22/08/2024
৷৷৷ শোক সংবাদ৷৷৷
সৈয়দ হাছান উদ্দীন মিয়াজীর বাড়ি নিবাসি মরহুম সৈয়দ আবদুল হাদি সওদাগরের একমাত্র পুত্র বন্ধু এহসান উল্লাহর পরম শ্রদ্ধেয় আব্বাজান জনাব আলহাজ্ব মোহাম্মদ হাসেম আজ দুপুর ১.০০ ঘটিকার সময় শহরস্থ নিজ বাসায় ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হির রাজিউন। পাইন্দং স্কুল ২০০১ ব্যাচ এর পক্ষ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি।
খারাপ আবহাওয়া বিবেচনায় জানাজার নামাজের সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে।
08/08/2024
স্বৈরাচারী শাসকের কিছু সুবিধাভোগী লোকের প্রশ্নোত্তর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের পক্ষ থেকে জবাব দিয়েছেন ঠিক এভাবে....
১. বিকল্প আছে? বা বিকল্প দেখান!
উত্তর: বিকল্প তৈরি হচ্ছে। সময় হলে দেখতে পাবেন।
২. সব একই।
উত্তর: সব এক নয়। অতীতে যা হয়েছে, বর্তমান ও ভবিষ্যতে তা হবে না।
৩. এক দল খেয়েছে ১৭ বছর আর আরেক দল খাবে ১৭ বছর।
উত্তর: সেই সুযোগ আর দেয়া হবে না।
৪. আগেই তো ভালো ছিল।
উত্তর: আগের ভালোটা শুধুমাত্র সুবিধাভোগীদের জন্য ছিল। আপনি কি তাদের মধ্যে একজন?
৫. এইজন্যই কি দেশ স্বাধীন করলাম?
উত্তর: দেশ স্বাধীন করা হয়েছে উন্নয়ন ও সংস্কারের জন্য। এটা রাতারাতি হয় না, সময় লাগে। ১৫ বছর ধরে স্বৈরাচারের শাসন সহ্য করেছেন, সংস্কারের জন্য কিছু সময় ধৈর্য ধরুন।
৬. জাতি হিসেবে আমরা অসভ্যই থেকে গেলাম!
উত্তর: প্রতিটি জাতির মধ্যে কিছু অসভ্য মানুষ থাকে। কিন্তু এর জন্য পুরো জাতি অসভ্য হয় না। আমাদের সমাজে হয়তো অসভ্য বেশি, কিন্তু এর দায়ভার পূর্ববর্তী শাসকদের, যারা সমাজকে উন্নত করতে পারেনি। নতুনদের মাধ্যমে পরিবর্তন আসছে, আসবেই।
আপনার সব প্রশ্ন ও শঙ্কার উত্তর হচ্ছে: একটু ধৈর্য ধরুন, সময় দিন। পরিবর্তনে বিশ্বাস করুন এবং সহযোগিতা করুন। শুরুটা করুন নিজের মন-মানসিকতার পরিবর্তন দিয়ে।
05/08/2024
দয়া করে প্রতিশোধের নেশায় জাতীয় সম্পদ নষ্ট করবেন না, এ সম্পদ আপনার আমার সকলের ভ্যাট,টেক্স দ্বারা তৈরি। আজ নষ্ট করলে আগামীকাল আপনার টাকা দিয়েই সেগুলো তৈরি করতে হবে।
25/10/2023
!!!শোক সংবাদ!!!
পাইন্দং উচ্চ বিদ্যালয় ৯৭ ব্যাচ এর বড় ভাই আমির মোহাম্মদ সিকদার বাড়ি নিবাসি জনাব আশরাফুল ইসলাম রোকন ভাই ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন। পাইন্দং স্কুল - ব্যাচ ২০০১ মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে। হে আল্লাহ এই ভাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমীন।
07/12/2022
আমাদের বন্ধু মুসলিম উদ্দিন আকবরের শ্রদ্ধেয় পিতা এলাকার প্রবীণ মুরুব্বি জনাব আহমদ হোসেন প্রকাশ বালি সওদাগর গতকাল রাত ২ টার সময় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহী ওয়াইন্না ইলায়হি রাজিউন। আজ দুপুর ২টার সময় ফেনা পুকুরিয়া জামে মসজিদ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পাইন্দং স্কুল ২০০১ পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি।
11/05/2022
পাইন্দং উচ্চ বিদ্যালয়ের সাবেক দপ্তরী জনাব জহুর আহমদ সিকদার সকলের প্রিয় জহুর দার মৃত্যুতে পাইন্দং স্কুল - ব্যাচ ২০০১ এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং মহান আল্লাহর কাছে তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি।
16/04/2022
আলহামদুলিল্লাহ পাইন্দং স্কুল ২০০১ ব্যাচ এর ইফতার পার্টি সফলভাবে সম্পন্ন হয়েছে।
16/01/2022
বন্ধু শামুনের বাবা ও বৃন্দাবন হাট বাজারের সুনাম ধন্য প্রবীণ ব্যবসায়ী জনাব ভুলু সওদাগরের মৃত্যুতে ব্যাচ ২০০১ পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ যেন মরহুমের মাগফিরাত দান করেন।
11/01/2022
আমাদের প্রাণপ্রিয় শিক্ষক পাইন্দং উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব নুরুল আলম চৌধুরীর মৃত্যুতে ২০০১ ব্যাচের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন করছি, পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি।
30/11/2021
আমাদের প্রাণের বিদ্যাপীঠ 'পাইন্দং উচ্চ বিদ্যালয়' পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় পাইন্দং ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব এ.কে.এম ছরওয়ার হোসেন স্বপন ভাইকে 'পাইন্দং স্কুল - ব্যাচ ২০০১' এর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন। আশা করি নির্বাচিত কমিটিকে সাথে নিয়ে সকল অপশক্তিকে প্রতিহত করে অত্র স্কুলের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবেন। আপনার সর্বাঙ্গীন সফলতা কামনা করছি।