Math care

Math care Learn Mathematics with FUN

21/11/2025
20/11/2025

21/11/2024

তৃতীয় অধ্যায় : বীজগানিতিক রাশি
দশম শ্রেনি
টাইপ : ১-২-৩

04/11/2024

#অষ্টম_শ্রেণি
#বাইনারি_সংখ্যা_পদ্ধতি_A_to_Z

03/11/2024

#অষ্টম_শ্রেণির
#বৃত্তের_খুটিনাটি
#অনুশীলনীর_১নং_খ

03/11/2024

#অষ্টম_শ্রেণির
#বৃত্তের_খুটিনাটি
#অনুশীলনীর_১নং

03/11/2024

#অষ্টম_শ্রেণির
#বৃত্তের_খুটিনাটি
#অনুশীলনীর_১নং-ক

28/10/2024

জ্যামিতির বেসিক কিছু তথ্য:

১) একটি রশ্মির প্রাণ-বিন্দুতে অপর একটি সরলরেখা মিলিত হলে, যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়, এদের সমষ্টি দুই সমকোণ।
২) দুইটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণের সমান হলে, এদের বহিঃস্থ বাহুদ্বয় একই সরলরেখায় অবস্থিত।
৩) দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান।
৪) একটি সরলরেখা অপর দুইটি সমান্তরাল সরলরেখাকে ছেদ করলে
ক) একান্তর কোণদুইটি সমান হবে
খ) অনুরূপ কোণদুইটি সমান হবে এবং
গ) ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণ দুইটির সমষ্টি দুই সমকোণ হবে।
৫) দুইটি সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে, যদি
ক) একান্তর কোণগুলো সমান হয়, অথবা
খ) অনুরূপ কোণগুলো সমান হয়, অথবা
গ) ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণ দুইটির সমষ্টি দুই সমকোণের সমান হয়, তবে ঐ রেখা দুইটি সমান্তরাল হবে।
৬) যেসব রেখা একই সরলরেখার সমান্তরাল তারা পরস্পর সমান্তরাল।
ত্রিভুজ সংক্রান্ত
৭) যদি দুইটি ত্রিভুজের একটির দুই বাহু যথাক্রমে অপরটির দুই বাহুর সমান হয় এবং বাহু দুইটির অন্তর্ভুক্ত কোণ দুইটি পরস্পর সমান হয়, তবে ত্রিভুজ দুইটি সর্বসম হবে।
৮) যদি কোন ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান হয়, তবে এদের বিপরীত কোণ দুইটিও পরস্পর সমান হবে।
৯) যদি কোন ত্রিভুজের দুইটি কোণ পরস্পর সমান হয়, তবে এদের বিপরীত বাহুদ্বয়ও পরস্পর সমান হবে।
১০) যদি একটি ত্রিভুজের তিন বাহু অপর একটি ত্রিভুজের তিন বাহুর সমান হয়, তবে ত্রিভুজ দুইটি সর্বসম হবে।
১১) কোন ত্রিভুজের একটি বাহু অপর একটি বাহু অপেক্ষা বৃহত্তর হলে, বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর হবে।
১২) কোন ত্রিভুজের একটি কোণ অপর একটি কোণ অপেক্ষা বৃহত্তর হলে, বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর হবে।

Address

মিস্ত্রীপাড়া, দেওয়ানহাট, চট্টগ্রাম
Chittagong
4216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Math care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category