31/10/2025
শ্রদ্ধেয় খায়ের আহমদ স্যার ❤️
খুবই পরিচ্ছন্ন, শৃঙ্খলাপূর্ণ ও পরিশ্রমী একজন মানুষ এক কথায় পারফেক্ট জেন্টলম্যান!
পৃথিবীর অনেক কিছু বদলে গেলেও, কিছু কিছু মানুষ আজও আগের মতোই থেকে গেছেন। স্কুলের ইতিহাসে যে ক’জন মানুষ নিজেদের জীবনের সিংহভাগ সময় উৎসর্গ করেছেন শুধুই প্রতিষ্ঠানের সেবায়, তাঁদের মধ্যে শ্রদ্ধেয় খায়ের আহমদ স্যার অন্যতম।
পড়াশোনায় তিনি যেমন অনুপ্রেরণা দেন, তেমনি কাজের ক্ষেত্রেও একেবারে দক্ষ ও দায়িত্বশীল। যেকোনো পরিস্থিতিতে দৃঢ়ভাবে সামলে নেওয়ার অদ্ভুত ক্ষমতা তাঁর আছে।
সব কথা বলা যায় না কিছু অনুভূতি চুপ করে থেকে যায় হৃদয়ের গভীরে, বুকের কোনো এক নিঃশব্দ বারান্দায়। স্যারকে নিয়ে এমন অনেক গল্প, অনেক স্মৃতি জমে আছে... যা কখনোই বলে শেষ করা যাবে না। ❤️
—Osman Goni Shagor