23/04/2020
নাবিক- নাগরিক বিকাশ ও কল্যাণ Nabik এর আহ্বান ও স্ট্যাটাস ক্যাম্পেইন।
https://www.facebook.com/nabikbd2020/
হোল্ডিং ট্যাক্স ও ইউটিলিটি বিল মওকুফ করুন
বাসা ভাড়া কমিয়ে দিন
একদিকে করোনা ভাইরাসের আতঙ্ক, অন্যদিকে অর্থাভাব। এতে সাধারণ মানুষ অনেকটাই দিশেহারা। এ পরিস্থিতিতে সর্বসাধারণের পক্ষে বাসাভাড়া দিয়ে নগরজীবনে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে অনেক বাড়ির মালিকের পরিবার শুধুমাত্র বাড়ি ভাড়ার উপরেই নির্ভরশীল। তাদের অনেকে ঋণ নিয়ে বাড়ি নির্মাণ করেছেন। এবং ভাড়ার টাকা দিয়ে ব্যাংকের কিস্তি পরিশোধ করেন।
আকস্মিক এই অর্থনৈতিক টানাপোড়নে বাসা ভাড়া বিষয়ে তাই একটি বাস্তবসম্মত ও যৌক্তিক সমাধান প্রয়োজন। তাই নাবিক- নাগরিক বিকাশ ও কল্যাণ Nabik-এর প্রস্তাবগুলো বাস্তবায়ন করা হোক-
১. সিটি করপোরেশন, পৌরসভাসমূহ সরকার ঘোষিত করোনার দুর্যোগকালীন সময় পর্যন্ত বাড়ির মালিকদের হোল্ডিং ট্যাক্স মওকুফ করতে পারে।
২. যেসব বাড়ির মালিকদের ভাড়াকৃত বাড়ি নির্মাণের বিপরীতে ব্যাংক ঋণ আছে, তাদের ব্যাংক ঋণের কিস্তি অন্তত তিন থেকে ছয় মাসের জন্য সুদ মুক্ত অবস্থায় স্থগিত করা যেতে পারে। এ বিষয়ে সরকারের তরফে বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা উচিত।
৩. সরকার ঘোষিত করোনার দুর্যোগকালীন সময় পর্যন্ত সংশ্লিষ্ট সংস্থাগুলো থেকে পাানি, গ্যাস ও বিদ্যুৎ বিল মওকুফ করার জন্য সরকারিভাবে উদ্যোগ নেওয়া প্রয়োজন।
৪. দুর্যোগকালীন সময়ে বাড়িভাড়া অর্ধেক কমিয়ে আনা যেতে পারে। এবং ক্ষেত্রবিশেষে এই দুর্যোগকালীন সময়ে ভাড়া সংক্রান্ত অপারগতায় মানবিক কারণে বাড়ির মালিক তার ভাড়াটিয়াকে প্রয়োজনীয় সময় প্রদান করবেন বলে নাবিক প্রত্যাশা করে। কোন ভাড়াটিয়া স্বেচ্ছায় সম্পুর্ণ ভাড়াও পরিশোধ করতে পারবেন।
আমরা বিশ্বাস করি প্রথম তিনটি প্রস্তাব বাস্তবায়িত হলে বাসা ভাড়া অর্ধেক করে দিলেও বাড়ির মালিকরা খুব বেশি ক্ষতিগ্রস্ত হবেন না। উপরন্তু এই বিশেষ সাময়িক ব্যবস্থাপনায় বিশাল অংশের জনগোষ্ঠীর অর্থনৈতিক জীবন অনেকাংশেই সুরক্ষিত হবে।
প্রিয় সুধী, দুর্যোগকালীন সময়ে বাড়িওয়ালা ও ভাড়াটিয়া উভয় পক্ষের সুবিধার কথা চিন্তা করে বাসা ভাড়া যৌক্তিক পর্যায়ে পুনঃনির্ধারণ এবং হোল্ডিং ট্যাক্স ও ইউটিলিটি বিল মওকুফের আহ্বান করছে নাবিক। আপনি এ প্রস্তাবের সঙ্গে একমত হলে আমাদের স্ট্যাটাস ক্যাম্পেইনে অংশ নিন। অন্যদেরকে আহ্বান করুন। পোস্টটি কপি করুন, আর আপনার নিজ ওয়ালে #নাবিক
NABIK stands for three Bengali Words i.e Nagorik (Citizen), Bikash (Development) and Kolyan (Welfare)