Bangladesh Forest Research Institute, Chittagong

Bangladesh Forest Research Institute, Chittagong

Share

বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) দেশের বন গবেষণা বিষয়ক একমাত্র জাতীয় প্রতিষ্ঠান।

বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট বন ও বনজ সামগ্রীর ওপর গবেষণা পরিচালনার জন্য চট্টগ্রামের ষোলশহরে অবস্থিত একটি জাতীয় গবষেণা ইনস্টিটিউট। এটি মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন এজেন্সির (USAID) কারিগরি সহায়তায় ১৯৫৫ সালে পূর্ব পাকিস্তান বন গবেষণা পরীক্ষাগার (EPFRL) হিসেবে স্থাপিত হয়। শুরুতে উদ্দেশ্য ছিল পূর্ব পাকিস্তানের বনজ সামগ্রীর সদ্ব্যবহার, কিন্তু পরবর্তীকালে বনভূমিতে বৃক্ষের ঘনত্ব দ্রুত হ্রাস পাওয়ায

Photos from Bangladesh Forest Research Institute, Chittagong's post 18/06/2026

খাগড়াছড়িতে ঔষধী চাষ ও বাঁশ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত :
অদ্য ১৮/০৬/২০২৬ খ্রি. খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তার সভাকক্ষে ‘ভেষজ উদ্ভিদের চারা উত্তোলন কৌশল, গুরুত্ব ও ব্যবহার এবং ‘কঞ্চিকলম পদ্ধতিতে বাঁশচাষ ও বাঁশের ঝাড় ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বিএফআরআই এর তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ শাখার সিনিয়র রিসার্চ অফিসার জনাব মো : জহিরুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা জনাব মো : ফরিদ মিয়া। প্রশিক্ষক হিসেবে ছিলেন গৌণ বনজ সম্পদ বিভাগের বিভাগীয় কর্মকর্তা ড. মো : শাহ আলম এবং সিলভিকালচার জেনেটিক্স বিভাগের ফিল্ড ইনভেস্টিগেটর জনাব সাইফুল আলম মো: তারেক। প্রশিক্ষণার্থী হিসেবে খাগড়াছড়ি বন বিভাগের কর্মকর্তা/কর্মচারী ৩১ জন।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় বন কর্মকর্তা জনাব মো : ফরিদ মিয়া তাঁর ছাত্র জীবন থেকে বিএফআরআই এর সাথে সম্পর্কের কথা উল্লেখ করে বলেন যে, বন বিষয়ক জাতীয় গবেষণা প্রতিষ্ঠানটির উদ্ভাবিত প্রযুক্তি ব্যবহার করেই বনায়ন ও বনজ সম্পদের ব্যবহার নিশ্চিত করতে। এতেই জাতীয় উন্নয়ন ত্বরান্বিত হবে। তিনি সাম্প্রতিক নিষিদ্ধ দ্রুতবর্ধনশীল আকাশমনি ও ইউক্লিপ্টাস এর বিকল্প প্রজাতি নির্বাচনে বিএফআরআইকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে বলে মতামত দেন।
প্রশিক্ষণার্থী জনাব মো : সিরাজুল ইসলাম ঔষধীবৃক্ষ চালমুগড়া ও কালোমেঘ ছাদবাগানে করা যাবে কিনা জানতে চাইলে উত্তরে বলা হয় চালমুগড়া ছাদবাগানে করা সম্ভব নয় অপরদিকে কালোমেঘ করা যাবে।
জনাব নুরনবী হোসেন হাড়ভাঙ্গা গাছ ছাদবাগানে করা সম্ভব কিনা জানতে চাইলে সম্ভব বলে জানানো হয়।
প্রশিক্ষণার্থী জনাব মোশারেফ হোসেন জানান যে তাঁদের সবুজায়ন প্রকল্পের মাধ্যমে মোথা পদ্ধতিতে বাঁশ চাষের উদ্যোগ নেওয়া হয়েছে, সেখানে কঞ্চিকলম পদ্ধতিতে করা যায় কিনা জানতে চান। উত্তরে বলা হয় কঞ্চিকলম পদ্ধতেতে করলেই ভালো হতো। বিভাগীয় বন কর্মকর্তা মহোদয় বিষয়টি নিয়ে বন সংরক্ষক মহোদয়ের সাথে কথা বলবেন বলে জানান।
জনাব মো : আবদুল হামিদ বিলুপ্তপ্রায় প্রজাতিসমূহের বনায়ন কৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রয়োজন বলে মতামত দিলে উত্তরে বিভাগীয় বন কর্মকর্তা মহোদয়কে চাহিদা প্রেরণের অনুরোধ করা হয়।
জনাব মফিজুর রহমান বাঁশঝাড় লাগানোর পর পোকার আক্রমন হয়েছে বলে তার প্রতিকার জানতে চাইলে উত্তরে রোগমুক্ত সুস্থ-সবল বাঁশ হতে কঞ্চি সংগ্রহ করে কলম করার পরামর্শ দিয়ে আক্রান্ত বাঁশ তুলে পুড়ে ফেলার কথা বলা হয়। বাঁশের ঝাড়ে মাটি দেওয়ার সময় ঝাড়ের নিকটবর্তী স্থান হতে মাটি না এনে দুর হতে বা পুকুরে তলা হতে মাটি উঠিয়ে দেওয়ার কথা বলা হয়।
জনাব মো : দেলোয়ার হোসেন লবণাক্ত এলাকায় বাঁশচাষ হবে কিনা জানতে চাইলে উচ্চ লবণাক্ত স্থানে বাঁশ চাষ না করে মডারেট ও লো স্যালাইন জোনে বাঁশ চাষের কথা বলা হয়।
প্রশিক্ষণ শেষে বিভাগীয় বন কর্মকর্তা জনাব মো : ফরিদ মিয়া একটি বাঁশের কলম তাঁর অফিস চত্তরে লাগানোর জন্য গ্রহণ করেন।

Photos from Bangladesh Forest Research Institute, Chittagong's post 17/06/2026

ফেনীতে ঔষধী চাষ ও বাঁশ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত :
অদ্য ১৭/০৬/২০২৬ খ্রি. ফেনীর কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ হলরুমে ‘ভেষজ উদ্ভিদের চারা উত্তোলন কৌশল, গুরুত্ব ও ব্যবহার এবং ‘কঞ্চিকলম পদ্ধতিতে বাঁশচাষ ও বাঁশের ঝাড় ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বিএফআরআই এর তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ শাখার সিনিয়র রিসার্চ অফিসার জনাব মো : জহিরুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেনী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জনাব মো : আতিক উল্লাহ। প্রশিক্ষক হিসেবে ছিলেন গৌণ বনজ সম্পদ বিভাগের বিভাগীয় কর্মকর্তা ড. মো : শাহ আলম এবং সিলভিকালচার জেনেটিক্স বিভাগের ফিল্ড ইনভেস্টিগেটর জনাব সাইফুল আলম মো: তারেক।
প্রধান অতিথির বক্তব্যে উপ-পরিচালক জনাব মো: আতিক উল্লাহ বলেন প্রথমবারের মত ফেনীর উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের জন্য বিএফআরআই এর প্রযুক্তির প্রশিক্ষণ অবশ্যই তাঁদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে। আয়োজনের জন্য তিনি বিএফআরআই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
প্রশ্নোত্তর পর্বে প্রশিক্ষণার্থী জনাব ইমদাদুল হক ঔষধী বৃক্ষের গুণাগুণ ও ব্যবহার বিষয়ক তথ্যপঞ্জী সম্পর্কে জানতে চাইলে ওয়েবসাইট হতে এতদবিষয়ক এ্যাপস দেখার অনুরোধ করা হয়।
প্রশিক্ষণার্থী জনাব মো: সুমন কিছু ঔষধী বৃক্ষের বিষক্রিয়া সম্পর্কে জানতে চাইলে বলা হয় যে, বিষাক্ত গাছের তালিকা রয়েছে যা সংগ্রহ করা যেতে পারে।
জনাব মো: মাহমুদ আলম চারার প্রাপ্তিস্থান জানতে চাইলে বিএফআরআই এর গৌণ বনজসম্পদ বিভাগের নার্সারীর কথা বলা হয়।
জনাব মো: মিঠুন কোন প্রজাতির বাঁশ হতে ভালো ফলন পাওয়া যায় তা জানতে চাইলে উত্তরে ভারী কাজের জন্য বাইজ্জা, বরাক, মাকলা, মিতিঙ্গা, ভূদুম ইত্যাদি বাঁশের কথা বলা হয় এবং হালকা কাজের জন্য মূলি, ওরা, তল্লা, ডলু ইত্যাদি বাঁশের কথা বলা হয়।
জনাব সাইফুল আলম চারার দাম জানতে চাইলে সরকারী মুল্য ২০ /- বলে জানানো হয়।
জনাব পিন্টু কুমার দাস বাঁশ চাষের জন্য কিরূপ জমি প্রয়োজন জানতে চাইলে দীর্ঘদিন পানি জমে থাকবে না এবং অতিরিক্ত লবণাক্ত নয় এরূপ জমিতে বাঁশ চাষ হয় বলে জানানো হয়।
জনাব আবদুল গফুর বাঁশের রোগবালাই সম্পর্কে জানতে চাইলে বলা হয় যে, বাঁশের রোগবালাই এর মধ্যে বাঁশের আগা মরা রোগ, নতুন কোড়ল আসার সময় পিঁপড়ার আক্রমন এবং উই পোকার আক্রমণ হতে পারে, তবে প্রতি বছর ফাল্গুন-চৈত্র মাসে বাঁশঝাড়ের সঠিকভাবে ব্যবস্থাপনা করলে অনেকটা পরিত্রান পাওয়া যায়।

Photos from Bangladesh Forest Research Institute, Chittagong's post 14/06/2026

বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, চট্টগ্রাম এর কারিগরি কমিটির ৩৩তম সভা অনুষ্ঠিত:

বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, চট্টগ্রাম এর ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত নতুন গবেষণা স্টাডিসমূহ পর্যালোচনা ও সুপারিশের লক্ষ্যে কারিগরি কমিটির ৩৩তম সভা গত ১১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকা হতে বিএফআরআই মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উক্ত সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ও কারিগরি কমিটির আহ্বায়ক জনাব মোহাম্মদ তারিফুল বারী (যুগ্মসচিব)।
সভায় উপস্থিত ছিলেন পরিচালক, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, চট্টগ্রাম; প্রফেসর ড. মোহাম্মদ কামাল হোসাইন (অবসরপ্রাপ্ত) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়; পরিচালক, ইনস্টিটিউট অব ফরেষ্ট্রি এ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়; সদস্য পরিচালক, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল; বন সংরক্ষক, চট্টগ্রাম অঞ্চল; পরিচালক, ফরেস্ট একাডেমি; সচিব (উপসচিব), বাংলাদেশ রাবার বোর্ড; পরিচালক, পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চল; মহাব্যবস্থাপক, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন, চট্টগ্রাম জোন; বিএফআরআই-এর মুখ্য গবেষণা কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিভাগের বিভাগীয় কর্মকর্তা, বিভাগীয় বন কর্মকর্তা এবং স্টাডি লিডারগণ।

উপস্থাপনায় ছিলেন ড. আফিয়া সুলতানা, ঊর্ধ্বতন গবেষণা কর্মকর্তা, পরিকল্পনা ও প্রকল্প বাস্তবায়ন শাখা, বিএফআরআই, চট্টগ্রাম।
র‍্যাপোর্টিয়ারের দায়িত্বে ছিলেন জনাব অসীম কুমার পাল, বিভাগীয় কর্মকর্তা, বন উদ্ভিদ বিজ্ঞান বিভাগ এবং জনাব সাদ্দাম হোসেন, গবেষণা কর্মকর্তা, কাষ্ঠ যোজনা বিভাগ, বিএফআরআই, চট্টগ্রাম।

দিনব্যাপী সভাটি সঞ্চালনা করেন বিএফআরআই এর মুখ্য গবেষণা কর্মকর্তা (বন ব্যবস্থাপনা উইং) ও কারিগরি কমিটির সদস্য-সচিব ড. হাসিনা মরিয়ম।

বন ব্যবস্থাপনা এবং বনজ সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতের লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে নতুন গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন ভোক্তাগোষ্ঠী কর্তৃক প্রেরিত চাহিদা এবং বিএফআরআই এর গবেষকগণের প্রস্তাবিত ১৫টি গবেষণা স্টাডি কারিগরি কমিটির সুপারিশের জন্য উপস্থাপন করা হয়। কারিগরি কমিটির সম্মানিত সদস্যবৃন্দ প্রস্তাবিত স্টাডিসমূহের উপর তাঁদের মূল্যবান মতামত প্রদান করেন।

সমাপনী অনুষ্ঠানে পরিচালক মহোদয় সভায় উপস্থিত সম্মানিত সদস্যগণের মূল্যবান মতামত ও দিকনির্দেশনার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

Photos from Bangladesh Forest Research Institute, Chittagong's post 05/06/2026

হাটহাজারীতে বিএফআরআই এর ২টি প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

05/06/2026
Photos from Bangladesh Forest Research Institute, Chittagong's post 03/06/2026

সীতাকুন্ডে বিএফআরআই এর ২টি প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Photos from Bangladesh Forest Research Institute, Chittagong's post 23/05/2026

>>> চট্টগ্রাম বন অঞ্চলের বনায়ন সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীদের জন্য বিএফআরআই এর প্রযু্ক্তি বিষয়ক ০৩ দিনের প্রশিক্ষণ সমাপ্ত

Photos from Bangladesh Forest Research Institute, Chittagong's post 21/05/2026

খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমএস ১ম টার্মের ৩৮ জন শিক্ষার্থী ও ৭ জন শিক্ষক গতকাল ২০ মে ২০২৬ তারিখে বিএফআরআই পরিদর্শন করেন। শিক্ষকগণের মধ্যে ছিলেন অধ্যাপক ড. মো. গোলাম রাকিবু, অধ্যাপক ড. রুমানা রানা, অধ্যাপক ড. আসাদুজ্জামান, অধ্যাপক ড. নবীউল ইসলাম, অধ্যাপক ড.আরিফা শারমিন, অধ্যাপক ড. আব্দুস সোবহান মল্লিক।
পরিদর্শনের শুরুতেই বিএফআরআই মিলনায়তনে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। বিএফআরআই ডকুমেন্ট্রি প্রদর্শনের পর তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ শাখার সিনিয়র রিসার্চ অফিসার জনাব মো. জহিরুল আলম এর সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় প্রাতিষ্ঠানিক বিভিন্ন বিষয়ে বিস্তারিত তুলে ধরেন মুখ্য গবেষণা কর্মকর্তা, বনজ সম্পদ উইং ড. মো : মাহবুবুর রহমান। সভায় প্রম্নোত্তর পর্বে শিক্ষার্থী ঋধী জানতে চান পার্বত্য এলাকার ব্যরেন ল্যান্ডকে কিভাবে বনায়নের আয়তায় আনা যায়। উত্তরে ড. মো মাহবুবুর রহমমান পাহাড়ী বনায়নে বিএফআরআই এর প্রযুক্তির সহ নানা উদ্যোগের কথা বলেন। অধ্যপক ড. আ. সোবহান মল্লিক এখানকার ইন্টার্নশীপ সম্পর্কে জানতে চাইলে সুবিধাটির বিস্তারিত জানানো হয়। শিক্ষার্থী ইশমাম আফরোজ সয়েল গবেষণা সম্পর্কে জানতে চাইলে বিএফআরআই এর গুরুত্বপূর্ণ বিভাগ সয়েল সাইন্স বিভাগ সম্পর্কে বলা হয়। অধ্যাপক ড. আসাদুজ্জামান রাবার চাষে শুধু আরআরআইএম ৬০০ বাংলাদেশে ব্যবহার করা হচ্ছে, সেখানে বিএফআরআই এর উদ্ভাবিত ভ্যারাইটিগুলোর ট্রায়াল হচ্ছে কিনা জানতে চাইলে বলা হয় যে ফটিকছড়ির দাঁতমারাতে ট্রায়াল হচ্ছে। শিক্ষার্থী ফারিয়া বিনতে হান্নান কার্বন সিকো স্টেশন সম্পর্কে জানতে চান। উত্তরে এতবিষয়ে বিএফআরআই এবং বন বিভাগ কাজ করছে বলে জানানো হয়।
মতবিনিময় সভা শেষে পরিদর্শদলটি বিএফআরআই এর বনজসম্পদউং এর ৬টি বিভাগের গবেষণাকর্ম সরেজমিনে পরিদর্শন করেন।

Photos from Bangladesh Forest Research Institute, Chittagong's post 20/05/2026

>>> চট্টগ্রাম বন অঞ্চলের বনায়ন সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীদের জন্য বিএফআরআই এর প্রযু্ক্তি বিষয়ক ০৩ দিনের প্রশিক্ষণের উদ্বোধন

Photos from Bangladesh Forest Research Institute, Chittagong's post 16/05/2026

বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) কর্তৃক ১৪ মে ২০২৬ তারিখে বিএফআরআই অডিটোরিয়ামে “গণশুনানি” আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির কার্যক্রম ও সেবাকে আরও জনসম্পৃক্ত ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, নার্সারি মালিক, বাগান মালিক, কাঠ ব্যবসায়ী ও উদ্যোগতাগণ সরাসরি অংশগ্রহণ করেন এবং বিএফআরআই-এর সেবা, প্রযুক্তি ও গবেষণা কার্যক্রম বিষয়ে মতামত ও পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ তারিফুল বারী (যুগ্মসচিব), পরিচালক, বিএফআরআই। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিবিধি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন পরিবেশ দূষণ আইন অধিশাখা-২ এর সিনিয়র সহকারী সচিব জনাব রোজলিনা পারভীন।
অনুষ্ঠানে সরাসরি উপস্থিত ছিলেন বন ব্যবস্থাপনা উইং-এর মুখ্য গবেষণা কর্মকর্তা ড. হাসিনা মরিয়ম এবং বিভাগীয় কর্মকর্তা (প্রশাসন) জনাব মোহাম্মদ আনিসুর রহমান। স্বাগত বক্তব্যে জনাব আনিসুর রহমান বলেন, বিএফআরআই-এর গবেষকদের অক্লান্ত প্রচেষ্টায় উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি ও গবেষণালব্ধ ফলাফল প্রশিক্ষণ ও সম্প্রসারণ কার্যক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নার্সারি মালিক, কাঠ ব্যবসায়ী, উদ্যোক্তা ও অন্যান্য স্টেকহোল্ডারদের মাঝে পৌঁছে দেওয়া হচ্ছে।
তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ শাখার সিনিয়র রিসার্চ অফিসার জনাব মো. জহিরুল আলম পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে বিএফআরআই-এর বিভিন্ন প্রযুক্তি ও সেবাসমূহ তুলে ধরেন। এছাড়াও উপস্থিত ছিলেন পাবলিসিটি অফিসার জনাব মো. এয়াকুব আলী এবং তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ শাখার ফিল্ড ইনভেস্টিগেটর জনাব মিজানুর রহমান এবং ডিপিপিআই শাখার ফিল্ড ইনভেস্টিগেটর জনাব প্রদীপ কুমার বিশ্বাস।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রফিকুল ইসলাম কাঠের ফার্নিচার তৈরির পর কাঠ বেঁকে যাওয়ার সমস্যা ও এ বিষয়ে প্রশিক্ষণ গ্রহণের উপায় সম্পর্কে জানতে চাইলে ড. হাসিনা মরিয়ম জানান, পরিচালক মহোদয় বরাবর আবেদন করলে সংশ্লিষ্ট শাখার মাধ্যমে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়।
বাগান মালিক জনাব মাহমুদুল হাসান বিএফআরআই-এর অনলাইন সেবা, অ্যাপ ও প্রযুক্তিগত গাইডলাইন বিষয়ে জানতে চাইলে বিভাগীয় কর্মকর্তা (প্রশাসন) জনাব মোহাম্মদ আনিসুর রহমান বলেন এসব তথ্য সিটিজেন চার্টার ও বিএফআরআই ওয়েবসাইটে সংযুক্ত রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের ফোন নম্বরও ওয়েবসাইটে প্রদান করা আছে। এছাড়া বীজ ও চারা সরবরাহ সেবার বিষয়েও তথ্য প্রদান করা হয়।
ময়মনসিংহ থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থী মো. মুজাহিদুল ইসলাম পানের বরজের জন্য উপযোগী বাঁশ সম্পর্কে জানতে চাইলে “বাইজ্জ্যা” বাঁশ এক্ষেত্রে অধিক উপযোগী বলে জানানো হয়।
অনুষ্ঠানে ঔষধি উদ্ভিদের সঠিক ব্যবহার ও পরিবেশভিত্তিক রোপণ সম্পর্কেও আলোচনা হয়। ড. হাসিনা মরিয়ম বলেন, ঔষধি উদ্ভিদ ব্যবহারে সঠিক মাত্রা ও প্রয়োগবিধি অনুসরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি উদ্ভিদের স্বাভাবিক পরিবেশ বিবেচনায় রেখে রোপণ করা উচিত।
সমাপনী বক্তব্যে জনাব মোহাম্মদ আনিসুর রহমান উল্লেখ করেন, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান—যেমন গণপূর্ত অধিদপ্তর ও বাংলাদেশ রেলওয়ে—কাঠ শনাক্তকরণসহ বিভিন্ন সেবার জন্য বিএফআরআই-এর সাথে নিয়মিত যোগাযোগ করে থাকে এবং সরকারি নির্ধারিত ফি-এর মাধ্যমে এসব সেবা প্রদান করা হয়।
পরিশেষে মুখ্য গবেষণা কর্মকর্তা ড. হাসিনা মরিয়ম অংশগ্রহণকারীদের বিএফআরআই-এর উদ্ভাবিত প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করেন এবং সকলের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে গণশুনানির সমাপ্তি ঘোষণা করেন।

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Sholashahar
Chittagong
4211

Opening Hours

Monday 09:30 - 17:00
Tuesday 09:30 - 17:00
Wednesday 09:30 - 17:00
Thursday 09:30 - 17:00
Sunday 09:30 - 17:00