HSC ICT CARE

HSC ICT CARE It's a Co-education center for rural and urban areas of Bangladesh. We teach here Information and Co

শিক্ষক দিবস ৫ অক্টোবর একজন আদর্শ  শিক্ষক একটি জাতিগড়ার কারিগর।  যার মাধ্যমে দিকহারা পথিক পথ খুঁজে পায়,খুঁজে পায় পথচলা,  ...
05/10/2025

শিক্ষক দিবস ৫ অক্টোবর

একজন আদর্শ শিক্ষক একটি জাতিগড়ার কারিগর। যার মাধ্যমে দিকহারা পথিক পথ খুঁজে পায়,খুঁজে পায় পথচলা, খুঁজে পায় জ্ঞানের আলোর মশাল। একজন আদর্শ শিক্ষক পৃথিবীর যে কোন শ্রেণি-পেশার আদর্শ লোক তৈরির কারিগর।

"একজন ভালো শিক্ষকের প্রভাব কখনো মুছে ফেলা যায় না।"
"একজন শিক্ষক জ্ঞানের বীজ রোপণ করেন, ভালোবাসা দিয়ে ছিটিয়ে দেন এবং ধৈর্য ধরে তাদের বৃদ্ধি লালন করেন।"

শিক্ষকের গুরুত্ব ও অনুপ্রেরণা সম্পর্কে উক্তি:
"শিক্ষা হল সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা আপনি পৃথিবীকে পরিবর্তন করতে ব্যবহার করতে পারেন।" - নেলসন ম্যান্ডেলা
"একজন ভালো শিক্ষক আশা জাগাতে পারেন, কল্পনাশক্তি জাগিয়ে তুলতে পারেন এবং শেখার প্রতি ভালোবাসা জাগিয়ে তুলতে পারেন।" - ব্র্যাড হেনরি
"একজন ভালো শিক্ষক হলেন মোমবাতির মতো - অন্যদের পথ আলোকিত করার জন্য নিজেকে গ্রাস করে।" - আমেরিকান ইউনিভার্সিটি

শিক্ষকের মর্যাদা
কাজী কাদের নেওয়াজ
বাদশাহ আলমগীর- কুমারে তাঁহার পড়াইত এক মৌলভী দিল্লীর। একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ- শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ঢালিতেছে বারি গুরুর চরণে পুলকিত হৃদে আনত-নয়নে, শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরি পায়ের ধুলি ধুয়ে মুছে সব করিছেন সাফ সঞ্চারি অঙ্গুলি। শিক্ষক মৌলভী ভাবিলেন আজি নিস্তার নাহি, যায় বুঝি তার সবি। দিল্লীপতির পুত্রের করে লইয়াছে পানি চরণের পরে, স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোন কালে। ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে।
হঠাৎ কি ভাবি উঠি কহিলেন, আমি ভয় করি না'ক, যায় যাবে শির টুটি, শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার দিল্লীর পতি সে তো কোন ছার, ভয় করি না'ক, ধারি না'ক ধার, মনে আছে মোর বল, বাদশাহ্ শুধালে শাস্ত্রের কথা শুনাব অনর্গল। যায় যাবে প্রাণ তাহে, প্রাণের চেয়েও মান বড়, আমি বোঝাব শাহানশাহে। তার পরদিন প্রাতে বাদশাহর দূত শিক্ষককে ডেকে নিয়ে গেল কেল্লাতে। খাস কামরাতে যবে শিক্ষককে ডাকি বাদশা কহেন, "শুনুন জনাব তবে, পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে? বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা, নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকাল বেলা" শিক্ষক কন-"জাহপানা, আমি বুঝিতে পারিনি হায়, কি কথা বলিতে আজিকে আমায় ডেকেছেন নিরালায়?" বাদশাহ্ কহেন, "সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়ায়ে তফাতে নিজ হাতে যবে চরণ আপনি করেন প্রক্ষালন, পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইছে ও চরণ। নিজ হাতখানি আপনার পায়ে বুলাইয়া সযতনে ধুয়ে দিল না'ক কেন সে চরণ, স্মরি ব্যথা পাই মনে।" উচ্ছ্বাস ভরে শিক্ষকে আজি দাঁড়ায়ে সগৌরবে কুর্ণিশ করি বাদশাহে তবে কহেন উচ্চরবে- "আজ হতে চির-উন্নত হল শিক্ষাগুরুর শির, সত্যই তুমি মহান উদার বাদশাহ্ আলমগীর।"

15/06/2025
সবাই এই পোস্টটি শেয়ার করবেন , যাতে সব বাচ্চাগুলো পায় ❤️আগামী ১৫ ই মার্চ ২০২৫ রোজ শনিবার।জাতীয় ভিটামিন এ প্লাস  ক্যাম্...
09/03/2025

সবাই এই পোস্টটি শেয়ার করবেন , যাতে সব বাচ্চাগুলো পায় ❤️
আগামী ১৫ ই মার্চ ২০২৫ রোজ শনিবার।
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
৬-১১ মাসের সকল শিশুদেরকে একটি নীল রংয়ের এবং ১ থেকে ৫ বছরের সকল শিশুদেরকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
যথা সময়ে সকল শিশুদেরকে টিকা কেন্দ্রে নিয়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য অনুরোধ রইলো
অবশ্যই শিশুদেরকে ভরা পেটে নিয়ে যাবেন
যারা পোস্ট দেখছেন অবশেষে শেয়ার করে দিবেন যাতে সবাই খাওয়াতে পারে 🥰

রমাদান মোবারক 💙🧡💙
02/03/2025

রমাদান মোবারক 💙🧡💙

Address

WAPDACOLONY, MONSURABAD, CHATTAGRAM
Chittagong
4100

Alerts

Be the first to know and let us send you an email when HSC ICT CARE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to HSC ICT CARE:

Shortcuts

Share