13/05/2026
শোক সংবাদ:
কলেজিয়েট স্কুল এর ১৯৫৮ ব্যাচের প্রাক্তন কৃতি ছাত্র, বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন মন্ত্রী জননেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সাহেব আজ সকালে ঢাকার একটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে উনার বয়স ছিলো ৮৩ বছর।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।
“চট্টগ্রাম কলেজিয়েটস” উনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে।
মুরহুমের নামাজে জানাজার সময়সূচী:
১ম জানাজা: চট্টগ্রাম ওয়াসা সংলগ্ন জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে।
২য় জানাজা: চট্টগ্রাম মিরসরাই উপজেলার মহাজনহাট স্কুল মাঠে আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৫ টায় অনুষ্ঠিত হবে।
30/12/2025
একটি বর্ণাঢ্য জীবনের ইতি ঘটলো!
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন।
আমরা গভীর শোক প্রকাশ করছি।
আজ সকাল ৬ টায় এভার কেয়ার হাসপাতালে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
উনার আত্মার মাগফেরাত কামনা করছি।
মহান আল্লাহ তায়ালা উনার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিন।
আমীন।।
20/10/2025
কলেজিয়েট ৬০ ব্যাচের প্রাক্তন ছাত্র, লাখো শিক্ষার্থীদের বাতিঘর, চট্টগ্রাম ক্রীড়াঙ্গন এর একজন নক্ষত্র , বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শায়েস্তা খান স্যার আজ ভোর ৫ টায় চট্টগ্রাম এর সার্জিস্কোপ হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন।
আজ জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে আসরের নামাজের পরে উনার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপরে মিসকিন শাহ (রঃ) এর মাজারের কবরস্থানে উনার দাফন সম্পন্ন হয়।
একজন মহান শিক্ষক হিসেবে লাখো শিক্ষার্থীদের মাঝে যেমন জ্ঞানের আলো জ্বেলে গেছেন তেমনই চট্টগ্রাম ক্রীড়াঙ্গন এর মাঝে ও তিনি নিরলস ভাবে সংগঠক হিসেবে কাজ করে গেছেন। আজ নামাজে জানাজা তে উনার ছাত্র, অনুরাগীদের ঢল তা ই প্রমাণ করে।
ওপারে ভালো থাকবেন স্যার।
চট্টগ্রাম কলেজিয়েটস পরিবারের পক্ষ থেকে আমরা শোক প্রকাশ করছি এবং উনার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
19/08/2025
আসসালামুয়ালাইকুম,
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের চট্টগ্রাম কলেজিয়েটস্ এর "ঈদ পুনর্মিলনী -২০২৫" আগামী ১১ই সেপ্টেম্বর - ২০২৫ রোজ বৃহস্পতিবার বিকাল ৫.০০ হতে শুরু হবে ইনশাআল্লাহ।
গত ২৫শে জুলাই অনিবার্য কারণবশত অনুষ্ঠান করতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
এই পরিপ্রেক্ষিতে 'চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট' বুকিং দেওয়া হয়েছে। বিগত দিনে যারা রেজিস্ট্রেশন করেছেন তারা অবশ্যই উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, সাথে সাথে নতুন সদস্য ও রেজিস্ট্রেশন করতে পারবেন।
এব্যাপারে আমাদের অফিস কক্ষে সন্ধ্যার পর যোগাযোগ করে রেজিস্ট্রেশন এর কার্যক্রম সম্পন্ন করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।
অনুরোধে-
মুহাম্মদ নজরুল ইসলাম
সদস্য সচিব
ঈদ পুনর্মিলনী কমিটি -২০২৫
চট্টগ্রাম কলেজিয়েটস্।
যুক্ত হোন চট্টগ্রাম কলেজিয়েটস অফিশিয়াল গ্রুপে: https://www.facebook.com/groups/ChattagramCollegiates
19/07/2025
বিশেষ ঘোষণা:-
চট্টগ্রাম কলেজিয়েটস্ এর ঈদ পুনর্মিলনী -২০২৫ আগামী ২৫শে জুলাই অনুষ্ঠিত হওয়ার দিন ধার্য ছিল।
অনিবার্য কারণবশত: উক্ত অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
আজ ১৯শে জুলাই চট্টগ্রাম কলেজিয়েটস্ এর অফিসে জরুরি সভার মাধ্যমে সংগঠনের সভাপতি জনাব লায়ন এম.এ মালেক ও সাধারণ সম্পাদক জনাব লায়ন মোস্তাক আহমদ এর উপস্থিতিতে উক্ত সিদ্ধান্ত গৃহীত হয়।
অতি শীঘ্রই আগামী দিন-তারিখ সবাইকে জানানো হবে।