Crush & Confusion GGC

Crush & Confusion GGC Gachhbaria government College

19/08/2024

একজন বিজ্ঞ আলেম ছিলেন। যার অনেক ছাত্র ছিল। যখনই তার কাছে নতুন কোন শিষ্য আসতো তিনি তখন তার পরীক্ষা নিতেন।

তিনি কিছু পাখি পালতেন। আর পাখিগুলোকে তিনি একটি কথা শিক্ষা দিয়েছিলেন, কথাটি হল; "শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাসনা নেহি"। অর্থাৎ "শিকারি আসবে, খাবার দিবে, জাল পাতবে, ফেঁসে যেও না।"

যখনই নতুন কোন ছাত্র আসতো তখনই তিনি তাকে কিছু দানা আর একটি জাল দিয়ে বলতেন, "যাও ঐ গাছের নিচ থেকে কিছু পাখি ধরে নিয়ে আসো।"

পাখিগুলো মানুষ দেখামাত্রই এই বলে গান গাইতে শুরু করতো যে, "শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাসনা নেহি"। তখন বেশিরভাগ ছাত্রই ফিরে আসতো এই ভেবে যে, এত চালাক পাখি ধরা যাবে না!

কিন্ত যদি কোন ছাত্র জাল পাততো আর দানা দিতো তবে দেখতো যে, পাখিগুলো মুখে ঐ কথা বলছে ঠিকই কিন্ত দানা খেতে আসছে আর জালে ফেঁসে যাচ্ছে। অর্থাৎ তাদের মুখের কথা তাদের কোন কাজেই আসছে না।

এই পাখিগুলো আসলে কি বলছে তারা সেটা নিজেরাই জানে না। পাখিগুলো জানে না- 'শিকারি' কি জিনিস! 'জাল' কি জিনিস! 'ফাসনা' কি জিনিস! তাই তারা মুখে যতই গান গাওক না কেন, তাও জালে ফেঁসে মৃত্যু ডেকে আনছে।

★ আজকের জামানায় আমাদের অবস্থাও ঠিক যেন পাখিদের মতই হয়ে গেছে। আমরা মুখে 'লা~ইলাহা ইল্লাল্লাহ' বলে সাক্ষ্য দিচ্ছি, কিন্তু আমরা এর মর্ম জানি না। প্রত্যেক সালাতে সূরা ফাতিহা পড়ি কিন্তু আমরা বুঝি না এর ভিতর আল্লাহ কি বলতে চেয়েছেন।

একই সাথে আমরা সুদ-ঘুষ, পরনিন্দা, অহংকার, যিনা, গীবত, অশ্লীলতা, পর্দাহীনতা, ও অসংখ্য হারাম কাজ করছি আর কথা বলা পাখির মতই আবার কালেমা বলছি আর নিজেকে মুসলমান হিসেবে দাবীও করছি! কাজেই আমাদের এই সাক্ষ্যদান কথা বলা পাখির মতন। আমরা মুখে কালেমা জপার পরেও শিকারির জালে ফেঁসে যাচ্ছি।
আল্লাহ তাআলা আমাদের যথাযথভাবে অনুবাধন করার তৌফিক দান করুন আমীন🤲🤗

17/08/2024

মেয়েরা কোথায় সেফ? স্কুল? কলেজ? মাদ্রাসা?মন্দির?টিউশন? পাড়ার অলিগলি? টোটো, অটো? হসপিটাল? কোথাও না.....কত বিচার আসবে কত বিচার যাবে কিন্তু এই সমাজ কখনো পাল্টাবে না...!🥹🥲

Happy Birthday the greatest of all time.. Boss Leo Messi  🥰🥀
24/06/2024

Happy Birthday the greatest of all time.. Boss Leo Messi 🥰🥀

নবীজি ﷺ এর হায়াতের দিনগুলো স্মরণ করিয়ে দিল এই ছবিটি। ক্ষুধার্ত অবস্থায় সাহাবারা এলেন, নিজেদের অবস্থা জানালেন। আমার নবীজি...
10/03/2024

নবীজি ﷺ এর হায়াতের দিনগুলো স্মরণ করিয়ে দিল এই ছবিটি। ক্ষুধার্ত অবস্থায় সাহাবারা এলেন, নিজেদের অবস্থা জানালেন। আমার নবীজি ﷺ তখন নিজের জামা উঁচিয়ে দেখালেন—তাতে দুটো পাথর বাঁধা!
আমরা উদরপূর্তি করে আহার করছি। ভাত ভালো না লাগলে রুটি খাচ্ছি। তাতেও না হলে বিরিয়ানি, পোলাও কিংবা রেস্তোরাঁয় চলে যাচ্ছি। আমাদেরই এক অংশ দুনিয়ার এক প্রান্তে না খেয়ে পেটে পাথর বেঁধে সময় কাটাচ্ছে। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কী জবাব দিব জানি না...
আমাদের মাফ করুন ইয়া রব!
😔🤲🙏

পুরো পৃথিবীর ফুটবল ফ্যানবেজের  মন জয় করা একমাত্র মানুষ Angel Di María   মে- জুন মাসের মধ্যে দেড় দিনের জন্য ঢাকা আসতে যাচ...
09/01/2024

পুরো পৃথিবীর ফুটবল ফ্যানবেজের মন জয় করা একমাত্র মানুষ Angel Di María মে- জুন মাসের মধ্যে দেড় দিনের জন্য ঢাকা আসতে যাচ্ছেন। 🥰

02/12/2023

৫ম শ্রেণির বিদায়ী গান।😍

Address

Patiya, Chattogram (Candanish)
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Crush & Confusion GGC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share