আল-মারকাযুল ইসলামী আস-সালাফী,মাদরাসা ও ইয়াতীমখানা, চট্টগ্রাম

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • আল-মারকাযুল ইসলামী আস-সালাফী,মাদরাসা ও ইয়াতীমখানা, চট্টগ্রাম

আল-মারকাযুল ইসলামী আস-সালাফী,মাদরাসা ও ইয়াতীমখানা, চট্টগ্রাম A religious academic institution based on the syllabus of Quran & authentic Hadeeth.

📢 জরুরি নোটিশ | যৌথ মতবিনিময় সভাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে পরিচালনা কমিটি ও সম্মানিত অভিভাবক-অভ...
22/09/2026

📢 জরুরি নোটিশ | যৌথ মতবিনিময় সভা

প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে পরিচালনা কমিটি ও সম্মানিত অভিভাবক-অভিভাবিকাদের সমন্বয়ে আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬, শনিবার দুপুর ১২:০০টায় যৌথ কুশল বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ একান্তভাবে কাম্য।
সকল সম্মানিত অভিভাবক-অভিভাবিকার উপস্থিতি প্রত্যাশিত।

📍 স্থান: আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, চট্টগ্রাম

#আলমারকাযুল_ইসলামী_আস_সালাফী #অভিভাবক_মতবিনিময়_সভা #চট্টগ্রাম

বিশেষ নোটিশFree Qur’an Learning Course with Tajweedবিষয়: কুরআন তিলাওয়াত শুদ্ধকরণ ও তাজবিদ প্রশিক্ষণ কোর্স চালু প্রসঙ্গ...
20/09/2026

বিশেষ নোটিশ

Free Qur’an Learning Course with Tajweed

বিষয়: কুরআন তিলাওয়াত শুদ্ধকরণ ও তাজবিদ প্রশিক্ষণ কোর্স চালু প্রসঙ্গে

শিক্ষার্থীদের কুরআন তিলাওয়াত শুদ্ধকরণ, মাখারিজ ও সিফাতের যথাযথ প্রয়োগ এবং তাজবিদের মৌলিক ও প্রয়োজনীয় বিষয়সমূহে দক্ষতা অর্জনের লক্ষ্যে অত্র প্রতিষ্ঠানে “Free Qur’an Learning Course with Tajweed” চালু করা হচ্ছে।

প্রাথমিকভাবে বালক শাখার ৪র্থ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত সকল নন-হাফেজ শিক্ষার্থীর জন্য এ কোর্সে অংশগ্রহণ বাধ্যতামূলক। কোর্সটি নিয়মিত ও নিবিড়ভাবে পরিচালিত হবে এবং শিক্ষার্থীদের কুরআন তিলাওয়াতের ভুল-ত্রুটি সংশোধন ও তাজবিদের ক্ষেত্রে মজবুত ভিত্তি তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

কোর্সের তথ্য:

- কোর্সের নাম: Free Qur’an Learning Course with Tajweed
- অংশগ্রহণকারী: বালক শাখার ৪র্থ–৮ম শ্রেণির সকল নন-হাফেজ শিক্ষার্থী
- শুরু: ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার
- সময়: যোহরের সালাতের পর থেকে দুপুর ২:০০টা পর্যন্ত
- প্রশিক্ষক: উস্তায আব্দুল্লাহ আল-মামুন
- অংশগ্রহণ: সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক

বিশেষ দ্রষ্টব্য: প্রি: কেজি থেকে ৩য় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের কুরআন শিক্ষা একাডেমিক ক্লাসের মধ্যেই সংশ্লিষ্ট কুরআন শিক্ষকদের মাধ্যমে নিয়মিত ও নিবিড়ভাবে পরিচালিত হবে। এছাড়া বালিকা শাখার জন্য একই ধরনের কোর্স অতি শীঘ্রই চালু করা হবে, ইনশাআল্লাহ।

শিক্ষার্থীদের কুরআন তিলাওয়াত শুদ্ধ ও সুন্দর করা এবং তাজবিদের ক্ষেত্রে দৃঢ়তা অর্জনের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অতএব, সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দকে বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করে কোর্সে নিয়মিত অংশগ্রহণ নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।

আদেশক্রমে
উস্তায মুহাম্মদ সাব্বির হোসেন সিফাত
প্রিন্সিপাল
আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, চট্টগ্রাম

🔴Live জুমু'আর খুতবা(চট্টগ্রাম মারকায)।তারিখ: ১৮ই সেপ্টেম্বর , ২০২৬ ইং সময়ঃ ১২:২০ মিনিট।⭕🎤 খতিবঃওস্তায মোহাম্মদ সাব্বির ...
16/09/2026

🔴Live জুমু'আর খুতবা(চট্টগ্রাম মারকায)।
তারিখ: ১৮ই সেপ্টেম্বর , ২০২৬ ইং
সময়ঃ ১২:২০ মিনিট।

⭕🎤 খতিবঃওস্তায মোহাম্মদ সাব্বির হোসেন সিফাত,
প্রিন্সিপাল,
আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, চট্টগ্রাম।

🔴 স্থান : বাইতুর রহমান আহলেহাদীছ জামে মসজিদ কমপ্লেক্স, রহম আলী সওদাগর গলি, স্টীলমিল বাজার, উত্তর পতেঙ্গা চট্টগ্রাম।

📞প্রয়োজনেঃ 01715-880866,
🎞► LIVE (সরাসরি) Facebook দেখতে :
বাইতুর রহমান আহলেহাদীছ জামে মসজিদ কমপ্লেক্স
🌏গুগল ম্যাপ: https://maps.app.goo.gl/8BZH5z3dx2s9Z1Q9A
🔵বিঃদ্রঃ মহিলাদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত ( এয়ার কন্ডিশনড) পৃথক ব্যবস্থা রয়েছে।

14/09/2026

আরবি কথোপকথন | ভাষা শিক্ষার বাস্তব অনুশীলন 🌿

ভাষা শেখা শুধু বইয়ের পাতায় নয়—বাস্তব কথোপকথন ও নিয়মিত অনুশীলনের মধ্য দিয়েই ভাষার দক্ষতা গড়ে ওঠে।

আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, চট্টগ্রামের ভাইস-প্রিন্সিপাল ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর আরবি কথোপকথনের একটি সংক্ষিপ্ত অংশ।

العربية ممارسةٌ قبل أن تكون دراسةً. 📚✨

প্রাতিষ্ঠানিক সংবাদশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতআলহামদুলিল্লাহ। শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, কার্যকর পাঠদান পদ্ধ...
11/09/2026

প্রাতিষ্ঠানিক সংবাদ

শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আলহামদুলিল্লাহ। শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, কার্যকর পাঠদান পদ্ধতি, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা এবং শিক্ষার্থীদের যথাযথভাবে গড়ে তোলার লক্ষ্যে আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, চট্টগ্রাম-এর উদ্যোগে আজ ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার একটি বিশেষ শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে কর্মশালার সূচনা হয়। এতে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ শেখ সাদী এবং সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত ভাইস-প্রিন্সিপাল উস্তায আবদুল্লাহ আল মামুন।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ নুরুল ইসলাম, ভাইস-প্রিন্সিপাল, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, রাজশাহী এবং ড. মুহাম্মদ হেদায়েত উল্লাহ, সাবেক কারিকুলাম বিশেষজ্ঞ, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল উস্তায মুহাম্মদ সাব্বির হোসেন সিফাত।

প্রশিক্ষণ পর্বে প্রশিক্ষকবৃন্দ শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের সঙ্গে কার্যকর যোগাযোগ, পাঠদান পদ্ধতি, একজন আদর্শ শিক্ষকের আচরণ ও ব্যক্তিত্ব এবং শিক্ষকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বাস্তবভিত্তিক ও দিকনির্দেশনামূলক আলোচনা করেন।

কর্মশালায় আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, পতেঙ্গা, চট্টগ্রাম, সুরাইয়া নূর ইসলামিক স্কুল এবং আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, জোরারগঞ্জ—এ তিনটি প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

শিক্ষার মানোন্নয়ন ও দক্ষ ও আদর্শ শিক্ষক গড়ে তোলার ধারাবাহিক প্রচেষ্টায় এ কর্মশালা একটি গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ উদ্যোগ হিসেবে পরিগণিত হয়েছে।

-তথ্য ও প্রচার বিভাগ
আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, চট্টগ্রাম

📢 জরুরি নোটিশআগামীকাল ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার সন্ধ্যা ৭:০০টায় অনুষ্ঠিতব্য অভিভাবক মতবিনিময় সভায় সকল সম্মানিত অভি...
10/09/2026

📢 জরুরি নোটিশ

আগামীকাল ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার সন্ধ্যা ৭:০০টায় অনুষ্ঠিতব্য অভিভাবক মতবিনিময় সভায় সকল সম্মানিত অভিভাবক ও অভিভাবিকার উপস্থিতি একান্তভাবে কাম্য।

📍 স্থান: মারকায প্রাঙ্গণ

-তথ্য ও প্রচার বিভাগ
আল-মারকাযুল ইসলামী আস-সালাফী

আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, চট্টগ্রামপ্রাতিষ্ঠানিক সংবাদশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছেতারিখ: ১১ সেপ্টেম...
10/09/2026

আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, চট্টগ্রাম

প্রাতিষ্ঠানিক সংবাদ

শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে

তারিখ: ১১ সেপ্টেম্বর ২০২৬ | স্থান: আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, চট্টগ্রাম

আলহামদুলিল্লাহ। শিক্ষকদের পেশাগত দক্ষতা, পাঠদান পদ্ধতি, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা এবং শিক্ষার্থীদের কার্যকরভাবে গড়ে তোলার লক্ষ্যে আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, চট্টগ্রাম-এর উদ্যোগে আগামীকাল একটি বিশেষ শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন—

ড. মুহাম্মদ নুরুল ইসলাম
ভাইস-প্রিন্সিপাল, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, রাজশাহী।

ড. মুহাম্মদ হেদায়েত উল্লাহ
সাবেক কারিকুলাম বিশেষজ্ঞ, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।

কর্মশালায় সভাপতিত্ব করবেন হাফেজ মুহাম্মদ শেখ সাদী, সেক্রেটারি, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, চট্টগ্রাম।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন—

উস্তায মুহাম্মদ সাব্বির হোসেন সিফাত
প্রিন্সিপাল, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, চট্টগ্রাম।

উস্তায আবদুল্লাহ আল মামুন
ভাইস-প্রিন্সিপাল, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, চট্টগ্রাম।

উস্তায ইব্রাহীম খলীল
ভাইস-প্রিন্সিপাল, সুরাইয়া নূর ইসলামিক স্কুল।

এ কর্মশালার মাধ্যমে শিক্ষকদের আধুনিক ও কার্যকর পাঠদান কৌশল, শিক্ষার্থী-কেন্দ্রিক শিক্ষা, শ্রেণিকক্ষ পরিচালনা এবং একজন আদর্শ শিক্ষকের প্রয়োজনীয় দক্ষতা ও দায়িত্ব সম্পর্কে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করা হবে।

শিক্ষার মানোন্নয়ন ও যোগ্য, দক্ষ ও আদর্শ শিক্ষক তৈরির ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—ইনশাআল্লাহ।

আয়োজনে:
আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, চট্টগ্রাম

-তথ্য ও প্রচার বিভাগ
আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, চট্টগ্রাম

প্রাতিষ্ঠানিক সংবাদতারিখ: ১০ই সেপ্টেম্বর ২০২৬ আল মারকাযুল ইসলামী আস-সালাফী, চট্টগ্রামসাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা পর্ষদ–...
10/09/2026

প্রাতিষ্ঠানিক সংবাদ

তারিখ: ১০ই সেপ্টেম্বর ২০২৬
আল মারকাযুল ইসলামী আস-সালাফী, চট্টগ্রাম

সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা পর্ষদ–২০২৬ গঠন

আলহামদুলিল্লাহ। আল মারকাযুল ইসলামী আস-সালাফী, চট্টগ্রাম-এর শিক্ষার্থীদের জ্ঞান, সৃজনশীলতা, প্রকাশক্ষমতা, নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতা বিকাশের লক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা পর্ষদ–২০২৬ গঠন করা হয়েছে।

এ উপলক্ষে প্রতিষ্ঠানে এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওস্তায কাউসার এর সঞ্চালনায়, পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল উস্তায সাব্বির হোসেন সিফাত। অনুষ্ঠানে নবগঠিত পরিচালনা পর্ষদের দায়িত্বপ্রাপ্ত সদস্যদের মাঝে আনুষ্ঠানিকভাবে দায়িত্বপত্র হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ শেখ সাদী। তিনি শিক্ষার্থীদের দক্ষতা ও প্রতিভা বিকাশে এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং কার্যক্রমকে সামনে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। পাশাপাশি পরিচালনা কমিটির পক্ষ থেকে এ কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।

স্বাগত বক্তব্য প্রদান করেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত ভাইস প্রিন্সিপাল উস্তায আব্দুল্লাহ আল মামুন। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি নিজেদের প্রতিভা ও যোগ্যতাকে যথাযথভাবে বিকশিত করার জন্য উদ্বুদ্ধ করেন এবং সাংস্কৃতিক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।

পরবর্তীতে অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল উস্তায সাব্বির হোসেন সিফাত নবগঠিত পরিচালনা পর্ষদের ঘোষণা প্রদান করেন এবং দায়িত্বপ্রাপ্তদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

এ সেশনের জন্য সভাপতি হিসেবে উস্তায আব্দুস সবুর এবং সাধারণ সম্পাদক হিসেবে জনাব মমিনুল ইসলাম-কে দায়িত্ব প্রদান করা হয়।

নবগঠিত সাংস্কৃতিক কার্যক্রমের আওতায় আরবি, বাংলা ও ইংরেজি ভাষায় বক্তব্য প্রদান, লেখালেখি, উপস্থাপনা, নেতৃত্ব, ব্যবস্থাপনা ও অন্যান্য সৃজনশীল ও সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগ, জনসম্মুখে সাবলীলভাবে উপস্থাপন এবং বৃহত্তর পরিসরে তা ছড়িয়ে দেওয়ার দক্ষতা অর্জনে সহায়তা করা হবে।

আল্লাহ তাআলা এ উদ্যোগকে কবুল করুন এবং এর মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান, আদব, যোগ্যতা ও নেতৃত্বের গুণাবলিকে সমৃদ্ধ করে তুলুন। আমীন।

- তথ্য ও প্রচার বিভাগ
আল মারকাযুল ইসলামী আস-সালাফী, চট্টগ্রা

10/09/2026

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ,
সাপ্তাহিক আঞ্জুমান।

06/09/2026

আসসালামু আলাইকুম, সদ্য নিয়োগপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ উস্তায সাব্বির হোসেন সিফাতের যোগদান অনুষ্ঠান।

Address

Steel Mil Bazar, Rohom Ali Sowdagor, Gali Hosen Ahmed Para, Chattogram
Chittagong
4204

Telephone

+8801831186263

Website

Alerts

Be the first to know and let us send you an email when আল-মারকাযুল ইসলামী আস-সালাফী,মাদরাসা ও ইয়াতীমখানা, চট্টগ্রাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to আল-মারকাযুল ইসলামী আস-সালাফী,মাদরাসা ও ইয়াতীমখানা, চট্টগ্রাম:

Shortcuts

Share