Sufi Research Institute Bangladesh

Sufi Research Institute Bangladesh সুফি রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশ
(SRIB)

27/12/2025
🌹
27/12/2025

🌹

20/12/2025
06/12/2025
 #সুফিরা_ভালোবাসা_সহমর্মিতা_শান্তির_সংস্কৃতি_প্রতিষ্ঠা_করেছেন’ মাইজভাণ্ডারী তরিকার প্রবর্তক গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ ...
06/10/2025

#সুফিরা_ভালোবাসা_সহমর্মিতা_শান্তির_সংস্কৃতি_প্রতিষ্ঠা_করেছেন’

মাইজভাণ্ডারী তরিকার প্রবর্তক গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী-এঁর জন্মদ্বিশতবার্ষিকী-২০২৬ স্মারক কর্মসূচির অংশ হিসেবে দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি)’র আয়োজনে শনিবার (৪ অক্টোবর) ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে “খলিফায়ে গাউছুল আজম মাইজভাণ্ডারী স্মরণে মাইজভাণ্ডারী সেমিনার-১” অনুষ্ঠিত হয়।

মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর পৃৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন নায়েব সাজ্জাদানশীন ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের (ডিরি) ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী।

সেমিনারে “হযরত গাউছুল আজম মাইজভাণ্ডারী-এঁর ‘ফজিলতে রব্বানী’ প্রাপ্তির বেলায়তী ঝর্ণাধারা আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী রচিত ‘তোহফাতুল আখইয়ার’” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন নোয়াখালীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ফরহাদাবাদ দরবার শরীফের নায়েব সাজ্জাদানশীন সৈয়দ মুহাম্মদ ফখরুল আবেদীন রায়হান।

মূল প্রবন্ধে তিনি বলেন, “সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী আত্মশুদ্ধির মাধ্যমে মানবিক সমাজ গঠনের শিক্ষা দিয়েছেন। সুফিবাদ বা তরিকতচর্চার মূল উদ্দেশ্যই হলো আত্মার পরিশুদ্ধি এবং স্রষ্টার সাথে একাত্মতা অর্জন। সেমা বা আধ্যাত্মিক সঙ্গীতের মাধ্যমে মানুষের মনের পবিত্রতা ও আলোর প্রকাশ ঘটে, যা মানুষকে স্রষ্টার নৈকট্যে পৌঁছে দেয়।”

তিনি আরও বলেন, “বর্তমান সমাজে মানুষ অনেক, কিন্তু আলোকিত বা মানবিক মানুষ খুবই কম। যদি প্রকৃত মানবিক চেতনায় মানুষ গড়ে উঠতো, তবে আজ পৃথিবীজুড়ে এত যুদ্ধ-বিগ্রহ, সহিংসতা ও ঘৃণার বিস্তার ঘটতো না। সুফিরা ভালোবাসা, সহমর্মিতা ও শান্তির সংস্কৃতি প্রতিষ্ঠা করেছেন। পূর্ণ মানবতা অর্জনের জন্য সুফিবাদ বা মাইজভাণ্ডারী দর্শনের চর্চা একান্ত প্রয়োজন।”

তিনি আরও উল্লেখ করেন, “এলমে লাদুনী এমন এক জ্ঞান, যা অর্জন নয়- বরং আল্লাহপ্রদত্ত। এই আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যমেই আলোকিত মানবতার সমাজ গড়ে তোলা সম্ভব। মানবিক সমাজ গঠন করতে হলে আমাদের সুফিবাদের আদর্শে ফিরে যেতে হবে।”

নানুপুর লায়লা কবির কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মেজবাউল আলম ভূঁইয়ার সঞ্চালনায় সেমিনারে অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফরিদ উদ্দিন, বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মোরশেদুল আলম এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. নূরে আলম।

আলোচকবৃন্দ বলেন, গাউছুল আজম মাইজভাণ্ডারী-এঁর আধ্যাত্মিক জীবনাদর্শ শুধু তরিকতের অনুসারীদের জন্য নয়, বরং মানবতার মুক্তির পথ। তাঁর শিক্ষা আমাদের সমাজে ভালোবাসা, সহনশীলতা ও নৈতিকতার আলোকবর্তিকা হয়ে থাকবে।

Source: DIRI News

Address

Chittagong
4000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sufi Research Institute Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Sufi Research Institute Bangladesh:

Shortcuts

Share