা, আন্তর্জাতিক স্বীকৃতি ও উৎকর্ষের পথে নিরন্তর অগ্রযাত্রা।”