Harvard International School & College

Harvard International School & College It is a best kg school in chandgaon.It is situated in B.F.I.D.C Road beside shapla shoboj shongho,m

14/02/2026
Class Party-2024গতানুগতিক ক্লাস আর বর্তমান সময়কার প্রতিযোগিতামূলক শিক্ষাযুদ্ধে সাংস্কৃতিক অনুষ্ঠানের কোন বিকল্প নেই। 💝অত...
03/12/2024

Class Party-2024
গতানুগতিক ক্লাস আর বর্তমান
সময়কার প্রতিযোগিতামূলক
শিক্ষাযুদ্ধে সাংস্কৃতিক অনুষ্ঠানের
কোন বিকল্প নেই।


💝অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি, অধ্যক্ষ,
শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের
ধন্যবাদ জানাই,
যারা এই অনুষ্ঠানকে সম্পন্ন করার পেছনে
যথেষ্ট অবদান রেখেছেন।

আশা করি, আজকের এই অনুষ্ঠান আমাদের
সকলের জন্য একটি অনুপ্রেরণার উৎস হবে।

আমরা সবাই মিলে আমাদের
শিক্ষার্থীদের আরও বড় সাফল্যের দিকে
এগিয়ে নিয়ে যাবো।
ইনশাআল্লাহ।
♨️

28/04/2024
বার্ষিক শিক্ষা সফর:-প্রতি বছরের ন্যায় এবারও  #হার্ভার্ড_ইন্টারন্যাশনাল_স্কুল এন্ড কলেজথেকে বার্ষিক শিক্ষা সফর ২০২৪ ইং এ...
27/02/2024

বার্ষিক শিক্ষা সফর:-
প্রতি বছরের ন্যায় এবারও
#হার্ভার্ড_ইন্টারন্যাশনাল_স্কুল এন্ড কলেজ
থেকে বার্ষিক শিক্ষা সফর ২০২৪ ইং এর আয়োজন করা হয়।

২০২৪ ইং শিক্ষাবর্ষের শিক্ষার্থী,
অভিভাবক, শিক্ষিক মন্ডলী অংশগ্রহণ করেন।

শিক্ষা সফরের মাধ্যমে একজন শিক্ষার্থী তার বাস্তবিক জ্ঞান বিকাশ সুযোগ পেয়ে থাকে।
শ্রেণি কার্যক্রমের পাশাপাশি একজন শিক্ষার্থী শিক্ষা সফরের মাধ্যমে দেখেশুনে বাস্তবিক জ্ঞান অর্জন করতে পারে।

শিক্ষা সফর একজন শিক্ষার্থীকে পড়াশোনার জন্য আরও মনযোগী করে তোলে এবং শিক্ষা জীবনকে করে আনন্দময় ও পরিপূর্ণ।

#বার্ষিক_শিক্ষা_সফরের_স্থানঃ
মোহছেন আউলিয়া মাজার,
বঙ্গবন্ধু টানেল, পতেঙ্গা বীচ,
ডি সি পার্ক, ভাটিয়ারি সানসেট পয়েন্ট।

21/02/2024

"শহীদদের স্মরণে
একুশে-র এই দিনে
ভাষা ও ভাষা শহীদদের প্রতি
শ্রদ্ধা জানাই মন প্রাণ দিয়ে"
আমার একুশ আমার অহংকার

15/02/2024

আজ থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা।

দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।

এর মধ্যে ছাত্র ৯ লাখ ৯২ হাজার ৮৭৮ এবং ছাত্রী ১০ লাখ ৩১ হাজার ৩১৪ জন।

বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ৪ লাখ ৪ হাজার ৬৩৭ পরীক্ষার্থী ঢাকা বোর্ডে।

পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থীদের প্রতি বোর্ড থেকে ১৪টি নির্দেশনা দেওয়া হয়েছে।

১. এসএসসির প্রতি বিষয়ের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে;
২. প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে;
৩. প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষার মধ্য কোনো বিরতি থাকবে না;
৪. পরীক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষা শুরুর তিন দিন আগে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে;
৫. শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়গুলোতে এনসিটিবির নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে পাঠাবেন;
৬. পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না;
৭. পরীক্ষার্থীদের সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে;
৮. প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না;
৯. কোনো পরীক্ষার্থীর পরীক্ষা (সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনী ও ব্যবহারিক) নিজ বিদ্যালয়ে বা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে;
১০. পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে;
১১. কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল আনতে এবং ব্যবহার করতে পারবে না;
১২. সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক পরীক্ষার পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতি ব্যবহার করতে হবে;
১৩. ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্র বা ভেন্যুতে অনুষ্ঠিত হবে;
১৪.পরীক্ষার ফল প্রকাশের ৭ দিনের মধ্যে পুনঃ নিরীক্ষার জন্য অনলাইনে এসএমএসের মাধ্যমে আবেদন করা যাবে।

ঢাকা শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে জানান, 'পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বছর প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই। এমনকি কেউ গুজব ছড়ালে তাকেও গ্রেফতার করা হবে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও বিটিআরসিকে সর্বোচ্চ সতর্ক রাখা হয়েছে'।
#সংগৃহীত

15/02/2024

এস.এস.সি. পরীক্ষায় অংশগ্রহনকারী সকল ছাত্র ছাত্রী দের জন্য রইল হার্ভাড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে রইলঅসংখ্য দোয়া ও ভালোবাসা। মহান সৃষ্টিকর্তার দরবারে আকুল আবেদন তারা যেন আশানুরূপ ফলাফল অর্জন করতে পারে।
আমিন

নতুন বছর, নতুন দিন,নতুন আবেগে মন রঙিন। আজ ১লা জানুয়ারী ২০২৪ ইং , দেশব্যাপী সকল বিদ্যালয়েই চলছে বই উৎসব। তেমনি হার্ভার্ড ...
01/01/2024

নতুন বছর,
নতুন দিন,
নতুন আবেগে মন রঙিন।

আজ ১লা জানুয়ারী ২০২৪ ইং ,
দেশব্যাপী সকল বিদ্যালয়েই চলছে বই উৎসব। তেমনি হার্ভার্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজেও পালিত হয় উৎসব এবং আনন্দে মুখরিত এই উৎসব।

নতুন বইয়ের টানে,
বিদ্যালয়ের মায়ায় শিক্ষার্থীদের কলরবে মুখরিত হয়ে উঠেছিল আমাদের বিদ্যালয় প্রাঙ্গণ ।

আজকের আয়োজনে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সিনিয়র শিক্ষক এবং জুনিয়র শিক্ষক মহোদয়।

শিক্ষার্থীরা নতুন বই গ্রহণ করে অনেক আনন্দিত হয়। আজকের আয়োজনের বিভিন্ন মুহুর্তের ধারণকৃত স্থিরচিত্র।

বার্ষিক পরীক্ষার ২০২৩ ইং- এর ফলাফল প্রকাশ।কৃতকার্য সকল ছাত্র-ছাত্রীকে হার্ভার্ড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ...
27/12/2023

বার্ষিক পরীক্ষার ২০২৩ ইং- এর ফলাফল প্রকাশ।কৃতকার্য সকল ছাত্র-ছাত্রীকে হার্ভার্ড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অভিনন্দন ও ভালোবাসা রইল।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

12/12/2023

সীমিত আসনে ভর্তি চলছে।

16/07/2023

শুভ সন্ধ্যা

সবাই কেমন আছেন?

Address

B. F. I. D. C Road, C&b
Chittagong
3343

Opening Hours

Monday 08:00 - 14:00
Tuesday 08:00 - 14:00
Wednesday 08:00 - 14:00
Thursday 08:00 - 14:00
Saturday 08:00 - 14:00
Sunday 08:00 - 14:00

Telephone

+8801916565555

Website

Alerts

Be the first to know and let us send you an email when Harvard International School & College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Harvard International School & College:

Shortcuts

Share

Category