Puichari Izzatia Ideal High School - পুইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • Puichari Izzatia Ideal High School - পুইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়

Puichari Izzatia Ideal High School - পুইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম জেলার অন্তর্গত বাঁশখালী উপজেলায় পুইছড়ি ইউনিয়নে অবস্থিত একমাত্র মাধ্যমিক বিদ্যালয়

অত্র বিদ্যালয়টি বিশিষ্ট জমিদার মরহুম ইজ্জত আলী চৌধুরী গং দ্বারা ১৯৬৮ সালে জুনিয়র বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠা লাভ করে। বিগত ০১- ০১-১৯৮৩ ইং সনে কুমিল্লা শিক্ষা র্বোড কর্তৃক নবম শ্রেণী খোলার অনুমতি সহ ০১/০১/১৯৮৪ সনে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি লাভ করে ।

মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা: ৭৩৯জন

ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক) :
৬ষ্ঠ শ্রেণী-২২৯জন,
৭ম শ্রেণী-১৫৯ জন,
৮ম শ্রেণী-১৭৮,
৯ম শ্রেণী-১০০জন,
১০ম-৭৩জন।

পাশের হার : জে.এস.সি-২০১১ সালে -৬৯.১১%,
এস.এস.সি.২০১২সালে- ৬৫.২৮%,

পাবলিক পরীক্ষার ফলাফল :
এস এস সি ২০০৮সন- ৬৫.৯৬%,
২০০৯সালে-৬৩.৪৭%,
২০১০ সালে -৬৬.০৪%,
২০১১সালে -৭৩.০৮%,
২০১২সালে- ৬৫.২৮%


শিক্ষাবৃত্তি তথ্য : জুনিয়ার বৃত্তি
২০১১ইং সনে দুইজন মেধা ও দুইজন সাধারণ বৃত্তি
২০১২ সালে ৪জন সাধারণ বৃত্তি।

অর্জন :
এস এস সি তে ২০০৯ সালে এ+ দুইজন
২০১০ সালে এ+ এক জন,
২০১২ সালে এ+ দুইজন

আমাদের স্কুলের ২০০৩ এসএসসি ব্যাচের প্রিয় বন্ধু MD Rabiul Alam আজ রাতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে সুদানের উদ্যেশ্...
30/10/2023

আমাদের স্কুলের ২০০৩ এসএসসি ব্যাচের প্রিয় বন্ধু MD Rabiul Alam আজ রাতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে সুদানের উদ্যেশ্যে যাত্রা করবে। বিগত প্রায় দীর্ঘ ১৫+ বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য হিসেবে প্রিয় এই বন্ধু দেশের জন্যে কাজ করেছে। দেশের সীমানা পেরিয়ে এখন সে বিশ্ব শান্তি রক্ষার মতো গুরুদায়িত্ব পালন করার সুযোগ পেয়েছে। আপনারা সবাই আমাদের এই প্রিয় বন্ধুকে আপনাদের দোয়ায় রাখবেন 🤲

পুইছড়ী ইজ্জতীয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব ফৌজুল কবির চৌধুরী স্যার এর বিদায় সং...
07/10/2023

পুইছড়ী ইজ্জতীয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব ফৌজুল কবির চৌধুরী স্যার এর বিদায় সংবর্ধনা সফল করার লক্ষ্যে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীদের উদ্দ্যোগে প্রস্তুতি মূলক প্রাথমিক সভা ৬ ই অক্টোবর ২০২৩ খ্রিঃ সন্ধ্যা ৭.০০ ঘটিকায় চট্টগ্রাম কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব জাফরুল আলম (জহির স্যার) সহ বিভিন্ন ব্যচের প্রাক্তন ছাত্ররা দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। সভাশেষে একটি প্রতিনিধি দল বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট সমাজ হিতৈষী ও পুইছড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব রেজাউল আজিম চৌধুরীর সঙ্গে তাঁর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। জনাব চৌধুরী প্রাক্তন ছাত্র ছাত্রীদের উদ্দ্যোগকে সাধুবাদ জানান এবং বাঁশখালীর দক্ষিণ অঞ্চলে পিছিয়ে পড়া জনপদে শিক্ষা বিস্তারে জনাব ফৌজুল কবির চৌধুরীর নিরলস পরিশ্রম, ত্যাগ ও অবদানের স্বীকৃতি স্বরূপ এই মহৎ শিক্ষা গুরুর অবসরের ক্রান্তি লগ্নে তাঁর অবদানকে স্মরণীয় করে রাখতে প্রাক্তন ছাত্র ছাত্রীদের উদ্দ্যোগের সাথে একাত্মতা ঘোষণা করেন। সভায় নিম্নোক্ত সিদ্ধান্ত সমূহ গ্রহণ করা হয়।
১. সংবর্ধনা বাস্তবায়ন অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানের জন্য নিম্নোক্ত প্রাক্তন ছাত্রদের সাথে যোগাযোগ রাখতে হবেঃ
ক).জনাব জাহেদুল ইসলাম ব্যচ-৮৯ ।
মোবাইল -01712121581
খ).জনাব মনজুর আলম মঞ্জু ব্যচ -৮৯।
মোবাইল -01841707644
গ).জনাব মোহাম্মদ নুর হোসেন ব্যচ-৯২।
মোবাইল -01819864196
ঘ). মোহাম্মদ জসিম উদ্দীন ব্যচ-৯২।
মোবাইল -01712273203।
২। দায়িত্ব প্রাপ্ত ব্যাক্তিরা বিভিন্ন ব্যচের যাদের সাথে যোগাযোগ/ পরিচয় আছে তাদের সাথে আলাপ করে প্রত্যেক ব্যাচের কয়েক জনের নাম প্রকাশ করবে।
৩। প্রকাশিত নামের ব্যাক্তিরা তাদের ব্যাচের অন্যান্য প্রাক্তন ছাত্র ছাত্রীদের নিয়ে স্ব স্ব ব্যচের ০২ (দুই) জন প্রতিনিধি নির্ধারণ করে দায়িত্ব প্রাপ্ত প্রতিনিধি দলের সাথে যোগাযোগ করবে।

সংবর্ধনা বাস্তবায়ন প্রতিনিধিরা ব্যচ প্রতিনিধিদের নিয়ে একাধিক সমন্বয় সভা করে সংবর্ধনা অনুষ্ঠান বাস্তবায়নে চুড়ান্ত কর্মপরিকল্পনা গ্রহণ করবেন।
বিঃদ্রঃ আজকের সভাস্থলে বৃষ্টির পানি জমে থাকা এবং মানুষের ভিড় থাকায় সভা দ্রুত শেষ করতে হয়েছে আমরা সভা আরো দীর্ঘায়িত করতে পারলে ভালো হতো। সে জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

সভার নোটিশ সুপ্রিয় অগ্রজ, অনুজ ও সহপাঠী বন্ধুরা আস্সালামু আলাইকুম। আগামী ৩০ নভেম্বর ২০২৩ তারিখে আমাদের সকলের শ্রদ্ধেয় ...
02/10/2023

সভার নোটিশ
সুপ্রিয় অগ্রজ, অনুজ ও সহপাঠী বন্ধুরা আস্সালামু আলাইকুম।
আগামী ৩০ নভেম্বর ২০২৩ তারিখে আমাদের সকলের শ্রদ্ধেয় ফৌজুল কবির চৌধুরী স্যার ( ফজু স্যার) এর চাকরি জীবনের শেষ কর্ম দিবস। স্যার এর বর্ণাঢ্য কর্মজীবন এর এই ক্রান্তি লগ্নকে স্মরণীয় করে রাখতে করণীয় বিষয়ে বিদ্যালয়ের সকল প্রাক্তন ছাত্র ছাত্রীদের নিয়ে আগামী শুক্রবার ৬ই অক্টোবর ২০২৩, সন্ধ্যা ৭.০০ ঘটিকায় চট্টগ্রাম কলেজ মাঠে (প্যারেড মাঠ) একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে সবার উপস্থিতি কামনা করছি।
বিস্তারিত যোগাযোগঃ
১.জনাব জাহেদুল ইসলাম ব্যচ-৮৯ ।
মোবাইল -01712121581
২.জনাব মনজুর আলম মঞ্জু ব্যচ -৮৯।
মোবাইল -01841707644
৩.জনাব মোহাম্মদ নুর হোসেন ব্যচ-৯২।
মোবাইল -01819864196
৪. মোহাম্মদ জসিম উদ্দীন ব্যচ-৯২।
মোবাইল -01712273203।

অভিনন্দন ও শুভ কামনা। প্রিয় অনুজ ও পুইছড়ী ইজ্জতীয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৯৯৭ ব্যাচের সাবেক মেধাবী ছাত্র চট্টগ্রাম জ...
10/03/2022

অভিনন্দন ও শুভ কামনা। প্রিয় অনুজ ও পুইছড়ী ইজ্জতীয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৯৯৭ ব্যাচের সাবেক মেধাবী ছাত্র চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের বাসিন্দা জনাব Md Fazlul kader চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় EEE বিভাগের অধ্যাপক পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় হৃদয় নিংড়ানো শুভেচ্ছা।

অভিনন্দন ও শুভ কামনা নিরন্তর। প্রিয় ভাই পুঁইছড়ী ইজ্জতীয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৯৯৪ ব্যাচের সাবেক মেধাবী ছাত্র, পুইছ...
09/03/2022

অভিনন্দন ও শুভ কামনা নিরন্তর। প্রিয় ভাই পুঁইছড়ী ইজ্জতীয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৯৯৪ ব্যাচের সাবেক মেধাবী ছাত্র, পুইছড়ী ২ নং ওয়ার্ডের কৃতি সন্তান, পুইছড়ী ইজ্জতীয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক হেড মৌলানা মরহুম মাওলানা মোহাম্মদ হোছাইন স্যার এর সুযোগ্য বড় সন্তান Dr. Mohammad Morshedur Rahman চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর Accounting and information বিভাগের অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন। শিক্ষকতা পেশার সর্বোচ্চ পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় তাঁকে পুইছড়ী ইজ্জতীয়া আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদ পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূইছড়ী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের  সহায়তায় এগিয়ে আসুন।সহায়তা প...
03/03/2022

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূইছড়ী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসুন।
সহায়তা পাঠানোর ঠিকানা:
১। মোহাম্মদ জসিম উদ্দীন
01712273203 (BKash personal,Cellpin)
২। গোলাম কিবরিয়া
01814407941 (BKash personal)
৩। রুহুল্লাহ আল বেলাল
01717295800 (BKash personal/nagad)
৪. A/C Name: Golam Kibrea
A/C No: 15734004327
Bank Name: Bank Asia Ltd.
Branch Name: Rupnagar, Mirpur, Dhaka

সার্বিক সহযোগিতায়:
প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদ, পুইছড়ী ইজ্জতীয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও সর্বস্তরের জনগণ।

পুইছড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা লক্ষ্যে আজকে ZOOM apps এর মাধ্যমে পুইছড়ী ইউ...
02/03/2022

পুইছড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা লক্ষ্যে আজকে ZOOM apps এর মাধ্যমে পুইছড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব রেজাউল আজিম চৌধুরীর সভাপতিত্বে ও মোহাম্মদ জসিম উদ্দীনের পরিচালনায় একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধ্যাপক জনাব মোরশেদর রহমান, সমাজসেবক ও ব্যবসায়ী রোটারিয়ান মুবিনুল হক মুবিন, গোলাম কিবরিয়া, আমান উল্লাহ আমান,অধ্যাপক জাকারিয়া, রুহুল্লা বেলাল, আবুল হাসনাত হিরো, গোলাম মোস্তফা সহ আরো অনেকে।
সভায় নিন্মোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়:
১। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা কার্যক্রম এর জন্য "পুইছড়ী ইজ্জতীয়া আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদ " এর নামে তহবিল গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। তবে যে কোন ব্যাক্তি এ তহবিলে শরীক হতে পারবেন।
২। প্রতি ব্যচ হতে একজন করে প্রতিনিধি নির্ধারণ করে সকল প্রাক্তন ছাত্র ছাত্রীদের সাথে যোগাযোগ করা হবে।
৩। সকল ব্যচ সমন্বয় করার জন্য জসিম উদ্দীন, গোলাম কিবরিয়া ও রুহুল্লা বেলাল কে সম্বয়কের দায়িত্ব প্রদান করা হয়।
৪। আগামী ১০ তারিখের মধ্যে তহবিল জমা/ কালেকশন করার সর্বশেষ তারিখ নির্ধারণ করা হয়।
৫। ৩ দিন পর একটি রিভিউ মিটিং করা হবে।

সাহায্য পাঠানোর ঠিকানা:
১। মোহাম্মদ জসিম উদ্দীন
01712273203 (BKash personal,Cellpin)
২। গোলাম কিবরিয়া
01814407941 (BKash personal)
৩। রুহুল্লা বেলাল
01717295800 (BKash personal/nagad)
৪.A/C Name: Golam Kibrea
A/C No: 15734004327
Bank Name: Bank Asia Ltd.
Branch Name: Rupnagar, Mirpur, Dhaka

06/01/2022
21/12/2021

Address

West Puichhari, Banshkhali
Chittagong
4390

Website

Alerts

Be the first to know and let us send you an email when Puichari Izzatia Ideal High School - পুইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Puichari Izzatia Ideal High School - পুইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়:

Shortcuts

Share

Category