The Radiant Ideal School Chittagong

The Radiant Ideal School Chittagong উজ্জ্বল ভবিষ্যতের বার্তা নিয়ে, দি রেড?

02/05/2019

ঘূর্ণিঝড় ‘ফণী’ শক্তিশালী আকার ধারণ করায় যেকোনো ভাবেই হোক বাংলাদেশে আসবেই। মূলত খুলনা অঞ্চল দিয়েই এই ঝড় আসবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামছুদ্দিন আহমদ। তাই খুলনা ও পায়রা সমুদ্রবন্দরকে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত থেকে ৭ নম্বর বিপদ সংকেত জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামছুদ্দিন আহমদ ‘ফণী’ নিয়ে এক বিফ্রিংয়ে এসব তথ্য জানান।

শামছুদ্দিন আহমদ বলেন, ঘূর্ণিঝড় ‘ফণী’ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছিল, সেখান থেকে এখন উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়েছে। বর্তমানে মোংলা থেকে ৯২৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। চারদিকে বাতাসের বেগ ঘণ্টায় ১৬০ থেকে ১৮০ কিলোমিটার পর্যন্ত প্রবাহিত হচ্ছে এ কারণে ভারতীয় উপকূল অতিক্রম করার পরও বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা আছে ফণীর।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক বলেন, উপকূল অতিক্রম না করলেও ফণী বাংলাদেশে আসবে। যেকোনো ভাবেই হোক ফণী বাংলাদেশে আসবেই। মূলত খুলনা অঞ্চল দিয়েই এই ঝড় আসবে, তাই খুলনা ও পায়রা বন্দরকে ৪ হুঁশিয়ারি সংকেত থেকে ৭ নম্বর বিপদ সংকেত জানানো হয়েছে।

তিনি আরও বলেন, খুলনার পাশাপাশি ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চর এলাকায় ৭ নম্বর বিপদ সংকেত থাকবে।

এ ছাড়া চট্টগ্রামকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী ও চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চর এলাকায় ৬ নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে। কক্সবাজারকে এখনো ৪ নম্বর সংকেতই দেখানোর কথা বলা হয়েছে।

ব্রিফিংয়ে উপরোক্ত জায়গায় স্বাভাবিক জোয়ারের চেয়ে তার থেকে ৫ ফিট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান শামছুদ্দিন আহমদ। তিনি বলেন, ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে দমকা ও ঝড় হাওয়া বয়ে যেতে পারে। এ ছাড়া ৩ মে সন্ধ্যায় মূল আঘাত হানতে পারে।

01/05/2019

বাংলাদেশের ছোট-বড় ( বিভাগ , জেলা , থানা )
১.সবচেয়ে বড় বিভাগ-চট্টগ্রাম।
২.সবচেয়ে ছোট বিভাগ-ময়মনসিং
৩ আয়তনে বড় জেলা-রাঙামাটি।
৪. আয়তনে ছোট জেলা- নারায়নগন্জ।
৫.জনসংখ্যায় বড় জেলা-ঢাকা।
৬.জনসংখ্যায় ছোট জেলা-বান্দরবন।
৭.আয়তনে বড় থানা-শ্যামনগর (সাতক্ষীরা)
৮.আয়তনে ছোট থানা- কোতোয়ালী(ঢাকা)।
৯.জনসংখ্যায় বড় থানা-বেগমগঞ্জ (নোয়াখালী)।
১০.জনসংখ্যায় ছোট থানা- রাজস্থলী (রাঙামাটি)।
১১.বাংলাদেশের সর্ব দক্ষিণ- পশ্চিমের থানা-শ্যামনগর (সাতক্ষীরা)।
১২.বাংলাদেশের সর্ব উত্তর-পূর্বের থানা:- জকিগঞ্জ,সিলেট।
১৩.সবচেয়ে বড় গ্রাম-বানিয়াচং, হবিগঞ্জ।
১৪.সর্ব পূর্বের জেলা-বান্দরবন।
১৫.সর্ব পশ্চিমের জেলা-চাঁপাইনবাবগঞ্জ।
১৬.সর্ব উত্তরের জেলা-পঞ্চগড়।
১৭.সর্ব দক্ষিণের জেলা-কক্সবাজার।
১৮.সর্ব পূর্বের থানা/উপজেলা-থানচি।
১৯.সর্ব পশ্চিমের থানা-শিবগঞ্জ।
২০.সর্ব উত্তরের থানা-তেঁতুলিয়া।
২১.সর্ব দক্ষিণের থানা-টেকনাফ।
২২.সর্ব পূর্বের স্থান-আখাইন ঠং।
২৩.সর্ব পশ্চিমের স্থান-মনাকশা।
২৪.সর্ব উত্তরের স্থান-বাংলাবান্ধা।
২৫.সর্ব দক্ষিণের স্থান-ছেঁড়াদ্বীপ/সেন্টমার্টিন।
২৬.বাংলাদেশের পাদদেশীয় সমভূমি এলাকা-রংপুর ও দিনাজপুর।
২৭.সমুদ্র সমতল থেকে দিনাজপুরের উচ্চতা-৩৭.৫০মি.
২৮.সোয়াচ অব নো গ্রাউন্ড অবস্থিত- বঙ্গপসাগরে।
২৯.বাংলাদেশের ভূমি উত্তর পূর্ব দিক থেকে, দক্ষিণ পূর্ব দিকে ক্রমশ: ঢালু।

বাঙ্গালির বর্ষবরনে নানা আয়োজন, বাজলো ঢোল আর ঢাক, প্রকৃতির খেলায় নাগর দোলায় ঘুরে এলো পহেলা বৈশাখ, চলতে থাক উৎসবের প্রাঙ্গ...
13/04/2019

বাঙ্গালির বর্ষবরনে নানা আয়োজন, বাজলো ঢোল আর ঢাক, প্রকৃতির খেলায় নাগর দোলায় ঘুরে এলো পহেলা বৈশাখ, চলতে থাক উৎসবের প্রাঙ্গণে করিবে নৃত্য, কবিতা আবৃত্তি, ভুলে ভরা ক্লান্তি বাঙ্গালি সাংস্কৃতি বাঙ্গালির কৃষ্টি করতে চাই, সৃষ্টি শ্রদ্ধার সাথে হ্নদয়ে গাঁথা থাক। দি রেডিয়্যান্ট আইডিয়াল স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা ১৪২৬ বঙ্গাব্দ।

সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারী শিক্ষার্থীদের মাঝে সাংস্কৃতিক স্কোয়াড সনদপত্র বিতরণ।
06/04/2019

সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারী শিক্ষার্থীদের মাঝে সাংস্কৃতিক স্কোয়াড সনদপত্র বিতরণ।

31/03/2019

সকল এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ গ্রহণকারীদের প্রতি রইল অনেক অনেক শুভ কামনা ।।।।

27/03/2019

রেগে গেলেন তো হেরে গেলেন__এমন একটি প্রবাদ আছে।
তাই বলে কি রাগ করবেন না?

শেখ সাদী'র একটি প্রবাদ আছে__ বাঘ না খেয়ে মরলেও কুকুরের মত উচ্ছিষ্ট মুখে তুলে না।

আমি এই কথাটায় বিশ্বাসী। জীবনের সফলতা অনেকভাবেই আসতে পারে। কখন কুকুরের সাথে গলাগলি করে নিজের মাথাটাকে থাবড়াতে দেওয়া উচিৎ নয়। যে জীবনে সফলতা অর্জন করবে সেতো ভাই সবার থেকেই আলাদা হয়। তার সফল হওয়ার জন্য মানুষরুপী কুকুরের সাথে গলাগলি করতে হয়না।

জীবনে চলার পথে অনেক প্রতিবন্ধকতা আসবে এটা বিশ্বাস করি। কিন্তু সে প্রতিবন্ধকতা যেন নিজের চিন্তা ভাবনা, ব্যক্তিত্ত্ব ও সত্ত্বাকে প্রভাবিত করতে না পারে।

জীবনে চলতে হলে লড়াই সংগ্রাম থাকবে তা মোকাবেলা করবেন। তার সাথে সাথে ঘৃণিত সব কিছুকে ঘৃনা করতে ভুলবেন না। আমরা ঘৃণা করতে প্রতিনিয়ত ভুলে যাই যার কারণে ঘৃণিত ব্যক্তিরা সংসারের প্রতিটা ক্ষেত্রে বিদ্যমান।

মনে রাখবেন, ঘৃণিত ব্যক্তির চেয়ে কুকুর অধিকতর শ্রেয়।

(সাময়িক ভাবনা)
___আকমান রাসুল মিলু

মহান স্বাধীনতা দিবস উদযাপন ও প্রতিযোগিতাদের মাঝে পুরস্কার বিতরণ।
26/03/2019

মহান স্বাধীনতা দিবস উদযাপন ও প্রতিযোগিতাদের মাঝে পুরস্কার বিতরণ।

মহান স্বাধীনতা দিবসে দি রেডিয়্যান্ট আইডিয়াল স্কুলের পক্ষে থেকে সবাইকে জানাই রক্তিম শুভেচ্ছা।
25/03/2019

মহান স্বাধীনতা দিবসে দি রেডিয়্যান্ট আইডিয়াল স্কুলের পক্ষে থেকে সবাইকে জানাই রক্তিম শুভেচ্ছা।

25/03/2019

২৬ মার্চ ও ১৬ ডিসেম্বর বিষয়টা ক্লিয়ার করতে লিখা।

আমরা সবাই জানি আমাদের স্বাধীনতা দিবস ২৬ শে মার্চ ও বিজয় দিবস ১৬ ডিসেম্বর। কিন্তু এগুলো দিয়ে কি বুঝায় আসলে সেটা নিয়ে অনেকেই কনফিউজড মনে হচ্ছে!

২৬শে মার্চ স্বাধীনতা দিবস বলতে আমরা ২৬শে মার্চ রাত ১২টা থেকেই স্বাধীন। আর একারণেই ঠিক তার পর মুহূর্ত থেকে বাংলাদেশের জমিনে যত পাকিস্তানি সেনা ছিলো তারা হয়ে গেলো "বিদেশী হানাদার শত্রু বাহিনী" এবং তাদের জন্মভূমির মাটিতে থেকে তাড়াতে যে যুদ্ধ শুরু হলো সেটা "মুক্তিযুদ্ধ", স্বাধীনতা যুদ্ধ কথা টা ভুল। আর ২৬শে মার্চ থেকে যদি আমরা স্বাধীন নাই হই তাহলে মুক্তিযুদ্ধটা কিন্তু আর মুক্তিযুদ্ধ থাকে না, পাকিস্তানের গৃহ যুদ্ধ হয়ে যায়! এই বিদেশী দখলদার বাহিনীদের সাথে যুদ্ধে আমাদের বিজয় আসে ১৬ ডিসেম্বর। তাই সেটা বিজয় দিবস। আমরা ১৬ ডিসেম্বর স্বাধীনতা পাইনি, পেয়েছি শত্রু বাহিনীর সাথে বিজয়। আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে স্বাধীন বাংলাদেশের সাথে পাকিস্তান নামক অন্য একটি দেশের। পূর্ব-পশ্চিম পাকিস্তানের মধ্যে নয়। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে।

পৃথিবীতে মাত্র দুইটা দেশ ঘোষণা দিয়েই স্বাধীন হয়েছে- বাংলাদেশ এবং আমেরিকা। আর ২৬শে মার্চ থেকেই আমরা স্বাধীন তা সাংবিধানিক ভাবে প্রতিষ্ঠিত, এটা নিয়ে আদৌ তর্কের কোন অবকাশ নেই। তাও কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আলোচনা করলাম। ধন্যবাদ।

21/03/2019

একটি পুরোপুরি দুর্নীতিমুক্ত দেশে তিন ধরনের মানুষ থাকতে পারে। তারা হচ্ছেন, মা, বাবা এবং শিক্ষক।

------ এ.পি.জে আবদুল কালাম

দি রেডিয়্যান্ট আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী স্কুলের খেলার মাঠ...
16/03/2019

দি রেডিয়্যান্ট আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী স্কুলের খেলার মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মো. হোসেন চৌধুরী সাদ্দাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা কমিশনার আফরোজা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা আ.লীগের সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক মো. ইয়াছিন, ৩৮ নং আ.লীগের সভাপতি এম. হাসান মুরাদ, সাধারণ সম্পাদক হাজী হাসান, সহ-সভাপতি আবু নাছের ও স্কুলের পরিচালক মোঃ রিদোয়ান সিকদার। অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন ছাত্র নেতা আকমান রাসূল মিলু ও প্রধান শিক্ষক মো. আল আমিন। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন স্কুলের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ । অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

13/03/2019

প্রিয় মহোদয়,
আসসালামু আলাইকুম আপনাকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী ১৫ মার্চ ২০১৯ খ্রীঃ, রোজ শুক্রবার, বিকাল ৩.০০ টায়, " দি রেডিয়্যান্ট আইডিয়াল স্কুল" এর বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানের আপনার উপস্থিতি আমাদের একান্ত কাম্য।

ধন্যবাদান্তে-
মোহাম্মদ রিদোয়ান সিকদার
পরিচালক
দি রেডিয়্যান্ট আইডিয়াল স্কুল

Address

East Side Of Kalshidighir Par, Ward-38, Bandar
Chittagong
8200

Telephone

01723606692

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Radiant Ideal School Chittagong posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to The Radiant Ideal School Chittagong:

Shortcuts

Share

Category