Mihir Kanti Seal

Mihir Kanti Seal Mr. Mihir Kanti Seal is the name of an honest, industrious, competent, follow-able, a man of dignity & the legend in the arena of Secondary High School.

This is, an official page, operated by Katirhat High School Ex-students.

জ্ঞানালোয় উদ্ভাসিত মিহির কান্তি শীল স্মারকগ্রন্থটি এখন বাতিঘরে পাওয়া যাচ্ছে।
22/03/2025

জ্ঞানালোয় উদ্ভাসিত মিহির কান্তি শীল স্মারকগ্রন্থটি এখন বাতিঘরে পাওয়া যাচ্ছে।

জ্ঞানালোয় উদ্ভাসিত মিহির কান্তি শীল স্মারগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন কৃতবিদ্য শিক্ষক ডক্টর শামসুদ্দিন...
12/03/2025

জ্ঞানালোয় উদ্ভাসিত মিহির কান্তি শীল স্মারগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন কৃতবিদ্য শিক্ষক ডক্টর শামসুদ্দিন শিশির।

'জ্ঞানালোয় উদ্ভাসিত মিহির কান্তি শীল স্মারকগ্রন্থ'-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানের গ্রন্থালোচনা পর্বে বক্তব্য রাখছে...

জ্ঞানালোয় উদ্ভাসিত মিহির কান্তি শীল স্মারকগ্রন্থ বইটি এখন পাওয়া যাচ্ছে চট্টগ্রামের বই মেলায়। আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৫  ...
25/02/2025

জ্ঞানালোয় উদ্ভাসিত মিহির কান্তি শীল স্মারকগ্রন্থ বইটি এখন পাওয়া যাচ্ছে চট্টগ্রামের বই মেলায়। আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৫ মেলার শেষ দিন। এ অমূল্য গ্রন্থটি সংগ্রহ করতে দেরী করবেন না যেন।

23/02/2025

জ্ঞানালোয় উদ্ভাসিত মিহির কান্তি শীল স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন ও স্মরণ সভা

21/02/2025
17/02/2025
|| পরম শ্রদ্ধায় কৃতবিদ্য শিক্ষক মিহির কান্তি শীলের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত ||কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকার...
24/09/2024

|| পরম শ্রদ্ধায় কৃতবিদ্য শিক্ষক মিহির কান্তি শীলের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত ||

কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক মিহির কান্তি শীলের প্রথম বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠান অখণ্ডমণ্ডলেশ্বর শ্রীশ্রীস্বামী স্বরূপানন্দ পরমহংসদেব প্রবর্তিত পবিত্র অখণ্ড বিধিমতে নানা মাঙ্গলিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে চট্টগ্রামের দেওয়াজী পুকুর লেইনস্থ শ্রীশ্রী অনুকূল ঠাকুর সৎসঙ্গ আশ্রমে গত ২০ সেপ্টেম্বর ২০২৪ শুক্রবার ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়। বিভিন্ন পর্বে নীরব নামজপ, শ্রাদ্ধানুষ্ঠানের বিশেষ সমবেত উপাসনা, হরিওঁ কীর্তন এবং স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়।
প্রণব কুমার দাশের প্রাণবন্ত উপস্থাপনায় স্মৃতিচারণ সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম অখণ্ড মণ্ডলীর সহ-সভাপতি ঝুমুর বৈদ্য মহোদয়। মূখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম রিসার্স সেন্টারের সম্মানিত পরিচালক প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরী। তিনি প্রয়াতের স্মরণে একটি শোকবই উন্মোচন করেন। বক্তারা বর্তমান ক্রান্তিকালে মিহির কান্তি শীলের মতো আদর্শবান শিক্ষকের প্রয়োজনীয়তা ব্যক্ত করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নানুপুর লায়লা-কবির কলেজের অধ্যাপক পংকজ দেব অপু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল চন্দ্র নাথ, কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কল্যাণ নাথ, নগেন্দ্রনাথ মহাজন উচ্চ বিদ্যালয়ের উপদেষ্টা রনজিত কুমার নাথ, কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র স্থপতি সঞ্জিব বড়ুয়া, বাংলাদেশ প্রবর্তক সঙ্ঘের সভাপতি ইন্দু নন্দন দত্ত, বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি উত্তম শর্মা, শংকর মঠ ও মিশন চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি অজিত কুমার শীল, চট্টগ্রাম অখণ্ড মণ্ডলীর প্রাক্তন সহ-সভাপতি মনতোষ মজুমদার এবং প্রাক্তন সাধারণ সম্পাদক অধ্যাপক সুভাষ নাথ এবং প্রয়াতের পুত্র অজয় শীল। শতশত গুরুভ্রাতা-ভগ্নি, আত্মীয়-পরিজন এবং শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে পূর্ণাঙ্গ অনুষ্ঠানটি অত্যন্ত সুচারু রূপে সুসম্পন্ন হয়। উল্লেখ্য যে, মিহির কান্তি শীল গত ১৮ সেপ্টেম্বর ২০২৩ সোমবার কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

Address

Nandankanan
Chittagong
4000

Telephone

01714-410023

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mihir Kanti Seal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category