South Asian School

South Asian School South Asian School is the 1st Digital School in Chittagong.For more info. Please visit: www.sasctg.com Its missionary and visionary journey started in 2013.

# # # A brief presentation of South Asian School # # #

“Change, we believe in’’ with this slogan “South Asian School”-the first digital School in Chittagong . With a very short span of time it has acquired its name and fame even beyond Chittagong. Now, it’s compared to the best leading School in the city. Inshaa-Allah, this school will be an example to others very soon because of its unique method of leading and teaching. Almost all the usages of information technology-
>SMS alert system
>CC TV. Multimedia projector
>sound systems and computer lab are firstly introduced in Chittagong. Now, I’m going to introduce the authority and the teacher panel. First of all, we feel proud to utter the name- Mr.Abu Bakar Siddique, (FCMA), the Chairman of Chittagong Read Foundation. He says “We want to present such a school in the realm of educational Institutes in Chittagong where your child will read and write and will be built up as an expert and ideal man”
Next, The project director Mohammed Ashraful Islam has devoted himself in trying to provide the best service to the students and make a good communication between students and teachers in teaching. He says, “After getting Admission here your beloved child will foot his/her first step of your dream through building up a better career.”
Moreover, another Executive Director is highly appreciated because of his competence and sincerity to the school. He is none but Professor Nurul Haque Mean. He has been an example for leading the school with a good hand. He says “No student should be deprived from proper education after getting admission in our school”

Now, there is a turn to teachers who are mostly found to be sincere to the students in teaching. Firstly, Sayed Lakitullah, the Head Teacher of South Asian School. His competency makes us proud He expresses, “ The aim of us is to see our bud like students expert, well educated and good citizens to hold on the torch of knowledge and humanity. Well, South Asian School emphasizes on Spoken English and reciting the Holy
Quran in correct way. It is the basic need for every muslim child. We all know that English is the second language to us and widely practiced all over the world. There is no denying fact that the learners due to the shortcomings of English language are facing problem in job sectors, specially in multinational companies even after passing graduation and post graduation with a good mark. Observing the reality Spoken English is included in our syllabus. In this case, International Methods- IESOL and Callan Method are highly followed along with NCTB to provide a natural flavour in speaking. Moreover, there some other extra-curricular activities like cultural program, magic show, good hand writing, debating, participating in various national competition and so on. Through all this activities, we want to build up leadership qualities and be global citizens. Dear viewers, truly speaking I’ve spent a very nice moment with you. Finally, I’d like to request all of you and the well wishers of SAS to convey the massage of our school’s activities to others. That’s all for the time being. Wish you all the best.

লক্ষ্য ও উদ্দেশ্যঃ
জাতি গঠনে সুশিক্ষার কোনো বিকল্প নেই। আমাদের অফুরন্ত সম্ভাবনাময় কোমলমতি সন্তানদের সার্বিক ও সঠিক বাস্তবমূখী শিক্ষার মাধ্যমে সুশিক্ষিত নাগরিক ও শ্রেষ্ঠ জনগোষ্ঠীতে পরিণত করা।

আমাদের স্কুল/ কলেজের বৈশিষ্ট্যঃ
# আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়
# 1st Digital School in Chittagong
# অভিভাবক অ্যাপস এর মাধ্যমে শিক্ষার্থীর মাসিক বেতন পরিশোধ ও যাবতীয় তথ্য পাচ্ছেন বাসায় বসে।
# Multi Media & AC Class room
# আন্তর্জাতিকমানের আধুনিক শিক্ষা কর্মসূচী।
# উপযুক্ত সহ-শিক্ষা (Co-curriculum) কার্যক্রম।
# Spoken English ও Computer শিক্ষা বাধ্যতামূলক।
# অত্যাধুনিক ল্যাবরেটরী, দেশি-বিদেশি পুস্তক ও ম্যাগাজিনসমৃদ্ধ লাইব্রেরীর সুবিধা।
# নিয়মিত উপস্থিত শিক্ষার্থীদের প্রাইভেট শিক্ষকের প্রয়োজন হয় না। বিদ্যালয়ের পড়া বিদ্যালয়েই সম্পন্ন করে দেওয়া হয়।
# উন্নত নৈতিকতা সৃষ্টির লক্ষ্যে ধর্মীয় শিক্ষা। মুসলিম শিক্ষার্থীদের সহিহ কুরআন ও নামাজ শিক্ষার ব্যবস্থা এবং অন্যান্য ধর্মের শিক্ষার্থীদেরও নিজ নিজ ধর্ম শিক্ষার ব্যবস্থা।
# প্রতি বছর গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান।
# শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক দুর্বলতা দূরীকরনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের যৌথ সমন্বয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।
# সম্পূর্ণরূপে ধুমপান ও রাজনীতিমুক্ত পরিবেশ।
# পেশাগতভাবে সুদক্ষ ও যোগ্যতা সম্পন্ন ও অভিজ্ঞ শিক্ষক কর্তৃক মানসম্পন্ন পাঠদান নিশ্চিতকরন।
# দুর্বল শিক্ষার্থীদের জন্য ডিটেনশন ক্লাশের ব্যবস্থা।
# নিয়মিত (যথা সময়ে) অভিভাবক শিক্ষক সাক্ষাৎ এবং অভিভাবকদের সাথে শিক্ষার্থীর পড়ালেখার চলমান অবস্থা নিয়ে আলোচনা।
# Progress Report সংরক্ষণ ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান।
# Board stand অনুসরণ করে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়ণ।
# উন্নত শিক্ষা পরিকল্পনা ও ITএর মাধ্যমে শিক্ষা প্রদান। শ্রেণিকক্ষে ল্যাপটপ/ কম্পিউটারের ব্যবহার।
# বাৎসরিক শিক্ষা সফর(Study Tour)/ বনভোজন (Picnic) এর ব্যবস্থা।
# পাবলিক পরীক্ষা ব্যতীতও পাক্ষিক, মাসিক মূল্যায়ণের ব্যবস্থা।
# বাৎসরিক ক্রীড়া, সাংস্কৃতিক, বিতর্ক, সাধারণ জ্ঞান ও রচনা প্রতিযোগিতা ।
# গণিত ,ইংরেজি, বিজ্ঞান অলিম্পিয়াডের ব্যবস্থা।
# দুর্বলদের Extra care এবং মেধাবীদের Special care এর ব্যবস্থা।
# হাতের লেখা সুন্দর করতে বিশেষ ব্যবস্থায় নিয়মিত তাগিদ প্রদান।
# পঞ্চম শ্রেণির সমাপনী, জেএসসি, এসএসসি ও পরীক্ষার্থীদের বিশেষ তত্ত্বাবধান।
# প্রতি শ্রেণির সমাপনী পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া ছাত্রছত্রীদের জন্য প্রতি বছর পুরস্কার প্রদান করা হচ্ছে।
# সকল বিষয়ে Highest Standard Information (Recently) প্রদান।
# সকল বিষয়ে এ+ পাওয়ার উপযোগী পাঠদান।
# শ্রেণিকক্ষে পাঠদানকালীন সময়ে কঠোর মনিটরিং ব্যবস্থা।
# কড়া নিরাপতৈতিক

🚨 চট্টগ্রামে ডেঙ্গু—পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনকচট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি হাসপাতালগুলোর ওপর ভয়াবহ চাপ সৃষ্টি করছে। বেডে...
25/09/2026

🚨 চট্টগ্রামে ডেঙ্গু—পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক
চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি হাসপাতালগুলোর ওপর ভয়াবহ চাপ সৃষ্টি করছে। বেডের জন্য রোগী ও স্বজনদের হাহাকার—অনেক জায়গায় প্রয়োজনের সময় বেড পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ছে।

বিশেষ করে ICU-গুলোর পরিস্থিতি খুবই চাপপূর্ণ। অনেক রোগী শক, রক্তক্ষরণ ও অঙ্গ-প্রত্যঙ্গের জটিলতা নিয়ে সংকটাপন্ন অবস্থায় ICU-তে আসছেন। সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার পরও অনেক রোগীর জীবন রক্ষা করা অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে।

একজন চিকিৎসক হিসেবে আমার অনুরোধ—অবস্থা গুরুতর হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না। জ্বর কমে গেলেই বিপদ শেষ—এমনটি ভাববেন না।

🆘 DENGUE EMERGENCY ACTION CHECKLIST
✅ জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং প্রয়োজন অনুযায়ী CBC/অন্যান্য পরীক্ষা করুন।
✅ পর্যাপ্ত পানি ও ORSসহ তরল গ্রহণ করুন—তবে গুরুতর রোগী বা বিশেষ অসুস্থতায় চিকিৎসকের নির্দেশ মেনে চলুন।
✅ জ্বর কমার পরের ২৪–৪৮ ঘণ্টায় বিশেষ সতর্ক থাকুন।
🚨 তীব্র পেটব্যথা, বারবার বমি, রক্তপাত, অস্বাভাবিক দুর্বলতা/অস্থিরতা, শ্বাসকষ্ট, মাথা ঘোরা, ঠান্ডা-ঘাম, প্রস্রাব কমে যাওয়া বা অজ্ঞান হওয়ার মতো warning sign হলে দ্রুত হাসপাতালে যান।
❌ নিজে থেকে Aspirin, Ibuprofen, Diclofenac বা অন্যান্য NSAID খাবেন না।
❌ শুধু platelet count দেখে আতঙ্কিত হবেন না—রোগীর সামগ্রিক clinical condition অত্যন্ত গুরুত্বপূর্ণ।
🦟 রোগীকে মশারির মধ্যে রাখুন, যাতে মশা রোগীকে কামড়ে অন্যদের মধ্যে সংক্রমণ ছড়ানোর সুযোগ কমে।
🏠 প্রতিদিন বাসা ও আশপাশের জমে থাকা পানি পরিষ্কার করুন।

⚠️ প্রশাসন, সিটি কর্পোরেশন, স্বাস্থ্য বিভাগ ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি জরুরি আবেদন:
হাসপাতালের বেড, HDU/ICU সক্ষমতা, জরুরি চিকিৎসা ব্যবস্থা, প্রয়োজনীয় জনবল ও সরঞ্জামের প্রস্তুতি দ্রুত জোরদার করার পাশাপাশি ব্যাপক মশক নিধন ও breeding-site elimination কার্যক্রম প্রয়োজন।

একটি ডেঙ্গুজনিত মৃত্যুও শুধুই একটি পরিসংখ্যান নয়—এর পেছনে রয়েছে একটি পরিবার, একটি প্রিয় মুখ এবং অপূরণীয় ক্ষতি।

🙏 সময় থাকতে সতর্ক হই।
ডেঙ্গুকে অবহেলা নয়—প্রতিরোধ করি, দ্রুত চিকিৎসা নিই, জীবন বাঁচাই।

ডা. মোঃ মেহেদী হাসান
সহযোগী অধ্যাপক
আইসিইউ ও জরুরি বিভাগ
চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতাল

24/09/2026

মোবাইল ফোন আমাদের জীবনের প্রয়োজনীয় অনুষঙ্গ, কিন্তু অতিরিক্ত ব্যবহার যখন অভ্যাস ও আসক্তিতে পরিণত হয়, তখন তা শিক্ষার্থীদের পড়াশোনা, মনোযোগ, ঘুম, শারীরিক সক্রিয়তা ও সামাজিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই প্রযুক্তিকে এড়িয়ে নয়, বরং সচেতন ও পরিমিত ব্যবহারের মাধ্যমে সন্তানদের সুস্থ, সৃজনশীল ও ভারসাম্যপূর্ণ জীবন গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করতে হবে। আসুন, মোবাইলের নিয়ন্ত্রণ আমাদের হাতে রাখি, মোবাইলকে আমাদের নিয়ন্ত্রণ করতে না দিই।

#সচেতনতা #শিক্ষার্থী #অভিভাবক #সুস্থজীবন #প্রযুক্তিরসচেতনব্যবহার #শিক্ষা

South Asian School's students of Class VI - VIII have received their Fresh Spoken English books based on the 4 skills of...
19/09/2026

South Asian School's students of Class VI - VIII have received their Fresh Spoken English books based on the 4 skills of English language learning that are used especially in IELTS course. This practical & pragmatic experiences based learning by doing activities framework can help them learn language effectively and improve their skills gradually.Moreover, Students are also capable in applying their skills to their daily lifestyle. Accordingly, Our students are doing well and they are glad enough than before for receiving their fresh organized Spoken English books.

15/09/2026

সাউথ এশিয়ান স্কুলে বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান মেলা ও আমাদের সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানীরা 🧬

সামাজিক ও সাংস্কৃতিক দায়বদ্ধতা থেকে বিজ্ঞানের ভয়কে জয় করে বিজ্ঞানমুখী প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিবছর বিজ্ঞান মেলার আয়োজন করে আসছে চট্টগ্রামের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্কুল, সাউথ এশিয়ান স্কুল।

গত ২০ ও ২১ মে, ২০২৬ইং তারিখে স্কুল প্রাঙ্গণে অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড, স্পেলিং বি এবং সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ছাত্রছাত্রীদের সৃজনশীলতা, জ্ঞান ও ভাষা দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

পুরো অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল বিজ্ঞান মেলা, যেখানে শিক্ষার্থীরা পরিবেশ, শক্তি, স্বাস্থ্য ও প্রযুক্তি বিষয়ে নিজেদের তৈরি অভিনব ও বাস্তবমুখী উদ্ভাবন উপস্থাপন করে। বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতার প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের বিজ্ঞান চিন্তা, বিশ্লেষণ ক্ষমতা ও সাধারণ জ্ঞানের চমৎকার পরিচয় মেলে।

এছাড়া, 'স্পেলিং বি' প্রতিযোগিতায় শিক্ষার্থীরা কঠিন শব্দের বানান নির্ভুলভাবে উপস্থাপন করে ভাষা দক্ষতার প্রমাণ দেয় এবং সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা তাদের সৃজনশীল মনোভাবকে আরও শাণিত করে।

বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক এবং বীর মুক্তিযোদ্ধা জনাব সৈয়দ লকিতুল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা (চট্টগ্রাম সিটি কর্পোরেশন) এর সহকারী থানা শিক্ষা অফিসার প্রফেসর আবু তোরাব মোহাম্মদ হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ আব্দুল আজিজ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক জনাব হামিদুর রশিদ জাবেদ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, "শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তুলতে পারলে তারাই একদিন খ্যাতনামা বিজ্ঞানী হয়ে দেশের উন্নয়নে এগিয়ে আসবে।" সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক জানান, "প্রযুক্তির ধারা অব্যাহত রাখতে শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বাড়াতেই আমাদের এই নিয়মিত আয়োজন।"

মেলা শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির হাত থেকে বিজয়ী উদ্ভাবক ও প্রতিযোগীরা পুরস্কার এবং সনদপত্র গ্রহণ করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।

ভর্তি জন্য যোগাযোগ করুন:

চকবাজার ক্যাম্পাস
৭৭/এ, গুলজারের পশ্চিমে, চট্টেশ্বরী রোড, চকবাজার, চট্টগ্রাম। মোবাইল: 01647-479334, 01647-479338

অক্সিজেন ক্যাম্পাস
তারিক ম্যানসন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এর পূর্ব পাশে, অক্সিজেন আবাসিক এলাকা, চট্টগ্রাম। মোবাইল: 01647-479334, 01898-773698

খুলশী ক্যাম্পাস (English Version NC With HIFZ): চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর সামনে, জাকির হোসেন রোড, খুলশী, চট্টগ্রাম।
মোবাইল :01647479334

14/09/2026

📖 ছবক অনুষ্ঠান: প্রি-হিফজ ও হিফজ সেকশন 🕌

সাউথ এশিয়ান স্কুলে অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো প্রি-হিফজ ও হিফজ সেকশনের মনোমুগ্ধকর 'ছবক অনুষ্ঠান'। অনুষ্ঠানে আমাদের ছোট্ট সোনামণিরা সুমধুর কণ্ঠে সূরা তিলাওয়াত করে উপস্থিত সবার মন জয় করে নেয়।

অনুষ্ঠানে সম্মানিত শিক্ষকবৃন্দের পাশাপাশি উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের অভিভাবকগণ। তাঁরা স্কুলের প্রি-হিফজ সেকশন এবং সার্বিক ইসলামিক পরিবেশ নিয়ে তাঁদের আন্তরিক মুগ্ধতা ও অনুভূতি প্রকাশ করেন।

সাউথ এশিয়ান স্কুল এমন একটি প্রতিষ্ঠান, যেখানে আধুনিক ডিজিটাল শিক্ষার পাশাপাশি নিয়মিত ইসলামিক কার্যক্রম পরিচালিত হয়। একটি সুন্দর ইসলামিক ও নৈতিক পরিবেশে সন্তানকে বড় করে তোলার ভাবনা থেকেই অভিভাবকরা আমাদের ওপর আস্থা রাখছেন। সাধারণ শিক্ষার পাশাপাশি 'প্রি-হিফজ' সেকশন থাকার কারণেই সাউথ এশিয়ান স্কুল চট্টগ্রামের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে সত্যিই অনন্য ও ব্যতিক্রম।

ভর্তি জন্য যোগাযোগ করুন:

চকবাজার ক্যাম্পাস
৭৭/এ, গুলজারের পশ্চিমে, চট্টেশ্বরী রোড, চকবাজার, চট্টগ্রাম।
মোবাইল: 01647-479334, 01647-479338

অক্সিজেন ক্যাম্পাস
তারিক ম্যানসন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এর পূর্ব পাশে, অক্সিজেন আবাসিক এলাকা, চট্টগ্রাম।
মোবাইল: 01647-479334, 01898-773698

খুলশী ক্যাম্পাস (English Version NC With HIFZ): চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর সামনে, জাকির হোসেন রোড, খুলশী, চট্টগ্রাম।
মোবাইল :01647479334

একটি দিন, আনন্দের; স্মৃতিগুলো সারাজীবনের।শিক্ষার গণ্ডি পেরিয়ে প্রকৃতির সান্নিধ্যে, বন্ধুদের সঙ্গে হাসি, আনন্দ আর উচ্ছ্বা...
14/09/2026

একটি দিন, আনন্দের; স্মৃতিগুলো সারাজীবনের।

শিক্ষার গণ্ডি পেরিয়ে প্রকৃতির সান্নিধ্যে, বন্ধুদের সঙ্গে হাসি, আনন্দ আর উচ্ছ্বাসে কাটানো এক সুন্দর দিন।
South Asian School-এর High Section (Girls) Outing Programme 2026 হয়ে থাকুক এমন এক স্মরণীয় অধ্যায়, যার প্রতিটি মুহূর্ত ফিরে আসবে মধুর স্মৃতি হয়ে।

📍 Hillview Park & Cafe, Bhatiari, Chattogram
✨ A Day Full of Joy & Memories ✨

13/09/2026

সাউথ এশিয়ান স্কুলে বর্ণাঢ্য আয়োজনে ‘ফল উৎসব ২০২৬’ উদযাপন

শিক্ষার্থীদের মাঝে দেশীয় ফলের পরিচিতি, স্বাস্থ্যকর জীবনযাপন ও প্রকৃতির প্রতি ভালোবাসা সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রামের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্কুল 'সাউথ এশিয়ান স্কুল'-এ বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘ফল উৎসব ২০২৬’।

উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রবিউল হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

অতিথিবৃন্দ শিক্ষার্থীদের আয়োজিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং ফলের বৈচিত্র্য, পুষ্টিগুণ ও দেশীয় ফল সংরক্ষণের গুরুত্ব নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। তাঁরা জানান, এ ধরনের সৃজনশীল আয়োজন শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ফল উৎসবে শিক্ষার্থীরা দেশীয় ও বিদেশি ফলের পরিচিতি এবং পুষ্টিগুণ নিয়ে চমৎকার সব উপস্থাপনা তুলে ধরে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাউথ এশিয়ান স্কুলের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, কো-অর্ডিনেটরবৃন্দ এবং শিক্ষক-শিক্ষিকাগণ।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা, সৃজনশীলতা ও মূল্যবোধের বিকাশে এ ধরনের আয়োজন নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

যোগাযোগের ঠিকানা:

চকবাজার ক্যাম্পাস
৭৭/এ, গুলজারের পশ্চিমে, চট্টেশ্বরী রোড, চকবাজার, চট্টগ্রাম। মোবাইল: 01647-479334, 01647-479338

অক্সিজেন ক্যাম্পাস
তারিক ম্যানসন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এর পূর্ব পাশে, অক্সিজেন আবাসিক এলাকা, চট্টগ্রাম। মোবাইল: 01647-479334, 01898-773698

খুলশী ক্যাম্পাস (English Version NC With HIFZ): চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর সামনে, জাকির হোসেন রোড, খুলশী, চট্টগ্রাম।
মোবাইল :01647479334

A day full of colors, happiness, and precious little moments! 🥰🌈
10/09/2026

A day full of colors, happiness, and precious little moments! 🥰🌈

Address

চকবাজার ক্যাম্পাস :77/A গুলজারের পশ্চিমে, চকবাজার। অক্সিজেন ক্যাম্পাস : অক্সিজেন আবাসিক এলাকা।
Chittagong
৪০৩২

Opening Hours

Monday 09:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Saturday 08:00 - 17:00
Sunday 08:00 - 17:00

Telephone

+8801647479334

Alerts

Be the first to know and let us send you an email when South Asian School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to South Asian School:

Shortcuts

Share

Category