25/03/2018
LMRF
LMRF is a nonprofit & charitable organization functioning in Chittagong, dealing with Cleft lip/palate. We believe in changing lives.
LMRF started a journey in 2001 having a vision to create a healthy society for our children to grow. LMRF is the only organization present in Bangladesh that treats cleft lip/palate with CureCleft program. Since LMRF birth till this date, we have successfully made changes in people’s life. In 2014, LMRF will begin establishing the building blocks of Shaping Up Tomorrow. This includes strengthening
25/03/2018
16/12/2017
26/11/2017
স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ “ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য” হিসেবে স্বীকৃতি লাভ করায় সারা দেশের ন্যায় চট্টগ্রাম জেলা প্রশাসন বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে পালন করেছে, যাতে 'লায়ন মোখলেছুর রহমান ফাউন্ডেশন' ও অংশগ্রহন করেন। প্রতিষ্ঠানের কর্মীগন উৎসাহের সহিত অংশগ্রহন করেন।
চট্টগ্রাম সার্কিট হাউসে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে কর্মসূচি শুরু হয়। বেলুন ও পায়রা উড়িয়ে র্যা লী শুরু করেন মাননীয় বিভাগীয় কমিশনার জনাব আব্দুল মান্নান সাথে ছিলেন জনাব জিল্লুর রহমান চৌধুরী মাননীয় জেলা প্রশাসক, চট্টগ্রাম। অত্যন্ত সুসজ্জিত বাদ্যদলের বাদ্যের তালে তালে বর্ণাঢ্য সাজে সজ্জিত স্মরণকালের বিশাল আনন্দ শোভাযাত্রাটি সার্কিট হাউস থেকে শুরু হয়ে ঐতিহাসিক লালদিঘি মাঠে গিয়ে শেষ হয়। লালদিঘি মাঠে “ ৭ই মার্চ অমর হোক, বাংলাদেশ চিরজীবী হোক” এই প্রত্যয়ে পাঁচ হাজার জাতীয় পতাকা উত্তোলন করা হয়। লালদিঘি মাঠে এখন ডকুমেন্টারি প্রদর্শন চলেছে। এছাড়া রচনা ও কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভার আয়োজন করা হয়। সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমিতে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ প্রদর্শিত করা হয়।
#কার্টেসীঃ মোঃ রহমত উল্লাহ্
[ ]
21/11/2017
নোয়াখালী জেলায় নতুন আঙ্গিকে এলএমআরএফ তার অন্যতম প্রকল্প স্মাইল ট্রেন এলএমআরএফ চিলড্রেন’স হসপিটাল ক্লেফট প্রকল্পের কার্যক্রম শুরু করেছে। এ লক্ষ্যে গত ১৬ ও ১৭ই নভেম্বর ২০১৭, ২ দিন ব্যাপী এক সার্জিক্যাল ক্যাম্প নোয়াখালী জেলার হাসপাতাল রোডস্থ গুড হিল হসপিটালে অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পটি গুড হিল হসপিটালের চেয়ারম্যান ডাঃ আব্দুল হাই এর আয়োজনে, আন্তর্জাতিক দাতা সংস্থা স্মাইল ট্রেন এর আর্থিক সহায়তায় এবং এলএমআরএফ এর পরিচালনায় ডাঃ আইয়ুব আলি-র তত্ত্বাবধায়নে সাফল্যের সহিত অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে, ক্যাম্পে চিকিৎসা নিতে আসা প্রায় ৬০ জন রোগীর মধ্যে ৪১ জনকে ঠোঁট কাটা ও তালু কাটা অপারেশনের জন্য নির্বাচিত করা হয় এবং পরবর্তীতে তাদের মধ্যে ৩৫ জন রোগীর অপারেশন সফলভাবে সম্পন্ন হয়। বাকি রোগীদের মধ্যে ২ জন ক্লাবফুট রোগীকে এলএমআরএফ হেল্থ কেয়ারের জিরো ক্লাবফুট নোয়াখালী সেন্টারে ও অন্যান্য সমস্যার রোগীদের পরামর্শ প্রদান এবং এলএমআরএফ চিলড্রেন’স হসপিটাল চট্রগ্রামে চিকিৎসার জন্য প্রেরন করা হয়।
[ ]
18/11/2017
মায়ানমার থেকে বাংলাদেশ, অতঃপর ক্লাবফুট শিশুকে নিয়ে পথচলা...
06/11/2017
গত ২রা নভেম্বর এলএমআরএফ প্রতিষ্ঠানের নতুন নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের নতুন নির্বাহী কমিটির সদস্যরা হলেন –
• জনাব লায়ন নাদের খান, চেয়ারম্যান
• জনাব ইঞ্জিনিয়ার আলী আহমেদ, ভাইস চেয়ারম্যান
• জনাব লায়ন কবির উদ্দিন ভুঁইয়া,সাধারন সম্পাদক
• জনাব প্রফেসর ডঃ আইয়ুব আলী, যুগ্ম সম্পাদক
• জনাবা লায়ন সিতারা গাফফার,কোষাধ্যক্ষ
• জনাব ইঞ্জিনিয়ার এ বি এম এ বাসেত, নির্বাহী সদস্য এবং
প্রতিষ্ঠানের সাধারন সম্পাদক জনাব লায়ন কবির উদ্দিন ভুঁইয়া কমিটির নতুন সদস্যদের স্বাগত জানিয়ে সভার সূচনা করেন। উক্ত সভায় এলএমআরএফ এর সকল কার্যক্রম , প্রতিষ্ঠানের উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হয়। সেই সাথে স্মাইল ট্রেন এলএমআরএফ চিলড্রেন’স হসপিটাল ক্লেফট প্রকল্প অগ্রগতি মূল্যায়ন প্রতিবেদন, এলএমআরএফ চিলড্রেন’স হসপিটালের অগ্রগতি মূল্যায়ন প্রতিবেদন, বিগত বছরের আর্থিক প্রতিবেদন এবং ভবিষ্যতের কর্মপরিকল্পনা নিয়েও উক্ত সভায় আলোচনা করা হয়।
উল্লেখ্য যে, সভায় নির্বাহী কমিটিদের সাথে আরও উপস্থিত ছিলেন ডঃ শামীম খান, নির্বাহী কর্মকর্তা ; জনাব শাফায়েত খান, ম্যানেজার; জনাব আবু ছায়েদ, ম্যানেজার, এলএমআরএফ।
[ ]
06/11/2017
শিশুদের বন্ধু জাতীয় অধ্যাপক এম আর খান'র প্রথম মৃত্যুবার্ষিকী আজ বাংলাদেশের সর্বকালের সেরা চিকিৎসকদের অন্যতম একজন, শিশুদের বন্ধু বলা হত যাকে, জাতীয় অধ্যাপক ডাঃ এম আর খান'র প্রথম প্রয়াণবার্ষিক আজ। গত বছর ঠিক এই দিনে , ৫-স্যার ডাঃ এম আর খান -প্ল্যাটফর্ম
05/11/2017
শিহাবের জন্য শুভ কামনা রইল :)
04/11/2017
গার্মেন্টস কর্মী শাহনাজ আক্তার একজন সাহসী ও পরিশ্রমী নারী। জন্মগত প্রতিবন্ধকতা তার চলার পথে বাঁধা সৃষ্টির চেষ্টা করলেও সে পিছিয়ে থাকেনি। মনবল নিয়ে কাজ করে গিয়েছেন। ঠোঁট কাঁটা নিয়ে জন্মগ্রহন করার ফলে তার নামের আগে ঠোঁট কাঁটা শব্দটি জুড়ে যায়। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এমনকি কর্মস্থলের সহকর্মীরাও তাকে ঠোঁট কাঁটা নিয়ে অনেক কথা শুনাতো। কেউ ব্যাঙ্গ করতো আবার কেউ সহমর্মিতা দেখাতো।
৭ম শ্রেণী পর্যন্ত পরে শাহনাজ চট্রগ্রাম ইপিজেড এর পেনিনসোলা নামক একটি তৈরি পোশাক কারখানায় কাজ নেয়। একদিন কাজ করার সময় মেশিনের সুই তার হাতে ঢুকে যায়, দ্রুত তাকে বেপজা মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি পোস্টারের মাধ্যমে সে জানতে পারে এলএমআরএফ এর কথা। জন্মগতভাবে কাঁটা ঠোঁট যে সম্পূর্ণ ঠিক করা সম্ভব তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে তা সে জানতে পারে। স্মাইল ট্রেনের আর্থিক সহযোগিতায় এলএমআরএফ কিউর ক্লেফট এর তত্তাবধায়নে আজ শাহনাজ সম্পূর্ণ সুস্থ। গত ২৬ অক্টোবার,২০১৭ শাহনাজের সফল অপারেশন হয় এবং সে তার সকল সহকর্মী ও পরিচিত সবাইকে চমকে দেবার অপেক্ষায় আছে। তার নামের আগে এখন আর ঠোঁট কাঁটা শব্দটি যুক্ত হবে না। আমাদের প্রত্যাশা শাহনাজ যেন সুন্দরভাবে জীবন যাপন করতে পারে।
[ ]
30/10/2017
মানুষের জীবনের সব থেকে স্পর্শকাতর জায়গা হল তার পরিবার। পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাতে, সকল বিপদ থেকে রক্ষা করতে কতই না সংগ্রাম করতে হয়। কিন্তু কখনো কখনো নিয়তির কাছে মানুষ বড় অসহায়। পরিবারে একটি শিশু জন্মগত ত্রুটি নিয়ে পৃথিবীতে আসলে আশাহত হয়ে হায় পরিবারের সকলকেই, অনেকে আবার নিয়তি বলে হার মেনে নেয়। জন্মগতভাবে পায়ের পাতা বাঁকা এমনই একটি ত্রুটি। আধুনিক এই যুগে এখনো অনেকে মনে করেন এর কোন চিকিৎসা নেই। কিন্তু ধারনাটি ভুল। আমাদের ভুলে গেলে চলবে না সৃষ্টি কর্তা যেমন তার প্রিয় বান্দার পরীক্ষা নেন ঠিক তেমনি সেই পরীক্ষা থেকে উত্তীর্ণ হবার পথও রাখেন। আমাদের জিরোক্লাবফুট প্রকল্পের মাধ্যমে প্রায় ৪,০০০ পায়ের পাতা বাঁকা রোগীর চিকিৎসা করা হয়েছে। ভবিষ্যতেও আমরা এ ধরনের সকল শিশু ও ব্যক্তিকে চিকিৎসা প্রদান করতে আমরা অঙ্গীকারবদ্ধ। আমাদের প্রচেষ্টা কোন শিশুকেই যেন এই ধরনের সমস্যা নিয়ে বড় হতে হয়। আমাদের সকলের উচিত যেকোনো সমস্যা বড় হবার আগেই তার সমাধান করা। সবার সুস্থতাই আমাদের কাম্য।
[ ]
26/10/2017
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the school
Telephone
Website
Address
Chittagong Lions Foundation Complex, Zakir Hossain Road
Chittagong
4225