Science Care-Academic Aid

Science Care-Academic Aid অলি খাঁ মসজিদের পূর্বদিকে,
সবুজ হোটেলের বিপরীতে, চকবাজার, চট্টগ্রাম।
01401-157 201

12/07/2025

সফলতা ছুঁয়ে যাক অধরা স্বপ্নের দিগন্ত
ভবিষ্যতে আসুক নেমে, অনাবিল বসন্ত!

SSC-25 এ কৃতি শিক্ষার্থীদের একাংশ.....
বাকিগুলো আসছে....

12/07/2025
06/04/2025

আগামীকাল ০৭-০৪-২৫
*গ্লোবাল স্ট্রাইক ফর গাজা*
এর সাথে একাত্মতা পোষণ করে *সায়েন্স কেয়ার* এর
সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

এস এস সি স্পেশাল প্রোগ্রাম-২০২৫ এল্যাপটপ বিজয়ীরা♥অভিনন্দন সকলকে♥"ভবিষ্যত হোক আরো সমৃদ্ধ-স্বপ্নময়"
27/03/2025

এস এস সি স্পেশাল প্রোগ্রাম-২০২৫ এ
ল্যাপটপ বিজয়ীরা
♥অভিনন্দন সকলকে♥
"ভবিষ্যত হোক আরো সমৃদ্ধ-স্বপ্নময়"

22/03/2025

"বিনা আঘাতে শব্দ করা ঢোল - একটি জাপানি লোককথা"

এক দেশে ছিল এক অদ্ভুত নিয়ম।
এই নিয়ম অনুযায়ী, যারা বার্ধক্যে উপনীত হয়ে কাজ করতে অক্ষম হয়ে পড়তেন, তাদের পাহাড়ে ফেলে আসতে হতো।

রাজা মনে করতেন, বয়স্কদের যত্ন নেওয়ার বোঝা কমালে সাধারণ মানুষের জীবন সহজ হয়ে যাবে। এই কঠোর নিয়ম চালু থাকাকালীন এক পিতা-পুত্র খুব ভালোবাসতেন একে অপরকে।

সময় গড়িয়ে গেল। পিতার বয়স হয়ে গেল, তিনি আর কাজ করতে পারতেন না। দেশের নিয়ম অনুযায়ী, ছেলেকে বাধ্য হয়ে তাঁকে পাহাড়ে ফেলে আসতে হবে। কিন্তু বাবাকে ছেড়ে থাকতে পারার কথা ছেলে ভাবতেই পারছিল না। তবু, শাস্তির ভয়ে সে বাবাকে কাঁধে নিয়ে পাহাড়ের দিকে রওনা দিল।

পাহাড়ের চূড়ায় পৌঁছে তার মন কেঁদে উঠল। শেষ পর্যন্ত বাবাকে সেখানে রেখে আসতে পারল না। সে তাঁকে সঙ্গে নিয়ে ফিরে এল এবং বাড়ির পিছনে লুকিয়ে রাখল। চুপিচুপি খাবার এনে তাঁকে খাওয়াতে লাগল।

একদিন রাজা তাঁর প্রজাদের বুদ্ধি পরীক্ষা করতে চাইলেন।
তিনি ঘোষণা করলেন, "যে ছাই দিয়ে বোনা দড়ি এনে দিতে পারবে, সে পুরস্কৃত হবে!" লোকজন অবাক হয়ে গেল। ছাই দিয়ে কি কখনও দড়ি তৈরি করা সম্ভব? ছেলেও এই ধাঁধার কথা শুনে বাবাকে বলল।

বাবা বললেন, "একটা দড়ি নিয়ে বড় পাত্রে পেঁচিয়ে রাখো, তারপর সেটা জ্বালিয়ে দাও।" ছেলে বাবার কথা মতো কাজ করল। দড়ি পুড়ে গেল, কিন্তু তার ছাই ঠিক আগের মতো দড়ির আকারেই থেকে গেল। সে সেটি রাজাকে দেখাল এবং পুরস্কার জিতল।

এক মাস পর, রাজা দ্বিতীয় পরীক্ষার আয়োজন করলেন। তিনি একটি কাঠের ডাল দিলেন এবং বললেন, "এর শিকড় আর আগার পার্থক্য খুঁজে বের করো!"

ডালের দু’প্রান্ত দেখতে একই রকম ছিল, তাই কেউই এর উত্তর খুঁজে পেল না। ছেলে কাঠের ডালটি বাড়িতে এনে বাবাকে দেখাল। বাবা বললেন, "ডালটি পানিতে রাখো। যেটি বেশি ডুবে যাবে, সেটি গোড়া, আর যেটি ভেসে থাকবে, সেটি আগা।"

ছেলে বাবার উপদেশ মতো কাজ করল এবং রাজাকে দেখিয়ে আবারও পুরস্কার জিতল। এরপর রাজা আরও কঠিন এক ধাঁধা দিলেন। তিনি বললেন, একটি ঢোল তৈরি করো, যা কোনো আঘাত ছাড়াই শব্দ করবে!

সবার মাথা ঘুরে গেল। কেউই এমন ঢোল বানানোর উপায় খুঁজে পেল না। ছেলে আবার বাবার শরণাপন্ন হল। বাবা বললেন, ঢোল তৈরি করো, তার ভেতরে একটি মৌমাছির চাক রাখো।

ছেলে বাবার নির্দেশ মতো ঢোল বানিয়ে রাজাকে দিল। রাজা ঢোলটি হাতে নিয়ে নাড়ালেই এর ভেতরের মৌমাছিরা ওড়ে, ফলে ঢোলে শব্দ হয়! রাজা বিস্মিত হয়ে ছেলেকে জিজ্ঞাসা করলেন, তুমি কীভাবে এত কঠিন প্রশ্নের উত্তর পেলে?

অভিজ্ঞতার মূল্য
ছেলে বলল, "রাজামশাই, আমার নিজের কোনো অভিজ্ঞতা নেই। আমার বৃদ্ধ বাবাই সব উত্তর দিয়েছেন।" ছেলের কথা শুনে রাজা খুবই নরম হয়ে গেলেন। তিনি উপলব্ধি করলেন, জীবনের কঠিন সমস্যার সমাধান বের করতে অভিজ্ঞতা সবচেয়ে মূল্যবান।

রাজা সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন, "আজ থেকে আর কোনো বৃদ্ধকে পাহাড়ে ফেলে আসতে হবে না!" এরপর থেকে সকল বৃদ্ধ-বৃদ্ধারা পরিবারের সঙ্গেই আনন্দে থাকতে লাগলেন।

মূল্যবান শিক্ষা
বিনা আঘাতে শব্দ করা ঢোলের কাহিনি আমাদের শেখায়, অভিজ্ঞতা অমূল্য। বয়স্করা আমাদের জীবনের আশীর্বাদ। তাদের যত্ন নেওয়া আমাদের দায়িত্বই নয়, বরং এটা আমাদের সৌভাগ্য।

20/03/2025

★জীবনের অসম যুদ্ধ★
----------------------------------
জীবনটা আসলে একটা ম্যারাথন, কিন্তু মজার ব্যাপার হলো, সবাই একই জায়গা থেকে দৌড় শুরু করে না। কেউ জন্মেই কয়েকশো মিটার এগিয়ে থাকে, আর কেউ দৌড় শুরু করার আগেই হোঁচট খেয়ে পড়ে যায়। আপনি যত বড় হবেন, ততই বুঝতে পারবেন—এই যুদ্ধ কখনোই ফেয়ার ছিল না, আর কখনো হবেও না।

কেউ জন্মেই মেধাবী, পরীক্ষার আগের রাতে কয়েক ঘণ্টা বই উল্টে পাশ করে যায়। আর আপনি রাতের পর রাত জেগে পড়ে, তবুও কাঙ্ক্ষিত ফলাফল আনতে পারেন না। কেউ বাবার দেওয়া গাড়িতে চড়ে ইউনিভার্সিটিতে আসে, আর আপনি টিউশন ফি দেওয়ার জন্য হন্যে হয়ে টিউশন খুঁজছেন। জীবন এখানে থেমে থাকে না, আরও কঠিন হয়ে যায়।

আপনার পাশের মানুষটা হয়তো প্রথম চাকরিতেই লাখ টাকা বেতন পায়, আর আপনি ২০তম ইন্টারভিউ দিয়ে হতাশ হয়ে ঘরে ফিরে আসেন। কেউ স্টার্টআপ শুরু করেই সফল হয়, আর কেউ একটার পর একটা ব্যর্থ উদ্যোগের বোঝা টেনে ক্লান্ত হয়ে পড়ে।

এই দৌড়ে যদি আপনি শুধু তুলনাতে ব্যস্ত থাকেন, তাহলে ক্লান্তি ছাড়া আর কিছুই পাবেন না। কারণ এখানে প্রতিটা মানুষের রাস্তাই আলাদা, লড়াই ভিন্ন।

একজন যার মাথার উপর ছাদ নেই, সে একটা ঘরের স্বপ্ন দেখে। যার ছোট্ট একটা ফ্ল্যাট আছে, সে বড় অ্যাপার্টমেন্টের দিকে তাকিয়ে থাকে। যার গাড়ি নেই, সে বাইক চায়। যার বাইক আছে, সে গাড়ির স্বপ্ন দেখে। গাড়ির মালিক বিলাসবহুল গাড়ি চায়, আবার কেউ কেউ ব্যক্তিগত জেট কেনার পরিকল্পনা করে।

জীবনের এই প্রতিযোগিতার কোনো শেষ নেই। এখানে কোনো ফিনিশিং লাইন নেই। প্রতিদিনই শুধু সামনে ছুটে চলা, কখনো থামতে পারবে না।

তাই তুলনার বদলে নিজের গতিতে, নিজের রাস্তায় এগিয়ে যান। কারণ, সত্যিকারের জয়ী সে-ই, যে থেমে যায় না—যে লড়াই চালিয়ে যায়, নিজের মতো করে।

19/03/2025

জ্ঞান আসে যখন তুমি কথা বলার চেয়ে বেশি শুনতে শেখো।
সবাই তোমার উত্তরের যোগ্য নয়, এবং প্রতিটি লড়াই তোমার শক্তির যোগ্য নয়।

আমি শিখেছি যে প্রকৃত মহত্ত্ব তুমি কতটা জোরে চিৎকার করো তাতে নয়, বরং জীবন যখন তোমাকে চ্যালেঞ্জ করে তখন তুমি কতটা শান্ত থাকো তাতে।

সম্মান দাবি করা হয় না, এটা অর্জিত হয় তুমি কীভাবে আচরণ করতে চাও তার দ্বারা, এমনকি যখন তোমার দিকে তাকাচ্ছে না তখনও।

--------মরগান ফ্রিম্যান।

Address

Chittagong
4203

Opening Hours

Monday 07:00 - 21:00
Tuesday 07:00 - 21:00
Wednesday 07:00 - 21:00
Thursday 07:00 - 21:00
Friday 07:00 - 21:00
Saturday 07:00 - 21:00
Sunday 07:00 - 21:00

Telephone

+8801401157201

Alerts

Be the first to know and let us send you an email when Science Care-Academic Aid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category