M A.Rahim Media

M A.Rahim Media আমার পেইজে আপনাকে স্বাগতম।

30/04/2026

কওমি আলেমদের মসজিদ ও মাদ্রাসার খেদমত অতীত ও বর্তমান বাস্তবতা।

একসময় দেখা যেত, অনেক কওমি বা হক্কানি আলেমরা মসজিদের খেদমতকে তেমন গুরুত্ব দিতেন না। ফলে দেশের বিভিন্ন মসজিদ বিশেষ করে চট্টগ্রাম শহরের অধিকাংশ মসজিদ অন্যান্য ধারার আলেমদের অধীনে চলে যায়।
কিন্তু আলহামদুলিল্লাহ বর্তমান প্রজন্মের আলেমরা এই বাস্তবতাকে উপলব্ধি করেছেন। তারা এখন আন্তরিকতার সাথে মসজিদের খেদমতে এগিয়ে আসছেন। এর ফলস্বরূপ, চট্টগ্রামের অনেক মসজিদ আজ সহিহ আকীদার আলেমদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।
শুধু তাই নয়, এসব মসজিদে খেদমতের পরিবেশ যেমন উন্নত হয়েছে, তেমনি হাদিয়াও এখন তুলনামূলকভাবে মানসম্মত। বিশেষ করে বড় বড় মসজিদগুলোতে হক্কানি আলেমদের উপস্থিতি একটি ইতিবাচক পরিবর্তনের দিক নির্দেশ করে।
তবে এর পাশাপাশি একটি দুঃখজনক দিকও রয়েছে। বর্তমানে অনেক মেধাবী কওমি মাদ্রাসার শিক্ষার্থী মাদ্রাসার খেদমত থেকে বিমুখ হয়ে পড়ছেন। এর পেছনে কিছু বাস্তব কারণ রয়েছে,অনেক ক্ষেত্রে মাদ্রাসা পরিচালকদের অমানবিক আচরণ,
চাহিদা অনুযায়ী হাদিয়ার অভাব,
শিক্ষকদের যথাযথ সম্মান না দিয়ে কর্মচারির মতো আচরণ করা,
এই পরিস্থিতির কারণে অনেক মেধাবী শিক্ষার্থীরা আজ মাদ্রাসার খেদমত ছেড়ে ব্যক্তিগতভাবে শিক্ষাদান ও বিকল্প উপার্জনের পথে চলে যাচ্ছেন যা সত্যিই উদ্বেগজনক।
আমার এই লেখায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তবে অনুগ্রহ করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

29/04/2026

একটা ব্যাতিক্রমী পোস্ট।

অনেক সময় আমরা কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা মনে করি আলিয়া মাদ্রাসায় তেমন পড়ালেখা নেই। কিন্তু বাস্তব অভিজ্ঞতা অনেক সময় এই ধারণাকে বদলে দেয়।
সম্প্রতি আলিয়া মাদ্রাসার সপ্তম শ্রেণী ও নবম শ্রেণির শিক্ষার্থীদের আরবি বিষয়গুলো প্রাইভেট পড়ানোর সুযোগ হয়েছে, সেই সুবাদে তাদের সিলেবাস কাছ থেকে দেখার সুযোগ পাই। সত্যি বলতে আলিয়া মাদ্রাসার আরবি সিলেবাসগুলো অসাধারণভাবে সাজানো। বিষয়গুলো ধাপে ধাপে, সহজভাবে এবং শিক্ষার্থীদের বুঝার উপযোগী করে উপস্থাপন করা হয়েছে।
তবে দুঃখজনকভাবে, অনেক শিক্ষার্থী এই সুন্দর সিলেবাসকে যথাযথ গুরুত্ব দেয় না। ফলে তারা সেই সুযোগ থেকে পুরোপুরি উপকৃত হতে পারে না।
আমার মনে হয়েছে কওমি হোক বা আলিয়া, আসল বিষয় হচ্ছে আন্তরিকতা ও পরিশ্রম। যে যত মনোযোগ দিয়ে পড়বে, সে তত এগিয়ে যাবে—ইনশাআল্লাহ।
আসুন, আমরা একে অপরকে ছোট না করে ভালো দিকগুলো গ্রহণ করি এবং নিজেদেরকে আরও উন্নত করার চেষ্টা করি।

28/04/2026

বৃষ্টির মায়ায় আজ চট্টগ্রাম শহর যেন নিস্তব্ধ অন্ধকারে আচ্ছন্ন!
চারপাশে ঝরে পড়া ফোঁটার শব্দে এক অদ্ভুত শান্তি, আবার কোথাও যেন একটু অজানা আশঙ্কা।
হে আমাদের পরম দয়ালু রব,
এই বৃষ্টিকে আমাদের জন্য রহমত, বরকত ও কল্যাণের মাধ্যম করে দিন।

21/04/2026

আজ থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা।
সকল পরীক্ষার্থীর জন্য রইল আন্তরিক দোয়া ও শুভকামনা।
হে আল্লাহ,
তুমি তাদের মেধা বৃদ্ধি করে দাও, মনকে শান্ত রাখো।
পরীক্ষার প্রতিটি প্রশ্ন সহজ করে দাও এবং সঠিকভাবে উত্তর দেওয়ার তাওফিক দান করো।
তাদেরকে উত্তম ফলাফল ও পূর্ণ সফলতা দান করুন।
তাদের পরিশ্রম কবুল করে উজ্জ্বল ভবিষ্যৎ দান করুন।
আল্লাহুম্মা আমীন।

নীরব সকালে নতুন পথচলা,নিজেকে গড়ার এই যাত্রা কখনো থামাবেন না।এই ফাঁকা রাস্তাটা যেন মনে করিয়ে দেয়,নিজের পথ নিজেকেই খুঁজে ন...
15/04/2026

নীরব সকালে নতুন পথচলা,নিজেকে গড়ার এই যাত্রা কখনো থামাবেন না।
এই ফাঁকা রাস্তাটা যেন মনে করিয়ে দেয়,
নিজের পথ নিজেকেই খুঁজে নিতে হয়,
আর সেই পথেই লুকিয়ে থাকে সফলতার গল্প।

Address

Banskhali
Chittagong

Telephone

+8801771426492

Website

Alerts

Be the first to know and let us send you an email when M A.Rahim Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to M A.Rahim Media:

Shortcuts

Share