13/09/2019
"ফটিকছড়ি স্টুডেন্টস্ এসোসিয়েশন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়" কর্তৃক আয়োজিত ক্যারিয়ার ও উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার "Bridging The Future" অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৪ই সেপ্টেম্বর (শনিবার) সকাল ৯টায়। স্থানঃ ফটিকছড়ি সরকারি কলেজ অডিটোরিয়াম।
এতে জীবন,ক্যারিয়ার ও উচ্চ শিক্ষা বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা দিবেন দেশ বরেণ্য অধ্যাপক, ব্যাংক কর্মকর্তা,এমবিবিএস ডাক্তার, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও বিভিন্ন সরকারি কর্মকর্তা(বিসিএস)।
এতে আরো উপস্থিত থাকবেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার জনাব সায়েদুল আরফিন।
06/09/2019
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু ফটিকছড়ির শিক্ষার্থীদের জন্য।।
প্রতিবারের মতো এইবারও ২০১৯-২০ সেশনে যারা ভর্তি পরীক্ষা দিচ্ছো তাদের পরীক্ষা সংশ্লিষ্ট সকল সাপোর্ট দিতে ডুসাফ আছে তোমাদের পাশে।
যে কোনো ধরনের হেল্প প্রয়োজন হলে ডুসাফের সাথে যে কোনো সময় যোগাযোগ করতে পারো।
পেইজে (লিংক কমেন্টে দেওয়া আছে) ম্যাসেজ দিতে পারো অথবা ফোন করতে পারো।
01822542620
তানজিম দিহান
সভাপতি
ডুসাফ
01521328953
রুবায়েত ইসলাম (রিভান)
সাধারণ সম্পাদক
ডুসাফ
01631740110
জুনাইদ রবিন
অর্থ সম্পাদক
ডুসাফ
(DUSAF-Dhaka University Students' Association of Fatickchari পেইজ থেকে কপিকৃত)
10/08/2019
ফটিকছড়ি করোনেশন সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০১৩ইং ব্যাচের কিছু প্রাক্তণ ছাত্রদের উদ্যেগে আগামী ১৩.০৮.২০১৯ইং তারিখ বিকাল ৩.০০ ঘটিকায় একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছে। এতে "করোনেশন ২০১৩ইং"- ব্যাচের সকল শিক্ষার্থীদেরকে উপস্থিত থাকার জন্য অনুরোধ রইলো। মূলত এই প্রীতি ফুটবল ম্যাচের মাধ্যমে সকল শিক্ষার্থীরা (২০১৩ইং ব্যাচ) এক সাথে মিলিত হবে ।
সকলের উপস্থিতি একান্ত কাম্য এবং সবাই স্ট্যাটাসটি শেয়ারের মাধ্যমে ২০১৩ইং ব্যাচের শিক্ষার্থীদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন।
ধন্যবাদ।
(যেকোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন এই ফোন নাম্বারে : 01819676241)
আয়োজনেঃ FCGMHS, BATCH 2013।
30/07/2019
ফটিকছড়ি সরকারি করোনেশন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০১৯ ব্যাচের শিক্ষার্থী ইকন (১৭) হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারপূর্বক বিচারের আওতায় আনার দাবী জানাচ্ছি।
(হত্যার প্রতিবাদে মিছিলের ছবি সংযুক্ত)।
-করোনেশন পরিবারের সদস্যবৃন্দ।
22/07/2019
ফটিকছড়ি করোনেশন স্কুলের এস এস সি ২০০০ ব্যাচের কৃতী ছাত্র ডা. মোহরম আলী ভাইয়ের শ্রদ্ধেয় পিতা আজ ইন্তেকাল করেছেন। ইন্না.... রাজেউন। আগামী কাল বাদ আসর মরহুমের নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
07/07/2019
অভিনন্দন আমাদের গর্ব সঞ্চয় বড়ুয়া সৌরভ। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর ইলেকট্রিকাল ও ইলেকট্রনিকস প্রকৌশল ( EEE) বিভাগের প্রভাষক পদে চান্স পাওয়ায়। ইতোপূর্বে তিনি উক্ত বিভাগ থেকে ১ম শ্রেণিতে ১ম স্থান অধিকার করে তার গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। তিনি করোনেশনের শিক্ষক স্বপন বড়ুয়া স্যারের একমাত্র সন্তান।তিনি ফটিকছড়ি মডেল, ফটিকছড়ি করোনেশন (২০১১ ব্যাচ), ফটিকছড়ি কলেজ (২০১৩ ব্যাচ) এর সাবেক ছাত্র।
04/07/2019
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীদের জন্য।।
০৩ জুন ২০১৯; ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত ডিনস কমিটির বৈঠকে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
ভর্তি পরীক্ষার আবেদনের সময়কাল: ৫ আগষ্ট থেকে ২৭ আগষ্ট পর্যন্ত ।
পরীক্ষার সময়সূচি:
ক) ক ইউনিট: ২০ সেপ্টেম্বর ২০১৯।
খ) খ ইউনিট: ২১ সেপ্টেম্বর ২০১৯।
গ) গ ইউনিট: ১৩ সেপ্টেম্বর ২০১৯।
ঘ) ঘ ইউনিট: ২৭ সেপ্টেম্বর ২০১৯।
৬০ নম্বরের বহুনির্বাচনি (এমসিকিউ) এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৪০ নম্বরের লিখিত পরীক্ষার ধরন কী রূপ হবে সে বিষয় নির্ধারণ করে সাব-কমিটি সামনের সপ্তাহের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে।
(তথ্যসূত্র: ডুসাফ ফেইসবুক পেইজ)
01/07/2019
করোনেশন’১৫। অনন্তকাল অটুট থাকুক এই সম্পর্ক।
01/07/2019
ভোটার তালিকা প্রণয়ন উপলক্ষ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম ২০১৯ঃ
ফটিকছড়ি উপজেলার ভোটার রেজিস্ট্রেশন পরিকল্পনা।
22/06/2019
করোনেশন-২০১১ ব্যাচের মিনহাজ উদ্দিন রিপন ফটিকছড়ি স্টুডেন্টস এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কার্যকরী কমিটি ২০১৯-২০ এর সভাপতি নির্বাচিত। অভিনন্দন কমিটিতে স্থান পাওয়া করোনেশনের প্রাক্তন ছাত্রসহ (শিপন,সোহেল,শাওন,মিরাজ...) সকলকে।
14/06/2019
তিনি একাধারে ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি এবং শিক্ষকতায় পারদর্শী। আমাদের প্রিয় মাহাবু স্যার।
11/06/2019
করোনেশনের বিভিন্ন ব্যাচের ইফতার মাহফিল ২০১৯।
ছবিতে করোনেশন ২০১৫ ব্যাচ, ২০১৪ ব্যাচ, ২০১২ ব্যাচ, ২০১১ ব্যাচ, ২০০৯ ব্যাচ, ২০০৮ ব্যাচ,২০০৭ ব্যাচ, ২০০৪ ব্যাচ,১৯৯৭ ব্যাচ।
সামনের বছর থেকে কি সব প্রোগ্রাম একই জায়গায় একই তারিখে করা যায়?