Eton Grammar School

Eton Grammar School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Eton Grammar School, High School, Chodu Chy Road, Banik Para, Sagorica, Chittagong.

13/06/2020

"নোটিশ"

আসসালামু আলাইকুম,
এতদ্বারা ইটন গ্রামার স্কুলের সকল ছাত্র- ছাত্রী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ০৮/০৬/২০২০ (সোমবার) বিকেল ৩.৩০ টায় “ইটন গ্রামার স্কুল” এর অনলাইন ক্লাস চালু প্রসঙ্গে উক্ত স্কুলের চেয়ারম্যান , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন প্রফেসর ডঃ গাজী সালেহউদ্দিন মহোদয়ের সভাপতিত্বে তাঁর নিজ বাসভবনে স্কুলের শিক্ষিকাগণের মধ্যে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “চিটাগং ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (CIU)” এর সিনিয়র অফিসার (এডমিন) - গাজী রওনক উদ্দিন এবং চট্টগ্রামের সরকারি বিদ্যালয়সমূহে পঞ্চম শ্রেণীতে ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষার্থীদের দক্ষ প্রশিক্ষক “শ্যামল’স টিচিং হোম”-এর কর্ণধার- শ্যামল বৈদ্য সবুজ। উক্ত সভায় আরোও উপস্থিত ছিলেন ইটন গ্রামার স্কুলের শিক্ষিকাবৃন্দ - স্বপ্না রানী, জান্নাত, মোহনা রাহী, অপর্ণা, প্রিয়াংকা ও রুমি। উক্ত আলোচনা-সভার সভাপতি প্রফেসর ডঃ গাজী সালেহউদ্দিন মহোদয় তাঁর বক্তব্যে বর্তমান করোনা পরিস্থিতিতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে আহ্বান করেন এবং ক্ষুদে শিক্ষার্থীদের লেখাপড়ার গুরুত্ব তুলে ধরে বলেন, “আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাই তাদেরকে পড়ালেখায় এগিয়ে নিয়ে যেতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পড়ালেখার কোনো বিকল্প নেই। যেহেতু চট্টগ্রাম সহ সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন পাঠদান শুরু হয়েছে , আমরা যদি এই কার্যক্রম শুরু না করি আমাদের ছোট্ট সোনামণিরা তাদের লক্ষ্য থেকে পিছিয়ে পড়বে। তাই আমাদের সকলের দায়িত্ব ছোট্ট সোনামণিদেরকে পড়ালেখায় উৎসাহিত করা।” বিশেষ অতিথিদ্বয় ও শিক্ষিকাবৃন্দ তাঁদের বক্তব্যে অনলাইন ক্লাসের অভিজ্ঞতা ও বর্তমান পরিস্থিতিতে পড়ালেখা এগিয়ে নিয়ে যেতে অনলাইন ক্লাসের গুরুত্ব তুলে ধরেন।
উক্ত সভায় সকলের সম্মতিক্রমে আগামী ১৬ই জুন থেকে ইটন গ্রামার স্কুলের অনলাইন ক্লাস শুরু করার এবং পরবর্তী কার্য বিবরণী প্রত্যেক শ্রেণির স্ব স্ব গ্রুপের মধ্যে জানিয়ে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে স্কুলের চেয়ারম্যান সম্মানিত অভিভাবকদের স্ব স্ব গ্রুপে জয়েন করে শিক্ষার্থীদের পড়ালেখা এগিয়ে নিতে যেতে অনুরোধ করেন। পরিশেষে, তিনি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

ধন্যবাদান্তে,
অধ্যক্ষ
ইটন গ্রামার স্কুল।

27/04/2020

প্রিয় শিক্ষার্থী বৃন্দ,
ভালোবাসা ও দোয়া নিও।
তোমাদের মা-বাবাকে সকল শিক্ষকের পক্ষ থেকে সালাম ও নমস্কার।
সকলের জন্য পবিত্র রমজানের শুভেচ্ছা।
কতোদিন তোমাদের সাথে দেখা হয় না!
তোমাদের খুব খুব মিস্ করি। তোমাদের মায়া ভরা মেম শব্দটা সব সময় কানে বাজে। আমাদের কথা তোমাদের মনে পড়ে কী? বন্ধুদের জন্য মন খারাপ হয় হয় বুঝি? তোমাদেরকে হাজার বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেব? বলোতো কোন সেই বন্ধু? হ্যাঁ ঠিক ধরেছ। যেহেতু বাহিরে যাওয়া নিষেধ তাই আমরা ঘরে বসেই হাজার বন্ধুর সাথে কথা বলবো, যিনি কখনো তোমার সাথে ঝগড়া করবেন না।বরং মন ভালো করার কথা বলবে। তোমায় হাসাবে, জ্ঞানী হতে সাহায্য করবে। সেই পরম বন্ধুর নাম হলো "বই"। যেহেতু করোনা ভাইরাসের আতঙ্ক বিরাজ করছে বিশ্ব জুড়ে এবং শিক্ষা প্রতিষ্ঠান ও অনির্দিষ্ট কালের জন্য বন্ধ কিন্তু তাই বলে পড়া-লিখা বন্ধ থাকবে? তোমরাই বলো! বই যে তোমাদের পরম বন্ধু তাই তার সাথে প্রতিদিন নিয়ম করে বসতে হবে।কী করে পড়বে? সিলেবাস, নোট সব কিছুই তো তোমার কাছে আছে, সুতরাং ২য় সাময়িক ও ধীরে ধীরে বার্ষিক পরীক্ষার সিলেবাস শেষ করো। মা-বাবা হচ্ছেন শ্রেষ্ঠ গুরু তাঁদের সহযোগিতা নেবে।কোন সমস্যা থাকলে নোট করে রাখবে । মহান সৃষ্টি কর্তার দয়ায় বেঁচে থাকলে, তোমাদের কলতানে মুখরিত ইটন গ্রামার স্কুল যখন আবার প্রানবন্ত হবে তখন তোমাদের সমস্যা মিটিয়ে নিও। আমাদের জন্য দোয়া করিও যেনো আবার তোমাদের মাঝে ফিরে আসতে পারি। পরম স্নেহে তোমাদের বুকে জড়িয়ে নিতে পারি। তোমাদের জন্য সকল শিক্ষকের পক্ষ থেকে অশেষ দোয়া ও অফুরন্ত ভালোবাসা নিও। মা-বাবার আদেশ ও স্বাস্থ্য বিধি মেনে চলবে।তোমাদেরকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন আশা করি বাস্তবায়িত করবে। তোমরা সৎ, আদর্শ ও আলোকিত মানুষ হবে। হবে নিরহংকার ও সাদা মনের মানুষ। হবে আদর্শ নাগরিক ও দেশপ্রেমিক।
তোমাদের জন্য আমার লিখা ছোট্ট কবিতা-
দুঃখের অমানিশা পেরিয়ে,
সম্মুখে যাবো মোরা এগিয়ে।
হে বিধাতা! থামিয়ে দাও মৃত্যুর মিছিল,
এগিয়ে যেতে চাই, হাতে আলোর মিছিল।
আলোয়, আলোয় ভরিয়ে দেবো এই দেশ,
প্রভাতের রবি কইবে, সাবাশ বাংলাদেশ।
একটি সুন্দর সকাল দেখতে চাই মোরা,
ফুলে-ফলে ভরে উঠুক এই বসুন্ধরা।

অনেক শুভকামনায়
রহিমা রউফ
অধ্যক্ষ
ইটন গ্রামার স্কুল।

14/04/2020

প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা নিও। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ঘরেই আছো। করোনা ভাইরাসের আতঙ্কের কারনে কতোদিন তোমাদের সাথে দেখা হয় না। তোমাদেরকে খুব Miss করি। তোমাদের জন্য খুব খারাপ লাগে। তোমাদের স্নেহমাখা কচি-সোনা মুখ গুলো সব সময় স্মৃতিতে ভাসে, শুনতে পাই তোমাদের আদরমাখা কচিকন্ঠ। আমাদের কথা তোমাদের মনে আছে কি? ঠিক মতো লিখা-পড়া করবে। মা-বাবার কথা শুনবে। স্বাস্থ্য বিধি মেনে চলবে।B.T.Vতে সম্প্রচারিত "ঘরে বসে শিখি" দুপুর ২টা থেকে শ্রেনী ও বিষয় ভিত্তিক পাঠদান অনুষ্ঠান সম্প্রচার করা হয় তা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং অনুশীলন করবে ।অবসর সময়ে মজার মজার গল্পের বই পড়বে। মহৎ ব্যক্তিদের জীবনী পড়বে। আমাদের স্বপ্ন তোমরা আলোকিত মানুষ হবে।মনে রাখবে-ধনীর চেয়ে জ্ঞানী বড় আর জ্ঞানীর চেয়ে মহত্ত্ব বড়। তোমরা আদর্শ মানুষ হয়ে আমাদের স্বপ্ন পূরন করবে, দেশের আদর্শ সেবক হবে , সেটাই প্রত্যাশা।মানুষকে ভালোবাসবে, শ্রদ্ধা করবে এবং ক্ষমা করতে শিখবে। কখনো মানুষের সমালোচনা করবে না।তার খারাপ দিকটা বাদ দিয়ে ভালো গুনটা বড় করে দেখো। দেখবে সে তোমার অন্তর জয় করে নেবে তোমার মনের অজান্তেই। তোমাদের মা-বাবাকে আমার সালাম/নমস্কার জানিও ভালো থেকো, সাবধানে থেকো। আমাদের জন্য দোয়া করো। বেঁচে থাকলে দেখা হবে। তোমাদের জন্য অনেক আদর ও ভালোবাসা রইল। তোমাদের কলতানে আবার মুখরিত হবে ইটন গ্রামার স্কুলের আঙ্গিনা। মহান আল্লাহ তোমাদের সকলকে নিরাপদে রাখুন সেই প্রত্যাশা রেখে বিদায় নিলাম।
রহিমা রউফ
অধ্যক্ষ
ইটন গ্রামার স্কুল।

07/04/2020

প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ,
ভালোবাসা ও সালাম নিবেন। আশা করি সবাই সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন।করোনা ভাইরাসের প্রাদুর্ভাব জনিত বন্ধের কারণে যাতে শিক্ষার্থীদের পড়াশুনার ব্যাঘাত না ঘটে, এ উদ্দেশ্যে ৭ ই এপ্রিল থেকে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হচ্ছে ছাত্র-ছাত্রীদের বিষয় ভিত্তিক পাঠদান কর্মসূচি " ঘরে বসে শিখি।" সম্মানিত অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ, আপনারা আপনাদের সন্তানদের অনলাইন ক্লাসে অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে তাদের পড়াশোনাকে আর ও শাণিত করতে সহযোগিতা করবেন।
পাঠদান নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী সম্প্রচারিত হবে-
প্রাক প্রাথমিক শ্রেণী ( দুপুর ২.০০- ২.২০)
১ম শ্রেণী ( দুপুর ২.২০- ২.৪০)
২য় শ্রেণী ( দুপুর ২.৪০- ৩.০০)
৩য় শ্রেণী ( বিকাল ৩.০০- ৩.২০)
৪র্থ শ্রেণী ( বিকাল ৩.২০- ৩.৪০)
৫ম শ্রেণী ( বিকাল ৩.৪০- ৪.০০)

ধন্যবাদান্তে,
অধ্যক্ষ,
ইটন গ্রামার স্কুল।

26/03/2020

নোটিশঃ

এতদ্বারা ইটন গ্রামার স্কুলের সকল ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যেহেতু করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকার কর্তৃক প্রদত্ত নির্দেশনা অনুযায়ী আগামী ৯ এপ্রিল পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সুতরাং, সরকার ঘোষিত সময় বর্ধিত না হলে এবং পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী ১২ এপ্রিল রবিবার থেকে যথানিয়মে স্কুল খোলা থাকবে। স্কুল চলাকালীন সময়ে নোটিশের মাধ্যমে পরীক্ষার তারিখ জানিয়ে দেয়া হবে। প্রিয় ছাত্র-ছাত্রীবৃৃন্দ বাসায় থেকে লেখা-পড়া করবে এবং নিজের প্রতি যত্ন নিবে। তোমাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।

শুভকামনায়
অধ্যক্ষ
ইটন গ্রামার স্কুল।

17/03/2020

নোটিশ নোটিশ নোটিশঃ
আসসালামু আলাইকুম, নমস্কার,
ইটন গ্রামার স্কুলের সম্মানিত অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, করোনা ভাইরাস জনিত আতঙ্কের কারণে বাংলাদেশ সরকার প্রদত্ত নির্দেশনা অনুযায়ী ইটন গ্রামার স্কুল আগামী ১৮ই মার্চ থেকে ৩১ শে মার্চ পর্যন্ত বন্ধ থাকবে এবং অফিস যথানিয়মে খোলা থাকবে ( সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত)। যেহেতু আগামী ৭ই এপ্রিল থেকে প্রথম সাময়িক পরীক্ষা আরম্ভ হবে, তাই স্কুল বন্ধকালীন সময়ে অফিস কক্ষে যোগাযোগ করে চলতি মাসের বেতন,বকেয়া বেতন ও পরীক্ষার ফি প্রদানের জন্য সম্মানিত অভিভাবকদের প্রতি বিশেষভাবে অনুরোধ করা হল। আগামী ১লা এপ্রিল থেকে পরীক্ষার রুটিন প্রদান করা হবে। দেশব্যাপী এই ক্রান্তিকালীন সময়ে প্রিয় ছাত্র- ছাত্রীদের সচেতন ভাবে ঘরে অবস্থান করে মনোযোগ সহকারে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করার জন্য বিশেষভাবে নির্দেশ দেয়া হল। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

ধন্যবাদান্তে,
রহিমা বেগম
অধ্যক্ষ
ইটন গ্রামার স্কুল।
১৭/০৩/২০২০

14/03/2020

বিশেষ ঘোষণা বিশেষ ঘোষণাঃ
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, করোনা ভাইরাস আতঙ্কের কারণে ইটন গ্রামার স্কুলের আগামী ১৭ই মার্চের বার্ষিক বনভোজন স্থগিত করা হয়েছে।

"ইটন গ্রামার স্কুলের  সোনা মনিরাবেলুন উড়িয়ে  হয়েছে আত্নহারা।।
16/02/2020

"ইটন গ্রামার স্কুলের সোনা মনিরা
বেলুন উড়িয়ে হয়েছে আত্নহারা।।

16/02/2020

"আহা!কী আনন্দ,
জাগে ছন্দ,
" ইটন গ্রামার স্কুলের ছোট্ট সোনামনিরা বেলুন উড়িয়ে আনন্দে মেতেছে।

14/02/2020

ইটন গ্রামার স্কুলের কোমলমতি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য জীবনের পথনির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন স্কুলের সম্মানিত চেয়ারম্যান ডঃ গাজী সালেহ উদ্দিন।

14/02/2020
"বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২০এর সম্মানিত  প্রধান অতিথি ডক্টর  গাজী  সালেহউদ্দীন ছাত্র -ছাত্রীদের  উদ্দেশ্যে  জীবন গঠন...
14/02/2020

"বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২০এর সম্মানিত প্রধান অতিথি ডক্টর গাজী সালেহউদ্দীন ছাত্র -ছাত্রীদের উদ্দেশ্যে জীবন গঠন মূলক মূল্যবান বক্তব্য রাখছেন।

Address

Chodu Chy Road, Banik Para, Sagorica
Chittagong
4219

Telephone

01859346809

Website

Alerts

Be the first to know and let us send you an email when Eton Grammar School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Eton Grammar School:

Shortcuts

Share

Category