অনুশীলন টিচার্স ফোরাম

অনুশীলন টিচার্স ফোরাম Expert home tutor supply any where in Chottogram

27/02/2022
অভিভাবকদের প্রতি ( ৬ষ্ট থেকে দ্বাদশ)বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়  জাতীয়তা  সনদের  মতো  প্রত‍্যেক শিক্ষার্থীকে  একট...
25/05/2021

অভিভাবকদের প্রতি ( ৬ষ্ট থেকে দ্বাদশ)

বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় জাতীয়তা সনদের মতো প্রত‍্যেক শিক্ষার্থীকে একটি ডিজিটাল কার্ড ( প্লাস্টিকের এটি এম/ স্মার্ট কার্ডের মতো ) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ।
এই আই ডিতে ডিজিটাল ভাবে শিক্ষার্থীর যাবতীয় তথ‍্য পাওয়া যাবে। এই আই ডির নাম ইউনিক আই ডি। সেখানে প্রত‍্যেক শিক্ষার্থীর জন‍্য আলাদা একটা রোল নম্বর থাকবে। এই রোল নম্বরটি সারাজীবন প্রত‍্যেক ক্লাসে ব‍্যবহার করতে হবে এবং একই থাকবে ।
এখন থেকে ক্লাসে কোন রোল এক, দুই , তিন থাকবে না। এটা হবে বিশাল বড় একটা রোল নম্বর যেটা মোবাইল নম্বরের মতো।
এই মহৎ ও কঠিন কাজ করার জন‍্য চার পৃষ্ঠার একটা ফরম পূরণ করে শীঘ্রই স্কুলে জমা দিতে হবে ( স্কুল থেকে বলবে )।
অনেক স্কুলে কাজ শুরু হয়ে গেছে। তাই বলার আগে রেডি করে রাখতে পারেন অথবা প্রয়োজনীয় কাগজ পত্র প্রস্তুত করে রাখতে পারেন ।
এখানে সমস্যা হতে পারে শুধু জন্মনিবন্ধন নিয়ে। কারণ, যাদের বাসায় হাতে লেখা জন্ম নিবন্ধন সনদ আছে সেটি গ্রহণযোগ্য হবে না। ডিজিটাল লাগবে। তার মানে , জন্মনিবন্ধন অবশ্যই অনলাইন করা থাকতে হবে। যাদের জন্মনিবন্ধন অনলাইন করা নাই। তারা শীঘ্রই করে নিবেন ।
আর একটা কথা মনে রাখবেন, ছবির বেকগ্রাউন্ড অবশ‍্যই সাদা হতে হবে।
রক্তের গ্রুফ প্রমাণের জন‍্য মেডিকেল বা প‍্যাথলজি সার্টিফিকেট লাগবে।।
জন্ম নিবন্ধন সংক্রান্ত কোন সংশোধন কাজে নিচের লিঙ্কগুলোতে ক্লিক করে আপনার প্রয়োজনীয় সেবা নিতে পারবেন।
★নতুন জন্ম নিবন্ধন আবেদন
http://bdris.gov.bd/br/application,
★জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন
http://bdris.gov.bd/br/correction,
★জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান
http://bdris.gov.bd/br/search](http://bdris.gov.bd/br/search...
★জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা
http://bdris.gov.bd/br/application/status,
★জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট
http://bdris.gov.bd/application/print,
★জন্ম নিবন্ধন সনদ পুনঃমুদ্রন
http://bdris.gov.bd/br/reprint/add,

15/05/2021

গৃহ শিক্ষক-শিক্ষিকা নিয়োগ...
প্লে-এইচ.এস.সি
(বাংলা/NC/Cambridge)
01681-493418

09/10/2020

#অনলাইন_অথবা_অফলাইনে শিক্ষক-শিক্ষিকার জন্য যোগাযোগ করুন....

# #সবচেয়ে দক্ষ,সবচেয়ে আন্তরিক,সবচেয়ে মেধাবী শিক্ষকটি পড়াবে আপনার সন্তানকে...

# #সন্তান আপনার কিন্তু দায়িত্ব শিক্ষকের..

প্রয়োজনে অবশ্যই যোগাযোগ করুন:
-----------------------------------------------
০১৮৮২-৮৪৬৭৬৭
০১৬৮১-৪৯৩৪১৮
(৪৮ ঘন্টার ভিতর নিয়োগ দেওয়া হবে ইন শা আল্লাহ)

12/08/2020

গৃহ শিক্ষক-শিক্ষিকা নিয়োগ

০১৮৮২-৮৪৬৭৬৭
০১৬৮১-৪৯৩৪১৮

 #অনুশীলন_টিচার্স_ফোরাম এর পক্ষ থেকে সবাইকে ঈদ-উল-ফিতরে শুভেচ্ছা ও অভিনন্দন... োবারক♥♥♥
24/05/2020

#অনুশীলন_টিচার্স_ফোরাম এর পক্ষ থেকে সবাইকে ঈদ-উল-ফিতরে শুভেচ্ছা ও অভিনন্দন...

োবারক♥♥♥

23/05/2020

গৃহ শিক্ষক/শিক্ষিকা খুজঁছেন?

COVID-19 এর প্রাদুর্ভাবে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকাতে শিক্ষার্থীদের পড়ালেখা বিঘ্নিত হচ্ছে।গৃহশিক্ষক-শিক্ষিকাদের বাসায় গিয়ে পড়ানো, ঝুঁকিপূর্ণ হওয়ায় শিক্ষার্থীরা অলস সময় পার করছে।

অতএব, Online Tuition এর মাধ্যমে এই সমস্যার সমাধান হতে পারে।

চট্টগ্রামের #অনুশীলন_টিচার্স_ফোরাম এর দক্ষ ও অভিজ্ঞ টিউটরেরা Video Conference এর মাধ্যমে যত্নসহকারে পড়িয়ে আসছে।

েকে_দ্বাদশ_শ্রেনিঃ
পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান(উদ্ভিত+প্রানী), উচ্চতর গনিত, সাধারন গনিত, আইসিটি, বিজ্ঞান, ইংরেজী

#খুব_বেশি_দক্ষ_এবং_পরিশ্রমী

* English Medium : Up to 'A' Level(All Subject)
* বাংলা মিডিয়াম
* ইংলিশ ভার্সন
* প্রথম শ্রেণী - দ্বাদশ শ্রেণী
(সকল শ্রেণী, সকল বিষয়)

♦♦২৪ ঘন্টার মধ্যে টিউটর পেতে কল করুন।
01882-846767
01681-493418
বিঃদ্রঃ প্রয়োজনে বাসায় গিয়ে পড়ানো যাবে

21/05/2020

এস.এস.সি এবং সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ ৩১ মে..
সূত্রঃ শিক্ষা মন্ত্রনালয়

19/05/2020

এসএসসির ফল ঈদের পর, নিবন্ধন করলে মোবাইলে যাবে ফল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১৯ মে ২০২০, ১৬:১১
আপডেট: ১৯ মে ২০২০, ১৭:১৫





করোনাভাইরাসের কারণে অনিশ্চয়তার মুখে পড়া এসএসসি পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে শিক্ষা বোর্ডগুলো। তবে ঈদের আগে ফল প্রকাশ করা হচ্ছে না বলে আজ মঙ্গলবার প্রথম আলোকে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন।

এবার আরও সহজে আগে আগে খুদে বার্তার মাধ্যমে ফল জানার ব্যবস্থা করেছে শিক্ষা বোর্ডগুলো। ঢাকা শিক্ষা বোর্ডের জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট মঞ্জুরুল কবীর প্রথম আলোকে বলেন, এ জন্য গতকাল সোমবার থেকে প্রাক নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। যারা এই প্রাক নিবন্ধন করবে, তারা প্রথম দিকে ফল পাবে। তবে আগের মতো নির্ধারিত পদ্ধতিতেও খুদে বার্তায় ফল জানা যাবে। নতুন ব্যবস্থায় প্রাক নিবন্ধন করা থাকলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর মোবাইলে ফল জানিয়ে দেওয়া হবে। প্রাক নিবন্ধনের জন্য যেকোনো মোবাইল অপারেটরের নম্বর থেকে SSC Board Name (প্রথম তিন অক্ষর) Roll Year লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। প্রতি এসএমএসের জন্য দুই টাকা চার্জ নেওয়া হবে।

গত ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। তাতে মোট পরীক্ষার্থী ছিল প্রায় সাড়ে ২০ লাখ। অন্যদিকে গত ১ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরুর কথা ছিল। এবারের এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৩ লাখের বেশি।

স্বাভাবিক সময় থাকলে এ মাসের প্রথম সপ্তাহের দিকে ফল প্রকাশের কথা ছিল। কিন্তু করোনার কারণে তা অশ্চিয়তার মুখে পড়ে। এ অবস্থায় কিছুদিন আগে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে বলা হয়, চলতি মাসের মধ্যেই ফল প্রকাশ করা হবে। সেই লক্ষ্যেই প্রস্তুতি নেওয়া হয়েছে।

সরকারের অনুমতি মিললে যেকোনো দিন ও সময় ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক।

Address

Jautola, Khulshi, Chittagong
Chittagong
4225

Telephone

+8801882846767

Website

Alerts

Be the first to know and let us send you an email when অনুশীলন টিচার্স ফোরাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to অনুশীলন টিচার্স ফোরাম:

Shortcuts

Share