Youth Student Forum

Youth Student Forum Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Youth Student Forum, Education, Chittagong.

06/02/2018
10/01/2018

"হে আল্লাহ তোমারর নামেই মৃত্যুবরণ করি (ঘুমানো), তোমার নামেই জীবিত হই(জাগ্রত হই)
_(বুখারী)
#শুভ_রাত্রি!
#আল্লাহ_হাফেজ♥

√√
10/01/2018

√√

06/10/2017

লিখতে ইচ্ছে করেনা, না লিখে পারছিনা তাই লিখছি যদি মন কিছুটা হালকা হয়।
-----------------///----------///----------------------

বর্তমান বিশ্বে বিশেষ করে এশিয়া মহাদেশে যা চলছে সাম্প্রদায়িক আগ্রাসন, উগ্র জাতীয়তাবাদ আর সম্রাজ্যবাদ।
যার শক্তি বেশি কেবল তারাই টিকে আছে,, যার শক্তি নেই তাদের উপর নেমে আসছে ভয়াবহ অত্যচার।
তথাকথিত মানবতাবাদী তখন বোবা হয়ে যায়, তাদেত বিরুদ্ধে কথা উঠলে ঠিক তখন তারা মাথাচারা দিয়ে উঠে।
তাদের কথা নাই বললাম,
তাদের আসলরুপ বিশ্ববাসী খুব ভালো করেই জানে।

আপনারা দেখবেন বিশ্বে যারা ক্ষমতায় আসছে তারা বেশির ভাগই উগ্র।
উগ্র জাতীয়তাবাদীদের যেনো জয় জয়কার অবস্থা।
সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের কথাই ধরা যাক।

এগুলো বলা আমার মুল উদ্দেশ্য নয়,
আমার উদ্দেশ্য হলো মায়ানামার এর রোহিঙ্গা সম্প্রদায় নিয়ে কিছু কথা বলা।
আজকে তারা মুসলিম হওয়াতে তাদের উপর নেমে আসলো অবর্ণনীয় অত্যাচার।

আমি জাহেলিয়াত দেখিনি, রোহিঙ্গাদের উপর অত্যাচার দেখিছি।
কতোটা নির্মম হলে মানুষ মানুষকে এভাবে মারতে পারে!
ভুল বললাম তারা মানুষ কি করে হবে?
মানুষ হওয়ার যোগ্যতা তারা অনেক আগেই হারিয়েছে।
পশু বললেও পশু সমাজের অপমান হয়।
তাদের কোনো ধর্ম নেই।
কারণ বৌদ্ধধর্মালম্বীরা এমন কখনোই করতে পারেনা।
যাদের মুলনীতি----"অহিংসা পরম ধর্ম। জীব হত্যা মহাপাপ"।
সত্যিকারে বৌদ্ধরাও ওদের পক্ষ নিতে বা কথা বলতে পারেনা।

অথচ মানবতাবাদীরা আজ নিশ্চুপ, তাদের কানে কোলের শিশুটির চিৎকার পৌছায়না, তারা আজ বধির।
তারা চোঁখে কাঠের চশমা দিয়া আছে, তারা রক্তস্রোত দেখতে পায়না, তারা আজ অন্ধ।
আশীর্বাদ করি যেনো তাদের আজীবনের জন্য বোবা, বধির এবং অন্ধ করে দেন।
আই এস নামধারীরা কোথায় তাদের কি বন্ধুকের বুলেট শেষ? নাকি তারাও দালাল ঐ সব নরপিশাচদের।

এক মালালার উপর গুলি লাগলে পুরো বিশ্ব চিল্লায়, অথচ হাজার হাজার মালালা আজ রাখাইনে কেঁদে বুক ভাসাচ্ছে, ধর্ষিত হচ্ছে কিন্তু তারা কেউ আজ কথা বলছেনা।

আসলে এই অত্যাচারিত হওয়ায় একটা উপকারিতা আছে আর তা হলো "কে ভালো, কে খারাপ আজ তা প্রকাশ পাচ্ছে"

তাদের আর কত মারবি?
১০০ বছর ধরে তাদের উপর অত্যাচার করে আসছিস কেনোনা তারা কালা, তারা মুসলিম।
এক সময় তাদের ও দেয়ালে পিঠ ঠেকে যাবে। সামনে অগ্রসর হওয়া ছাড়া আর কিছুই করার থাকবেনা। তখন তাদের রুখতে পারবিতো??

আচ্ছা এখন যদি তাদের মধ্যে কোনো আপনাদের ভাষায় জঙ্গী হামলা শুরু করে, কিংবা নিউজ আসে যে, "রোহিঙ্গা মুসলিমদের বোমা হামলায় ৩৫ বৌদ্ধ নিহত"।
তখন ঠিকই তাদের মাথা ব্যাথা শুরু হয়ে যাবে -----
তখন কি কি যে হবে তা আর বলার প্রয়োজন নেই। তবে এতুটুক বলি, অনেক দেশ ঘোষনা দিবে " জঙ্গী দমনে যেকোনো ধরণের সাহায্য করতে প্রস্তুত"।
পরিশেষে বলি, নজরুল এর ভাষায়------------>

দাঙ্গা বাঁধায়ে লুট করে যারা, তার
লোভী, তারা গুন্ডাদল
তারা দেখিবেনা আল্লাহর পথ
চিরনির্ভয় সুনির্মল।
ওরা নিশিদিন মন্দ চায়, ওরা নিশিদিন
দ্বন্দ চায়,
ভূতেরা শ্রীহীন ছন্দ চায়, গলিত শবের
গন্ধ চায়।
-----------------------------------------------/////
ধর্ম নিয়ে কোনো কথা বলতে চাইনা তবে এতোটুকু বলি, নিজ ধর্ম ভালো করে পালন করুন, মানুষ হোন।
মানবতার জয় হোক,
পরাজিত হোক অশুভ শক্তি।

:'(
14/09/2017

:'(

👏👏👏
25/08/2017

👏👏👏

Ramadan Mubarak
28/05/2017

Ramadan Mubarak

PECE ও JSC -১৬ তে জিপিএ ৫ প্রাপ্ত ছাত্রদের সম্মাননা ক্রেস্ট প্রদান।
10/01/2017

PECE ও JSC -১৬ তে জিপিএ ৫ প্রাপ্ত ছাত্রদের সম্মাননা ক্রেস্ট প্রদান।

গত ফেব্রুয়ারীতে ২০১৬ "মহান শহীদ দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস" উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগীতার পুরষ্কার বিতরনী অনুষ...
08/12/2016

গত ফেব্রুয়ারীতে ২০১৬ "মহান শহীদ দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস" উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগীতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠান

08/12/2016
22/11/2016

Failure is the pillar of success.
অনেক পুরানো একটি গল্প। হয়তো অনেকেই পড়েছেন। তবু যতবার পড়ি এই গল্পটি ততবার অনুপ্রাণিত হই।এক জ্ঞানী লোক হাতির পাশ দিয়ে যাওয়ার সময় সে অবাক হয়ে খেয়াল করল, হাতিটি এমন একটি রশি দিয়ে বাধা- যা কিনা হাতিটির জন্য ছিঁড়ে ফেলা খুবই সহজ। সে হাতিটির মালিককে খুঁজে বের করে এই কথাটি বলল যে, কেন এত হালকা রশি দিয়ে হাতিটিকে বেঁধে রাখা হয়েছে।হাতিটির মালিক হেসে দিয়ে উত্তর দেয়-“যখন হাতিটির বয়স খুব অল্প ছিল, তখন এই রশিটিই এর জন্য যথেষ্ট শক্ত হত। বাচ্চা বয়সে তখন অনেক চেষ্টা করার পরও মুক্ত হতে পারেনি। একসময় সে বিশ্বাস করতে শুরু করে যে এই রশি থেকে সে মুক্ত হতে পারবে না। যদিও এখন সে যথেষ্ট শক্তিশালী কিন্তু তার বিশ্বাস তাকে এখানে এই ঠুনকো রশি দিয়ে বেঁধে রেখেছে।”
অবশেষে জ্ঞানী লোকটি এই সিদ্ধান্তে উপনীত হয় যে- আমরাও অনেক সময় এক-দুই বার কোন কাজে ব্যর্থ হয়ে বিশ্বাস করতে শুরু করি যে–কখনই এ কাজ করা সম্ভব নয়। হাত- পা গুটিয়ে বসে থাকি। কিন্তু আসলেই কি পারবো না?
ব্যর্থতা মূলত শিক্ষার একটি মাধ্যম। এই শিক্ষা থেকে যে অভিজ্ঞতা এবং ফলাফল অর্জন করে নিতে পারে, সেই হয় জগৎ বিখ্যাত।
বলা হয়ে থাকে, ব্যর্থতা সফলতার ভিত গড়ে দিতে পারে, যদি আমরা হতাশ না হয়ে অনুপ্রাণিত হই।

20/01/2016

'' খেয়া-পারের তরণী ''
_____কাজী নজরুল ইসলাম
যাত্রীরা রাত্তিরে হতে এল খেয়া
পার,
বজ্রেরি তূর্যে এ গর্জেছে কে আবার?
প্রলয়েরি আহ্বান ধ্বনিল কে বিষাণে!
ঝন্ঝা ও ঘন দেয়া স্বনিল রে ঈশানে!
নাচে পাপ-সিন্ধুতে তুঙ্গ তরঙ্গ!
মৃত্যুর মহানিশা রুদ্র উলঙ্গ!
নিঃশেষে নিশাচর গ্রাসে
মহাবিশ্বে,
ত্রাসে কাঁপে তরণীর পাপী যত
নিঃস্বে।
তমসাবৃতা ঘোরা ‘কিয়ামত’ রাত্রি,
খেয়া-পারে আশা নাই ডুবিল রে
যাত্রী!
দমকি দমকি দেয়া হাঁকে কাঁপে
দামিনী,
শিঙ্গার হুঙ্কারে থরথর যামিনী!
লঙ্ঘি এ সিন্ধুরে প্রলয়ের নৃত্যে
ওগো কার তরী ধায় নির্ভীক চিত্তে–
অবহেলি জলধির ভৈরব গর্জন
প্রলয়ের ডঙ্কার ওঙ্কার তর্জন!
পুণ্য-পথের এ যে যাত্রীরা নিষ্পাপ,
ধর্মেরি বর্মে সু-রক্ষিত দিল্ সাফ!
নহে এরা শঙ্কিত বজ্র নিপাতেও
কাণ্ডারী আহ্মদ তরী ভরা পাথেয়।
আবুবকর উস্মান উমর আলি হায়দর
দাঁড়ি যে এ তরণীর, নাই ওরে নাই ডর!
কাণ্ডারী এ তরীর পাকা মাঝি
মাল্লা,
দাঁড়ি-মুখে সারি-গান –লা-শরিক
আল্লাহ!
‘শাফায়ত’-পাল-বাঁধা তরণীর মাস্তুল,
‘জান্নাত্’ হতে ফেলে হুরি রাশ্ রাশ্
ফুল।
শিরে নত স্নেহ-আঁখি মঙ্গল দাত্রী,
গাও জোরে সারি-গান ও-পারের
যাত্রী।
বৃথা ত্রাসে প্রলয়ের সিন্ধু ও দেয়া-
ভার,
ঐ হলো পুণ্যের যাত্রীরা খেয়া পার।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Youth Student Forum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category