27/06/2026
সাপের কামড়ে মৃত্যুহার হ্রাস এবং দেশীয় অ্যান্টিভেনম উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে 'ভেনম রিসার্চ সেন্টার, বাংলাদেশ'। সম্প্রতি দেশের এই গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য উদ্যোগের গবেষণা কার্যক্রম, সাপের বৈজ্ঞানিক লালন-পালন, বিষ সংগ্রহ ও সংরক্ষণ এবং নিজস্ব অ্যান্টিভেনম তৈরির চলমান প্রচেষ্টা নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যম আগামীর সময়।
আমাদের নিজস্ব সাপের বিষ ব্যবহার করে কার্যকর ও সাশ্রয়ী অ্যান্টিভেনম তৈরি এখন আর কোনো দূরবর্তী স্বপ্ন নয়, বরং বাস্তবায়নের দোরগোড়ায়। তবে অত্যন্ত সম্ভাবনাময় এই জাতীয় গবেষণা কার্যক্রমটি বর্তমানে তীব্র অর্থায়ন সংকটের মুখোমুখি, যা এর ধারাবাহিকতা ব্যাহত করার ঝুঁকি তৈরি করছে।
যথাযথ সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা এবং যৌথ বিনিয়োগ নিশ্চিত করা গেলে, এই ভেনম রিসার্চ সেন্টার শুধু বাংলাদেশের জন্য নয়, বরং সমগ্র দক্ষিণ এশিয়ার সাপের কামড় চিকিৎসা ও গবেষণায় একটি Centre of Excellence হিসেবে আত্মপ্রকাশ করতে সক্ষম।
এই জনগুরুত্বপূর্ণ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেশবাসীর সামনে তুলে ধরার জন্য আগামীর সময়-কে আন্তরিক ধন্যবাদ।
বিস্তারিত: https://www.agamirsomoy.com/chattogram/7zldjuwn5enm
একটি বা দুটি নয়, প্রায় ৩৫০টি বিষধর সাপের বসবাস এখানে। চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার, পদ্মগোখরা, সবুজবোড়া—নাম শ.....