Dr shawpon

Dr shawpon অর্থোপেডিক সম্পর্কীয় সকল তথ্য পাবেন এই পেজ থেকে

12/09/2025
28/01/2024

☑️বাংলা সাহিত্যের আদি কবি- লুইপা
☑️ ইংরেজি সাহিত্যের আদি কবি- ক্যাডমন (Caedmon)

☑️ বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি- কাজী নজরুল ইসলাম
☑️ ইংরেজি সাহিত্যের বিদ্রোহী কবি- লর্ড বাইরন(Lord Byron)

➊ বাংলা সাহিত্যের আদি নিদর্শন→চর্যাপদ।
➋ ইংরেজি সাহিত্যের আদি নিদর্শন→বিউলফ(Beowulf)
➊ বাংলা সাহিত্যের কবিদের কবি→নির্মলেন্দু গুণ
➋ ইংরেজি সাহিত্যের কবিদের কবি→এডমন্ড স্পেনসার(Edmund Spanser)।
➊ বাংলা সাহিত্যের দুংখবাদী কবি→যতীন্দ্রমোহন বাগচী
➋ ইংরেজি সাহিত্যের দুংখবাদী কবি→মেথিউ আরনল্ড
➊ বাংলাদেশের জাতীয় কবি→কাজী নজরুল ইসলাম
➋ ইংরেজিদের জাতীয় কবি→Shakespeare
➌ রাশিয়ার জাতীয় কবি→আরেকজান্ডার পুসকিন
➍ আমেরিকার জাতীয় কবি→Walt whitman, Robert Frost, Emily Dickinson(তিনজন)
➊ বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য→মেঘনাদবধ কাব্য(মাইকেল মধুসূদন দত্ত)
➋ ইংরেজি সাহিত্যের প্রথম মহাকাব্য→বেওউলফ(Beowulf)
➊ বাংলা গদ্যের জনক→ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
➋ ইংরেজি গদ্যের জনক→জন ওয়াক্লিফ(John Wyclif)
➊ বাংলা সনেটের জনক→মাইকেল মধুসূদন দত্ত
➋ ইংরেজি সনেটের জনক→স্যার থমাস ওয়াট(Sir Thomas wyatt)
➊ সনেটের জনক→ইতালীয় কবি পেত্রার্ক
➋ বাংলা ভাষায় ইতালীয় সনেটের প্রবর্তক→প্রমথ চৌধুরী
➊ বাংলা চলচিত্রের জনক→হীরালাল সেন
➋ বাংলাদেশের চলচিত্রের জনক→আব্দুল জব্বার খান
➊ বাংলা সাহিত্যের সমালোচনার কবি→ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
➋ ইংরেজি সাহিত্যের সমালোচনার কবি→জন ড্রেডেন(John Dryden)
➊ বাংলা প্রবন্ধের জনক→বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
➋ ইংরেজি প্রবন্ধের জনক→ফ্রান্সিস বেকন(Francis Bacon)
➊ বাংলা সাহিত্যে মহাকাব্যের জনক→মাইকেল মধুসূদন দত্ত
➋ ইংরেজি সাহিত্যে মহাকাব্যের জনক→উইলিয়াম কেরী(William Carey)
➊ বাংলা মহাকাব্যের কবি→হেমচন্দ্র(বাংলার মিল্টন)
➋ ইংরেজি মহাকাব্যের কবি→জন মিল্টন(John Milton)
➊ বাংলা দুঃখবাদী কবি→যতিন্দ্রনাথ সেনগুপ্ত
➋ ইংরেজি দুঃখবাদী কবি→ম্যাথিও আর্নল্ড(Matthew Arnold)
➊ বাংলা সাহিত্যের সভাকবি→সুভাস মুখোপ্যাধ্যায়
➋ ইংরেজি সাহিত্যের সভাকবি→ওয়ার্ড ওর্থ(Word Worth)
➊ বাংলা উপন্যাসের জনক→বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
➋ ইংরেজি উপন্যাসের জনক→হেনরি ফিল্ডিং(Henry Fielding)
➊ বাংলা কবিতার জনক→মাইকেল মধুসূদন দত্ত
➋ বাংলা গীতি কবিতার জনক→বিহারীলাল চক্রবর্তী
➌ ইংরেজি কবিতার জনক→জিওফরি চাউচার(Geoffrey Chaucer)
Collected

28/01/2024

এইডস আক্রান্ত ছেলেটা ভেবেছিলো সে একটু অন্যরকম
নিউরোসায়েন্সেস হাসপাতালের আউটডোরে রোগী দেখছি। বেশ চাপ। মাথাব্যথা নিয়েই বেশিরভাগ রোগী আসেন। বেলা ১২টার দিকে ২৪-২৫ বছরের একটা ছেলে আসে। আমি বসতে বললাম।
বসার পর জিজ্ঞেস করলাম, সমস্যা কি? মাথাব্যথা?
ছেলেটা নির্মোহ গলায় বলল, আমি এইডসে আক্রান্ত।
ছেলেটার মধ্যে কোন ভাবান্তর দেখলাম না। ওর এইডস হয়েছে শুনে আমিই ভয়ে কুকড়ে গেলাম। কারণ আমার ১৪-১৫ বছরের চিকিৎসক জীবনে এ-ই প্রথম এইডস আক্রান্ত কোন রোগী দেখলাম। তাছাড়া ছেলেটার বয়স কম। ওর ভবিষ্যৎ চিন্তা করেও আমি মনে মনে খুব বিচলিত হয়েছিলাম।
আমি বললাম, এটা তো নিউরোলজিকাল হাসপাতাল। আপনাকে যেতে হবে মহাখালী।
ছেলেটা বলল, আমি বিএসএমএমইউ-তে দেখিয়েছি। তারা কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়েছে। ওখানে টাকা অনেক বেশি লাগে তাই সরকারি হাসপাতালে এসেছি।
পরীক্ষাগুলো লিখে ছেলেটাকে বিদায় দিলেই পারতাম। কিন্তু ছোটবেলা থেকেই আমার মানুষের জীবনের ঘটনা জানার আগ্রহ খুব।
আমি জিজ্ঞেস করলাম, এইডস হয়েছে জানলেন কিভাবে? পরীক্ষায় ভুল আসে নি তো?
ছেলেটা বলল, কিছুদিন আগে তার সিফিলিস ধরা পড়ে। চিকিৎসায় ভালো হয়। এ-র মাস ছয়েক পর কি মনে করে আশার আলো নামক এক এনজিও-তে গিয়ে পরীক্ষা করতে গিয়ে প্রথমে ধরা পড়ে তার এইডস। পরে বিএসএমএমইউ -তে আরোও পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হয়েছে।
কেন ছেলেটা এইডস আক্রান্ত হয়েছে তা জানার জন্য আমি বললাম, শরীরে কখনো রক্ত দিতে হয়েছে?
এত নিষ্পাপ একটা চেহারা খারাপ কিছু মাথায় আসছিলো না।
সে খুব নির্মোহ ভাবে বলল, আমি হোমোসেক্সুয়াল।
আমি দ্বিতীয় বারের মত ধাক্কা খেলাম।
তার সাথে কথা বলে যা জানলাম তাহলো সে ছোটবেলা থেকেই একটু অন্যরকম ছিলো। ছেলে হলেও সে মেয়েদের প্রতি আকর্ষণ অনুভব করত না। এভাবেই বড় হচ্ছিলো। পরে উত্তরবঙ্গের হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার জন্য ভর্তি হয়। মেসে থেকে লেখাপড়া করত। মেসের পাশে পায়ের দোকানে একদিন পরিচয় হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের এক শিক্ষকের সাথে। সে শিক্ষক খুব স্মার্ট, আধুনিক মানসিকতার। কথাবার্তায়ও বেশ।
ছেলেটার সে শিক্ষককে ভালো লাগে। তাদের সাথে ফোনালাপ চলতে থাকে। একসময় তাদের মধ্যে ভাব-ভালবাসা হয়। তা পরিনত হয় শারীরিক সম্পর্কে। প্রায় ৫ বছর চলে সে সম্পর্ক।
চারুকলার সে শিক্ষক পরিবার এতটাই আধুনিক যে, ছেলেটাকে তার বাসায় নিয়ে যায়।বাবা-মায়ের সাথে পরিচয় করিয়ে দেয়। তারা একসাথে থাকবে বলে ঠিকও করে। ছেলেটা পড়াশুনা শেষ করে ঢাকায় চলে আসে। বেশ ভালোই চলছিলো দিনগুলো।
মাস ছয়েক আগে হঠাৎ করে ছেলেটা সিফিলিসে আক্রান্ত হয়। চিকিৎসা করানোর পাশাপাশি সেই শিক্ষককে জানান। এটা জানার পর থেকে সে শিক্ষক তাকে এড়িয়ে চলা শুরু করে। চিকিৎসায় সিফিলিস ভালো হলেও আগের সম্পর্ক আর ভালো হয় না। বেশ কয়েকবার ও-ই শিক্ষকের সাথে দেখা করার চেষ্টা করেও ব্যর্থ হয় সে। এমনকি তাকে মেরে বাসা থেকে বের করে দেয়া হয় কয়েকবার।
ছেলেটা একা, অসহায় হয়ে পরে। এখন সে জানতে পারে সে এইডসে আক্রান্ত। কিভাবে চিকিৎসা করাবে তা নিয়ে চিন্তিত।
এখন তার উপলব্ধি কি জানতে চাইলে ছেলেটা জানায়, আমি মারাত্মক ভুল করেছি। আমার জীবনটা শেষ হয়ে গেল। আমি ভুল মানুষকে বিশ্বাস করেছিলাম। স্মার্ট, সমাজের চোখে আলোকিত ও আধুনিক মানসিকতার মানুষের ভেতরটা যে কতটা অন্ধকার তা এখন হারে হারে টের পাচ্ছি। কুৎসিত মানসিকতার মানুষটি দ্বারা আজ আমি এইডসে আক্রান্ত।
কিভাবে নিশ্চিত হলেন আপনি তার দ্বারাই আক্রান্ত?
ছেলেটা বলে, আমি অন্য কারোও সাথে কখনই জড়িত হয় নাই। ও-ই শিক্ষক পিএইচডি করার জন্য চয়নায় ছিলো কিছু দিন। আমার মনে হয় সেখানেই সে আক্রান্ত হয়েছে। উনি আসলে জানেন উনি এইডসে আক্রান্ত। না হলে আমার সিফিলিস হয়েছে শোনার পর কেন আমাকে ছুড়ে ফেলে দিলেন?
এ বিকৃত সমাজের লোকদের ব্যবহার শুরুতে অত্যন্ত অমায়িক, ফেরেশতাদের মত হলেও এদের ভেতরটা অত্যন্ত জঘন্য, কুৎসিত।
তার কাছে জানতে চাই সমাজে এমন বিকৃত মানসিকতার মানুষের হার কেমন?
ছেলেটা জানায়, এ হার কিন্তু কম নয়। তবে বেশিরভাগই বিকৃত যৌনাচারের জন্য এমন করে।
এলজিবিটিকিউ আন্দোলন নিয়ে জানতে চাইলে ছেলেটা জানায়, আমি এ ধরনের মিটিং সিটিং এ খুব কমই গেছি। তারা আসলে যা চায় তা অবাধ যৌনাচারের স্বাধীনতা।
ছেলেটাকে একটা অনুরোধ করলাম, প্লিজ কাউকে সংক্রমিত করবেন না।
ছেলেটা মাথা নেড়ে সায় জানিয়ে চলে গেলো। আমি নিরবে দীর্ঘশ্বাস ছাড়লাম শুধু।

©Dr. Humayun Kabir Himu

25/01/2024

Address

Chittagong

Telephone

+8801932019720

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr shawpon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category