Students Voice Grammar School

Students Voice Grammar School আমাদের বিদ্যালয়ের আর কোন শাখা নেই।

30/10/2025

Organs of speech.

25/10/2025

British English Alphabet. Pronunciation of British Alphabet.

British English Alphabet.
25/10/2025

British English Alphabet.

নোটিশ
25/10/2025

নোটিশ

25/08/2025

আজ সোমবার: ২৫ আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২, ১লা রবিঃআউঃ ১৪৪৭ হিজরি

কুরআন: সূরা: যারিয়াত, আয়াত-৫৬
অর্থ: আল্লাহ তাআলা বলেন, “আমি জিন ও মানবজাতিকে কেবল আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি।”

হাদিস: বুখারী-৫৮৫
অর্থ: আব্দুল্লাহ ইবনে ওমর (র.) হতে বর্ণিত। রাসুলুল্লাহ (স.) বলেছেন-তোমাদের কেউ যেন সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সালাত আদায়ের উদ্যোগ না নেয়।

23/08/2025

কুরআন: সূরা ইউসুফ, আয়াত-৮৬
অর্থ: আমি আমার সমস্ত দুঃখ-বেদনা ও দুশ্চিন্তার ফরিয়াদ শুধুমাত্র আল্লাহর দরবারেই করছি।

হাদিস: বুখারী-২৫১৪
অর্থ: ইবনে আমির আল জুহানী (রা.)-হতে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ (স.) কে মিম্বরে দাঁড়িয়ে খুতবা দেয়ার সময় বলতে শুনেছেন: (পবিত্র কুরআনের নির্দেশ) “তোমরা শত্রুর মোকাবিলার জন্য সাধ্যমত শক্তি অর্জন করো” মনে রেখ, শক্তি হলো তীরন্দাজী, মনে রেখ শক্তি হলো তীরন্দাজী, মনে রেখ শক্তি হলো তীরন্দাজী।

23/08/2025

কুরআন: সূরা আল বাক্বারা, আয়াত-২৮৬
অর্থ: আল্লাহ সামর্থ্যের বাহিরে কাউকে দায়িত্ব দেন না। সে যা ভালো করেছে তা তার কল্যাণে আসবে এবং যা মন্দ করেছে তা তার বিপক্ষে আসবে।

হাদিস: মুসলিম ৫ম খন্ড
অর্থ: আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (স.) বলেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, তখন তার আমলও বন্ধ হয়ে যায়। অবশ্য তখনও তিন প্রকারের নেক আমল বাকি থেকে যায়।
১। সদকায়ে জারিয়া;
২। এমন ইলম, যা দ্বারা ফায়দা লাভ করা যেতে পারে এবং
৩। এমন সচ্চরিত্রবান সন্তান, যারা তার জন্য দোয়া করতে থাকে।

23/08/2025

কুরআন: সূরা মুমিনুল, আয়াত-২৮
অর্থ: সকল প্রশংসা সেই আল্লাহর, যিনি যালেমের হাত থেকে আমাদের মুক্তি দিয়েছেন।

হাদিস: মুসনাদে আহমদ-৩৬৯৯
অর্থ: আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (স.) বলেছেন, যে ব্যক্তি ইলম সন্ধানের জন্য পথ চলে আল্লাহ তায়ালা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন।

23/08/2025

কুরআন: সূরা আল-মুজাদালা, আয়াত-১১
অর্থ: তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদেরকে উচ্চ মর্যাদা দেবেন। আর যা কিছু তোমরা করো, আল্লাহ সে বিষয়ে পূর্ণরুপে অবহিত।

হাদিস: বুখারী-১৫
অর্থ: আনাস (রা.) হতে বর্ণিত। রাসূলে কারীম (স.) বলেছেন-তোমাদের কেউ প্রকৃত মু’মিন হতে পারবে না, যতক্ষণ না আমি তার নিকট তার পিতা, তার সন্তান ও সব মানুষের অপেক্ষা অধিক প্রিয়পাত্র হই।

23/08/2025

কুরআন: সূরা নূহ,আয়াত-২৮
অর্থ: হে প্রভু! আমাকে, আমার পিতা-মাতাকে এবং মুমিন হয়ে আমার ঘরে যারা প্রবেশ করবে এমন সব লোককে এবং মুমিন পুরুষ ও মহিলাদেরকে ক্ষমা করে দাও। আর যালেমদের জন্যে ধ্বংস ছাড়া অন্য কিছুই বৃদ্ধি করো না।

হাদিস: বুখারী-১৩
অর্থ: আনাস (রা.) হতে বর্ণিত। রাসূলে কারীম (স.) বলেছেন-তোমাদের কেউ প্রকৃত মু’মিন হতে পারবে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে, যা তার নিজের জন্য পছন্দ করে।

23/08/2025

কুরআন: সূরা আল মায়িদা, আয়াত-১১৮
অর্থ: যদি আপনি আপনার বান্দাকে শাস্তি দেন তবে তারাতো আপনারই বান্দা। আর যদি আপনি ক্ষমা করে দেন তবে নিশ্চয় আপনিই পরাক্রমশালী প্রজ্ঞাময়।

হাদিস: ইবনে মাজাহ-২২৪
আনাস (রা.) হতে বর্ণিত। রাসূলে কারীম (স.) বলেছেন, ইলম অর্জন করা প্রত্যেক মুসলিমের ওপর ফরজ তথা অবশ্য কর্তব্য।

23/08/2025

কুরআন: সূরা আ’রাফ, আয়াত-২৩
অর্থ: ওগো পরওয়ারদিগার!আমরা নিজেরাই নিজেদের উপর যুলুম করেছি। এখন তুমি যদি আমাদের ক্ষমা না করো আর আমাদের প্রতি অনুগ্রহ না করো, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব।

হাদিস: বুখারী:১
অর্থ: ওমর ইবনে খাত্তাব (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি আল্লাহর রাসূল (স.)-কে বলতে শুনেছি-কাজ(এর প্রাপ্য হবে)নিয়ত অনুযায়ী। আর মানুষ তার নিয়্যাত অনুযায়ী প্রতিফল পাবে। তাই যার হিজরত হবে ইহকাল লাভের অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে-তবে তার হিজরত সে উদ্দেশ্যেই গণ্য হবে, যে জন্যে সে হিজরত করেছে।

Address

Chittagong
4219

Website

Alerts

Be the first to know and let us send you an email when Students Voice Grammar School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category