07/03/2026
সন্দ্বীপ স্টুডেন্টস্ এসোসিয়েশন, চট্টগ্রাম কলেজ-এর ইফতার মাহফিল অনুষ্ঠান..........
সন্দ্বীপ স্টুডেন্টস্ এসোসিয়েশন, চট্টগ্রাম কলেজ-এর উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল আজ শুক্রবার হালিশহর, নয়াবাজার তায়েফ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ কারিম হোসাইন। পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মুহাম্মদ খালিদুল মাওলা।
সংগঠনের সাবেক সভাপতি আশেক এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আব্দুর রহিম, সোনালী ব্যাংকের সাবেক জিএম, সৈয়দ আবুল কালাম আজাদ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি অ্যান্ড ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ নাসির উদ্দিন, ডেল্টা ইমিগ্রেশন-এর সিইও মোহাম্মদ আলমগীর, কিউরেক্স ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সুলাইমান আল মামুন, লায়ন মুহাম্মদ আমজাদ হোসাইন, সন্দ্বীপ অতিথিশালা'র প্রতিষ্ঠাতা জাহেদ হাসান, চট্টগ্রাম নৌবাহিনী কলেজের প্রভাষক জৈয়ব শাকিল প্রমুখ।
অনুষ্ঠানের ২য় পর্বে দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ধন্যবাদ সকলের সহযোগীতার জন্য।
03/02/2026
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি ।
31/01/2026
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
সন্দ্বীপ স্টুডেন্টস্ এসোসিয়েশন, চট্টগ্রাম কলেজ-এর
ক্যালেন্ডার উন্মোচন ও কার্যনির্বাহী কমিটির গেট-টুগেদার অনুষ্ঠান
আগামী ৩১ তারিখ, রোজ শনিবার অনুষ্ঠিত হবে।
📍 স্থান: নয়াবাড়ি রেস্টুরেন্ট
(নয়াবাজার বিশ্বরোড)
⏰ সময়: সন্ধ্যা ৬:০০ টা
উক্ত অনুষ্ঠানে আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কাম্য।
আপনাদের সবার প্রতি রইল আন্তরিক দাওয়াত।
নিবেদক
মুহাম্মদ কারিম হোসাইন
সভাপতি
#সন্দ্বীপ_স্টুডেন্টস_এসোসিয়েশন, চট্টগ্রাম কলেজ।
18/01/2026
২০২৬ সালের নির্বাচনে এস.এম কারমরুল হাসান ভাই #বিওডি_চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়,
সন্দ্বীপ স্টুডেন্টস্ এসোসিয়েশন এর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা ।
13/01/2026
#সন্দ্বীপ_স্টুডেন্টস_এসোসিয়েশন চট্টগ্রাম কলেজের ২০২৬ সেশনের নির্বাচন সম্পন্ন হয়েছে।
সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে মোহাম্মদ শামীম ।
নতুন সাধারণ সম্পাদক কে অভিনন্দন ও শুভেচ্ছা❤️
তার নেতৃত্বে একটু সুন্দর কার্যকরী পরিশোধ গঠন হোক এমন প্রত্যাশা।
13/01/2026
#সন্দ্বীপ_স্টুডেন্টস_এসোসিয়েশন চট্টগ্রাম কলেজের ২০২৬ সেশনের নির্বাচন সম্পন্ন হয়েছে।
সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে মুহাম্মদ কারিম হোসাইন ।
নতুন সভাপতি কে অভিনন্দন ও শুভেচ্ছা❤️
তার নেতৃত্বে একটু সুন্দর কার্যকরী পরিশোধ গঠন হোক এমন প্রত্যাশা।
12/01/2026
সন্দ্বীপ স্টুডেন্টস এসোসিয়েশন
চট্টগ্রাম কলেজের নির্বাচন সম্পন্ন
"""""''''''''''''
সন্দ্বীপ স্টুডেন্টস এসোসিয়েশন চট্টগ্রাম কলেজের ২০২৬ সেশনের নির্বাচন সম্পন্ন। সভাপতি হিসেবে মুহাম্মদ কারিম হোসাইন এবং সাধারণ সম্পাদক হিসেবে মুহাম্মদ শামীম উদ্দিন নির্বাচিত।
সভাপতি এবং সাধারণ সম্পাদক কে অভিনন্দন ❤️
আজ ১২ই জানুয়ারী ২০২৬ ইং দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার আবদুস সামাদ ও আহমদ উল্যাহ নির্বাচিত কমিটি ঘোষণা করেন।
12/01/2026
🚨 জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতার #চট্টগ্রাম_কলেজ দল গঠন বাছাই প্রতিযোগিতা সংক্রান্ত বিজ্ঞপ্তি।
07/11/2024
সন্দ্বীপ স্টুডেন্টস্ এসোসিয়েশন, চট্টগ্রাম কলেজের উদ্যােগে
স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সন্দ্বীপ আইডিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে "বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি" চলছে।