Ispahani Model Academy

Ispahani Model Academy

Share

Akania bisso-road mor, Kachua, Chandpur.

21/03/2021
Photos from Ispahani Model Academy's post 04/03/2021

#সচেতন_মূলক_পোস্ট

বাচ্চাদের #ওয়েফার নামের বিস্কুট প্রোডাক্ট এর ভেতর যে ক্যাপসুল আকৃতির দানা গুলি ঠেসে দেওয়া হয়েছে তা "ব্লু হোয়েল" নামের ড্যেঞ্জারাস পিল। এটি খেলে প্রচন্ড মাথা ঘুরাবে আর হাসতে হাসতে মানসিক অস্থিরতা বেড়ে পাগলের মতো আচরণ করবে; এভাবে মারাত্মক অসুস্থ হয়ে ৩/৪ ঘন্টা পরে নিস্তেজ হয়ে যাবে আপনার-আমার নাড়িছেঁড়া ধন!!

ছবিগুলো ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে সবার সচেতনতার জন্য এবং বাচ্চাদের খাবার কিনে খাওয়ানোর ব্যাপারে সর্ব্বোচ্চ সতর্কতা অবলম্বনের খাতিরে। কিছু মানুষ আকৃতির অমানুষ এইসবের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে নিঃশেষ করে পৃথিবীতে তাদের রাজত্ব কায়েমের আশায় মত্ত্ব।

07/10/2020

█▒▒▒ ব্রেকিং নিউজ ▒▒▒█

→ এবছর হচ্ছেনা এইচএসসি ও সমমানের পরীক্ষা
→ জেএসসি ও এসএসসি'র ফলের উপর ভিত্তি করে এইচএসসির ফলাফল

---দীপু মনি👉 শিক্ষামন্ত্রী

21/09/2020

পিঁপড়া ইংরেজি ant.....
• সবচেয়ে বড় সাইজের ant কে আমরা কি বলি ?
" Elephant "
• সবচেয়ে মেধাবী ant কে আমরা কি নামে ডাকি ?
" Brilliant "
• স্থায়ী ভাবে যে ant আপনার বাসায় থাকে, তাকে কি নামে ডাকেন ?
" Permanant "
• যে ant সুন্দর পোষাক পড়ে থাকে তার নাম কি ?
" Elegant "
• টাকা পয়সার হিসাব রাখে যে ant ?
" Accountant "
• Ant কে সুস্থ করার জন্য যে ওষুধ ?
" Antibiotic "
• যে ant এর বয়স ১০০ বছরের বেশী ?
" Antique "
• Ant এর টুকরো ?
" Remnants"
• জমাট বাধা ant ?
" Coagulants "
• ট্রাফিক নিয়ন্ত্রণ করে যে ant ?
" Sergeant "
• দেশের ভিতর বিদেশী ant
" Immigrant "
• মা হতে চলেছে যে ant ?
" Pregnant "
• Ant এর বাচ্চা ?
" Infant "
• পরনির্ভরশীল ant ?
" Dependant "
• আপনাকে খুব জ্বালাতন করে যে ant ?
" Irritant "
• জোড়া বেধে চলে যে ant ?
" Concomitant "
• আপনার সাহায্যকারী ant
" Assistant "
• খুবই গুরুত্বপূর্ণ যে ant ?
" Important "
• সেনাবাহিনীতে চাকরী করে যে ant ?
" Lieutenant "
• নিজের স্বাধীনতার ব্যাপারে সচেতন যে ant ?
" Independant "
• Ant এর খাবার বিক্রি হয় যেখানে ?
" Restaurant "
• তাই প্রতিদিন ভাতের সাথে Ant খেলে আপনি সুস্থ থাকবেন, কারন তখন আপনার শরীরে থাকবে অনেক
" Antibody ".

Happy learning 😊

07/09/2020

#বিনামূল্যে_সেবা_নিন

যদি কারো পরিচিত এমন কেউ থাকে যার হাটুর উপরে অথবা নিচের দিকে পা কাটা আছে। তাকে অবশ্যই "পঙ্গু হাসপাতাল (NITOR) এর ৩য় তলায় (শ্যামলী, ঢাকা)" এসে যোগাযোগ করতে বলবেন। সেখানে বিনামূল্যে কৃত্রিম পা লাগানো হবে। এজন্য বিদেশ থেকে বিশেষজ্ঞরা এসেছেন এবং ১৫ অক্টোবর পর্যন্ত থাকবেন। যদি কারো পরিচিত জনের এই সমস্যা থাকে তাহলে অতি দ্রুত সেবাটি গ্রহণের অনুরোধ জানাচ্ছি। আপনার এটুকু তথ্য হয়তো কোন এক প্রতিবন্ধীর জন্য তার পা হারানোর বেদনা হতে ক্ষাণিক পরিত্রাণ পেতে সাহায্য করুন।

জনস্বার্থে

07/09/2020

#একটি_শিক্ষনীয়_পোস্ট
একজন বুদ্ধিমান শিক্ষক একবার তার স্কুলে অনেকগুলো বেলুন এনেছিলেন, তার ছাত্রদের তিনি সেসব বেলুনে নিজেদের নাম লিখে তা ওপরে নিক্ষেপ করতে বললেন। বাচ্চারা হলের মধ্যে তাদের বেলুনগুলি ছুঁড়ে ফেলার পরে, শিক্ষক সমস্ত বেলুন এলোমেলো করে মিশ্রিত করে হলের মাঝে ফেলে রাখলেন।

বাচ্চাদের তাদের নাম সহ বেলুনটি খুঁজে পেতে পাঁচ মিনিট সময় দেওয়া হয়েছিল, তবে তারা নিখুঁতভাবে অনুসন্ধান করলেও তাদের নিজস্ব বেলুনটি কেউ খুঁজে পায়নি।

তারপরে শিক্ষক তাদের বলেছিলেন যে বেলুনটি তাদের নিকটতম সেটিই হাতে নিতে এবং যার নাম সেখানে লিখা রয়েছে তার কাছে এটি দিতে । দুই মিনিটেরও কম সময়ে, প্রত্যেকেই নিজের নামের বেলুনটি হাতে পেয়ে গেল।

শিক্ষক শিশুদের বললেন, “এই বেলুনগুলি সুখের মতো। যখন আমরা কেবল আমাদের নিজস্ব সুখ অনুসন্ধান করি তখন আমরা এটি খুঁজে পাই না। তবে আমরা যদি অন্য কারও সুখের বিষয়ে চিন্তা করি ... এটি শেষ পর্যন্ত আমাদের নিজের সুখটাই আবিষ্কার করতে সহায়তা করবে। " ভালোবাসা না খুঁজে সবাইকে ভালোবাসুন। সবার জন্য ভাল করার চেষ্টা করুন। আপনার ভালোটা নিজেই আপনাকে খুঁজে নেবে।
(Collected)

27/08/2020

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল ৩ অক্টোবর পর্যন্ত

বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসের (কভিড-১৯) কারণে কওমি মাদ্রাসা ব্যতীত দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩ অক্টোবর ২০২০ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
সুত্রঃ কালের কন্ঠ

19/06/2020

ইস্পাহানী মডেল একাডেমি এর সকল শিক্ষার্থীদেরকে সংসদ টেলিভিশনের শিক্ষা বিষয়ক অনুষ্ঠান দেখার জন্য অনুরোধ করা গেল।

আদেশক্রমে
ইস্পাহানী মডেল একাডেমি কর্তৃপক্ষ

01/06/2020

পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে
তাই কান্না করছ?
মনটা ভীষন খারাপ।
আরে বোকা, মন খারাপের কী আছে?
বিজ্ঞানী টমাস আলভা এডিসন
পরীক্ষার আগের রাতে তার এক
টিচারকে
বলেছিলেন:
"কাল আমার পরীক্ষা, অথচ এটা
আমার কাছে তেমন কিছু না। কারণ
পরীক্ষার খাতার কয়েকটি পাতা
আমার ভবিষ্যত নির্ধারন করতে পারে
না।
তুমি পাশ করতে পারো নাই তো কি
হয়েছে?
নিউটন, আইনস্টাইন, আব্রাহাম
লিংকন, বিল গেটস, রবীন্দ্রনাথ, মহাত্না
গান্ধী এদের মত অনেক বিখ্যাত মনিষী
এসব কাগজ কলমের পরীক্ষায় পাশ করতে
পারে নাই।
আমাদের জাতীয় কবি নজরুল তো
কলেজে পড়ার সুযোগই পাননি।
অথচ আজ নজরুলের লেখা কবিতা
বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে। আবার
অনেকেই কলেজে ভর্তি হয়ে পাশ
করতে পারে নাই (যেমন বিল গেটস)

পদার্থ বিজ্ঞানের বরপুত্র স্যার আলবার্ট
আইনস্টান এন্টাস (বর্তমান SSC) পাশ
করেছিলেন তিনবার পরীক্ষা দিয়ে।
ছোটবেলায় আইনস্টাইনের এক
শিক্ষক তার বাবাকে দেওয়া এক
চিঠিতে
লিখেছিলেন;
"আপনার টমি (আইনস্টাইনের বাবা
তাকে আদর করে টমি নামে ডাকতেন)
এতটা বোকা যে ওকে
পড়ানো আমার পক্ষে সম্ভব নয়"।
বাবার খুব ইচ্ছা ছিল টমিকে
ইন্জিনিয়ারিং পড়াবেন। কিন্তু
আইনস্টাইন গণিতে এত দুর্বল
ছিলেন বাবার শখের
ইন্জিনিয়ারিং পড়তে পারেননি।
কিন্তু বাবার মৃত্যুর পর মাত্র ছয়
বছর পরিশ্রমে এই বোকা টমি
হয়েছিলেন
পৃথিবীর শেষ্ঠ বিজ্ঞানীদের একজন।

লুকা ডি প্যাসিওলি কে তার
মা প্রায় সময় বাজার করার
জন্য পাঠাতেন। লুকা
এতটাই কম হিসাব জানতেন
মাকে ঠিকমত বাজারের
হিসাব দিতে পারতেন না। এজন্য
প্রতিদিন মায়ের মার খেতেন।
কিন্তু পরবর্তীতে বাজারের হিসাব
দিতে না পারা ছেলেটি আধুনিক
হিসাব বিজ্ঞানের জনক।

ছোট্ট একটি ছেলে ভর্তি হয়েছিল গ্রামের পার্শ্ববর্তী কোন স্কুলে। ওই স্কুলের কর্তৃপক্ষ ছেলেটিকে অন্য সকল ছেলেদের তুলনায় কম মেধাবী হওয়ার কারণে তাদের স্কুল থেকে টিসি দিতে বাধ্য হয়।
আর সেই ছেলে হলো, বর্তমান পৃথিবীকে আলোকিত করার জনক, "টমাস আলভা এডিসন"
(বৈদ্যুতিক বাতির আবিষ্কারক)

সে হয়তো পরীক্ষার খাতা কে আলোকিত করতে পারিনি সে আলোকিত করেছে গোটা বিশ্বকে।

হয়তবা তোমার ব্যর্থতার মাঝে
লুকিয়ে আছে সাফল্যের বীজ।
শোককে শক্তিতে পরিনত কর।
একদিন তুমি পারবে জয় করতে""
আজ যারা তোমাকে নিয়ে নিন্দা
করছে, দেখবে তারাই তোমার সাফল্য দেখে
কাল হাত তালি দিবে।

(সংগৃহীত)

24/05/2020

নিজ নিজ অবস্থানে থেকে ঈদের আনন্দময় মুহুর্ত উপভোগ করুন।

#ঘরে_থাকুন
#সুস্থ_থাকুন
োবারক

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Chittagong